Community of Naogaon Govt. College - নওগাঁ সরকারি কলেজ পরিবার

  • Home
  • Bangladesh
  • Naogaon
  • Community of Naogaon Govt. College - নওগাঁ সরকারি কলেজ পরিবার
Directions Website

Community of Naogaon Govt. College - নওগাঁ সরকারি কলেজ পরিবার Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Community of Naogaon Govt. College - নওগাঁ সরকারি কলেজ পরিবার, College & University, Bangabaria, Naogaon.

নওগাঁ সরকারি কলেজের জন্মবেদনা সূচিত হয় ১৯৫৯ খ্রি:। তৎকালীন মহকুমা প্রশাসক জনাব আব্দুল বাতেন ই.সি.পি. এস. নওগাঁ শহরের উত্তর প্রান্তে এই কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
Copied from official website https://www.naogc.edu.bd ''নওগাঁ সরকারি কলেজের সংক্ষিপ্ত ইতিহাস''
---------------------------------------------
নওগাঁ সরকারি কলেজের জন্মবেদনা সূচিত হয় ১৯৫৯ খ্রি:। তৎকালীন মহকুমা প্রশাসক জনাব আব্দুল বাতেন ই.সি.পি. এস. নওগাঁ শহরের উত্তর প্রান্তে এই কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। কলেজের পরিকল্পনা বাস্তবায়িত হয় অক্লান্তকর্মী মহকুমা প্রশাসক আব্দুর রব চৌধুরীর প্রচেষ্টায়। ১৯৬২ খ্রি: স্থানীয় জনসাধারণের অর্থানুকূল্যে ৩ বছর মেয়াদী স্নাতক কোর্সের ভিত্তিতে একটি ডিগ্রী কলেজ প্রতিষ্ঠিত হয়। কিন্তু ছাত্র সমাজের দাবির প্রেক্ষিতে সরকার কর্তৃক স্নাতক কোর্সটি ৩ বছর করার পরিকল্পনা কিছুদিনের মধ্যেই বাতিল হয় এবং এর কিছু পরে এর সঙ্গে যুক্ত হয় ইন্টারমিডিয়েট কোর্স। ১৯৮০ খ্রি: তে বি.এম.সি. কলেজসহ ডিগ্রী কলেজকে যৌথভাবে সরকার আত্তীকরণ করে; এর বর্তমান নাম নওগাঁ সরকারি কলেজ। ১৯৯৬ খ্রি: নওগাঁ সরকারি কলেজে প্রথম ১০ টি বিষয়ে অনার্স ও ৯টি বিষয়ে মাস্টার্স কোর্স চালু হয়। এর আয়তন- ১১ একর। Copied from official website https://www.naogc.edu.bd

এবারের এইচএসসি পরিক্ষয় নওগাঁয় ১১ টি প্রতিষ্টানে কেউ পাশ করেনি । জেলায় এবার সাধারন শাখায় ২৫৯ কলেজ ২৪ টি ভোকেশনাল এবং ৪৯ ট...
01/11/2026

এবারের এইচএসসি পরিক্ষয় নওগাঁয় ১১ টি প্রতিষ্টানে কেউ পাশ করেনি । জেলায় এবার সাধারন শাখায় ২৫৯ কলেজ ২৪ টি ভোকেশনাল এবং ৪৯ টি আলিম মাদ্রাসা এইসএসসি পরিক্ষায় অংশ নেয় ।

এ বছর প্রকাশিত এইচএসসি, এইচএসসি (ভোকেশনাল) ও আলিম পরীক্ষার ফলাফলে নওগাঁ জেলায় সামগ্রিক ফলাফলের পাশাপাশি একটি উদ্বেগজনক চিত্র উঠে এসেছে।

জেলার বিভিন্ন উপজেলার মোট ১১টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে একজন শিক্ষার্থীও পাস করতে পারেনি—অর্থাৎ এসব প্রতিষ্ঠানের পাসের হার শতভাগ শূন্য. ফলাফল বিপর্যয়ের এই ঘটনায় জেলার শিক্ষাঙ্গনে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

জেলা শিক্ষা অফিসারের কার্যালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের এইচএসসি, আলিম ও ভোকেশনাল পরীক্ষায় জেলার বিভিন্ন উপজেলার মোট শিক্ষার্থী ছিল ২০ হাজার ৭৮০ জন।

জেলায় সাধারণ এইচএসসি শাখায় মোট পরীক্ষার্থী ছিল ১৬,৫৬৬ জন, যার মধ্যে উত্তীর্ণ হয়েছে ১০,৮৯৬ জন।
এই শাখায় মোট কলেজ ও প্রতিষ্ঠান সংখ্যা ছিল ২৫৯টি এবং গড় পাসের হার ৬৫.৮০% (উল্লেখ্য, জিপিএ-৫ পেয়েছে ৯০ জন)

ভোকেশনাল শাখায় মোট পরীক্ষার্থী ছিল ১,৯৮৪ জন, যার মধ্যে উত্তীর্ণ হয়েছে ১,০৬২ জন। এই শাখায় মোট প্রতিষ্ঠান ছিল ২৪টি এবং গড় পাসের হার ৫৩.৫৩% (জিপিএ-৫ পেয়েছে মাত্র ১ জন)

