নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের নোয়াখালী জেলায় অবস্থিত একটি সরকারী উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান। নোয়াখালী জেলার সোনাপুরে ১০১ একর জায়গা ওপর বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত। এটি বাংলাদেশের ২৭ তম পাবলিক বিশ্ববিদ্যালয় এবং ৫ম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়; যার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে ২০০৬ সালে।

★আচার্য★(রাষ্ট্রপতি আব্দুল হামিদ)
★উপাচার্য★ প্রফেসর ডঃ মোঃ দিদার-উল-আলম (৫ম উ

পাচার্য)
★শিক্ষার্থী★(৭০০০ এর অধিক)
★শিক্ষাঙ্গন★১০১ একর
★সংক্ষিপ্ত নাম★[NSTU (নোবিপ্রবি)]

★আবস্থান★

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নোয়াখালী জেলা শহর থেকে আট কিলোমিটার দক্ষিণে সোনাপুর-সুবর্ণচর সড়কের পশ্চিম পাশে একশ এক একর জায়গা জুড়ে অবস্থিত।)

বর্তমানে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মরত আছেন তিন শতাধি অভিজ্ঞ শিক্ষক। যার মধ্যে অর্ধ শতাধিক পিএইচডিধারী।

★ক্যাম্পাস বিবরণী★

নোবিপ্রবি ১০১ একর জায়গাজুড়ে অবস্থিত। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় লক্ষ্য আরো ৩০০ একর জায়গা অধিগ্রহণ করা। যেখানে একটি মেরিন স্টেশন তৈরি করা হবে। গবেষণার জন্য একটি গ্রীন হাউজ রিসার্চ সেন্টার তৈরি করা হবে যেখানে ছোট এবং বড় পরিসরে গবেষণার কাজ চালানো হবে। বর্তমানে পরিকল্পনাগুলো পক্রিয়াধীন আছে।২০১৫ সালে নোবিপ্রবিতে ১০ হাজার স্কোয়ার ফিটের নতুন লাইব্রেরি ভবন স্থাপন করা হয়। এর নির্মান খরচ প্রায় দুই কোটি বিশ লাখ টাকা।এছাড়াও বিশ্ববিদ্যালয়ের ৫ তলা বিশিষ্ট প্রশাসনিক ভবন, ৫ তলা ও ১০ তলা বিশিষ্ট দুইটি একাডেমিক ভবন রয়েছে।৫ তলা বিশিষ্ট একটি অডিটোরিয়াম ভবন রয়েছে। একজন বীর মুক্তিযোদ্ধার স্মরণে অডিটোরিয়ামটির নাম রাখা হয়েছে বীর মুক্তিযোদ্ধা হাজী মোহাম্মদ ইদ্রিস অডিটোরিয়াম। অডিটোরিয়ামটির আসন সংখ্যা প্রায় ১০০০। ২০১৮ এর জানুয়ারিতে আরেকটি একাডেমিক কাম ল্যাব ভবনের কাজ শুরু হয়েছে যার আয়তন ৪ লক্ষ ৩২ হাজার বর্গফুট যা ২০২০ সালে উদ্বোধন হবে এবং তখন এটিই হবে বাংলাদেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে সর্ববৃহৎ একাডেমিক ভবন ।

★আবাসন★

বর্তমানে বিশ্ববিদ্যালয়ের ৫টি আবাসিক হল যথাক্রমে ভাষা শহীদ আবদুস সালাম হল, বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক উকিল হল, বিবি খাদিজা হল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল এবং শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল যার মধ্যে একটি ★বাংলাদেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে বৃহত্তম ছাত্রী হল★।)

বর্তমানে বিশ্ববিদ্যালয়টিতে ৬টি অনুষদ ও ২টি ইনস্টিটিউট রয়েছে। ডিগ্রি প্রদানকারী বিভাগের সংখ্যা ৩০ টি।

