Education page

Education page No never business. its only all time learn.

Permanently closed.
বিসিএস প্রিলি সহ চাকরির প্রস্তুতিতে প্রয়োজনীয় বইগুলো -----------------১. প্রফেসর’স বাংলা ভাষা ও সাহিত্য।২. অগ্রদূত বাংলা...
18/04/2022

বিসিএস প্রিলি সহ চাকরির প্রস্তুতিতে প্রয়োজনীয় বইগুলো
-----------------
১. প্রফেসর’স বাংলা ভাষা ও সাহিত্য।
২. অগ্রদূত বাংলা।
৩. নবম-দশম শ্রেণির বাংলা ভাষার ব্যাকরণ (বোর্ড বই)
৪. Master English Grammar By Md Jahangir Alam
৫. A Passage To The English Language Grammar, Translation, Composition
By S. M. Zakir Hussain
৬. Saifur's Student Vocabulary.
৭. A Handbook on English Literature.
৮. ৭ম, ৮ম, ৯ম-১০ম শ্রেণির সিলেবাস সংশ্লিষ্ট গণিত, উচ্চতর গণিত থেকে সিলেবাস সংশ্লিষ্ট অধ্যায়গুলো, HSC থেকে সম্ভাব্যতা, বিন্যাস ও সমাবেশ ও সরলরেখা।
৯. Khairul's Basic Math.
১০. উচ্চ-মাধ্যমিকের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি By মাহবুবুর রহমান/প্রকৌশলী মুজিবুর রহমান।
১১. Khairul's Mental Ability.
১২. নবম-দশম শ্রেণির সাধারণ বিজ্ঞান।
১৩. নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন এর জন্য ‘পৌরনীতি ও সুশাসন-১ম পত্র By মোজাম্মেল হক’’-এর প্রথম ৪-৫টি অধ্যায়।
১৪. সিরিজের বইগুলো যদিও লিখিনি, বিষয়টি শিক্ষার্থীদের উপর ছেড়ে দিলাম।

— প্রফেসর ড. মু. আলী আসগর
ক্রপ সায়েন্স এন্ড টেকনোলজি বিভাগ
রাজশাহী বিশ্ববিদ্যালয়

সাবেক প্রাধ্যক্ষ, মতিহার হল,
রাজশাহী বিশ্ববিদ্যালয়।
Website:

I am Dr Md Ali Asgar, Professor of Dept. of Crop Science and Technology, University of Rajshahi, Bangladesh.

08/04/2022

🖋️পার্সোনাল স্কিল ডেভেলপমেন্ট টেকনিক-
চলো পাল্টাই বাংলাদেশ🇧🇩

১. কথা হজম করতে শিখুন! এইটা অনেক বড় গুণ!আপনাকে জীবনে জিততে সহায়তা করবে।

২. কখনও তর্কে জিততে যাবেন না! এটা সময়ের অপচয়।

৩.আপনার প্রতিপক্ষকে জিতিয়ে দিন! আপনার প্রতিপক্ষ যদি খুশী হয় সে জিতে গেছে ভেবে! আপনি একটু হাসুন।

৪. মনে রাখবেন, কখনও কখনও জিততে হলে হারতে হবে! আর আপনার আজকের এই হারই আপনাকে বড় জয় এনে দিবে।

৫. হারতে শিখুন! সব জায়গায় জিততে নেই! এটা বোকামি।

৬. মনে রাখবেন, কথায় কাজ হবে না! তাই কাজ শুরু করুন নিরবে! আপনার কাজই কথা বলবে।

৭. আপনাকে যারা বিশ্বাস করে না, তাদের চিন্তা বাদ দিন! নিজেকে বিশ্বাস করুন! নিজের প্রতি বিশ্বাস আপনাকে সবার মাঝে বিশ্বাসী করে তুলবে।

৮. আপনি অনেক কিছু পারেন! কি দরকার বলে বেড়ানোর! কাজ করুন! যার প্রয়োজন সে আপনাকে এমনেতেই খুঁজে বের করবে।

৯. মনে রাখবেন, চিতা বাঘ কখনও কুকুরের সাথে দৌড় প্রতিযোগিতা করে না! কুকুরদের জিততে দিন! আপনি যে চিতা বাঘ তা বোঝানোর জন্য সঠিক সময়ের অপেক্ষায় থাকুন।

১০. নিজের প্রয়োজনেই তর্ক এড়িয়ে চলুন! আর নিরবে কাজ করুন! আপনার কাজই আপনার কথা বলবে।

১১. বিনয়ী হতে শিখুন, বিনয়ী হতে পারলে আপনি বিশ্ব জয় করতে পারবেন।

পবিত্র রমাজান মাসে রুটিন যেমন হতে পারেঃ   সন্ধ্যা+ রাতঃ পড়াশুনাঃ ৭.০০- ৮.০০ ( ১ ঘন্টা)  তারাবিহ+ রেস্টঃ ৮.০০-১০.০০পড়াশুন...
08/04/2022

পবিত্র রমাজান মাসে রুটিন যেমন হতে পারেঃ


সন্ধ্যা+ রাতঃ
পড়াশুনাঃ ৭.০০- ৮.০০ ( ১ ঘন্টা)
তারাবিহ+ রেস্টঃ ৮.০০-১০.০০
পড়াশুনাঃ ১০.০০-১২.০০
ঘুমঃ ১২.০০-৩.০০
তাহাজ্জুদ + সেহরি+ ফজরঃ ৩.০০- ৫.০০

এর পরের সময়টা যে যার মত করে ব্যবহার করতে পারেন। আমি স্বাভাবিক ৭.০০ পর্যন্ত ঘুমাই; এর বেশি হত না।

৭.০০-৭.৩০ - ফ্রেশমেন্ট + তেলওয়াত
৭.৩০-১২.৩০ - পড়াশুনা
১২.৩০-২.০০- গোসল + নামাজ
২.০০-৩.০০- ঘুম
৩.০০-৫.০০- পড়াশুনা
৫.০০- ৭.০০- আসর + রিফ্রেশমেন্ট + অন্যান্য কাজ+ ইফতার + মাগরিব

কিছু কথাঃ
১. রাতের বেলায় সজাগ থাকবেন না।
২. বেশি বেশি ইবাদত করার চেষ্টা করবেন।
৩. পড়াশুনায় বরকত পাবেন ইনশাআল্লাহ।
৪. বেশি বেশি দোআ করবেন।

চাইলে অনুসরণ করতে পারেন।

বিসিএস ভাইভার প্রশ্ন যেমন হয়সম্প্রতি শেষ হয়েছে ৪১তম বিসিএস লিখিত পরীক্ষা। পরের ধাপেই ভাইভা বা মৌখিক পরীক্ষা। বিসিএস ভাইভ...
04/04/2022

বিসিএস ভাইভার প্রশ্ন যেমন হয়
সম্প্রতি শেষ হয়েছে ৪১তম বিসিএস লিখিত পরীক্ষা। পরের ধাপেই ভাইভা বা মৌখিক পরীক্ষা। বিসিএস ভাইভায় সচরাচর জিজ্ঞাসা করা প্রশ্নগুলো আগে থেকে জানা থাকলে প্রার্থীরা সম্ভাব্য প্রশ্নগুলোর ব্যাপারে স্পষ্ট ধারণা পাবেন। বিসিএস ভাইভায় অংশ নেওয়া প্রার্থীদের সঙ্গে কথা বলে ক্যাডারভিত্তিক গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্পর্কে লিখেছেন এম এম মুজাহিদ উদ্দীন

