Jamia Islamia Obaidia Nanupur

Jamia Islamia Obaidia Nanupur বাংলাদেশের ঐতিহ্যবাহী প্রাচীন দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান।

আলহামদুলিল্লাহ…!দেশ ও জাতীর কল্যাণের জন্য দোয়াও আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হলো জামিয়ার বার্ষিক ইসলামী মহসম্মেলন৷ইনশাআ...
05/12/2025

আলহামদুলিল্লাহ…!
দেশ ও জাতীর কল্যাণের জন্য দোয়া
ও আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হলো জামিয়ার বার্ষিক ইসলামী মহসম্মেলন৷

ইনশাআল্লাহ…!
আগামী ১২ ও ১৩ নভেম্বর ২০২৬ ঈসায়ি
বৃহস্পতি ও জুমাবার, জামিয়ার বার্ষিক ইসলামী মহসম্মেলন৷

এতে সকল ধর্মপ্রাণ মুসলমান ভাইদের প্রতি দ্বীনি দাওয়াত রইল৷

দাওয়াতটি প্রচার করুন—

জামিয়ায় ড. আ ফ ম খালিদ হোসেন এর বয়ানে লাখো মানুষের সমাগম।
05/12/2025

জামিয়ায় ড. আ ফ ম খালিদ হোসেন এর বয়ানে লাখো মানুষের সমাগম।

বিশেষ দৃষ্টি আকর্ষণ!!নানুপুর মাদ্রাসার বার্ষিক সভা উপলক্ষে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত মেহমানদের নির্দিষ্ট বিশ্রামাগা...
04/12/2025

বিশেষ দৃষ্টি আকর্ষণ!!
নানুপুর মাদ্রাসার বার্ষিক সভা উপলক্ষে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত মেহমানদের নির্দিষ্ট বিশ্রামাগার।

03/12/2025

আগামীকাল বৃহস্পতিবার ও শুক্রবার নানুপুর মাদ্রাসার ঐতিহাসিক বার্ষিক ইসলামী মহাসম্মেলনের যাবতীয় প্রস্তুতি প্রায় শেষের পথে। সকলের প্রতি রইল আন্তরিক দ্বীনি দাওয়াত।

ইনশাআল্লাহ ফজরের পর থেকেই শুরু হবে আত্মশুদ্ধি ও হৃদয় নির্মাণের মনোমুগ্ধকর বয়ানসমূহ।

03/12/2025
আলহামদুলিল্লাহ। জামিয়া ইসলামিয়া ওবাইদিয়া নানুপুর  মাদ্রাসার বার্ষিক সভায় দুই দিনে ২ লাখ মানুষের খাবারের আয়োজনের প্রস্তুত...
03/12/2025

আলহামদুলিল্লাহ।
জামিয়া ইসলামিয়া ওবাইদিয়া নানুপুর মাদ্রাসার বার্ষিক সভায় দুই দিনে ২ লাখ মানুষের খাবারের আয়োজনের প্রস্তুতি....

আলহামদুলিল্লাহ"সফলতার সাথে সম্পুর্ন হয়েছে জামিয়া ইসলামিয়া ওবাইদিয়া নানপুরের শু'বায়ে মুনাজারার কর্তৃক আয়োজিত  আজকের...
01/07/2025

আলহামদুলিল্লাহ"
সফলতার সাথে সম্পুর্ন হয়েছে
জামিয়া ইসলামিয়া ওবাইদিয়া নানপুরের শু'বায়ে মুনাজারার কর্তৃক আয়োজিত আজকের ঐতিহাসিক মুনাযারা অনুষ্ঠান।

* আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আকিদা হলো সাহাবায়ে কেরাম মিয়ারে হক।

