Cyber Center,NSTU-3814

Cyber Center,NSTU-3814 Cyber Center, NSTU-3814 started it's official activities from 29th March 2011.

NSTU Admision test গুরুত্বপূর্ণ তারিখ সমূহআবেদন ও টাকা পাঠানোর শেষ তারিখ:১৫ সেপ্টেম্বর ২০১৮ রাত ১১:৫৯ মিনিটপ্রবেশপত্র সং...
26/08/2018

NSTU Admision test গুরুত্বপূর্ণ তারিখ সমূহ

আবেদন ও টাকা পাঠানোর শেষ তারিখ:১৫ সেপ্টেম্বর ২০১৮ রাত ১১:৫৯ মিনিট
প্রবেশপত্র সংগ্রহের তারিখ : বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nstu.edu.bd) এবং জাতীয় দৈনিক পত্রিকার মাধ্যমে জানানো হবে।
ভর্তি পরীক্ষার তারিখ ও সময় : ২০১৮, অক্টোবর ২৬ A ইউনিট: সকাল ১০.৩০ - দুপুর ১২.০০ টা, B ইউনিট: বিকেল ৩.০০ - ৪.৩০ টা পর্যন্ত। অক্টোবর ২৭ C ইউনিট: সকাল ১০.৩০ - দুপুর ১২.০০ টা, D ইউনিট: বিকেল ৩.০০ - ৪.০০ টা পর্যন্ত। অক্টোবর ২৮ E ইউনিট: সকাল ১০.৩০ - দুপুর ১১.৩০ টা, F ইউনিট: বিকেল ৩.০০ - ৪.০০ টা পর্যন্ত।
ফল প্রকাশ : ২০১৮, অক্টোবর ৩০।

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) এর ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের স্নাতক (১ম বর্ষ) শ্রেণির ভর্তি পরীক্ষার...
22/08/2018

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) এর ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের স্নাতক (১ম বর্ষ) শ্রেণির ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামানের সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের সভায় আগামী ২৬, ২৭ এবং ২৮ অক্টোবর ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়।
২৬ অক্টোবর 'এ' ও 'বি', ২৭ অক্টোবর 'সি' ও 'ডি' এবং ২৮ অক্টোবর 'ই' ও 'এফ' ইউনিটের পরীক্ষা পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে।
এ ইউনিটে আবেদনকারীদের গণিত, 'বি' ইউনিটে আবেদনকারীদের বায়োলজি, 'সি' ইউনিটে আবদেনকারীদের গণিত ও বায়োলজি, 'ই' ইউনিটে আবদেনকারীদের কলা ও সমাজবিজ্ঞান, 'এফ' ইউনিটে আবদেনকারীদের বাণিজ্য আবশ্যিক। গ্রুপ পরিবর্তনকারী শিক্ষার্থীরা ‘'ডি’' ইউনিটে আবদেন করবে।
বিস্তারিত জানতে ভিজিট করুন : http://nstu.edu.bd/

নোবিপ্রবিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপননানা কর্মসূচির মধ্য দিয়ে নোয়াখালী বিজ্ঞান ও প্...
17/03/2018

নোবিপ্রবিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন

নানা কর্মসূচির মধ্য দিয়ে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস ২০১৮ উদযাপন করা হয়। কর্মসূচিসমূহের মধ্যে উল্লেখযোগ্য ছিল- ক্যাম্পাসে র‌্যালি, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন এবং আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠান। এদিন (১৭ মার্চ ২০১৮) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামানের নেতৃত্বে র‌্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষক সমিতি, অফিসার্স এসোসিয়েশনসহ বিভিন্ন ইনস্টিটিউট, হল ও বিভাগের পক্ষ হতে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মাধ্যমে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত বক্তৃতায় উপাচার্য বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন স্বার্বভৌম বাংলাদেশ সৃষ্টি হতো না। তাই বঙ্গবন্ধুর অপর নাম বাংলাদেশ। টুঙ্গিপাড়ার ছোট্ট সে খোকা যৌবনে হয়ে উঠেছিলেন রাজনীতির কবি, পয়েট অব পলিটিক্স। ইতিহাসের এ মহান নায়কের রাজনৈতিক প্রজ্ঞা ও মেধায় আপামর বাঙালি স্বশস্ত্র মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল ও বাংলাদেশ স্বাধীন করেছিলো। বঙ্গবন্ধু হচ্ছেন ইতিহাসের শ্রেষ্ঠ নায়ক, হিরো অব দি হিরোজ।