বিসিএস ভাইভার জন্য প্রার্থীদের প্রস্তুতি সহজ করতে এখানে শুধু ক্যাডারভিত্তিক গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তুলে ধরা হয়েছে।


মৌলিক কিছু প্রশ্ন

আপনার পরিচয় দিন (Introduce yourself)।

আপনার নামের অর্থ কী? আপনার বংশীয় পদবির অর্থ কী? আপনার বয়স কত (ভাইভার তারিখে)? আপনার নামের সঙ্গে মিল আছে এমন কোনো বিখ্যাত ব্যক্তির নাম বলুন। আপনার কয়েকটি ভালো গুণ আর কয়েকটি খারাপ দিকের কথা বলুন। সম্প্রতি পড়া কয়েকটি বইয়ের নাম বলুন। মুক্তিযুদ্ধভিত্তিক কী কী বই পড়েছেন? কোন বিশ্ববিদ্যালয়ে পড়েছেন? কোন সাবজেক্টে অনার্স করেছেন? আপনি কোন বিশ্ববিদ্যালয়ের কোন আবাসিক হলে থাকতেন? আপনার হলের নাম যে ব্যক্তির নামে, তাঁর সম্পর্কে কিছু জানেন? বিশ্ববিদ্যালয়ে আপনার পঠিত বিষয়ের সঙ্গে প্রথম পছন্দের ক্যাডারের সম্পর্ক কী? আপনার অনার্সে পঠিত বিষয় ক্যাডার সার্ভিসে কী কাজে লাগবে? অনার্সে পঠিত সাবজেক্টের কয়েকজন বিখ্যাত তাত্ত্বিকের নাম বলুন। ইঞ্জিনিয়ার হয়ে পররাষ্ট্র/প্রশাসন/পুলিশ ক্যাডারে কেন? ডাক্তার হয়ে পররাষ্ট্র/প্রশাসন/পুলিশ ক্যাডারে কেন? কেন বিসিএস ক্যাডার হতে চান, বিসিএস ক্যাডারদের অনেক ‘ক্ষমতা’, এ জন্য? সকাল থেকে এখন পর্যন্ত কী কী করেছেন, তা ইংরেজিতে বলুন। অবসর সময়ে আপনি কী কী করেন?


মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু বিষয়ক প্রশ্নোত্তর

বাংলাদেশ নামকরণ কে করেন এবং কিভাবে করেন? জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কে, কখন, বঙ্গবন্ধু উপাধি প্রদান করেন? ঘোষক ও পাঠকের মধ্যে পার্থক্য কী? ১৯৬৬-র ছয় দফা কে উত্থাপন করেন? দফা ছয়টি কী কী ছিল?
মুক্তিযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিক কী ছিল?

মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা কেমন ছিল? মুক্তিযুদ্ধে চীনের ভূমিকা কী ছিল?

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চার খলিফা হিসেবে কারা পরিচিত? বঙ্গবন্ধুকে ‘রাজনীতির কবি’ উপাধি কে কবে দিয়েছেন? ‘কনসার্ট ফর বাংলাদেশ’ সম্পর্কে কী কী জানেন? মুজিবনগর সরকারের শপথ অনুষ্ঠান কেন আম্রকাননে অনুষ্ঠিত হয়? মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাযুদ্ধের মধ্যে কি কোনো পার্থক্য আছে?

আমাদের মুক্তিযুদ্ধ কি জনযুদ্ধ ছিল? মুক্তিযুদ্ধে আপনার এলাকার সেক্টর কমান্ডার কে ছিলেন? আপনার জেলার কয়েকজন বীর মুক্তিযোদ্ধার নাম বলুন। আপনার জেলার মুক্তিযুদ্ধের সময়কার গুরুত্বপূর্ণ একটি ঘটনা সম্পর্কে কিছু বলুন।



সংবিধান

বাংলাদেশ সংবিধান প্রণয়নের ইতিহাস নিয়ে কিছু বলুন।

বাংলাদেশ সংবিধানের পঞ্চম সংশোধনী সম্পর্কে বলুন।

কী কী কারণে চিন্তা ও বিবেকের স্বাধীনতার ওপর বাধা-নিষেধ আরোপ করা যায়?

(প্রার্থী ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করলে) ইঞ্জিনিয়ার হয়ে বাংলাদেশ সিভিল সার্ভিসে চাকরি করতে চান?

বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) কথা বাংলাদেশ সংবিধানের কোথায় বলা আছে?

বাংলাদেশের সংবিধানকে কেন সর্বোত্তম সংবিধান বলা হয়? ১৯৭২ সালের সংবিধানে রাষ্ট্রধর্মসংক্রান্ত কী বিধান ছিল? বলতে পারবেন, নারীদের সাংবিধানিক অধিকারের কথা কোথায় কোথায় বলা আছে? বাংলাদেশ সংবিধানের মনোগ্রামে ব্যবহৃত চারটি তারা চিহ্ন কী নির্দেশ করে?

বাংলাদেশ সংবিধানের কয়টি জায়গায় বঙ্গবন্ধুর কথা উল্লেখ আছে?



পররাষ্ট্র ক্যাডার

কেন পররাষ্ট্র ক্যাডার আপনার প্রথম পছন্দ?

বাংলাদেশে কেন বিদেশিরা বিনিয়োগ করবে?

মনে করুন, আপনাকে কোনো একটি দেশের হাইকমিশনার হিসেবে পাঠানো হলো, সে দেশের পররাষ্ট্রমন্ত্রীর কাছে বাংলাদেশকে তুলে ধরুন।

মনে করুন, আপনাকে একটি দেশের অ্যাম্বাসাডর অথবা হাইকমিশনার হিসেবে পাঠানোর জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এখন আপনি সেখানে কিভাবে যাবে?

বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূলনীতি কী?

পররাষ্ট্র ক্যাডারের পদসোপান বলুন।

২০৪১ সালে উন্নত দেশ হওয়ার জন্য বাংলাদেশের ফরেন পলিসি কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন?

Represent your country to a foreigner to attract him to invest here. Tell me what is Sustainable Development Goals? How many indicators in SDG?

প্রশাসন ক্যাডার

প্রশাসন ক্যাডারের পদসোপান বলুন।

জেলা প্রশাসকের কয়টি নাম আছে ও কী কী?

জেলা প্রশাসক কিভাবে বিভিন্ন ডিপার্টমেন্টের কাজ সমন্বয় করেন? উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) দায়িত্ব কী কী? মাঠ প্রশাসন নিয়ন্ত্রণ করেন কে?

সহকারী কমিশনারের কাজ কী?

সহকারী কমিশনারের (ভূমি) কাজ কী?

সহকারী কমিশনার (ভূমি) কোন মন্ত্রণালয়ের অধীনে কাজ করেন? কেন প্রশাসন ক্যাডার আপনার প্রথম পছন্দ?

জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের মধ্যে পার্থক্য কী? এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও পুলিশের মধ্যে পার্থক্য কী?

মোবাইল কোর্ট কাকে বলে?

প্রশাসনিক দীর্ঘসূত্রতা রোধে আপনার সুপারিশ কী?

স্বচ্ছতা ও জবাবদিহি বলতে কী বোঝেন?

