05/11/2016
কিভাবে বাংলা বাক্য ইংরেজিতে সহজেই অনুবাদ
করতে হয় জানতে চান ? তাহলে পড়ুন। কৌশলটি এখন
অনেকেই অনুসরণ করে।
=============================================
===
একটি সূত্র বা ফর্মুলা দিয়ে অর্থাৎ একটা Basic
Sentence Structure দিয়ে যে কোন ইংলিশ বাক্য
লিখুন …
আপনাকে আর অসংখ্য নিয়ম শিখতে হবে না স্রেফ
এই একটা নিয়ম শিখেই প্রায় Translation (অনুবাদ) খুব
সহজেই করতে পারবেন … তাছাড়া এই structure টি
আন্তজার্তিকভাবে ভাবে স্বীকৃত। সুন্দর ইংরেজি
লেখার জন্য structure টি অনুসরন করা হয়।
এই নিয়ম Translation (অনুবাদ) ও Freehand writing ::
Essay, short note, summary এর জন্য অনেক কাজে
আসবে ….
Sentence Structure/Sequence : S AV O1O2 D1D2 M1M2
PTR
S ✛ A ✛ V ✛ O1 O2 ✛ D1 D2 ✛ M1 M2 ✛ P ✛ T ✛ R
…
➩ S = Subject (কে/কার)
➩ A = Adverb of frequency = (Always, usually, normally,
generally, often, frequently, sometimes, never,
occasionally, hardly, rarely, seldom, ever etc.)
➩ V = Verb (ক্রিয়া )
➩ O1 = Object কাকে? বা (কাকে ক্রিয়া করে)
(( ব্যক্তি বাচক )
➩ O2 = Object (কি করে) বস্তু বাচক)
➩ D1 = Direction (কোথা হতে) (গতি থাকতে হবে) =
from
➩ D2 = Direction (কোন দিকে) (গতি থাকতে হবে) =
to/towards
➩ M1 = Modifier/adverb (কিভাবে)
➩ M2 = Modifier (কার সাথে)= with/whom
➩ P = Place (স্থান) বা কোথায়? as/by/with
➩ T = Time (সময়) বা কখন?
➩ R = Reason (কারণ) বা কেন? = to/for
কিভাবে বাক্য তৈরি করবেনঃ
১) প্রথমে বাংলা বাক্যের ক্রিয়া পদটা (V = Verb )
বাহির করতে হবে
১) এইবার ক্রিয়া পদ বা Verb এর দিকে খেয়াল
করেন, এবার Verb বা ক্রিয়া পদকে উপরের অক্ষর
গুলা দিয়া যে যে প্রশ্ন করা হয়েছে সেই সেই প্রশ্ন
করে উত্তর গুলো খুঁজে বের করুন …
২) এরপর এই উপরের অক্ষর গুলা যেই অর্ডার বা ক্রম
অনুযায়ি সাজানো আছে, আপনি প্রশ্ন গুলার উত্তর
সেই অর্ডারে বা সিরিয়াল বা ক্রমতে সাজান … যে
প্রশ্নের উত্তর পাবেন না অর্থাৎ যে উপাদান
থাকবে না তা বাদ যাবে …
৩) এইবার ইংলিশে ট্রান্সলেট করে ফেলুন.
★ আসুন এবার structure অনুযায়ী অনুবাদ করি:
বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বকাপ জয়ের জন্য
প্রতিদিন সকালে স্বত:স্ফুর্তভাবে চন্দিকা
হাথুরুসিংহের সাথে অস্টেলিয়ার স্টেডিয়ামে
ক্রিকেট অনুশীলন করে।
★ এখানে structure টি মিলিয়ে নিই : (S A V O1O2
D1D2 M1M2 P T R)
S = Subject (কে/কার) = বাংলাদেশ ক্রিকেট দল
(Bangladesh cricket team)
A = Adverb of frequency = সর্বদা (always)
V = Verb = অনুশীলন করে (practices)
O1 = Object (কাকে) = *
O2 = Object (কি) = ক্রিকেট (cricket)
D1 = Direction (কোথা হতে ) = from = *
D2 = Direction (কোন দিকে ) = to/towards = *
M1 = Modifier/adverb (কিভাবে) = স্বত:স্ফুর্তভাব
ে (spontaneously )
M2 = Modifier (কার সাথে)= with = চন্দিকা
হাথুরুসিংহের সাথে (with Chandika Hathurusingha)
P = Place (স্থান)= অস্টেলিয়ার স্টেডিয়ামে (in
stadium of Australia)
T = Time (সময়) = প্রতিদিন সকালে (everyday)
R = Reason (কারণ) = to/for = বিশ্বকাপ জয়ের জন্য (to
win the world cup).
