Bandar Girls School & College - College Branch

Bandar Girls School & College - College Branch S.S. Shah Road, Bandar-1410, Narayanganj

17/10/2025

এ বছর একাদশ শ্রেণির ভর্তির সময়ে কোন একটা চক্র একটা প্রপাগাণ্ডা ছড়িয়ে দিল বন্দর গার্লস স্কুল অ্যান্ড কলেজের কলেজ শাখার পড়াশোনা আগের মতো নেই। যারা এটা করেছেন তাদের মেয়ে কখনো পড়েনি এই কলেজে। আজকের ফলাফল বিশ্লেষণ করে আমি দেখলাম যারা পাশ করেছে তাদের জিপিএ এসএসসির তুলনায় বৃদ্ধি পেয়েছে। এসএসসিতে জিপিএ -৫ না পাওয়া মেয়েও জিপিএ -৫ পেয়েছে। এই ব্যচের এক অভিভাবককে এসএসসি পাস করার পর আমার কলেজে ভর্তির জন্য বলায় আমাকে রীতিমতো তাচ্ছিল্য করে মেয়েকে ঢাকার সবচেয়ে বেশি টাকা যেই কলেজে খরচ করতে হয় সেই কলেজে ভর্তি করেছেন। আজকে জানতে পারলাম লক্ষ লক্ষ টাকা খরচ করে ফলাফল জিপিএ -৫ পায়নি। এখন প্রশ্ন হলো আমার কলেজে এতগুলো মেয়ে ফেল করল কেন! যারা ফেল করেছে তারা ভর্তির পর কলেজের সাথে কোন যোগাযোগ রাখেনি।বার বার অভিভাবকদের ডেকেও কোনো প্রতিকার পাইনি। নির্বাচনী পরীক্ষায় একাধিক বিষয়ে অকৃতকার্য হওয়ার পরেও পারিপার্শ্বিক চাপে অঙ্গীকার নিয়ে তাদের দাখিলা ফরম পূরণ করতে বাধ্য হই। কিন্তু ফরমফিলাপের পর তাদের বাসায় শিক্ষক পাঠিয়ে ও কলেজে আনতে পারিনি ।যার ফলাফল আজকে যারা ফেল করেছে। নানান প্রপাগান্ডা ও মানুষের অলীক কল্পনার কারণে আমরা মানসম্মত শিক্ষার্থী ভর্তি করতে পারিনা। দূর্বল শ্রেণির যারা ভর্তি হয় তাদের বেশিরভাগের কোন ভবিষ্যত এইম নাই যার কারণে তারা কলেজে আসেনা ফলে তাদের নিয়ে আমাদের বিপত্তিতে পড়তে হয়।ফেল করবে জেনেও নানান কারনে ফরমফিলাপ করাতে হয়।অনেকেই এসএসসি পাশের পর বলতে শুনি এতদিন এখানে পড়েছি তাই এখন বাইরে পড়তে চাই। এইচএসসি পরীক্ষার ফলাফল একটা শিক্ষার্থীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু একাদশ ও দ্বাদশ শ্রেণির জন্য সময় অত্যন্ত কম। এই অল্প সময়ে এসএসসির তুলনায় পাঁচ গুণেরও বেশি সিলেবাস শেষ করতে হলে তার প্রত্যেকটা মূহুর্ত কাজে লাগলো জরুরি। অনেকেই এইচএসসির ফলাফলের পর আফসোস করতে শুনেছি যে স্যার কথা না শুনে ভুল করেছি তখন আর এ ভুলের কোন সমাধান অবশিষ্ঠ থাকেনা। আমি চ্যালেন্জ করে বলতে পারি বেশি টাকার কলেজ ও কম টাকার সরকারি কলেজের চেয়ে আমার কলেজের পড়াশোনার মান, শিক্ষকদের মান এবং শিক্ষার্থীদের প্রতি আন্তরিকতা অনেক বেশি।
আমি প্রতিটি ব্যচের মেয়েদের কাছ থেকে একটা কমন ডায়লগ শুনতে পাই সেটা হচ্ছে ভর্তি হওয়ার আগে যে অভিযোগগুলো শুনে আসছি ভর্তি হওয়ার পর দেখলাম তার সম্পূর্ণ বিপরীত।
বন্দরের অভিভাবকদের প্রতি আমার অনুরোধ আপনারা গুজব বা অলীক কল্পনা বাদ দিয়ে বন্দর গার্লস স্কুল অ্যান্ড কলেজের কলেজ শাখার প্রতি আস্থা রেখে আপনার মেয়েকে ভর্তি করবেন ইনশাআল্লাহ সময় শেষে আপনার আস্থার প্রতিফলন পাবেন।
কেন আস্থা রাখবেন ঃ
ক) শতভাগ আন্তরিকতা নিয়ে শিক্ষকদের মানসম্মত পাঠদান।
খ) বিগত সময়ে যারা ভালো ফলাফল নিয়ে ভর্তি হয়েছে তারা আরও ভালো ফলাফল নিয়ে বের হয়েছে।
গ) ভালো ফলাফল করার পর পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল, ইন্জিনিয়ারিং এ চান্স পেয়েছে।
ঘ) যেহেতু যাতায়াতের জন্য সময় ক্ষেপণ হবে না তাই পড়াশোনা করার পর্যাপ্ত সময় পাবে।
ঙ) বিগত সময়ে যাঁরা পাশ করেছে বা যাঁরা বর্তমানে পড়ছে তাদের কলেজের প্রতি পজিটিভ ধারণা।
চ) প্রতিটি পরীক্ষার ফলাফল পর্যালোচনা করলে এ পর্যন্ত কোন ফলাফলে আমার কলেজ বন্দরে সেকেন্ড হয়নি কোন কোন বছর নারায়ণগঞ্জ জেলার মধ্যে প্রথম হয়েছে।
আপনারা এসে আমি যা বলেছি বা বলার চেষ্টা করেছি তা বাস্তবে খোঁজ খবর নিয়ে আশা করি ভবিষ্যতে সঠিক সিদ্ধান্ত নিবেন এই প্রত্যাশা করছি।
ধন্যবাদ
মোহাম্মদ মিজানুর রহমান
অধ্যক্ষ(ভারপ্রাপ্ত)
বন্দর গার্লস স্কুল অ্যান্ড কলেজ
বন্দর, নারায়ণগঞ্জ।