প্রশাসনিক বিকেন্দ্রীকরণ বলতে কী বোঝেন?

রাজনৈতিক ক্যাডার ও বিসিএস ক্যাডারের মধ্যে পার্থক্য কী? ক্যাডার কারা? সিভিল সার্ভিস কাকে বলে?

আমলা কারা?

পুলিশ ক্যাডার

মুক্তিযুদ্ধে পুলিশের অবদান সম্পর্কে বলুন।

মুক্তিযুদ্ধে অবদান রাখা কয়েকজন পুলিশ সদস্যের নাম বলুন। বাংলাদেশে পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর আছে—এ সম্পর্কে কিছু জানেন? একজন সহকারী পুলিশ কমিশনারের কাজ কী? একজন এএসপি কী ধরনের প্রশিক্ষণ পান? পুলিশ বিনা ওয়ারেন্টে গ্রেপ্তার করতে পারে কত নম্বর ধারা অনুযায়ী এবং কী কী কারণে?



পুলিশ বাহিনীর এমন একজন ব্যক্তির নাম বলুন, যিনি আপনার আইডল হতে পারেন।

পুলিশ কখন ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রয়োগ করতে পারে?

গ্রেপ্তার কাকে বলে, এটি ফৌজদারি কার্যবিধির কত ধারায় বলা আছে? আধুনিক পুলিশের জনক বলা হয় কাকে? কোন বইকে পুলিশের বাইবেল বলা হয়? পিআরবি কী? রেগুলেশন কী?

পিআরবি কত সালে প্রণীত হয়? ওয়ারেন্ট মানে কী?

পুলিশ কেন প্রথম পছন্দ? চার্জশিট মানে কী?

পুলিশ আ্য্যক্ট-১৮৬১ কী?

বাংলাদেশ পুলিশের মূলনীতি কী?

পুলিশ প্যাট্রল বলতে কী বোঝেন? পুলিশ সার্কেল কী?

পুলিশ বক্স বলতে কী বোঝেন?

পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট বলতে কী বোঝায়, জানেন?

ফৌজদারি কার্যবিধির উদ্দেশ্য কী?

পুলিশের কী কী দায়িত্ব রয়েছে? কমিউনিটি পুলিশিং বলতে কী বোঝেন?



নিরীক্ষা, কর, শুল্ক ও আবগারি ক্যাডার

বিসিএস শুল্ক ও আবগারি ক্যাডারের পদসোপান বলুন। বিসিএস কর ক্যাডারের পদসোপান বলুন। বিসিএস নিরীক্ষা ক্যাডারের পদসোপান বলুন। সহকারী কর কমিশনারের দায়িত্ব কী? সহকারী কাস্টমস কমিশানরের কাজ কী, বলতে পারবেন? একজন ভিক্ষুক কী কর প্রদান করে? কাস্টমস ও এক্সাইজ কাকে বলে? আবগারি শুল্ক বলতে কী বোঝেন? আমদানি শুল্ক বলতে কী বোঝেন? জাতীয় রাজস্ব বোর্ড কোন বিভাগের অধীন? অধিদপ্তর ও পরিদপ্তরের প্রধানকে কী বলে? বিসিএস কর ক্যাডারদের প্রশিক্ষণ কেন্দ্র কোথায়? জাতীয় রাজস্ব বোর্ড নিয়ন্ত্রিত কর কী? ট্যারিফ কমিশন কী? বাংলাদেশের ১৯৭২ সালের অর্থনীতি এবং ২০২২ সালের অর্থনীতির মধ্যে তুলনামূলক আলোচনা করুন। বর্তমান সরকারের অর্থনৈতিক অগ্রগতি নিয়ে পাঁচ মিনিট বক্তৃতা দিন। বাংলাদেশের অর্থনীতির সাফল্যের রহস্য কী?



♦ সহায়ক গ্রন্থ : বাংলাদেশ ও বিশ্বের মানচিত্র, বাংলাদেশের সংবিধান, অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা, আমার দেখা নয়াচীন, শেখ মুজিব আমার পিতা, বিশ্ব রাজনীতির এক শ বছর, আমার দেখা রাজনীতির ৫০ বছর, বাংলাদেশ রক্তের ঋণ, মূলধারা ৭১, তিনটি সেনা অভ্যুত্থান ও কিছু না বলা কথা, ভাইভা বোর্ডের মুখোমুখি, রাজনীতি কোষ, কূটনীতি কোষ, প্রশাসনিক পরিভাষা, স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস প্রভৃতি। এ ছাড়া নিজ জেলার ইতিহাস ও মুক্তিযুদ্ধ বিষয়ক বই।



প্রার্থীর পড়াশোনার বিষয়, শিক্ষাপ্রতিষ্ঠান, ক্যাডার পছন্দক্রম, সংশ্লিষ্ট ক্যাডারের দায়িত্ব ইত্যাদি নিয়ে বিসিএস ভাইভায় প্রায়ই প্রশ্ন করা হয়। আবার প্রার্থীর উত্তরের ওপর ভিত্তি করেও প্রশ্ন করা হতে পারে

02/04/2022

বিসিএস প্রস্তুতি:শুরু থেকেই যা করবেন
বিসিএস এমন একটি প্রতিযোগিতামূলক পরীক্ষা, যার প্রস্তুতি নিলে বাকি সব চাকরির পরীক্ষার প্রস্তুতি হয়ে যায়। দৈনন্দিন জীবনযাপন, পড়াশোনা, সময় ব্যবস্থাপনা—সব কিছু প্রস্তুতির শুরু থেকেই করতে পারলে পরে পরীক্ষার আগ মুহূর্তে আর ঝামেলা পোহাতে হবে না। পরামর্শ দিয়েছেন ৩৮তম বিসিএস অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ক্যাডার প্রণয় কুমার পাল।

বিসিএসের প্রস্তুতির শুরুর দিকে অনেকের মধ্যেই সিরিয়াসনেস দেখা যায় না। তাই মনস্তাত্ত্বিক দিক থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো—নিজেকে ‘পরীক্ষার্থী’ মনে করা। এই পরীক্ষাকে একাডেমিক পরীক্ষার মতো আবশ্যিক মনে করে সেভাবে গুরুত্ব দিয়ে প্রস্তুতি নিতে হবে। বিসিএস সবচেয়ে বড় প্রতিযোগিতামূলক পরীক্ষা। তাই প্রার্থীকে অবশ্যই সিরিয়াস হতে হবে। এর জন্য শুরুতেই বইয়ের পড়াশোনার পাশাপাশি সময় ব্যবস্থাপনা, দৈনন্দিন জীবনযাপন—সব কিছুই প্রস্তুতির অনুকূলে আনতে হবে। অতিপ্রয়োজনীয় কাজ ছাড়া অন্যান্য কাজ থেকে যথাসম্ভব দূরে থাকার চেষ্টা করতে হবে।


বন্ধু হোক প্রস্তুতির সঙ্গী

বিসিএসের জন্য বন্ধু নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। এমন কয়েকজনের সঙ্গে বন্ধুত্ব করুন, যাঁরা আপনার মতোই বিসিএস বা ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রার্থী; আর প্রস্তুতির দিক থেকেও তাঁরা অগ্রগামী। এসব বন্ধুর সঙ্গে আড্ডা দিলেও ঘুরেফিরে প্রস্তুতিসংক্রান্ত বিষয়গুলোই উঠে আসবে। জটিল কোনো বিষয়বস্তু নিয়ে তাঁদের সঙ্গে আলোচনা করা যেতে পারে। ভার্চুয়াল ক্ষেত্রে অর্থাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ ধরনের বন্ধু বেশ উপকারী। তাঁদের সঙ্গে প্রস্তুতির বিষয়বস্তু নিয়ে শেয়ার করুন, অভিজ্ঞতা শেয়ার করুন। এতে পড়ার আগ্রহ বাড়বে, কঠিন বিষয়গুলোও খোলাসা হবে।


লক্ষ্য কী?

