জামিয়া ইসলামিয়া দারুল উলুম সাহেপ্রতাপ, নরসিংদী

  • Home
  • Bangladesh
  • Narsingdi
  • জামিয়া ইসলামিয়া দারুল উলুম সাহেপ্রতাপ, নরসিংদী

জামিয়া ইসলামিয়া দারুল উলুম সাহেপ্রতাপ, নরসিংদী জামিয়া ইসলামিয়া দারুল উলুম সাহেপ্রতাপ মাদ্রাসার, অফিসিয়াল পেইজ।
(1)

নরসিংদী সাহেপ্রতাপ মাদরাসায় মাওলানা উসমান ফয়েজী ও মাওলানা মুহাম্মদ বিন আব্দুল কাইয়ুম সাহেবের সুস্থতা কামনায় দুআ মাহফ...
07/09/2026

নরসিংদী সাহেপ্রতাপ মাদরাসায় মাওলানা উসমান ফয়েজী ও মাওলানা মুহাম্মদ বিন আব্দুল কাইয়ুম সাহেবের সুস্থতা কামনায় দুআ মাহফিল অনুষ্ঠিত......

মেখল মাদরাসার মুহতামিম মাওলানা উসমান ফয়েজী সাহেব এবং হাটহাজারী মাদরাসার উস্তায মাওলানা মুহাম্মদ বিন আব্দুল কাইয়ুম সাহেব দীর্ঘদিন যাবত অসুস্থ,আজ জামিয়ায় তাঁদের সুস্থতা কামনায় বিশেষ দুআ করা হয়েছে।
দুআ পরিচালনা করেন, জামিয়ার মুহতামিম ও শাইখুল হাদীস হাফেজ মজিবুর রহমান নোমানী হাফিজাহুল্লাহ।

এবং জামিয়ার মুহতামিম দেশবাসীর কাছে তাদের সুস্থতা কামনায় দুআর আবেদন করেন।

আল্লাহ তাআলা সকলকে দ্রুত পূর্ণ সুস্থতা দান করুন, যাবতীয় অসুস্থতা ও কষ্ট দূর করে দিন এবং তাঁদেরকে সুস্থ-সবল অবস্থায় দ্বীনের খেদমতে ফিরিয়ে আনুন।
আমিন, ইয়া রাব্বাল আলামিন।

🕌✨ বিশ্ব ইজতেমা ২০২৭ ✨🕌🌿 আলহামদুলিল্লাহ! 🌿এবারের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা করা হয়েছে।🕌 তাবলীগ জামাত বাংলাদেশ — শুরায়ী ন...
03/09/2026

🕌✨ বিশ্ব ইজতেমা ২০২৭ ✨🕌

🌿 আলহামদুলিল্লাহ! 🌿
এবারের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা করা হয়েছে।

🕌 তাবলীগ জামাত বাংলাদেশ — শুরায়ী নেজাম

📢 ইনশাআল্লাহ, বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে ২ পর্বে—

📅 প্রথম পর্ব: ৮–১০ জানুয়ারি ২০২৭
📅 দ্বিতীয় পর্ব: ১৫–১৭ জানুয়ারি ২০২৭

🤲 আল্লাহ পাক এই ইজতেমাকে কামিয়াব করুন।
🌍 এটিকে পুরো আলমের হেদায়েতের জরিয়া বানিয়ে দিন।
❤️ উম্মতের মধ্যে মিল-মহব্বত, ঐক্য ও ভ্রাতৃত্ব আরও বাড়িয়ে দিন।
🕊️ সারা দুনিয়ার মানুষের জন্য হেদায়েত, শান্তি ও কল্যাণের মাধ্যম বানিয়ে দিন।

🤲 আল্লাহ পাক তাবলীগের এই মেহনতকে কবুল করুন এবং উম্মতের মধ্যে একতা ও মহব্বত নসিব করুন।

آمين يا رب العالمين 🤲

সকলের প্রতি দ্বীনি দাওয়াত রইলো.....
02/09/2026

সকলের প্রতি দ্বীনি দাওয়াত রইলো.....

সুশৃঙ্খল পরিবেশে শুরু হলো নরসিংদী সাহেপ্রতাপ মাদরাসার প্রথম সাময়িক পরীক্ষা:শৃঙ্খলা, স্বচ্ছতা ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত ক...
16/07/2026

সুশৃঙ্খল পরিবেশে শুরু হলো নরসিংদী সাহেপ্রতাপ মাদরাসার প্রথম সাময়িক পরীক্ষা:

