22/11/2025
সোয়া ‘শ বছরের পুরোনো একটি স্কুল। আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়েছিল ১৯০০ সালে। অনানুষ্ঠানিকভাবে নাকি আরো অনেক আগে থেকেই যাত্রা শুরু করেছিল এই স্কুল। ব্রিটিশদের শাসন তখন। হিন্দু জমিদারদের দোর্দণ্ড প্রতাপ বারোদীতে। বেশ জমজমাট বর্ধিষ্ণু একটি স্কুল। এই জমিদার শ্রেণি প্রতিষ্ঠা করেছিল এই স্কুল। বারোদী ছিল হিন্দু-প্রধান এলাকা। বারোটি ডিহি বা পাড়া নিয়ে এই এলাকা। প্রতিটি পাড়া বনেদী - নাগ পাড়া, সেন পাড়া, বনিক পাড়া এমন অনেক পাড়া। শুনেছি পশ্চিমবঙ্গের প্রাক্তন মূখ্যমন্ত্রী জ্যোতি বসু এই স্কুলে পড়েছেন কিছুদিন। বারোদী ছিল তার নানাবাড়ি।
বিগত ১২৫ বছরের হাজারো শিক্ষার্থী প্রাক্তন হয়েছেন এই বিদ্যাপীঠ থেকে। অনেকেই দেশের কল্যানে কাজ করেছেন, অনেকে দেশের স্বাধীনতার জন্য মুক্তিযুদ্ধ করেছেন, অনেকে গড়েছেন শিল্প প্রতিষ্ঠান, শিক্ষায় অবদান রেখেছেন শত মানুষ, শিল্পকলা-সাহিত্য-সংগীতে অবদান রেখেছেন অনেকে, সাংবাদিক হিসেবে নাম কুড়িয়েছেন অনেক প্রাক্তন, অনেকে হয়েছেন প্রতিষ্ঠিত চিকিৎসক ও প্রকৌশলী, সরকারী গুরুত্বপূর্ণ পদে আসীন ছিলেন বা আছেন অনেকে, অনেকে অবদান রেখেছেন বেসরকারি প্রতিষ্ঠানে। এমন সব গুণী মানুষের এই বিদ্যাপীঠের প্রাক্তনরা নিজেদের উদ্যোগে উদযাপন করতে যাচ্ছেন একটি বর্ণাঢ্য অনুষ্ঠান।
এমন একটি প্রতিষ্ঠানের প্রাক্তন হিসেবে আমরা গর্ববোধ করি। সোয়া ‘শ বছরে পদার্পণ আমাদের গর্বিত করে। আসুন সকলে মিলে আমরা অনুষ্ঠানে সমবেত হই। নিজেদের জানি, নিজেদের চিনি এবং চমৎকার একটি আয়োজনের মাধ্যমে নিজেদের গর্বিত করি।
অনুষ্ঠান তারিখ: ডিসেম্বর ২০, ২০২৫
স্থান: বিদ্যালয় প্রাঙ্গণ
সময়: সারাদিন
রেজিস্ট্রেশন ফি: প্রাক্তন শিক্ষার্থী ১০০০ টাকা, স্বামী/স্ত্রী এবং সন্তান প্রতিজন ৫০০ টাকা।
অনুষ্ঠানের বিবরণী: সাংবাদিক ইউসুফ আলী, আহ্ববায়ক।
কোথায় টাকা জমা দিবেন তা জানতে নিজস্ব এসএসসি ব্যাচের সাথে যোগাযোগ করুন। প্রতি ব্যাচে একজন সমন্বয়ক আছেন।
আনন্দে কাটুক একটি দিন, সবাই মিলে, সবার সাথে, সবার জন্য। দেখা হবে।
[আমি রেজিস্ট্রেশন সম্পন্ন করেছি, আপনিও করুন]