ভারতের প্রয়াত রাষ্ট্রপতি স্যার এ পি জে আব্দুল কালাম বলেছেন, ‘স্বপ্ন তা নয়, যা তুমি ঘুমিয়ে দেখো, স্বপ্ন তা-ই যা তোমাকে ঘুমাতে দেয় না।’ কখনো ভাববেন না, বিসিএসে এত পরীক্ষার্থী, আমার কী হবে! মনে রাখবেন, যাঁরা বিসিএসে সফল হয়েছেন, তাঁরাও আপনারই মতো। তবে তাঁরা তাঁদের অধ্যবসায় ও পরিশ্রমের ফলে সফল হতে পেরেছেন। আরেকটি কথা, যদি বিসিএসই আপনার প্রধান লক্ষ্য হয়, তাহলে অন্য কোথাও চাকরিতে ঢোকার আগে বিসিএস পরীক্ষায় অংশ নিন। অনেকের ক্ষেত্রে দেখা গেছে, যোগ্যতা থাকা সত্ত্বেও বর্তমান চাকরির কারণে বিসিএস পরীক্ষায় অংশ নিতে বা প্রস্তুতি নিতে পারছেন না।



সফলদের গল্প অনুপ্রেরণা দেবে

একটি বড় স্বপ্ন দেখার জন্য কিছু স্বপ্নচারী সফল মানুষের গল্প শুনুন। কালের কণ্ঠ’র চাকরি আছে পাতায় বিসিএস ক্যাডারদের গল্প প্রকাশ হয়। এগুলো পড়তে পারেন। ফেসবুকে তাঁদের সঙ্গে যুক্ত হতে পারেন। তাঁদের অনেকেই নিজের অভিজ্ঞতার আলোকে প্রস্তুতিমূলক বিভিন্ন লেখা নিয়মিত পোস্ট করেন। আরেকটি কথা মনে রাখবেন—Successful and unsuccessful people do not vary greatly in their abilities. They vary in their desires to reach their potential. অর্থাৎ সফল বা ব্যর্থ ব্যক্তিরা সামর্থ্যের দিক থেকে খুব বেশি ভিন্ন হয় না। তাঁরা শুধু ভিন্ন হয় তাঁদের লক্ষ্যে পৌঁছানোর আকাঙ্ক্ষায়। কথাটি বলেছেন মার্কিন লেখক, বক্তা ও যাজক জন ম্যাক্সওয়েল।



অবসর কাজে লাগান

একটানা পড়তে কারোরই ভালো লাগে না। তাই পড়ার ফাঁকে ফাঁকে কিছুটা অবসর বা বিনোদনও জরুরি।

আপনি এই বিনোদনগুলোকেও বিসিএসের সঙ্গে যুক্ত করতে পারেন। সে সময় আপনি ইউটিউবে বিসিএস সম্পর্কিত ভিডিও দেখতে পারেন, অনুপ্রেরণামূলক বক্তব্য শুনতে পারেন অথবা মুক্তিযুদ্ধভিত্তিক বা বাংলা সাহিত্যকেন্দ্রিক মুভি দেখতে পারেন। আমার বিসিএস ভাইভায় কাঙ্গাল হরিনাথকে নিয়ে একটি প্রশ্ন করা হয়। এর সঙ্গে সঙ্গে ‘মনের মানুষ’ চলচ্চিত্রের কথা আমার মাথায় আসে। সেখানে হরিনাথের একটি দৃশ্য আছে। প্রশ্নের উত্তরটি আমি ঠিকভাবে দিই।

তাই এ বিষয়গুলো প্রিলি, রিটেন, ভাইভা যেকোনো পরীক্ষায়ই আপনাকে সাহায্য করতে পারে। তাই এ ধরনের সুস্থ বিনোদন চর্চা করুন, যা আপনার বিসিএস প্রস্তুতির জন্য সহায়ক হবে।

পত্রিকা পড়ুন, আপডেট থাকুন

নিয়মিত পত্রিকা পড়ে আপডেট থাকুন। বাংলা ও ইংরেজি দুই ধরনের পত্রিকাই পড়ার চেষ্টা করবেন। পত্রিকা পড়ার অভ্যাস আপনার লেখার দক্ষতা, ভোকাবুলারি, অনুবাদ করার ক্ষমতা, ইংরেজি পড়ে দ্রুত বোঝার ক্ষমতা বাড়াবে। দরকারি তথ্য টুকে রাখার জন্য একটা নোট খাতা রাখুন, যেখানে আপনি গুরুত্বপূর্ণ তথ্য ও শব্দ সুবিন্যস্তভাবে লিখে রাখতে পারবেন।



পড়ার টেবিলে মন বসান

বিশ্ববিদ্যালয়জীবনে আমরা বিভিন্ন কিছুর সঙ্গে সম্পৃক্ত হয়ে পড়ি। তাই আমাদের সময়ের একটা বড় অংশ সেগুলোর পেছনে চলে যায়। বিশ্ববিদ্যালয়জীবন শেষ করেও বিভিন্ন কিছুর সঙ্গে যুক্ত থাকায় একমনে পড়তে পারি না। আবার কেউ কেউ অতিরিক্ত টিউশনি করে পড়ার সময়ই পান না।

বিসিএস প্রার্থী হিসেবে আপনাকে সেগুলোর পেছনে অতিরিক্ত সময় দেওয়া থেকে বিরত থেকে পড়ার টেবিলে সময় দিতে হবে। বিসিএস শুধু মেধাবীদের জন্য নয়, বিসিএস ধৈর্যশীল ও পরিশ্রমী মেধাবীদের জন্যও। তাই পড়ার টেবিলে মন দিন আর পড়ার সময় যেন মনোযোগ বিঘ্ন না হয়, সে জন্য গেম কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে অংশগ্রহণ কমিয়ে দিন।



প্রস্তুতিতে ইন্টারনেট কাজে লাগান

তবে হ্যাঁ, বর্তমান সময়ে ইন্টারনেট পড়ালেখার এক অনন্য সহায়ক, যদি এর সদ্ব্যবহার করি। যেকোনো বিষয়ে তত্ত্ব বা তথ্যের জন্য ইন্টারনেট ব্যবহার করুন। বিসিএস প্রস্তুতিতে ইউটিউব ও গুগল আপনাকে দারুণভাবে সাহায্য করতে পারে।

গণিত, বিজ্ঞান, আন্তর্জাতিক বিষয়াবলি থেকে শুরু করে সব বিষয়েই আপনি এগুলো থেকে সাহায্য নিতে পারেন।

গুগল প্লেস্টোরে বিভিন্ন অ্যাপ পাওয়া যায়। গুরুত্বপূর্ণ তথ্যগুলো আলাদা নোট খাতায় বা বইয়ের পাশেই ছোট করে লিখে রাখতে পারেন; তাহলে পরবর্তীকালে রিভিশন দিতে সুবিধা হবে।

মোট কথা, বিসিএসে সাফল্য পেতে হলে আপনাকে বিসিএসকেন্দ্রিক একটা জীবনধারা তৈরি করতে হবে। যে চাকরিটা আপনি আগামী ৩০ বছর ধরে করবেন, যা আপনার ভবিষ্যৎ নির্ধারণ করবে, তার জন্য তো আপনাকে দু-তিনটা বছর পরিশ্রম করতেই হবে।



বিসিএসে না টিকলে?