র‌্যালি ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন অনুষ্ঠানে নোবিপ্রবি অনুষদসমূহের ডিন, রেজিস্ট্রার, ইনস্টিটিউটের পরিচালকবৃন্দ, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ, হলের প্রভোস্টবৃন্দ, প্রক্টর, ছাত্র নির্দেশনা পরিচালক, শিক্ষক সমিতি ও অফিসার্স এসোসিয়েশনের নেতৃবৃন্দ, দপ্তর প্রধানবৃন্দ এবং ছাত্র-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। এরপর হাজী মোহাম্মদ ইদ্রিছ অডিটোরিয়ামে আয়োজিত চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা এবং কবিতা আবৃত্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মাননীয় উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান কেক কেটে প্রতিযোগিতার উদ্বোধন করেন। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীবৃন্দের শিশু-কিশোরসহ পার্শ্ববর্তী এলাকার বিদ্যায়লয়গুলোর শিশু-কিশোররা অংশ নেয়। ‘আমার বাংলাদেশ’ এবং ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ’ এ দুটি বিষয়ের উপর অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় ১ম থেকে ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। কুইজ প্রতিযোগিতায় বিভিন্ন বিদ্যালয় হতে আগত ৭ম থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয়। আর নোবিপ্রবি শিক্ষার্থীবৃন্দ আবৃত্তি ও গান পরিবেশন করেন।

এদিকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন সায়েন্স বিভিন্ন কর্মসূচির আয়োজন করে। সকাল ১০ টায় লাইব্রেরি ভবনের দ্বিতীয় তলায় ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের’ বিভিন্ন দুর্লভ ছবি প্রদর্শনের আয়োজন করা হয়। পরে ওই বিভাগের শিক্ষার্থীদের উদ্ভাবিত ডিজিটাল এটেনডেন্স প্রজেক্ট প্রদর্শন করা হয়। মাননীয় উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান কর্মসূচিসমূহের শুভ উদ্বোধন করেন। তিনি প্রদর্শনী দুটি ঘুরে দেখেন এবং এ ধরনের উদ্যোগের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান।

দিবসটি উদ্যাপনে ভাষা শহীদ আবদুস সালাম হল এবং হযরত বিবি খাদিজা হল কর্তৃপক্ষ পৃথকভাবে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধার্ঘ নিবেদন, ক্রীড়া প্রতিযোগিতা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত উক্ত অনুষ্ঠানসমূহে হল দুটির প্রভোস্টবৃন্দ উপস্থিত ছিলেন।

নোবিপ্রবিতে শিক্ষার্থীদের গবেষণার জন্য ৩০ লাখ টাকার চেক প্রদাননোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ( নোবিপ্রবি )...
12/03/2018

নোবিপ্রবিতে শিক্ষার্থীদের গবেষণার জন্য ৩০ লাখ টাকার চেক প্রদান

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ( নোবিপ্রবি ) শিক্ষক ও এমএস শিক্ষার্থীদের যৌথ গবেষণার জন্য ২০১৭-১৮ অর্থ বছরের বরাদ্দ অর্থের চেক প্রদান অনুষ্ঠান আজ রোববার দুপুরে (১১ মার্চ ২০১৮) অনুষ্ঠিত হয়। ‘উচ্চশিক্ষার মানোন্নয়েনে গবেষণার বিকল্প নেই’ শিরোনামে নোবিপ্রবি রিসার্চ সেল বিশ্ববিদ্যালয়ের হাজী মো. ইদ্রিছ অডিটোরিয়ামে ওই অনুষ্ঠানের আয়োজন করে। প্রধান অতিথি মাননীয় উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান ৭ (সাত) টি বিভাগের ১৪২ জন শিক্ষার্থীর জন্য ত্রিশ লাখ টাকার চেক সংশ্লিষ্ট বিভাগুলোর চেয়ারম্যানদের হাতে তুলে দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রিচার্স সেলের ভারপ্রাপ্ত পরিচালক ড. মোহাম্মদ বেলাল হোসনে। বিশেষ অতিথি হিসেবে ছিলেন প্রকৌশলী ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ হুমায়ূন কবীর।

