Sheikh Hasina University, Netrokona

Sheikh Hasina University, Netrokona Sheikh Hasina University, Netrokona is a government financed public university of Bangladesh.

25/04/2023
25/04/2023

বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতিকে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর মহোদয়ের উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞ.....

অদ্য বিকাল ০৩.০০ টায় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, নেত্রকোণা'র নবনিযুক্ত মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. গোলাম কবীর স্য...
15/09/2022

অদ্য বিকাল ০৩.০০ টায় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, নেত্রকোণা'র নবনিযুক্ত মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. গোলাম কবীর স্যারকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লেকচার থিয়েটারের ১৫০ নং কক্ষে এই সংবর্ধনার আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সম্মানিত শিক্ষকমন্ডলী, শিক্ষার্থীবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

জনাব এনামুল হক
জনসংযোগ কর্মকর্তা
শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, নেত্রকোণা।

'শহীদ এ.এইচ.এম কামারুজ্জামানের সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পন করলেন শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড....
09/09/2022

'শহীদ এ.এইচ.এম কামারুজ্জামানের সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পন করলেন শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. গোলাম কবীর'

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজীবন রাজনৈতিক সহযোদ্ধা ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও নেতৃত্বদানকারী জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান হেনার সমাধিতে পুষ্পস্তবক অর্পন ও শ্রদ্ধা নিবেদন করেছেন শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. গোলাম কবীর। শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য মহোদয় রাজশাহী সফরকালে ৯ সেপ্টেম্বর ২০২২ খ্রি. তারিখ শুক্রবার দুপুর ১২.০০ টায় রাজশাহীতে অবস্থিত কামারুজ্জামানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় তিনি স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে নিরবতা পালন করেন। পুষ্পস্তবক অর্পন শেষে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৯৭৫ সালের ১৫ আগস্টের অন্যান্য শহীদ ও ৩ নভেম্বর কারাগারে হত্যাকৃত জাতীয় চার নেতার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। এ সময় উপাচার্য মহোদয়ের সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির বিভিন্ন সদস্যবৃন্দ, বিভিন্ন ইন্সটিটিউট এর পরিচালকবৃন্দ, বিভিন্ন হলের প্রাধ্যক্ষবৃন্দ, প্রগতিশীল শিক্ষক সমাজের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

জনাব এনামুল হক
জনসংযোগ কর্মকর্তা
শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, নেত্রকোণা।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্...
09/09/2022

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য মহোদয়ের পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন

শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. গোলাম কবীর রাজশাহী বিশ্ববিদ্যালয় সফরকালে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেছেন। কর্মসূচির অংশ হিসাবে ৮ সেপ্টেম্বর ২০২২ খ্রি. তারিখ বৃহস্পতিবার দুপুর ১.০০ টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে তিনি পুষ্পস্তবক অর্পণ করেন এবং স্বাধীনতার স্থপতির স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে নিরবতা পালন করেন। এ সময় তিনি ১৯৭৫ সালের ১৫ আগস্টের অন্যান্য শহীদ ও একাত্তরের বীর শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে দুপুর ১.৪৫ মিনিটে নবনিযুক্ত উপাচার্য মহোদয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে অবস্থিত শহীদ বুদ্ধীজীবি ড. শামসুজ্জোহার মাজার পরিদর্শন করেন। এসময় উপাচার্য মহোদয় বাংলাদেশের স্বাধীনতার ঊষালগ্নে উনসত্তরের গণ-অভ্যুত্থানে আত্মদানকারী প্রথম শহীদ বুদ্ধিজীবী ড. শামসুজ্জোহার আত্মত্যাগের কথা স্মরণ করেন এবং বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন। উক্ত কর্মসূচিতে উপাচার্য মহোদয়ের সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ড. তারেক নুর, প্রক্টর ড. আসাবুল হক সহ প্রক্টরিয়াল বডির বিভিন্ন সদস্যবৃন্দ, বিভিন্ন ইন্সটিটিউট এর পরিচালকবৃন্দ, বিভিন্ন হলের প্রাধ্যক্ষবৃন্দ এবং প্রগতিশীল শিক্ষক সমাজের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

