জামিআ কুরআনিয়া ইমদাদিয়া আলীগঞ্জ মাদ্রাসা

  • Home
  • Bangladesh
  • Narayanganj
  • জামিআ কুরআনিয়া ইমদাদিয়া আলীগঞ্জ মাদ্রাসা

জামিআ কুরআনিয়া ইমদাদিয়া আলীগঞ্জ মাদ্রাসা Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from জামিআ কুরআনিয়া ইমদাদিয়া আলীগঞ্জ মাদ্রাসা, College & University, আলীগঞ্জ, ফতুল্লা, নারায়ণগঞ্জ।, Narayanganj.

ফুযালা সম্মেলন ২০২৬ ইং
01/01/2026

ফুযালা সম্মেলন ২০২৬ ইং

আলহামদুলিল্লাহ! আল্লাহ তাআলার মেহেরবানি ও সকলের দুআয় মুফতী নজরুল ইসলাম কাসেমী সাহেব হাসপাতাল থেকে রিলিজ পেয়ে বর্তমানে ...
30/12/2025

আলহামদুলিল্লাহ! আল্লাহ তাআলার মেহেরবানি ও সকলের দুআয় মুফতী নজরুল ইসলাম কাসেমী সাহেব হাসপাতাল থেকে রিলিজ পেয়ে বর্তমানে নিজ বাসায় অবস্থান করছেন।
আলীগঞ্জের আগামীকাল অনুষ্ঠিতব্য মাহফিলে হুজুর উপস্থিত থাকার জন্য চেষ্টা করবেন বলে সম্মতি প্রদান করেছেন—ইনশাআল্লাহ।
সকলের নিকট হুজুরের পূর্ণ সুস্থতার জন্য দোয়ার অনুরোধ রইল।

সবাইকে আসার আমন্ত্রণ রইল।
25/12/2025

সবাইকে আসার আমন্ত্রণ রইল।

নিয়োগ বিজ্ঞপ্তিজামিআর প্রধান ফটকের জন্য জরুরী ভিত্তিতে ১ জন অভিজ্ঞ দায়িত্বশীল প্রয়োজন। আগ্রহী প্রার্থীরা নিম্নের নম্বরে...
23/12/2025

নিয়োগ বিজ্ঞপ্তি
জামিআর প্রধান ফটকের জন্য জরুরী ভিত্তিতে ১ জন অভিজ্ঞ দায়িত্বশীল প্রয়োজন।
আগ্রহী প্রার্থীরা নিম্নের নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ রইলো।
০১৯১১১৯১৫৯০

13/04/2025
জামিআ কুরআনিয়া ইমদাদিয়া (আলীগঞ্জ মাদরাসা) -এর ভর্তি তথ্য 🗓️ ভর্তি তারিখ: ৭, ৮ ও ৯ শাওয়াল ১৪৪৬ হিজরী মোতাবেক ৬, ৭ ও ৮ ...
02/04/2025

জামিআ কুরআনিয়া ইমদাদিয়া (আলীগঞ্জ মাদরাসা) -এর ভর্তি তথ্য

🗓️ ভর্তি তারিখ:
৭, ৮ ও ৯ শাওয়াল ১৪৪৬ হিজরী মোতাবেক ৬, ৭ ও ৮ এপ্রিল ২০২৫ ইং রোজ রবি, সোম ও মঙ্গলবার।
📌 কোটা খালি থাকলে আরো ১দিন বৃদ্ধি করা হবে।