বিসিএস নিয়ে গুরুত্ব দিতে পারেন, তবে একমাত্র লক্ষ্য মনে করাটাও ভুল হবে। বাংলাদেশে যত পরীক্ষার্থী বিসিএস পরীক্ষা দেন তার মাত্র ২ শতাংশ বিসিএস ক্যাডার হতে পারেন। তাই আপনার লক্ষ্য বিসিএস হলেও একই প্রস্তুতি নিয়ে অনান্য সরকারি চাকরির পরীক্ষাগুলো দিতে পারেন। ব্যাংকিং সেক্টরেও ক্যারিয়ার গড়ার দারুণ সুযোগ রয়েছে। বিসিএস পরীক্ষা পদ্ধতি দীর্ঘমেয়াদি, সে তুলনায় ব্যাংকের নিয়োগ কার্যক্রম কম সময়ে সম্পন্ন হয়।

তোমার সবচেয়ে বড় অনুপ্রেরণা হতে পারে- তোমার রাতজাগা স্বপ্নগুলো।তোমার সবচেয়ে বড় অনুপ্রেরণা হতে পারে- মানুষের অবজ্ঞা আর অবহ...
11/03/2022

তোমার সবচেয়ে বড় অনুপ্রেরণা হতে পারে- তোমার রাতজাগা স্বপ্নগুলো।

তোমার সবচেয়ে বড় অনুপ্রেরণা হতে পারে- মানুষের অবজ্ঞা আর অবহেলা করা মুহূর্তগুলো।

তোমার সবচেয়ে বড় অনুপ্রেরণা হতে পারে- মানুষের কটুকথাগুলো।

তোমার সবচেয়ে বড় অনুপ্রেরণা হতে পারে- তোমার না বলো কথাগুলো; যে কথাগুলো তুমি নিজেকে একটা অবস্থানে নিয়ে যেতে পারলে বলবে বলে মনের ভিতর যত্ন করে আগলে রেখেছো দিনের পর দিন, রাতের পর রাত, বছরের পর বছর।

অন্তত নিজের মনের ভিতর আগলে রাখা সেই জমা কথাগুলো বলার জন্য হলেও তোমাকে অন্তত এক বার সফল হতে হবে।

যতক্ষণ না সফল হও, শান্তির ঘুম ত্যাগ করো।
11/03/2022

যতক্ষণ না সফল হও, শান্তির ঘুম ত্যাগ করো।

শিক্ষা জাতির মেরুদন্ড,দোলনা  থেকে কবর পযন্ত শিক্ষা অজন করা জায়। শিক্ষা তুমার কথা, চালচলন, ব্যবহার এই প্রকাশ পাবে শুধু কা...
19/02/2022

শিক্ষা জাতির মেরুদন্ড,দোলনা থেকে কবর পযন্ত শিক্ষা অজন করা জায়। শিক্ষা তুমার কথা, চালচলন, ব্যবহার এই প্রকাশ পাবে শুধু কাগজের সাটিফিকেট এই তুমার জীবন সিমাবদ্ধ নয়।

সেনাবাহনীতে যারা apply করেছো তাদের উদ্দেশ্যে বলছি:১. ডাল খাবে না।২. কোনো খাবার বেশি খাওয়া যাবে না।৩. চর্বিযুক্ত খাবার ব...
17/02/2022

সেনাবাহনীতে যারা apply করেছো তাদের উদ্দেশ্যে বলছি:
১. ডাল খাবে না।
২. কোনো খাবার বেশি খাওয়া যাবে না।
৩. চর্বিযুক্ত খাবার বর্জন করো।
৪. রাতে অথবা কোনসময় অতিরিক্ত মোবাইল ইউজ করবে না।
৫. যাদের হাত পা ঘামে তারা দ্রুত ডাক্তারের কাছে যাও আর বেশি করে পানি পান করো।
৬. শরীর এবং মন টেনশন মুক্ত রাখো এবং সদা হাসিখুশি থাকবে।
৭. প্রতিদিন সকালে ৩/৪ কিলোমিটার আস্তে আস্তে দৌড়াতে হবে।সেই sathe বিরতিহীভাবে কমপক্ষে ১০ বার বুক উঠানামা করো।
৮. শরীচর্চা বই পড়ে কিছুটা আইডিয়া নাও।
৯. ১ ম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত যেসব বেসিক important questions পড়ে আসছো সেগুলো একনজর দেখে নাও।
১০. অবশেষে লাইনে দাঁড়ানোর সময় সকল ধরনের কাগজ পত্র অবশ্যই তোমার সাথে নিবে.....…।।

#সেনাবাহিনীর_লাইনে_দাড়ানোর_আগে_অবশ্যই_যে_বিষয়_খেয়াল_রাখবেন.....!!

১. ভদ্রতা বজায় রাখুন । কোন প্রকার বেয়াদবি করলে কঠোর শাস্তি তখনই দেওয়া হবে।
২. শরীর উপর থেকে নিচ একেবারে ক্লিন সেভ করা। (গোপনাঙ্গ সহ মেডিকেল এর জন্য)
৩. চুল লম্বা না থাকলে ভাল। কারণ চুলের ধরন।
দেখেই অনেককে বাতিল করা হয়। মানে অগোছালো লম্বা লম্বা চুল সেনাবাহিনীতে অপছন্দ।
৪. মোবাইল ফোন না নিলে ভালো। তবে যদি ফোন নিয়ে যান তাহলে ফোনে অশ্লিল বা খারাপ কোন কন্টেন্ট/SMS/ Video ইত্যাদি থাকতে পারবে না। (না জানিয়ে চ্যাক করবে)
৫. সততা বা সত্যি কথা বলুন।
৬. ঘোষ থেকে বিরত থাকুন। (দিতে চাইলে মার+জেল হবে)
৭. পরিক্ষার জন্য। সাধারন গনিত সূত্র, সাধারন জ্ঞান আর কিছু ইংরেজি অনুবাদ বা পেরেগ্রাফ জানা থাকলেই চলবে।
৮. আপনি যদি পাবলিক স্কেলে অর্থাৎ মাপের ফিতায় 5.8হয়ে থাকেন তাহলে সেনাবাহিনীর মাপে সেটা 5.7 হবে। কারন আমাদের স্কেলে একটু বেশি বারতি থাকে।
৯. সেনানিবাসে কোন সেলফি বা ছবি তোলা নিষেধ।
১০. আপনি লিখিত পরীক্ষা দেওয়ার সময় নিজের মাথা ভুলে ও ডানবামে নড়াচড়া করবেন না।
১১. বাইভায় ( মৌখিক ) সবকটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করুন।

সেনাবাহিনীর মাঠ কার্যক্রম
★ সকাল ৮ টায় উপস্থিত থাকতে হবে। একটু আগে যাওয়ার জন্য চেষ্টা করবে।