প্রধান অতিথির বক্তৃতায় মাননীয় উপাচার্য বলেন, সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জনগণের অর্থে পড়ে, তাদের পেছনে রাষ্ট্র সবচেয়ে বেশি শিক্ষাব্যায় করে। আর এই অর্থ দেশের মেহনতি জনগণের। তাই শিক্ষার্থীদের এটা মাথায় রেখে গবেষণাকর্ম পরিচালনা করতে হবে, যাতে করে তাদের গবেষণার মধ্যদিয়ে একটি উন্নত বাংলাদেশ গড়ে তোলা যায়।

পরিশেষে উপাচার্য শিক্ষার্থীদের মঙ্গল কামনা করেন।

নোবিপ্রবিতে অফিসার্স এসোসিয়েশনের আলোকচিত্র প্রদর্শনীমাসব্যাপী অগ্নিঝরা মার্চ উদ্যাপনের অংশ হিসেবে নোয়াখালী বিজ্ঞান ও প্র...
12/03/2018

নোবিপ্রবিতে অফিসার্স এসোসিয়েশনের আলোকচিত্র প্রদর্শনী

মাসব্যাপী অগ্নিঝরা মার্চ উদ্যাপনের অংশ হিসেবে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোপ্রিবি) ‘চিত্রে বাংলাদেশ: স্বাধিকার থেকে ডিজিটাল’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। আজ রোববার (১১ মার্চ ২০১৮) নোপ্রিবি মুক্তিযুদ্ধের স্মৃতি ভাষ্কর্যের সম্মুখে আয়োজিত প্রদর্শনীর উদ্বোধন করেন মাননীয় উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান। নোবিপ্রবি অফিসার্স এসোসিয়েশন এর আয়োজন করে।

উদ্বোধন শেষে উপাচার্য সংক্ষিপ্ত বক্তৃতা করেন। বক্তৃতায় তিনি অফিসারদের এ ধরনের মহতী ও গঠনমূলক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, প্রদর্শিত চিত্রে ১৯৪৭ থেকে মহান মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধ পরবর্তী আজকের ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান তুলে ধরা হয়েছে। পাশাপাশি বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে দিনবদলের স্লোগান নিয়ে একটি উন্নত ও আত্মমর্যাদাশীল বাংলাদেশ প্রতিষ্ঠায় সারদেশে যেসব উন্নয়ন কর্মকা- চলছে তাও আলোকচিত্রে নান্দনিকভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এছাড়া বাংলাদেশে ইতিপূর্বে অন্যকোনো বিশ্ববিদ্যালয়ে হলিস্টিক অ্যাপ্রোচে এ জাতীয় প্রদর্শনী হয়নি বলেও তিনি মন্তব্য করেন। পরে তিনি নোবিপ্রবি গোলচত্ত্বর জুড়ে স্থাপিত আলোকচিত্রের স্লাইডগুলো ঘুরে দেখেন। আলোকচিত্রে ১৩ ক্যাটাগরিতে ৭৬টি স্লাইডের মাধ্যমে স্বাধিকার থেকে ৭১ এর মহান মুক্তিযুদ্ধ, ঐতিহাসিক ৭ই মার্চ, ১৯৭২-১৯৭৪ সালের রাজনৈতিক পটভূমি, পঁচাত্তরের ১৫ আগস্ট, ২১ আগস্ট, ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন, বঙ্গবন্ধুকে নিয়ে নানা প্রকাশনার চিত্র, বর্তমান দেশরত্ন শেখ হাসিনার সরকারের উন্নয়ন কার্যক্রম ও সর্বশেষ রোহিঙ্গা ইস্যু স্থান পায়। পরিদর্শন শেষে তিনি অফিসার্স এসোসিয়েশনকে এমন একটি অসাধারণ প্রদর্শনী আয়োজনের জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এসোসিয়েশনের প্রচার ও দপ্তর সম্পাদক ইফতেখার হোসাইন। বক্তব্য রাখেন সভাপতি ডাঃ মো: মোখলেস-উজ-জামান ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইদুর রহমান। সভাপতি তার বক্তব্যে বলেন, এ ধরনের শিক্ষণীয় উদ্যোগ সকলের মাঝে ছড়িয়ে দেয়ার মাধ্যমেই বঙ্গবন্ধুর আদর্শ তথা সোনার বাংলা প্রতিষ্ঠা সম্ভব। সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইদুর রহমান তার বক্তৃতায় সকল কর্মকর্তা নিজ নিজ দায়িত্ব সততা আর নিষ্ঠার সঙ্গে পালন করে দেশসেবায় নিজেদেরকে অন্তর্ভূক্ত করবে এমন প্রত্যায় ব্যক্ত করেন। পাশাপাশি তিনি কর্মকর্তা-কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ে উপাচার্য মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে রেজিস্ট্রার প্রফেসর মমিনুল হক, এসোসিয়েশনের সহ-সভাপতি প্রকৌশলী মো: আবদুল্লাহ হিল ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুর রহমান, কোষাধ্যক্ষ নার্গিস আক্তার হেলালী, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক জনাব মাহমুদুর রহমান, মহিলা সম্পাদিকা, জিনাত আরা চৌধুরী, সদস্য মো. জিয়াউর রহমান ভূঁইয়া (সম্রাট ) ইবনে ওয়াজিদ ইসলাম ইমনসহ শাখা ও দপ্তর প্রধানবৃন্দ, অন্যান্য কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষক জনপ্রিয় লেখক ও অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলা...
06/03/2018