জনাব এনামুল হক
জনসংযোগ কর্মকর্তা
শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, নেত্রকোণা।

"টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিসৌধে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য মহোদয়ের শ্রদ্ধা নিবেদন"জাতির ...
08/09/2022

"টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিসৌধে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য মহোদয়ের শ্রদ্ধা নিবেদন"

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, নেত্রকোণা'র নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. গোলাম কবীর পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। কর্মসূচির অংশ হিসাবে ৭ সেপ্টেম্বর ২০২২ খ্রি. তারিখ বুধবার সকাল ৬ টায় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, নেত্রকোণা’র অস্থায়ী ক্যাম্পাস হতে টুঙ্গিপাড়া, গোপালগঞ্জের উদ্দেশ্যে যাত্রা শুরু হয়। সফরকালে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের মাননীয় ট্রেজারার অধ্যাপক ড. সুব্রত কুমার আদিত্য, ‘শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, নেত্রকোণা স্থাপন’ প্রকল্প-এর সম্মানিত প্রকল্প পরিচালক জনাব আনিস মাহমুদ (অতিরিক্ত সচিব), বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপাচার্য মহোদয়ের সফরসঙ্গী হন। দুপুর ২টায় তিনি গোপালগঞ্জ সার্কিট হাউজে পৌছান। এ সময় গোপালগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে জনাব এ. কে. এম. হেদায়েতুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক এবং শিক্ষা ও আইসিটি), জনাব মোঃ আল-ইয়াসা রহমান তাপাদার, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (ট্রেজারি শাখা, নেজারত শাখা, পর্যটন সেল, ফরমস এ্যান্ড স্টেশনারি) এবং গোপালগঞ্জ জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপাচার্য মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানান। দুপুর ২.৩০ মিনিটে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে তিনি পুষ্পস্তবক অর্পণ করেন এবং স্বাধীনতার স্থপতির স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় তিনি বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব, ১৯৭৫ সালের ১৫ আগস্টের অন্যান্য শহীদ ও একাত্তরের বীর শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে জাতির পিতার সমাধিতে ফাতেহা পাঠ ও মোনাজাত করেন। এছাড়াও জাতির অব্যাহত শান্তি, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, নেত্রকোণা’র অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়। এসময় উপাচার্য মহোদয় জাতির জনকের সমাধিসৌধে মন্তব্য বইয়ে নিজের অভিব্যক্তি ব্যক্ত করেন। তিনি বলেন ‘আমরা সকলে প্রতিজ্ঞাবদ্ধ, বঙ্গবন্ধুর সোনার বাংলা গঠনে আমরা সক্রিয় ভূমিকা রাখব। শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়-এর নির্মাণসহ শিক্ষার্থীদের সেইভাবে গড়ে তোলার চেষ্টা করব যাতে এই বাংলাদেশ আরও সমৃদ্ধিলাভ করে।’
পরিশেষে তিনি বিকেল ৪.০০ টায় টুঙ্গিপাড়া ত্যাগ করেন।

কর্তৃপক্ষের অনুমোদনক্রমে,
জনাব এনামুল হক
জনসংযোগ কর্মকর্তা
শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, নেত্রকোণা।

শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, নেত্রকোণা'র বাংলা বিভাগের পক্ষ থেকে নবনিযুক্ত মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. গোলাম কবীর স...
06/09/2022

শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, নেত্রকোণা'র বাংলা বিভাগের পক্ষ থেকে নবনিযুক্ত মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. গোলাম কবীর স্যারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সম্মানিত শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। পরবর্তীতে তিনি কেক কর্তন করেন এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

05/09/2022

নেত্রকোণায় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) হিসেবে যোগদান করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ....

30/08/2022

প্রাকৃতিক সৌন্দর্যের অপূর্ব লীলাভূমি হাওরবেষ্টিত ভাটির জনপদ নেত্রকোনা বাংলাদেশের একটি অন্যতম সীমান্তবর্তী প্...

Address

Sheikh Hasina University
Netrakona
2400

Opening Hours

09:00 - 17:00

Telephone

+8801550059950

Alerts

Be the first to know and let us send you an email when Sheikh Hasina University, Netrokona posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Sheikh Hasina University, Netrokona:

Share