★প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ ★

১.কম্পিউটার বিজ্ঞান ও টেলিযোগাযোগ প্রকৌশল বিভাগ।
২.তথ্য ও যোগাযোগ প্রকৌশল বিভাগ।
৩.তড়িৎ ও তড়িৎ প্রকৌশল বিভাগ।
৪.ফলিত রসায়ন ও রাসায়নিক প্রকৌশল বিভাগ।

★বিজ্ঞান অনুষদ★

১.মৎস্য ও সামুদ্রিক বিজ্ঞান বিভাগ।
২.ফার্মেসী বিভাগ।
৩.অণুজীববিজ্ঞান বিভাগ।
৪.ফলিত গণিত বিভাগ।
৫.খাদ্য প্রযুক্তি ও পুষ্টি বিজ্ঞান বিভাগ।
৬.পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ।
৭.জৈব প্রযুক্তি ও জিন প্রকৌশল বিভাগ।
৮.প্রাণরসায়ন বিভাগ।
৯.কৃষি বিভাগ।
১০.পরিসংখ্যান বিভাগ।
১১.সমুদ্রবিজ্ঞান বিভাগ।
১৩.জীববিজ্ঞান বিভাগ।
১৪. প্রানীবিদ্যা বিভাগ।

★সামাজিক বিজ্ঞান অনুষদ ★

১.সামাজিক বিজ্ঞান বিভাগ।
২.সমাজ কল্যাণ বিভাগ।
৩.বাংলা বিভাগ।
৪.ইংরেজি বিভাগ।
৫.বাংলাদেশ এন্ড লিবারেশন ওয়ার স্টাডিজ।
৬.অর্থনীতি বিভাগ।

★ব্যবসায় শিক্ষা অনুষদ★

১.ব্যবসায় শিক্ষা বিভাগ।
২.ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ।
৩.ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগ।

★শিক্ষা অনুষদ★

১.শিক্ষা বিভাগ।
২.শিক্ষা প্রসাশন বিভাগ।

★আইন অনুষদ★
১.আইন বিভাগ।

★ইনস্টিটিউট সমূহ★

* তথ্য প্রযুক্তি ইনস্টিটিউট *
১.সফটওয়্যার প্রকৌশল বিভাগ।

* তথ্য বিজ্ঞান ইনস্টিটিউট *
১.তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগ।

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) প্রশাসনিক ও একাডেমিক ভবনসমূহ পরিদর্শন করেছেন বাংলাদেশ প্রকৌশল ব...
19/04/2026

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) প্রশাসনিক ও একাডেমিক ভবনসমূহ পরিদর্শন করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) বিশেষজ্ঞ দল। আজ রবিবার (১৯ এপ্রিল ২০২৬) এ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল। পরিদর্শন দলের প্রধান ছিলেন বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. খান মাহমুদ আমানাত।

এ সময় অন্যদের মাঝে নোবিপ্রবি উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ মুরাদ, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মহিনুজ্জামান, পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের পরিচালক ইঞ্জিনিয়ার মো. জামাল হোসেনসহ বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলীবৃন্দ উপস্থিত ছিলেন।

ইত্যাদি ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষা–২০২৫-এর বৃত্তি, সনদপত্র ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান আজ শনিবার (১৮ এপ্রিল ২০২৬) নোয়াখালীর ...
18/04/2026

ইত্যাদি ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষা–২০২৫-এর বৃত্তি, সনদপত্র ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান আজ শনিবার (১৮ এপ্রিল ২০২৬) নোয়াখালীর বেগমগঞ্জে শহীদ আমান উল্লাহ পাবলিক উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের উপ-সচিব আবু নাছের টিপু।

অনুষ্ঠানে পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও স্থানীয় পরিষদ সদস্য জনাব মোঃ কামরুল হাসান বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভুলুয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবু জাফর মোহাম্মদ হারুন এবং কে আর কে গার্মেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী আহাদ উল্লাহ দিদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) বার্ষিক এ্যাথলেটিক্স প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ২০২৫-...
15/04/2026