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষক জনপ্রিয় লেখক ও অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে মানবন্ধন কর্মসূচি পালন করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শিক্ষক সমিতি। ৫ মার্চ ২০১৮ সকালে বিভিন্ন বিভাগের শিক্ষকদের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনটি ঘণ্টাব্যাপি সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তারা হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি করেন।

নোবিপ্রবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এম গোলাম মোস্তাফার সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান। বক্তব্যে তিনি বলেন, মুক্তিযুদ্ধের স্বপক্ষের একজন শক্তি ড. মুহম্মদ জাফর ইকবাল। কিন্তু তার ওপর নির্মমভাবে হত্যাচেষ্টা চালানো হয়। এ হামলা মুক্তিযুদ্ধের পতাকাকে সমুন্নত রাখার বিরুদ্ধে অপচেষ্টা। শিক্ষক সমাজের ওপর এমন ন্যাক্কারজনক হামলা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের হামলার স্বরুপ। তিনি আরো বলেন, আমরা যারা শিক্ষক আমরা স্বাধীন চিন্তা করবো, আরো বেশি গবেষণা করবো, লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত পতাকাকে বিশ্বদরবারে উপস্থাপন করবো। কিন্তু বিশ্ববিদ্যালয়সহ দেশের নানা জায়গায় জঙ্গীদের এমন প্রকাশ্যে হত্যাচেষ্টা আমাদেরকে রুখে দিতে হবে। এর সঙ্গে সংশ্লিষ্টদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে হবে। উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান বলেন, ৭৫-এ জাতির পিতাকে হত্যার মাধ্যমে এ দেশে জঙ্গীবাদের উত্থান ঘটেছিল। দেশবিরোধীদরে সে ষড়ন্ত্রের বীজ আজো বাংলা মাটিতে রয়ে গেছে। কিন্তু বাংলার মানুষ দুর্জয়। তারা ধর্মভীরু, কিন্তু ধর্মান্ধ নয়।
নোবিপ্রবি উপাচার্য আরো বলেন, দেশ ও স্বাধীনতাবিরোধী চক্র দেশের অন্যান্য প্রতিষ্ঠানের মতো নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ষড়যন্ত্রের জাল বুনছে। কিন্তু তারা কোনোদিন সফল হবে না। আমরা শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী সকলে আজ ঐক্যবদ্ধ। সবাই মিলে সকল ষড়যন্ত্রকে প্রতিহত করা হবে। নোবিপ্রবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এম গোলাম মোস্তাফার বলেন, আমরা সম্প্রতি জাফর ইকবাল স্যারসহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ইতিপূর্বে যেসব হামলার ঘটনা ঘটেছে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির আওতায় আনতে সরকারের সংশ্লিষ্ট বিভাগকে আহ্বান জানাই। এসময় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখে সমাজ বিজ্ঞান ও মানবিক অনুষদের ডিন প্রফেসর ড. সৈয়্যদ আতিকুল ইসলাম, ছাত্র নির্দেশনা বিভাগের পরিচালক আফসানা মৌসুমি, ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম হোসেন, ভাষা শহীদ আবদুস সালাম হলে প্রভোস্ট ড. মো. গাজী মহসীন, প্রক্টর মুহাম্মদ মুশফিকুর রহমান, শিক্ষা বিভাগের প্রভাষক ওয়ালিউর রহমান বিপুল, অফিসার্স এসোসিয়েশনের সভাপতি ডাঃ মো. মোখলেস উজ জামান প্রমুখ।