জামিয়া ইসলামিয়া ওবাইদিয়া নানুপুরের গাঁ ঘেঁষা সুবিশাল দিঘী।
25/06/2025

জামিয়া ইসলামিয়া ওবাইদিয়া নানুপুরের
গাঁ ঘেঁষা সুবিশাল দিঘী।

বিশেষ ঘোষণা— ‘জামিয়ার  ১৪৪৬-৪৭ হিজরী (নতুন) শিক্ষাবর্ষের আগামী ১৭/১০/১৪৪৬ হিজরী মোতাবেক ১৬/৪/২৫ খ্রীষ্টাব্দ রোজ বুধবার ...
13/04/2025

বিশেষ ঘোষণা—
‘জামিয়ার ১৪৪৬-৪৭ হিজরী (নতুন) শিক্ষাবর্ষের আগামী ১৭/১০/১৪৪৬ হিজরী মোতাবেক ১৬/৪/২৫ খ্রীষ্টাব্দ রোজ বুধবার সকল বিভাগের উদ্ভোধনী সবক আরম্ভ হবে–ইনশাআল্লাহ।

অতএব উক্ত তারিখে সকল ছাত্র ভাইদেরকে জামিয়ায় উপস্থিত থাকার জন্য বিশেষভাবে নির্দেশ দেয়া যাচ্ছে।

আদেশক্রমে :
জামিয়া কর্তৃপক্ষ।

জামিয়া ইসলামিয়া ওবাইদিয়া নানুপুরের পক্ষ থেকে  নানুপুর বাজার মসজিদ মোড়ে ফিলিস্তিনে ইসরাইলি গণহত্যা ও ভারতে মুসলিম স্ব...
07/04/2025

জামিয়া ইসলামিয়া ওবাইদিয়া নানুপুরের পক্ষ থেকে
নানুপুর বাজার মসজিদ মোড়ে ফিলিস্তিনে ইসরাইলি গণহত্যা ও ভারতে মুসলিম স্বার্থ বিরোধী ওয়াকফ আইন পাশ করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা ।

জামিয়া ইসলামিয়া ওবাইদিয়া নানুপুর এর  ইফতা বিভাগের - ভর্তি পরীক্ষা আগামী বোধ ও বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।  ‌---...
05/04/2025

জামিয়া ইসলামিয়া ওবাইদিয়া নানুপুর এর ইফতা বিভাগের - ভর্তি পরীক্ষা আগামী বোধ ও বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।
‌--------------------------------
এতদ্বারা জানানো যাচ্ছে যে, জামিয়া ইসলামিয়া ওবাইদিয়া নানুপুর এর ফতওয়া বিভাগের ভর্তি পরীক্ষা আগামী 10-11 শাওয়াল 1446 হিজরী মোতাবেক 9-10 এপ্রিল 2025 ইংরেজী রোজ বোধ ও বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ ।

🖌️ রবিবার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ।
🖌️ লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের থেকে মৌখিক পরীক্ষা নেয়া হবে ।

🖌️ পরীক্ষার বিষয় বস্তু ছবিতে বিস্তারিত দেয়া হলো ।

🖌️পরীক্ষার্থীদেরকে অবশ্যই ছবিতে দেয়া ফতোয়া বিভাগের শর্তাবলীর সাথে সম্মতি প্রকাশ করতে হবে ।
🖌️ সীমিত কোঠায় ছাত্র নেয়া হবে । নির্ধারিত তারিখে পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ না হলে পরবর্তীতে ভর্তির কোনো সুযোগ থাকবে না ।

🗓️ তাই ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের নির্ধারিত তারিখে জামিয়ার আঙিনায় উপস্থিত হয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে বলা হচ্ছে ।

আগামীকাল একুশে এপ্রিল রবিবার নানুপুর জামিয়ায় ইফতা বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে । ফতোয়া অধ্যয়নে আগ্রহীরা নিজেকে ইলম আমলে সমৃদ্ধ করতে নানুপুরের ইফতা বিভাগকে নির্বাচিত করতে পারেন ।

🔊ননুপুরে ইফতা কেন পড়বেন?