📒 দাখেলা ইমতেহানের জন্য নির্ধারিত কিতাবের তালিকা:
(১) তাকমীল (দাওরা)
(۱) مشكوة المصابيح (۲) الهداية ج٣
(২) ফযীলত ছানী (মেশকাত)
(۱) تفسير الجلالين (۲) الهداية ج١
(৩) ফযীলত আউয়াল (জালালাইন)
(۱) شرح الوقاية (۲) نور الأنوار كتاب الله
(৪) সানাবিয়া উলিয়া (শরহে বেকায়া)
(۱) شرح الجامي (٢) كنز الدقائق (۳) أصول الشاشي
(৫) সানাবিয়া ছানিয়া (শরহে জামী)
(۱) الكافية (۲) مختصر القدوري (۳) أصول الشاشي
(৬) সানাবিয়া উলয়া (কাফিয়া)
(١) هداية النحو (۲) علم الصيغة (۳) نور الإيضاح
(৭) মুতাওয়াসসিত ছালেস (হেঃনাহু)
(۱) نحومير (۲) علم الصرف
(৮) মুতাওয়াসসিত ছানী (নাহবেমীর)
(۱) ميزان و منشعب (۲) الطريق إلى العربية
(৯) মুতাওয়াসিত আউয়াল (মীযান)
(۱) تیسیر المبتدی (۲) فارسی کی پہلی کتاب (۳) اردو کی تیری کتاب
(১০) ইবতিদায়ী খামেস (তাইসীর)
(۱) تعلیم الاسلام ج ۳ (۲) اردو کی دوسری کتاب (৩) কুরআন মাজীদ (৪) বাংলা ও অংক (৪র্থ)
(১১) ইবতেদায়ী (খুছুছী)
(১) কুরআন মাজীদ (২) বাংলা (৪র্থ) (৩) অংক (৪র্থ)
(১২) ইবতিদায়ী রাবে' (উর্দু জামাত)
(১) কুরআন মাজীদ (২) বাংলা (৩য়) (৩) অংক (৩য়)

💰💴 খরচাদি:
◾ ভর্তি ফরম: ১০০/-
◾ ভর্তি ফি: ২,৮০০/-
◾ পাঠাগার ফি: কিতাব বিভাগ-২০০/-, হিফজ ও মক্তব বিভাগ-১০০/-
◾ দারুল ইকামা ফি: কিতাব বিভাগ-১০০/-, হিফজ ও মক্তব বিভাগ-২০০/-
◾ আইডি কার্ড: ১০০/-
◾ রিপোর্ট বই: ১০০/-

♦️ এককালীন প্রদেয়:
◾ খাবার জারি (পূর্ণ ইমদাদি): ১,০০০/-
◾খাবার জারি (আংশিক ইমদাদি ও অন্যান্যরা): ২,০০০/-

♦️ মাসিক প্রদেয়:
◾ সকলের জন্য মাসিক চার্জ (বিদ্যুৎ, জেনারেটর, গ্যাস ইত্যাদি): ৫০০/-
◾ বেতন (যারা খাবার গ্রহণ করবে না): ১,০০০/-
◾ খোরাকি (সাধারণ): ৩,০০০/-
◾ স্পেশাল খানা শুধুমাত্র রাতের বেলা: ১,৩০০/-
◾ স্পেশাল খানা শুধুমাত্র সকাল বেলা: ৭০০/-

🛑 ভর্তির কিছু জরুরী নিয়ম:
💠 ভর্তির সময় শিক্ষার্থীর সদ্যতোলা এক কপি পাসপোর্ট সাইজের ছবি।
💠 শিক্ষার্থীর আইডি/জন্ম সনদ এর ফটোকপি।
💠 অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।
💠 মেশকাত জামাতে ভর্তির জন্য শরহে বেকায়া জামাতের বেফাক পরীক্ষার মার্কশীট।
💠 তাকমীল জামাতে ভর্তির জন্য মেশকাত জামাতের বেফাক পরীক্ষার মার্কশীট।
💠 ভর্তিচ্ছু সকল ছাত্রের وضع قطع (দাঁড়ি, গোফ, চুল) ও পোষাক সুন্নাত মোতাবেক এবং আকাবির আসলাফের তরীকা অনুযায়ী হতে হবে।