আলিম পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ২,২৩০ জন, যার মধ্যে উত্তীর্ণ হয়েছে ১,৫২৬ জন। এই শাখায় মোট মাদরাসা ছিল ৪৯টি এবং গড় পাসের হার ৬৮.৪৩% (জিপিএ-৫ পেয়েছে ১৪ জন).
শূন্য পাস করা শিক্ষা প্রতিষ্ঠান গুলো
(১) রামচন্দ্রপুর বাহালুল উলুম আলিম মাদরাসা, মহাদেবপুর (২) আরিফ মেমোরিয়াল কলেজ, মহাদেবপুর (৩). হযরত আয়েশা সিদ্দিকা (রা:) আলিম মাদরাসা, পোরশা (৪). রাজাপুর বটতলী হাট মহাবিদ্যালয়, নিয়ামতপুর(৫). সাঁওতাল আদিবাসী স্কুল এন্ড কলেজ, নিয়ামতপুর(৬) বড়থল বিজনেস ম্যানেজমেন্ট কলেজ, রাণীনগর(৭) শহীদ আব্দুল জব্বার মঙ্গলবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, ধামইরহাট(৮)পত্নীতলা সরকারি টেকনিক্যাল কলেজ, পত্নীতলা(৯) মান্দা শ্যাম চাঁদের মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজ, মান্দা(১০) ঘোনা আদর্শ হাইস্কুল এন্ড কলেজ, মান্দা (১১) সোনাডাঙ্গা মহিলা বি. এম এন্ড টেকনিক্যাল কলেজ, আত্রাই

এ বিষয়ে নওগাঁ সরকারি কলেজের অধ্যাপক ড. মো: রেজাউল করিম-এর সাথে কথা বললে তিনি তীব্র উদ্বেগ প্রকাশ করে বলেন, "একটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে একজন শিক্ষার্থীও পাস করতে না পারা অত্যন্ত দুঃখজনক এবং আমাদের পুরো শিক্ষা ব্যবস্থার জন্য একটি বড় ধাক্কা।

শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, বরং শিক্ষা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ অ্যাকাডেমিক শৃঙ্খলা এবং জবাবদিহিতা নিশ্চিত না করলে এই ধরনের বিপর্যয় রোধ করা সম্ভব নয়।@

২০২৫ সালের অনার্স চতুর্থ বর্ষ ইনকোর্স পরীক্ষার নম্বর এন্ট্রির সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি।
01/11/2026

২০২৫ সালের অনার্স চতুর্থ বর্ষ ইনকোর্স পরীক্ষার নম্বর এন্ট্রির সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি।

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ ২০২৬ সালের অনার্স ১ম বর্ষ (শিক্ষাবর্ষ: ২০২৫-২০২৬) শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড বিতরণ...
01/11/2026

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ
২০২৬ সালের অনার্স ১ম বর্ষ (শিক্ষাবর্ষ: ২০২৫-২০২৬) শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড বিতরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি।

রসায়ন বিভাগেরঅনার্স ২য় বর্ষ(২৪-২৫) ক্লাস শুরু হওয়া সংক্রান্ত নোটিশ।
01/11/2026

রসায়ন বিভাগের
অনার্স ২য় বর্ষ(২৪-২৫) ক্লাস শুরু হওয়া সংক্রান্ত নোটিশ।

Hsc শিক্ষার্থীদের জন্য নতুন সিদ্ধান্ত নেওয়া হলো
31/10/2026

Hsc শিক্ষার্থীদের জন্য নতুন সিদ্ধান্ত নেওয়া হলো

31/10/2026

⛔⛔বিশেষ ঘোষণা⛔⛔
পূজার দীর্ঘদিন ছুটি শেষে আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে ক্লাস ও অফিস কার্যক্রম।

এইচএসসি পরীক্ষার ফলাফল ২০২৬ এর পুনঃনিরীক্ষন( বোর্ড চ্যালেন্জ)  সংক্রান্ত নোটিশ।
31/10/2026

এইচএসসি পরীক্ষার ফলাফল ২০২৬ এর পুনঃনিরীক্ষন( বোর্ড চ্যালেন্জ) সংক্রান্ত নোটিশ।

এইচএসসি পরীক্ষার ফলাফল ২০২৬নওগাঁ সরকারি কলেজ।
31/10/2026

এইচএসসি পরীক্ষার ফলাফল ২০২৬
নওগাঁ সরকারি কলেজ।

RESULT SUMMARY
31/10/2026

RESULT SUMMARY

31/10/2026

এইচএসসি ২০২৬ ফলাফলের বোর্ড ভিত্তিক পাশের হার 👉

মাদ্রাসা বোর্ড: ৬১.০৭%
কারিগরি বোর্ড : ৪৯.৪৩%

ঢাকা বোর্ড: ৬১.৮০%
চট্টগ্রাম বোর্ড: ৫২.০৭%
ময়মনসিংহ বোর্ড: ৫১.৪৪%
সিলেট বোর্ড: ৫০.৯০%
কুমিল্লা বোর্ড: ৪৮.০৪%
দিনাজপুর বোর্ড: ৪৫.৯৮%
রাজশাহী বোর্ড: ৪৫.০৬%
যশোর বোর্ড: ৪৪.৯২%
বরিশাল বোর্ড: ৪৪.৮৪%

Address

Bangabaria
Naogaon
6500

Opening Hours

Monday 09:00 - 16:00
Tuesday 09:00 - 16:00
Wednesday 09:00 - 16:00
Thursday 09:00 - 16:00
Sunday 09:00 - 16:00

Alerts

Be the first to know and let us send you an email when Community of Naogaon Govt. College - নওগাঁ সরকারি কলেজ পরিবার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share