শৃঙ্খলা, স্বচ্ছতা ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করে দেশের অন্যতম দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া দারুল উলুম সাহেপ্রতাপ মাদরাসায় চলতি শিক্ষাবর্ষের প্রথম সাময়িক পরীক্ষা আজ (১৬ জুলাই) বৃহস্পতিবার সকাল ৮টায় শুরু হয়েছে।
চলবে আগামী (২৫ জুলাই) শনিবার পর্যন্ত, ইনশাআল্লাহ।
মহান আল্লাহ তায়ালা জামিয়ার সকল শিক্ষার্থীদের জন্য পরীক্ষাকে সহজ করুন, তাদের প্রচেষ্টাকে কবুল করুন এবং কাঙ্ক্ষিত সাফল্য দান করুন।

আমিন, ইয়া রাব্বাল আলামিন।

জামিয়ার ২০২৬/২৭ঈ. ১৪৪৭/৪৮ হিজরি শিক্ষাবর্ষেরপ্রথম মাসিক পরীক্ষা চলছে......হলের একাংশ,মারহালা:- কাফিয়া,হেদায়াতুন্নাহু,...
21/05/2026

জামিয়ার ২০২৬/২৭ঈ. ১৪৪৭/৪৮ হিজরি শিক্ষাবর্ষের
প্রথম মাসিক পরীক্ষা চলছে......

হলের একাংশ,
মারহালা:- কাফিয়া,হেদায়াতুন্নাহু,তাইসীর,খূসুসী(বিশেষ),উর্দূ

সর্তকতা কাম্য......রাত ১২.৫০ মিনিটে জামিয়ার দাওরা হাদিসের রুমে চুরি করার জন্য প্রবেশ করে,তখন তাকে দাওরায়ে হাদিসের ছাত্...
17/05/2026

সর্তকতা কাম্য......

রাত ১২.৫০ মিনিটে জামিয়ার দাওরা হাদিসের রুমে চুরি করার জন্য প্রবেশ করে,তখন তাকে দাওরায়ে হাদিসের ছাত্ররা আটক করে, তাকে যেখানে দেখবেন সর্তক থাকবেন।

কেউ যদি তার পরিচয় জেনে থাকেন, আমাদেরকে জানানোর অনুরোধ রইল.....

নরসিংদী সাহেপ্রতাপ মাদরাসায় ৫ মে’র শহীদদের স্মরণে দুআ মাহফিল অনুষ্ঠিত!২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে নিহতদের স্মরণে নরসিং...
05/05/2026

নরসিংদী সাহেপ্রতাপ মাদরাসায় ৫ মে’র শহীদদের স্মরণে দুআ মাহফিল অনুষ্ঠিত!

২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে নিহতদের স্মরণে নরসিংদীতে আলোচনা সভা ও দুআ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ মে) বাদ জোহর জামিয়া ইসলামিয়া দারুল উলুম সাহেপ্রতাপ, নরসিংদী-এর উদ্যোগে জামিয়া মসজিদ প্রাঙ্গণে এই কর্মসূচি পালিত হয়।
অনুষ্ঠানে মাদ্রাসার বিপুল সংখ্যক ছাত্র, শিক্ষক এবং স্থানীয় এলাকাবাসী অংশগ্রহণ করেন। মাহফিলে ৫ মে’র ঘটনার স্মৃতিচারণ করে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
মোনাজাত পরিচালনা করেন, জামিয়ার মুহতামিম শাইখুল হাদীস হাফেজ মুজিবুর রহমান নো'মানী।

মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর ঐক্য ও সমৃদ্ধি কামনা করা হয় এবং শাপলার শহীদ ও আহতদের জন্য বিশেষ দুআ করা হয়।

ঐতিহাসিক ৫ মে শাপলা চত্বরে গণহত্যায় নিহত শহীদদের স্মরণে আমাদের জামিয়ার আয়োজনে দুআ মাহফিলে আপনারা সকলে আমন্ত্রিত......
05/05/2026

ঐতিহাসিক ৫ মে শাপলা চত্বরে গণহত্যায় নিহত শহীদদের স্মরণে আমাদের জামিয়ার আয়োজনে দুআ মাহফিলে আপনারা সকলে আমন্ত্রিত......

জামিয়ার বার্ষিক_ইসলামী_মহাসম্মেলন_ আগামি১২-১৩ই_নভেম্বর ২০২৬ ইং এ নির্ধারণ করা হয়েছে, আশাকরি আশেপাশে যারা মাহফিলের তারি...
30/04/2026

জামিয়ার বার্ষিক_ইসলামী_মহাসম্মেলন_ আগামি১২-১৩ই_নভেম্বর ২০২৬ ইং এ নির্ধারণ করা হয়েছে, আশাকরি আশেপাশে যারা মাহফিলের তারিখ করবেন।এই তারিখ খেয়াল করবেন।
উক্ত তারিখে মাহফিলের তারিখ নির্ধারন না করার জন্য অনুরোধ করা গেল,

Address

সাহেপ্রতাপ, নরসিংদী
Narsingdi
1603

Telephone

+8801715899040

Website

Alerts

Be the first to know and let us send you an email when জামিয়া ইসলামিয়া দারুল উলুম সাহেপ্রতাপ, নরসিংদী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share