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) বার্ষিক এ্যাথলেটিক্স প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ২০২৫-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৫ এপ্রিল ২০২৬) বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষা দপ্তর কর্তৃক কেন্দ্রীয় খেলার মাঠে এ অনুষ্ঠান আয়োজিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।

এছাড়াও নোবিপ্রবি শরীরচর্চা শিক্ষা দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. মোঃ রুহুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ মুরাদ। এ সময় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, খেলোয়াড়, ইনস্টিটিউটের পরিচালকবৃন্দ, বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) বাংলা নববর্ষ-১৪৩৩ উপলক্ষে বর্ণাঢ্য ‘বৈশাখী শোভাযাত্রা’ ও নানা কর...
14/04/2026

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) বাংলা নববর্ষ-১৪৩৩ উপলক্ষে বর্ণাঢ্য ‘বৈশাখী শোভাযাত্রা’ ও নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১৪ এপ্রিল ২০২৬) সকাল ১০টায় আয়োজিত এ শোভাযাত্রায় অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।

শোভাযাত্রায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন নোবিপ্রবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ মুরাদ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তামজিদ হোছাইন চৌধুরীসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও সাংবাদিকবৃন্দ। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহিদ মিনার প্রাঙ্গণে এসে শেষ হয়।

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ৬৯ তম রিজেন্ট বোর্ডের সভা  আজ শনিবার (১১ এপ্রিল ২০২৬) ঢাকা আন্ত...
11/04/2026

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ৬৯ তম রিজেন্ট বোর্ডের সভা আজ শনিবার (১১ এপ্রিল ২০২৬) ঢাকা আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল। এতে রিজেন্ট বোর্ডের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) একাডেমিক কাউন্সিলের ৭৩তম সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (০৮ এপ্রি...
08/04/2026

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) একাডেমিক কাউন্সিলের ৭৩তম সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (০৮ এপ্রিল ২০২৬) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহিদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে আইকিউএসি সেমিনার কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।

এ সময় উপাচার্য একাডেমিক কাউন্সিলের সদস্যদের ধন্যবাদ জ্ঞাপন করেন এবং শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে নোবিপ্রবিকে আরও এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেন।

সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ মুরাদ, একাডেমিক কাউন্সিলের সচিব ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তামজিদ হোছাইন চৌধুরীসহ বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, ইনস্টিটিউটের পরিচালকবৃন্দ, বিভাগসমূহের চেয়ারম্যানবৃন্দ, একাডেমিক কাউন্সিলের সদস্যবৃন্দসহ শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) বোর্ড অব অ্যাডভান্স স্টাডিজের (বোয়াস) সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্...
07/04/2026

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) বোর্ড অব অ্যাডভান্স স্টাডিজের (বোয়াস) সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (০৭ এপ্রিল ২০২৬) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহিদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামের আইকিউএসি সেমিনার কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।

সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ মুরাদ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তামজিদ হোছাইন চৌধুরীসহ বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, বিভাগের চেয়ারম্যান, বোয়াসের সদস্যবৃন্দ এবং শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।

১৫তম বাংলাদেশ কেমিস্ট্রি অলিম্পিয়াড–২০২৬ এর চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ এপ্রিল ২০২...
04/04/2026

১৫তম বাংলাদেশ কেমিস্ট্রি অলিম্পিয়াড–২০২৬ এর চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ এপ্রিল ২০২৬) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল প্রাঙ্গণে, ঢাবি রসায়ন বিভাগে এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ড. এ.এন.এম. এহসানুল হক মিলন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ.বি.এম. ওবায়দুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মিস আলিফ রুদাবা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুস সালাম, বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির সভাপতি অধ্যাপক ড. ইমরান কায়্যুম এবং সংগঠনটির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এ. কে. এম. লুৎফর রহমান।