📜 জামিআর বৈশিষ্ট্যাবলী
🌹ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান "জামিআ রাব্বানিয়া আরাবিয়ার" আদলে, তারই প্রতিষ্ঠাতা মুহতামিম মুফতি নজরুল ইসলাম ভাসানী দামাত বারাকাতুহুমের সুদক্ষ পরিচালনায় পরিচালিত।
🌹এক ঝাঁক সুদক্ষ মেধাবী তরুণ ও কর্মঠ শিক্ষকদের মাধ্যমে পাঠদান।
🌹 নিয়মিত সঠিক সময়ে দরসে উপস্থিতি, পাঠ মুখস্ত করণ ও নেসাব শেষ করার প্রতি গুরুত্ব প্রদান।
🌹 সাপ্তাহিক, মাসিক ও মডেল পরীক্ষার মাধ্যমে পাঠ উন্নীতকরণ।
🌹 সুস্থ সংস্কৃতির বিকাশ ও দ্বীনের বলিষ্ঠ দাঈ গঠনের জন্য সাপ্তাহিক, মাসিক ও বাৎসরিক প্রতিযোগিতামূলক অনুষ্ঠান।
🌹 উত্তম শিষ্টাচার ও আধ্যাত্মিকতার শিক্ষার জন্য সাপ্তাহিক ও মাসিক তরবিয়তি মজলিস।
🌹 দৈনিক তিন বেলা রুচিসম্মত ও উন্নত মানের খাবার পরিবেশন।
🌹 মেধাবী, মেহনতী ও অসচ্ছল ছাত্রদের জন্য আর্থিক ছাড় সহ বিশেষ সুযোগ-সুবিধা।
🌹বেফাকের কেন্দ্রীয় পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য যথাপযুক্ত রাহনুমায়ী ও নিরলস মেহনত করানো।
🌹বেফাক বোর্ডে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীদেরকে ওমরা করানো হয়।
🌹কিতাব বিভাগের বোর্ড পরীক্ষায় মেধা তালিকায় ৪র্থ থেকে ১০ম স্থান অর্জন কারীদেরকে ৫০০০ টাকা সমমূল্যের ও ১১তম থেকে শেষ পর্যন্ত স্থান অর্জন কারীদেরকে ২০০০ টাকা সমমূল্যের কিতাব প্রদান।
🌹নির্ধারিত নম্বর পেয়ে সকল বিভাগের প্রতি জামাতের ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীদেরকে মাসিক বৃত্তি প্রদান করা হয়। যার হার নিম্নরূপ:
মক্তব বিভাগ: ৩০০৳, ২৫০৳, ২০০৳
হিফয বিভাগ: ৪০০৳, ৩৫০৳, ৩০০৳
উর্দু থেকে নাহবেমীর: ৫০০৳, ৪০০৳, ৩০০৳
হেঃনাহু থেকে শরহে বেকায়া ৬০০৳, ৫০০৳, ৪০০৳
জালালাইন থেকে দাওরা: ৭০০৳, ৬০০৳, ৫০০৳
🌹 মাদ্রাসার সাময়িক ও বার্ষিক পরীক্ষায় সিরিয়াল প্রাপ্ত (বৃত্তিপ্রাপ্ত নয়) ছাত্রদেরকে কিতাব পুরস্কার প্রদান।

✴️ বোর্ড পরীক্ষায় সাফল্য ✴️

💠 ২০২৫ সালের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল
◾ হিফয বিভাগ
পরীক্ষার্থী ৪০ জন
মুমতায ৩৩ জন
মেধাস্থান ১৩ জন
পাশের হার ১০০%