🛡️ নানুপুর জামিয়া বাংলাদেশের সুপ্রসিদ্ধ ও প্রতিষ্ঠিত একটি দ্বীনি শিক্ষা নিকেতন । সর্বমহলে এর ব্যাপক পরিচিতি ও গ্রহণযোগ্যতা রয়েছে । গোটা বাংলাদেশ থেকে নানুপুরের দোস্ত আহবাব ও হিতাকাঙ্খীরা ফতোয়া জানার জন্যে আমাদের কাছে প্রশ্ন প্রেরণ করে থাকে । এ সুবাদে আমাদের ছাত্রদের অনেক বেশি ফতোয়া লেখার সুযোগ সৃষ্টি হয় ।

🛡️ ফিকহের প্রতিটি অধ্যায় ও যুগোপযোগী সকল বিষয়ে দক্ষ ওস্তাদগনের তত্ত্বাবধানে যথাযথভাবে পর্যাপ্ত তামরিন করানো হয় । অর্থনীতি আর লেনদেন সংক্রান্ত আধুনিক বিষয়াবলীর উপর নিয়ম তান্ত্রিক লেকচার প্রদান করা হয় ।

🛡️ তামরিন, ফতোয়া অধ্যায়ন ও উচ্চতর ফেক্বহী গবেষণার জন্যে পর্যাপ্ত কিতাব রয়েছে । ফিক্বাহ ও সংশ্লিষ্ট সকল শাস্ত্রের নতুন পুরাতন গ্রহণযোগ্য আর দুষ্প্রাপ্য গ্রন্থাবলীর এক বিশাল সমাহার বিদ্যমান । যা সাধারণত যে কোন গ্রন্থাগারে পরিলক্ষিত হয় না ।

🛡️ দ্বিতীয় বর্ষের প্রত্যেক ছাত্রকে শিক্ষক মন্ডলীর তত্ত্বাবধানে নির্ধারিত বিষয়ে একটি গবেষণা ধর্মী প্রবন্ধ (থিসিস) সংকলন করতে হয় । দুষ্প্রাপ্য গ্রন্থাবলীর পিডিএফ ফাইল সংগ্রহ, অনলাইন আর প্রযুক্তি ব্যবহার করে সংশ্লিষ্ট গবেষণার বিষয়ে পর্যাপ্ত অধ্যয়ন করতে পারার জন্যে দ্বিতীয় বর্ষের প্রত্যেক ছাত্রকে একটি করে কম্পিউটার প্রদান করা হয় । প্রযুক্তি ও কম্পিউটার থেকে উপকৃত হতে পারার জন্যে উপযুক্ত প্রশিক্ষণ দেয়া হয় ।

🛡️ মাস্টার্স পরবর্তী উচ্চতর বিভাগের শিক্ষার্থীদের ইলমের পাশাপাশি আমল ও আখলাকের প্রতি বেশি যত্নবান হওয়া প্রয়োজন । উজ্জ্বল ভবিষ্যৎ বিনির্মাণের জন্যে আত্মিক পরিচ্ছন্নতা অর্জন করে আদর্শ ও চারিত্রিক গুণাবলী সমৃদ্ধ করার বিকল্প নেই । নানুপুর জামিয়াতে আধ্যাত্মিক উন্নতি অর্জনের জন্যে আহলুল্লাদের সোহবত ও তালকিন গ্রহণের উপযুক্ত পরিবেশ বিদ্যমান । ইফতা বিভাগের ছাত্রদের জন্যে শেষ রাত্রে তাহাজ্জুদ, পাঁচ ওয়াক্ত নামায পাগড়ি বেঁধে প্রথম কাতারে গিয়ে আদায় করা বাধ্যতামূলক ।

🟣 তাই ফতওয়া অধ্যয়নে আগ্রহী শিক্ষার্থীদের নানুপুর জামিয়ার ইফতা বিভাগে ভর্তি হয়ে নিজেকে ইলম ও আমলের সমৃদ্ধ করার সুবর্ণ সুযোগ রয়েছে ।

প্রয়োজনে:
☎️ 01849773061
☎️ 01986427450
☎️ 01779424746

Address

Nanupur
1619

Telephone

+8801816355952

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jamia Islamia Obaidia Nanupur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Jamia Islamia Obaidia Nanupur:

Share