বিশেষ অতিথির বক্তৃতায় নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, বিজ্ঞানভিত্তিক শিক্ষা ও গবেষণাকে এগিয়ে নিতে এ ধরনের অলিম্পিয়াড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি বলেন, কেমিস্ট্রি অলিম্পিয়াডের মাধ্যমে তরুণ শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানচর্চা, সৃজনশীলতা ও গবেষণার আগ্রহ তৈরি হয়। দেশের বিজ্ঞান শিক্ষা ও প্রযুক্তিগত অগ্রগতির জন্য মেধাবী শিক্ষার্থীদের এমন প্রতিযোগিতামূলক আয়োজনের সঙ্গে সম্পৃক্ত করা অত্যন্ত প্রয়োজন। তিনি ভবিষ্যৎ বিজ্ঞানী তৈরিতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান। একই সঙ্গে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে তিনি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১৫তম বাংলাদেশ কেমিস্ট্রি অলিম্পিয়াডের আহ্বায়ক অধ্যাপক ড. ফারিদা বেগম। অনুষ্ঠানের শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন ১৫তম বাংলাদেশ কেমিস্ট্রি অলিম্পিয়াডের সহ-আহ্বায়ক অধ্যাপক ড. মো. আফতাব আলী শেখ।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ এবং বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির যৌথ উদ্যোগে ১৫তম বাংলাদেশ কেমিস্ট্রি অলিম্পিয়াড–২০২৬ এর আয়োজন করা হয়। দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ অলিম্পিয়াডে অংশগ্রহণ করে এবং প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি সংক্র...
02/04/2026

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি সংক্রান্ত কোর কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (০২ এপ্রিল ২০২৬) উপাচার্যের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।

সভায় অন্যদের মাঝে বিশ্ববিদ্যালয়ে উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ মুরাদ, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. আসাদুন নবী, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রোকনুজ্জামান সিদ্দিকী, ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ নিজাম উদ্দিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তামজিদ হোছাইন চৌধুরী, গ্রন্থাগারিক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. আশিকুর রহমান খান, প্রক্টর এ. এফ. এম আরিফুর রহমান, শিক্ষা শাখার ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুদ্দীন সহ কোর কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, আগামী ৩ ও ১০ এপ্রিল গুচ্ছভুক্ত স্নাতক (সম্মান) শ্রেণির ‘বি’ এবং ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য গ্রুপ ইন্সুরেন্স, জীবন ও স...
01/04/2026

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য গ্রুপ ইন্সুরেন্স, জীবন ও স্বাস্থ্য বীমার লক্ষ্যে প্রগতি লাইফ ইন্সুরেন্স লিমিটেড কোম্পানির সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আজ বুধবার (১ এপ্রিল ২০২৬) উপাচার্যের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।

চুক্তিতে নোবিপ্রবির পক্ষে স্বাক্ষর করেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ মুরাদ এবং প্রগতি লাইফ ইন্সুরেন্স লিমিটেড কোম্পানির পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানের গ্রুপ ইন্সুরেন্স ডিভিশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব মো. সাঈদ হাসান রুবেল। অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তামজিদ হোছাইন চৌধুরী, পরিচালক (ভারপ্রাপ্ত) হিসাব, মো. সাইদুর রহমান, নোবিপ্রবি স্বাস্থ্য ও গোষ্ঠী বীমার সমন্বয়কারী ও উপ-পরিচালক জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, সহকারী সমন্বয়কারী জনাব মো. মহিউদ্দিন আল ফয়সল ও প্রগতি লাইফ ইন্সুরেন্স লিমিটেড কোম্পানির প্রতিনিধিসহ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ( ঢাবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন নোয়াখালী ...
29/03/2026

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ( ঢাবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।

আজ রোববার (২৯ মার্চ ২০২৬) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে এ সাক্ষাত অনুষ্ঠিত হয়।