★ অনুবাদ :
বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বকাপ জয়ের জন্য
প্রতিদিন সকালে স্বত:স্ফুর্তভাবে চন্দিকা
হাথুরুসিংহের সাথে অস্টেলিয়ার স্টেডিয়ামে
ক্রিকেট অনুশীলন করে।
…
Bangladesh Cricket Team practices Cricket spontaneously
with Chandrika Hathurusingha in stadium of Australia
every day morning to win the world cup.
…
NB: একটি বাক্যে কিছু উপাদান নাও থাকতে পারে।
কিন্তু সুন্দর ইংরেজি লেখার জন্য structure টি অনুসরন
করা হয়।
…অনুশীলন বাক্য
আমরা ইংরেজি শিখতে পেইজে আসি।
প্রথমে verb টা বাহির করেন – আসি
এরপর subject টা বাহির করেন – ক্রিয়া পদকে “কে”
দিয়া প্রশ্ন করুন। কে আসে? উত্তর – আমরা।
S আর V বাহির হইয়া গেল। আমাদের উদাহরনে A নাই।
এখন O1 – কাকে আসে বা কাকে আসি টাইপের
কোন প্রশ্ন হয়না তাই এইটা বাদ।
এখন O2 – কি আসে বা কি আসি টাইপের কোন প্রশ্ন
হয়না তাই এইটাও বাদ।
D1 দিয়া প্রশ্ন করলে কোন উত্তর পাওয়া যায় না।
D2 – কোন দিকে আসি? উত্তর পেইজের দিকে।
কিন্তু আমাগোর শর্ত ছিল যে গতি থাকতে হবে।
পেইজে আসতে হইলে কিন্তু আমাদের রিকসা ভাড়া
দেওয়া লাগে না। তাই এই উত্তর ও আমরা নিব না।
………
P – কোথায় আসি? উত্তর পেইজে আসি। আমার এই
প্রশ্নে D1 D2 এর মতো কোন বাধাধরা নিয়ম নাই।
তাই এই উত্তর গ্রহণযোগ্য ………
এভাবে R দিয়ে প্রশ্ন করলে আমরা শেষ উত্তর পাই –
কেন আসি? উত্তর ইংরেজি শিখতে।
এখন তাইলে বাক্যাটির অক্ষরগুলো সূত্রের অর্ডারে
সাজায়ে ফেলুন
S——–V——–P———R
আমরা—আসি—-পেইজে——-ইংরেজি শিখতে
ট্রান্সলেট টা হলোঃ – we come to page to learn
english.
আরো কিছু উদাহরনঃ
যেমন: আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য
চেষ্টা করছি।
S – আমি
V – চেষ্টা করছি.
R – কেন? এর উত্তরে যদি আবার verb পান তাইলে
verb টা to দিয়া যুক্ত করতে হইব।
R – ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য (admit at
Dhaka University) এইখানে admit কিন্তু একটা verb।
I am trying to admit at Dhaka University.
এই নিয়মের আরো কিছু ব্যাবহারঃ
T ও R বাক্যের শেষে বা আগে উভয় স্থানেই থাকতে
পারে।
যেমন: স্বাস্থ্য ভাল রাখার জন্য সকালবেলা সে
রমনা পার্কের চারিদিকে হাঁটাহাঁটি করে।
S – subject – সে – he
V – verb – হাঁটাহাঁটি করে – walks
P – কোথায়? – রমনা পার্কের চারিদিকে – round the
Ramna Park
T – কখন? – সকালবেলা – In the morning
R – কেন? – স্বাস্থ্য ভাল রাখার জন্য – to keep
himself healthy
S—V——-P——————————T——————-R
He walks round the Ramna Park in the morning to keep
himself healthy
বা,
T——————-R——————————S—V——-P
In the morning to keep himself healthy he walks round
the Ramna Park.
বা,
T——————-S—V——-P——————————-R
In the morning he walks round the Ramna Park to keep
himself healthy
উপরের যে নিয়মটা নিয়ে কথা বললাম এটা কিন্তু
Simple Sentence এর বেলায় কাজে লাগাতে পারবেন।
বড় বড় Sentence বা Compound Sentence এর বেলায়
তেমন কাজে আসবে না