★ আবেদন পত্রের প্রিন্ট কপি (এডমিট কার্ড) ও এককপি সত্যায়িত ছবি থাকলে হবে। আর কিছু লাগবেনা।

★ অবশ্যই শর্ট প্যান্ট পরে রাখবেন ফুল প্যান্টের নিচে।

★ অবশ্যই ক্লিন শেভ করে যাবেন (নাভীর নিচেও)।

★ ভিতরে নাস্তা পানির জন্য ১৫০৳ রাখবেন। এর মধ্যে ১০০৳ তারা নিয়ে যাবে এন্ড খাবারের ব্যবস্থা করবে। [রোযার সময় নাস্তা দেওয়া হয় না]

★ একটি ক্লিপবোর্ড আর কলম নিয়ে যাবেন।

★ একটি মোবাইল নিয়ে যাবেন। (তবে মোবাইলে কোনো প্রকার খারাপ ভিডিও, অশ্লীল ছবি, খারাপ এসএমএস, রাখা যাবে না। প্রয়োজনে মোবাইল চেক করতে পারে)
মাঠে যাওয়ার পর কার্যক্রম

➤প্রথমে সবাইকে সেনানিবাসের গেটের ভিতর নিয়ে, এডমিটে যে রোল দেওয়া আছে সেই আনুসারে লাইনে দাঁড় করাবে। তার পর নির্দিষ্ট স্থানে নিয়ে যাবে।
তার পর যা করাবে,,,,,,,,,,
*** ওজন, উচ্চতা মাপবে( উচ্চতা সর্বনিম্ন ৫.৬এবং ওজন সর্বনিম্ন ৪৯ কেজি) এবার একটা নির্দিষ্ট স্থানে বসাবে। একজন অফিসার আসবে এবং কিছু গুরুত্বপূর্ণ কথা বলবে ( কি কি কারনে মেডিকেল এ বাদ দেওয়া হয়, সেনাবাহিনীর চাকরি পেতে কি কি যোগ্যতা থাকতে হবে,,, ইত্যাদি)
*** প্রাথমিক মেডিকেলঃ দুই হাটু এক সাথে লেগে যায় কিনা, শরীরে কাটা দাগ, দাত, চুল, পায়ের নক, পায়ের পাতা, বুকের মাপ (৩০-৩২), ভেরিকস এগুলা দেখবে।
এগুলা তে ফিট হলে আপনাকে শারীরিক কসরত এর জন্য নিয়ে যাবে।
সেখানে যা করতে হবেঃ- ২০০/৪০০ মিটার দৌড়, ১০ টি পুশ আপ (বুক ডাউন) ২০/৩০ টি সিট আপ।
এগুলা শেষ করতে পারলে,,,,,,
*** চোখের পরীক্ষা ( কালার ব্রাইন্ড, দৃষ্টি শক্তি ৬/৬ )।
এগুলো ঠিক থাকলে,,,,,,,,,,,
*** একটি নির্দিষ্ট কক্ষে নিয়ে
লিঙ্গ, পায়ুপথ, নাক, কান পরীক্ষা করবে।
এইগুলোও ঠিক থাকলে,,,,,,
*** ৫০ মার্কের লিখিত পরীক্ষায় থাকবে বাংলা, ইংরেজী, গনিত, সাধারন জ্ঞান, বুদ্ধিমত্তা বিষয়ক প্রশ্ন।
তারপর হবে ভাইভা ---
এরপর মোট মার্কের উপর ভিত্তি করে ৫/১০/১৫ জন সিলেক্ট করবে । ৩-৪ দিন সময় দিবে সকল কাগজপত্র জোগাড় করার জন্য। দ্যান তারা এপইনমেন্ট লেটার দিবে।

#বাংলাদেশ সেনাবাহিনী ভাইভা
–––––––––––––––––––––––––––

পার্থি : আসসালামু আলাইকুম
সভাপতি : ওয়ালাইকুমুস সালাম, বসুন

সভাপতি : আপনার নাম মো ফয়সাল হোসেন
উত্তর : জ্বী, স্যার।

সভাপতি : এসএসসিতে আপনার কোন গ্রুপ ছিল?
পার্থি : উত্তর : মানবিক.

সভাপতি : আপনিতো ২০১৯ সানে এসএসসি পাস করেছেন। কোথায় ভর্তি হয়েছেন?
পার্থি : উত্তর : জ্বী স্যার, সিটি কলেজ, যশোর

সভাপতি : পড়ালেখা ছেড়ে আপনি সেনাবাহিনীতে আসতে আগ্রহী কেন?
পার্থি : উত্তর : আমি একজন নিম্ন মধ্যবিত্ত পরিবারে সন্তান। আমাকে তারাতারি প্রতিষ্ঠিত হতে হবে। তাই আমি সেনাবাহিনীতে আসতে আগ্রহী। তাছাড়া সেনাবাহিনীতে যোগদান করে দেশ সেবা করার যথেষ্ট সুযোগ থাকায় আমি সেনাবাহিনীতে যোগদান করতে ইচ্ছুক।
সভাপতি : বাংলাদেশ সেনাবাহিনী কবে স্বাধীনতা পুরস্কার লাভ করে?
পার্থি : উত্তর : ২৫ মার্চ ২০০৭ সাল
সভাপতি : কত সালে চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা প্রবর্তন হয়?
পার্থি : উত্তর : ১৭৯৩

সভাপতি : বাংলাদেশের জাতীয় প্রতিক কি
পার্থি : উত্তর : উভয়পাশে ধানের শীষ বেষ্টিত পনিতে ভাসমান জাতীয় ফুল শাপলা। তার মাথায় পাট গাছের পরস্পর সংযুক্ত তিনটি পাতা ও উভয়পাশে দুইটি করে তারকা।