30/07/2025
আলহামদুলিল্লাহ,পরপর দুইটি আনন্দের সংবাদ আমাদের কলেজকে গর্বিত করেছে।১টি হচ্ছে  প্রতিবছরের ন্যায় এবারও আমাদের এক প্রিয় ছাত...
22/01/2025

আলহামদুলিল্লাহ,পরপর দুইটি আনন্দের সংবাদ আমাদের কলেজকে গর্বিত করেছে।১টি হচ্ছে প্রতিবছরের ন্যায় এবারও আমাদের এক প্রিয় ছাত্রী রহিমা আহমেদ মিথির ন্যায় আরেক ছাত্রী তামিমা করিমের রাজশাহী মেডিকেল কলেজে চান্স এবং ২য় টি হচ্ছে বন্দর গার্লস কলেজের মেয়েরা বিতর্ক প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে জেলা পর্যায়ের প্রতিযোগিতায় প্রথম রাউন্ডে নারায়নগঞ্জ কলেজ ও ফাইনাল রাউন্ডে গোপালদী নজরুল ইসলাম বাবুু কলেজকে পরাজিত করে নারায়নগঞ্জ জেলায় চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করেছে। ২২ জানুয়ারি ২০২৫ বেলা ২:৩০ জেলাপ্রশাসক মহোদয় বিজয়ীদের বিশেষভাবে পুরষ্কার ও সার্টিফিকেট প্রদান করিবেন।
আমরা বন্দর গার্লস কলেজের সকল শিক্ষকবৃন্দ তোমাদেরকে জানাই অভিনন্দন ও ভালোবাসা 💖💖

26/06/2024

একাদশ শ্রেণির ভর্তির ফলাফল পরবর্তী করনীয়ঃ(এক পোস্ট বিস্তারিত সবকিছু)
🔘যাদের চান্স হয়েছে ৩৩৫/-(চার্জ ব্যতীত) নিশ্চায়ন ফি দিয়ে কলেজ কনফার্ম করতে হবে। আজ থেকে নিশ্চায়ন ফি দিতে পারবেন। ২৯জুন রাত ৮টার পর্যন্ত সময়।
🔘Xi admission website এ লগইন করে, নির্বাচন→নির্বাচন নিশ্চিত করুন অপশনে ক্লিক করে ৩৩৫/-(চার্জ ব্যতীত) পেমেন্ট করতে পারবেন। মাইগ্রেশান অপশন হ্যাঁ/না দেওয়া যাবে।
🔘১নং চয়েস ব্যাতিত যাদের অন্য কলেজ আসছে, তারা নিশ্চায়ন করার সময় হ্যাঁ সিলেক্ট করে অটোপ্রমোশন অন করতেন পারবেন। সিট খালি থাকলে উপরের কলেজ পাবেন।
🔘যারা মাইগ্রেশান অন রাখতে চান না,তারা সবাই মাইগ্রেশানে 'না' দিবেন।
🔘আগামী ৪জুলাই এবং ১২জুলাই দুইবার মাইগ্রেশান রেজাল্ট চেক করবেন।
🔘২৯জুনের মধ্যে নিশ্চায়ন ফি না দিলে আবেদন বাতিল হবে, তখন নতুন করে ভর্তির আবেদন করতে হবে।
🔘৩০জুন থেকে ২জুলাই ২য় পর্যায়ে আবেদন করা যাবে এবং ৯-১০ জুলাই ৩য় পর্যায়ে আবেদন করা যাবে। তখন সিট সংখ্যা খুবই কম খালি থাকবে।
🔘নিশ্চায়ন করার পর ফাইনালি কলেজে ভর্তি হতে হবে ১৫জুলাই হতে ২৫জুলাইয়ের মধ্যে। ক্লাস শুরু ৩০জুলাই।

03/06/2024

বন্দর গার্লস স্কুল এন্ড কলেজের ভর্তি বিজ্ঞপ্তি "চ্যানেল আই " টিভি তে প্রচারিত হচ্ছে আজ সকাল ৭.৪৫টা থেকে রাত ১২টা পর্যন্ত ।সবাইকে দেখার আমন্ত্রণ ।

28/05/2024

বন্দর গার্লস স্কুল অ্যান্ড কলেজের কলেজ শাখার
ভর্তি বিজ্ঞপ্তি আজ (২৮/০৫/২০২৪) রাত ১২ টা হতে আগামীকাল রাত ১২ টা পর্যন্ত সময় টিভির স্ক্রলে প্রচারিত হবে।

বন্দর গার্লস স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ভর্তি ফরম বিতরণের মাধ্যমে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি কার...
15/05/2024

বন্দর গার্লস স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ভর্তি ফরম বিতরণের মাধ্যমে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রমের শুভ উদ্ভোদন করা হয়।

Address

Bandar-1410
Narayanganj

Alerts

Be the first to know and let us send you an email when Bandar Girls School & College - College Branch posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Bandar Girls School & College - College Branch:

Share