◾ ইবতেদায়ী
পরীক্ষার্থী ৪০ জন
মুমতায ২২ জন
মেধাস্থান ১৩ জন
পাশের হার ১০০%

◾ মুতাওয়াসসিতা
পরীক্ষার্থী ১৭ জন
মুমতায ১২ জন
মেধাস্থান ৪ জন
পাশের হার ১০০%

◾ সানাবিয়া
পরীক্ষার্থী ৭ জন
মুমতায ৫ জন
মেধাস্থান ১ জন
পাশের হার ১০০%

◾ সানাবিয়া উলিয়া
পরীক্ষার্থী ৩০ জন
মুমতায ৮ জন
মেধাস্থান ৩ জন
পাশের হার ৯৬%

◾ ফযীলত
পরীক্ষার্থী ১৪ জন
মুমতায ১ জন
জায়্যিদ জিদ্দান ৫ জন
পাশের হার ১০০%

⏹️ সর্বমোট পরীক্ষার্থী ১৪৭ জন
মেধা তালিকা ৩৪ জন
মুমতায ৮১ জন
পাশের হার ৯৯.৫%

💠 বিগত সালের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল
🔸২০২৪ সালে মেধা তালিকায় ৪৫ জন
🔸২০২৩ সালে মেধা তালিকায় ২৮ জন
🔸২০২২ সালে মেধা তালিকায় ২৫ জন
🔸২০২১ সালে মেধা তালিকায় ২১ জন
🔸২০২০ সালে হিফয বিভাগে ১ম স্থান
🔸২০১৯ সালে মেধা তালিকায় ১৪ জন
🔸২০১৮ সালে মেধা তালিকায় ৬ জন
🔸২০১৭ সালে মেধা তালিকায় ৬ জন।
♦️এর মধ্যে হিফয বিভাগে ১ম ও ৩য় স্থান, মুতাওয়াসসিতায় ২য়, ৫ম, ৯ম স্থান, ইবতিদাইয়ায় ১০ম, ১৪তম, ১৫ তম স্থান অর্জন।

🌏 যাতায়াত:
🛣️ কাঁচপুর/চিটাগাংরোডের যে কোনো পরিবহনে করে 'সাইনবোর্ড' আসতে হবে। অতঃপর নারায়ণগঞ্জ রোডে বাস/লেগুনা/অটো বা টেম্পুতে করে চাষাড়া। সেখান থেকে অটোতে পঞ্চবটি তারপর অটোতে করে 'আলীগঞ্জ মাদরাসা'।
🛣️ ঢাকা গুলিস্তান থেকে আনন্দ/বোরাক বাসে করেও সরাসরি 'আলীগঞ্জ মাদরাসায়' আসা যায়।
🛣️ পোস্তগোলা থেকে সরাসরি বাস/অটোতে করে আসা যায় 'আলীগঞ্জ মাদরাসা'

☎️ যোগাযোগ:
01717-447160 (অফিস)
01911-191590 (মুহতামিম সাহেব)

আসন্ন মাহে রমজানের বিশেষ দুটি কোর্স।
11/02/2025

আসন্ন মাহে রমজানের বিশেষ দুটি কোর্স।

জামিআ কুরআনিয়া ইমদাদিয়া [আলীগঞ্জ মাদ্রাসা] -এর বাৎসরিক ইসলামী মহা সম্মেলন। *"সকলকে দ্বীনী দাওয়াত"*বিশেষত জামিআর আবনা ...
21/12/2024

জামিআ কুরআনিয়া ইমদাদিয়া [আলীগঞ্জ মাদ্রাসা] -এর বাৎসরিক ইসলামী মহা সম্মেলন।

*"সকলকে দ্বীনী দাওয়াত"*

বিশেষত জামিআর আবনা ও ফুযালাদের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে, আপনাদেরকে ১/১/২৫ ইং রোজ বুধবার দুপুরে বিশেষ ভাবে দাওয়াত দেয়া হয়েছে। সকলেই উপস্থিত হওয়ার চেষ্টা করব। ইনশাআল্লাহ।
যারা আসবেন সকলে আপন ব্যাচের সাথী ভাইদের জিম্মাদার ওস্তাদের কাছে নিজের নামের রেজিস্ট্রি করিয়ে নিবেন।

১৪৪৫-৪৬ হিজরী মোতাবেক ২০২৪-২৫ ঈসায়ী শিক্ষাবর্ষের ইফতিতাহি দারস।তারিখ: ১২ শাওয়াল মোতাবেক ২২ এপ্রিল সোমবার (বাদ মাগরিব)। ...
21/04/2024

১৪৪৫-৪৬ হিজরী মোতাবেক ২০২৪-২৫ ঈসায়ী শিক্ষাবর্ষের ইফতিতাহি দারস।
তারিখ: ১২ শাওয়াল মোতাবেক ২২ এপ্রিল সোমবার (বাদ মাগরিব)।
প্রধান মেহমান: জামিআর মহাপরিচালক, জামিআ রাব্বানিয়া আরাবিয়ার প্রতিষ্ঠাতা মুহতামিম,
মুফতি নজরুল ইসলাম ভাসানী দামাত বারাকাতুহুম।

Address

আলীগঞ্জ, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
Narayanganj

Alerts

Be the first to know and let us send you an email when জামিআ কুরআনিয়া ইমদাদিয়া আলীগঞ্জ মাদ্রাসা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to জামিআ কুরআনিয়া ইমদাদিয়া আলীগঞ্জ মাদ্রাসা:

Share