🌺🌺 সেনাবাহিনীর লিখিত পরীক্ষায় যা আসতে পারে তার একটা ধারোনা 🌺🌺

--------------------- #বাংলা---------------------
১।রচনা যেকোন ১টি ১। মুক্তিযুদ্ধের চেতনা২। ছাত্র জীবনের দায়িত্ব ও কর্তব্য .১X১০=১০
২।ভাব-সম্প্রসারণ লিখঃ স্বদেশের উপকারে নেই যার মন কে বলে মানুষ তারে?পশু সেই জন।১X৫=৫
৩।তুমি কেন বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করতে চাও এই মর্মে তোমার বড় বোনের
নিকট ১টি পত্র লিখ। ১X৫=৫
৪।বাংলা অনুবাদ করঃ ১X৫=৫
English is an international language.it is used all over the world.it is an official language.Bangla is our mother language.21st February is a memorable day in our national history.We should respect our freedom fighter.
--------------------- ---------------------
Write a paragraph about YourHobby OR Your School life. 1×10=10
2.Tense কত প্রকার? প্রত্যেক Tense এর চারটি রূপ লেখ?1×10=10
3.Make Sentence any Five: Book,Bangladesh,Soldier,Aim,Fan,Map,Freedom 1×5=5
------------------ #গণিত-------------------
১। বৃওকাকেবলে ? ২X৫=১০
২।রেখাকাকেবলে ?
৩।বৃওের কেন্দ্র কাকেবলে ?
৪।জ্যা কাকেবলে ?
৫। বিন্দু কাকেবলে ?
৬।দুটি রাশির অনুপাত ৫:৪ এবং এদের পূর্ব রাশি ৩৬ হলে উত্তর রাশি কত? ১X৫=৫
৭।সেনাবাহিনীর একটি পরীক্ষায় ৫% সৈনিক নেয়া হবে।মোট পরীক্ষার্থী ৫০,০০০ জন হলে কত জন সৈনিক নিয়োগ পাবে? ১X৫=৫
৮।ধারা সম্পর্ণ কর ৫টি। ১X৫=৫
2, 3, 5, 6, 8, 11, ………?
2,4,3,6,4,8,?,?
49,7,64,8,81,9,?,?
A4,B8,C16,?
1, 19, 4, 16, 7, 13, ?
-------------------- #সাধারণ_জ্ঞান ---------------------
১। বাংলাদেশে সেনাবাহিনী,বিমান বাহিনী,বিজিবি,র‍্যাব ও পুলিশের প্রধানের নাম কি ? ২৫
২। ৭জন বীরশ্রেষ্ঠের নাম লিখ?
৩। কম্পিউটার কি?
৪। বাংলাদেশের বৃহত্তম জাদুঘরের নাম কি?
৫।৩১তম অলেম্পিক কোথায় অনুষ্ঠিত হচ্ছে?
৬।বাংলাদেশের জাতীয় সংগীতের ১ম ৫লাইন লিখ?
৭।টীকা লিখঃ জাতির জনক শেখ মুজিবর রহমান।
৮।বিভিন্ন দেশের রাজধানীর নাম লিখঃ
ভারত,পাকিস্তান,মালয়েশিয়া,
কুয়েত,নেপাল।

বিঃদ্রঃ আর দালালের খপ্পরে পড়া থেকে বিরত থাকবেন।

পরামর্শটা যদি ভালো মনে করে থাকো তাহলে অবশ্যই জানাবে। এবং পরবর্তীতে আমার বাস্তব অভিজ্ঞতার আলোকে আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ....!

17/02/2022

তুমি তোমার সহপাঠীদের মতো নয় বলে তারা তোমার সমালোচনা করতেই পারেই; তুমি তোমার প্রতিবেশীদের মতো নয় বলে তারা তোমাকে নিয়ে কুৎসা রটনা করতেই পারে; তুমি তোমার বন্ধুদের মতো নয় বলে তারা তোমাকে অপমান আর অবজ্ঞা করে কথা বলতেই পারে; তুমি তোমার কাছের কারো মতো নয় বলে তারা তোমাকে হিংসা করতেই পারে; তারা তোমাকে তাদের কাতারে শামিল করার আপ্রাণ চেষ্টা করতেই পারে কিংবা তাদের থেকে আরো নিচে টেনে নামানোর চেষ্টা করতেই পারে! তাই বলে তুমি তাদের মতো হতে যাবে কেন?
সফল আর ব্যর্থদের চলার পথ আর গন্তব্য কি কখনো এক হতে পারে? তুমি কেন তাদের এসব কাজের কারণে হতাশ নিজের লক্ষ্য থেকে বিচ্যুত হবে?

তুমি কি জানো, তোমার খুবই কম সহপাঠী, প্রতিবেশী, বন্ধুবান্ধব-আত্মীয়স্বজন জীবনে সফলে হতে পারবে এবং অধিকাংশই জীবনে বড় কিছু করতে পারবে না? এদের মধ্য থেকে যারা সফল হবে, বড় কিছু হবে তাদের কার্যক্রম, কথাবার্তা, দৃষ্টিভঙ্গি আর চলার পথ অন্যদের মতো হবে না; এটাই স্বাভাবিক। কারণ, সফল আর ব্যর্থদের কার্যাবলি আর গন্তব্য কখনো এক হতে পারে না! কেউ যদি বড় ক্রিকেটার হতে চায়, আর সে যদি সিঙ্গারদের অনুসরণ করে আর গানের প্র‍্যাক্টিস করে তাহলে ভবিষ্যতে তার একজন সিঙ্গার হওয়ার সম্ভবনা থাকতে পারে; অন্তত বড় ক্রিকেটের নয়।
সফলদের কার্যাবলি আর দৃষ্টিভঙ্গি হবে অন্য সফলদের মতো; আর যা-ই হোক অন্তত ব্যর্থদের মতো নয়!