সমাবেশে বিশ্ববিদ্যালয়ের অনুষদসমূহের ডিন, ইনস্টিটিউটসমূহের পরিচালক, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ, হলসমূহের প্রভোস্টবৃন্দ, দপ্তরসমূহের পরিচালক, শিক্ষক সমিতি ও অফিসার্স এসোসিয়েশনের নেতৃবৃন্দসহ ছাত্র-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়।

দ্বিতীয় সমাবর্তন ২০১৮ এর রেজিস্ট্রেশনের মেয়াদ ১৫ মার্চ ২০১৮ পর্যন্ত বর্ধিত নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ...
06/03/2018

দ্বিতীয় সমাবর্তন ২০১৮ এর রেজিস্ট্রেশনের মেয়াদ ১৫ মার্চ ২০১৮ পর্যন্ত বর্ধিত

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ২০১৮ এর রেজিস্ট্রেশনের মেয়াদ ১৫ মার্চ ২০১৮ পর্যন্ত বর্ধিত করা হলো।

উল্লেখ্য, রেজিস্ট্রেশনের অন্যান্য শর্তাবলী অপরিবর্তিত থাকবে। বিস্তারিত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে www.nstu.edu.bd

নোবিপ্রবিতে মাসব্যাপী মার্চ মাসের কর্মসূচির উদ্বোধনমহান স্বাধীনতা দিবস এবং মার্চ মাসের ঐতিহাসিক দিবসসমূহ পালন উপলক্ষে নো...
01/03/2018

নোবিপ্রবিতে মাসব্যাপী মার্চ মাসের কর্মসূচির উদ্বোধন

মহান স্বাধীনতা দিবস এবং মার্চ মাসের ঐতিহাসিক দিবসসমূহ পালন উপলক্ষে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) কর্তৃক ঘোষিত মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান আজ অনুষ্ঠিত হয়েছে। অগ্নিঝরা মার্চের প্রথম দিনে বৃহষ্পতিবার (১ মার্চ ২০১৮) সকালে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামানের নেতৃত্বে র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধুর ম্যুরাল ও কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে শেষ হয়। পরে শহীদ মিনারের পাদদেশে দাঁড়িয়ে মাননীয় উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান সংক্ষিপ্ত বক্তৃতা করেন। তিনি বলেন, জাতির পিতার ঐতিহাসিক ৭ মার্চের ভাষণেই স্বাধীনতা স্বাধিকারের বীজ নিহিত ছিলো এবং সে ভাষণকে হৃদয়ে ধারন করে দেশের আপামর জনতা মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। তাই ১৯৭১ সালের মার্চ মাস এ জাতির ইতিহাসে বিশাল অর্জন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. আবুল হোসেন, অনুষদসমূহের ডিন, ইনস্টিটিউটসমূহের পরিচালক, রেজিস্ট্রার, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ, হলসমূহের প্রভোস্টবৃন্দ, দপ্তরসমূহের পরিচালক, শিক্ষক সমিতি ও অফিসার্স এসোসিয়েশনের নেতৃবৃন্দসহ ছাত্র-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়।

Noakhali Science and Technology University's (NSTU) 2nd Convocation Registration is going On.Please do your registration...
24/01/2018

Noakhali Science and Technology University's (NSTU) 2nd Convocation Registration is going On.Please do your registration from 15th Jan-15th Feb' 2018.For more details visit NSTU's Website (www.nstu.edu.bd). 😁

11/01/2018

Good News !!! Good News!!! Good News!!!
A good news to share you all.
2nd Convocation of NSTU is going to be held on the 1st week of March,2018.
For more Update news please keep eyes on the University Website (www.nstu.edu.bd) and Cyber center's page.

03/01/2018

Welcome to our new page of Cyber Center,NSTU-3814.
Please stay connected to get latest news of Cyber Center.

Address

Cyber Center, NSTU
Noakhali Sadar Upazila
3814

Opening Hours

Monday 09:00 - 13:00
14:00 - 19:00
Tuesday 09:00 - 13:00
14:00 - 17:00
Wednesday 09:00 - 13:00
14:00 - 17:00
Thursday 09:00 - 13:00
14:00 - 17:00
Friday 09:00 - 13:00
14:00 - 17:00
Saturday 09:00 - 13:00
14:00 - 17:00
Sunday 09:00 - 14:00
14:00 - 17:00

Alerts

Be the first to know and let us send you an email when Cyber Center,NSTU-3814 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Cyber Center,NSTU-3814:

Share