09/02/2022

√√√ সাধারণ জ্ঞান √√√
জানা অজানা বিষয়:-
১.বদরের যুদ্ধ সংঘটিত হয়-৬২৪ সালে
২.পানিপথের ১ম যুদ্ধ- ১৫২৬ সালে
৩.পানিপথের ২য় যুদ্ধ- ১৫৫৬ সালে
৪.পানিপথের ৩য় যুদ্ধ- ১৭৬১ সালে
৫.পলাশী যুদ্ধ- ২৩শে জুন, ১৭৫৭ সালে
৬.বক্সারের যুদ্ধ- ১৭৬৪ সালে
৭.ফরাসি বিপ্লব- ১৭৮৯ সালে
৮.রুশ বিপ্লব- ১৯১৭ সালে
৯.ইউক্রেনে কমলা বিপ্লব- ২০০৪ সালে
১০.বঙ্গভঙ্গ হয়- ১৯০৫ সালে
১১.বঙ্গভঙ্গ রদ- ১৯১১ সালে
১২.মুসলিম লীগ প্রতিষ্ঠিত- ১৯০৬ সালে
১৩.সিপাহী বিদ্রোহ- ১৮৫৭ সালে
১৪.চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থা চালু- ১৭৯৩ সালে
১৫.মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা লাভ- ৪ই জুলাই, ১৭৭৬ সালে
১৬.মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান রাজনৈতিক দল ডেমোক্রেট পার্টি প্রতিষ্ঠিত হয়- ১৮২৮ সালে
১৭.মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান রাজনৈতিক রিপাবলিকান পার্টি প্রতিষ্ঠিত- ১৮৫৪ সালে
১৮.মার্কিন যুক্তরাষ্ট্রের গৃহযুদ্ধ- ১৮৬১-১৮৬৫ সাল
১৯.প্রথম বিশ্বযুদ্ধ- ১৯১৪-১৯১৮ সাল
২০.দ্বিতীয় বিশ্বযুদ্ধ- ১৯৩৯-১৯৪৫ সাল
২১.ভারতের প্রধান রাজনৈতিক দল কংগেস প্রতিষ্ঠিত- ১৮৮৫ সালে
২২.নোবেল পুরস্কার চালু হয়- ১৯০১ সালে
২৩.বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কাব্য প্রকাশিত- ১৯১০ সালে
২৪.গীতাঞ্জলি কাব্যের জন্য রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পুরস্কার লাভ- ১৯১৩ সাল
২৫.যুক্তরাজ্যের নিকট হতে পাকিস্তানের স্বাধীনতা লাভ- ১৪ই আগস্ট, ১৯৪৭ সাল
২৬.যুক্তরাজ্যের নিকট হতে ভারতের স্বাধীনতা ল্যাভ- ১৫ই আগস্ট, ১৯৪৭ সাল
২৭.জাপান পার্ল হারবার আক্রমণ- ৭ই ডিসেম্বর, ১৯৪১ সালে
২৮.লর্ড উইলিয়াম বেন্টিক কর্তৃক সতীদাহ প্রথা রহিত- ১৮২৯ সালে
২৯.উপমহাদেশে রেলগাড়ি ও টেলিগ্রাফ চালু হয়- ১৮৫৩ সালে
৩০.ইরাক কুয়েত দখল করে- ২রা আগস্ট, ১৯৯০ সালে
৩১.ইরানে ইসলামি বিপ্লব সংঘটিত- ১৯৭৯ সালে
৩২.জাতিসংঘ প্রতিষ্ঠিত- ২৪শে অক্টোবর, ১৯৪৫ সাল
৩৩.যুক্তফ্রন্ট গঠিত হয়- ১৯৫৩ সালে
৩৪.যুক্তফ্রন্ট এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত- 1954 সালে
৩৫.মহান ভাষা আন্দোলন সংঘটিত- ১৯৫২ সালে
৩৬.পূর্ব পাকিস্তানকে বাংলাদেশ নামকরণ- ৫ই ডিসেম্বর, ১৯৬৯ সাল
৩৭.দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের হিরোশিমায় আণবিক বোমা হামলা- ৬ই আগস্ট, ১৯৪৫ সাল
৩৮.দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের নাগাসাকিতে আণবিক বোমা হামলা- ৯ই আগস্ট, ১৯৪৫ সাল
৩৯.ঐতিহাসিক লাহোর প্রস্তাব উত্থাপিত- ২৩শে মার্চ, ১৯৪০ সালে
৪০.বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মগ্রহণ- ১৭ই মার্চ, ১৯২০ সাল
৪১.আগরতলা ষড়যন্ত্র মামলার মোট আসামীর সংখ্যা- ৩৫ জন
৪২.উপমহাদেশের চলচ্চিত্রের জনক হীরালাল সেনের মৃত্যুবরণ- ১৯১৭ সাল
৪৩.ঐতিহাসিক বাবরী মসজিদ প্রতিষ্ঠিত হয়- ১৫২৮ সালে
৪৪.ঢাকাকে সর্বপ্রথম বাংলার রাজধানী হিসেবে স্থানান্তরিতকরণ- ১৬১০ সালে
৪৫.আহসান মঞ্জিল ভবন প্রতিষ্ঠিত হয়- ১৮৭২ সালে
৪৬.বরেন্দ্র জাদুঘর প্রতিষ্ঠিত- ১৯১০ সালে
৪৭.জাতীয় জাদুঘর (পুরাতন নাম ঢাকা জাদুঘর) প্রতিষ্ঠিত হয়- ১৯১৩ সালে
৪৮.ঢাকা জাদুঘরকে জাতীয় জাদুঘর নামে রূপান্তরিতকরণ- ১৯৮৩ সালে
৪৯.সংস্কৃত কলেজ থেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বিদ্যাসাগর উপাধি লাভ- ১৮৩৯ সাল
৫০.বিশ্ব সাহিত্য কেন্দ্র প্রতিষ্ঠিত- ১৯৭৮ সালে
৫১.আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়- ২৩শে জুন, ১৯৪৯ সাল
৫২.আর্জেন্টিনা ও ইংল্যান্ড এর মধ্যে ঐতিহাসিক ফকল্যান্ড দ্বীপ নিয়ে যুদ্ধ শুরু- ১৯৮২ সালে
৫৩.ভারত ও পাকিস্তানের মধ্যে ঐতিহাসিক সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়- ২রা জুলাই, ১৯৭২ সালে
৫৪.ভারত ও বাংলাদেশ এর মধ্যে ঐতিহাসিক মৈত্রী চুক্তি স্বাক্ষরিত হয়-১৯৭২ সালে
৫৫.বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা সফর করেন- মাত্র ২ বার
৫৬.ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত- ১লা জুলাই, ১৯২১ সাল
৫৭.ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম সমাবর্তন চালু- ১৯২৩ সালে
৫৮.বাংলাদেশে প্রথম ভ্যাট চালু হয়- ১লা জুলাই, ১৯৯১ সালে
৫৯.বাংলাদেশ টেলিভিশন স্থাপিত বা প্রতিষ্ঠিত হয়- ২৫শে ডিসেম্বর, ১৯৬৪ সালে
৬০.বাংলাদেশে রঙিণ টেলিভিশনের প্রথম সম্প্রচার শুরু হয়- ১লা ডিসেম্বর, ১৯৮০ সালে
৬১.বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের বঙ্গবন্ধু উপাধি লাভ- ২৩শে ফেব্রুয়ারি, ১৯৬৯ সাল
৬২.শেখ মুজিবর রহমানের জাতির জনক উপাধি লাভ- ৩রা মার্চ, ১৯৭১ সাল
৬৩.আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহারকরণ- ২২শে ফেব্রুয়ারি, ১৯৬৯ সালে
৬৪.বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শততম জন্মবার্ষিকী পালিত- ১৯৬১ সালে
৬৫.জাতীয় কবি কাজী নজরুল ইসলাম দুরারোগ্য ব্যধিতে আত্রান্ত হন- ৪৩ বছর বয়সে, ১৯৪২ সালে
৬৬.পূর্ব ও পশ্চিম জার্মানির মাঝে বার্লিন প্রাচীর নির্মাণকরণ- ১৯৬১ সালে
৬৭.বাংলাদেশের জাতীয় সংসদ ভবন মাত্র ২১৫ একর জমির উপর প্রতিষ্ঠিত এবং এটি ৯তলা ভবন বিশিষ্ট
৬৮.মুক্তিযুদ্ধের পরে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে ভারতের দিল্লী হয়ে বাংলাদেশে ফিরে আসেন- ১০ই জানুয়ারি, ১৯৭২ সাল
৬৯.বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান জুলিও কুরি পদক লাভ করেন- ১০ই অক্টোবর, ১৯৭২ সালে
৭০.বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভকরণ- ১৭ই সেপ্টেম্বর, ১৯৭৪ সাল
৭১.বাংলাদেশ জাতিসংঘের- ১৩৬তম সদস্য
৭২.শেখ মুজিবর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম বাংলায় ভাষণ দেন-
২৫শে সেপ্টেম্বর, ১৯৭৪ সালে (২৯তম অধিবেশনে)
৭৩.বাংলাদেশ কমনওয়েলথ এর সদস্যপদ লাভকরণ এবং যততম সদস্য- ১৮ই এপ্রিল, ১৯৭২ সালে এবং ৩২তম সদস্য
৭৪.বাংলাদেশ ইন্টারপোলের সদস্যপদ লাভকরণ- ১৯৭৬ সালে
৭৫.বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের মৃত্যুবরণ- ১৫ই আগস্ট, ১৯৭৫ সাল
৭৬.বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠিত হয়- ১লা সেপ্টেম্বর, ১৯৭৮ সালে
৭৭্. ঐতিহাসিক ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষরিত হয়- ১৯৭৮ সালে
৭৮.প্রথম আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়- ১৮৭৭ সালে (অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড এর মধ্যে)
৭৯.প্রথম আন্তর্জাাতিক ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হয়- ১৯৭১ সালে (অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড এর মধ্যে)
৮০.প্রথম আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়- ২০০৫ সালে (অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড এর মধ্যে)
৮১.বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধ এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন- বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান
৮২.বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধ প্রথম উদ্বোধন করেন- তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদ (১৯৮২ সালের ১৬ই ডিসেম্বর

Address

Narail
7500

Telephone

+8801752116769

Website

Alerts

Be the first to know and let us send you an email when Education page posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Education page:

Share