সাক্ষাতকালে উভয়ে কুশল বিনিময় করেন এবং দেশের উচ্চশিক্ষা ও গবেষণার মানোন্নয়ন, বিশ্ববিদ্যালয়সমূহের মধ্যে পারস্পরিক সহযোগিতা এবং শিক্ষা-গবেষণা কার্যক্রম জোরদারের বিষয়ে মতবিনিময় করেন।

এ সময় নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং তার সফল দায়িত্ব পালন প্রত্যাশা করেন।

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের (GST) গুচ্ছভুক্ত  স্নাতক (সম্মান) শ্রেণির ‘সি’ ইউনিটের ...
27/03/2026

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের (GST) গুচ্ছভুক্ত স্নাতক (সম্মান) শ্রেণির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার (২৭ মার্চ ২০২৬) নোবিপ্রবি কেন্দ্রে সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ২৪৩৮ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ১৯৫২ জন, পরীক্ষায় উপস্থিতির হার ৮০.০৭ শতাংশ।

পরীক্ষা শুরু হলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল পরীক্ষার কেন্দ্রসমূহ পরিদর্শন করেন। এ সময় উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ মুরাদ, নোয়াখালী জেলা প্রশাসন ও পুলিশ সুপারের প্রতিনিধি, পরীক্ষা পরিচালনা কমিটির সদস্য ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

হল পরিদর্শন শেষে বিশ্ববিদ্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ে আজ ‘সি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। নোবিপ্রবিতে অত্যন্ত সুষ্ঠু ও সুন্দর পরিবেশে এ পরীক্ষা সম্পন্ন হয়েছে। পরীক্ষা উপলক্ষে বিভিন্ন স্টেকহোল্ডারদের সঙ্গে সমন্বয় সভা করে যানজট নিরসন, পরিষ্কার পরিচ্ছন্নতা, আইন-শৃঙ্খলা ব্যবস্থাসহ অন্যান্য বিষয়গুলো নিশ্চিত করা হয়েছে। আমি নোয়াখালীবাসীকে ধন্যবাদ জানাচ্ছি তাদের আতিথেয়তা এবং সার্বিক সহযোগিতার জন্য। আশা করি আগামীতেও স্টেকহোল্ডারদের কাছ থেকে এ ধরণের সহযোগিতা অব্যাহত থাকবে।

উপাচার্য আরও বলেন, কোনো পরীক্ষার্থী অসুস্থ হলে তার জন্য ইমার্জেন্সি মেডিকেল টিম এবং অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে। পরীক্ষার্থীদের সঙ্গে অভিভাবকগণ বিশ্ববিদ্যালয়ে এসেছেন। তাদের বিশ্রামের জন্য প্যান্ডেলের ব্যবস্থা রাখা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুল সকাল থেকে পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত পরিবহন সুবিধা প্রদান করবে। এছাড়াও আইন শৃঙ্খলা রক্ষায় পর্যাপ্ত পুলিশ ও আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। আগত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাব ও সংগঠন সেবা দিয়ে সহযোগিতা করছে। আশা করছি অত্যন্ত সুন্দর পরিবেশে এবারের পরীক্ষা সম্পন্ন হবে। এ সময় উপাচার্য ভর্তি পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন কমিটি ও উপ-কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ সকলকে ধন্যবাদ জানান। পাশাপাশি নোয়াখালী জেলা প্রশাসন, স্থানীয় পুলিশ ও গোয়েন্দা সংস্থা, পৌরসভা, বিদ্যুৎ ও নিরাপদ পানি পরিষেবা, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যবৃন্দ, সাংবাদিকবৃন্দসহ যারা ভর্তি পরীক্ষায় সহায়তা করেছেন সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, আগামী ৩ ও ১০ এপ্রিল যথাক্রমে ‘বি’ এবং ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার মাধ্যমে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের (GST) গুচ্ছভুক্ত স্নাতক (সম্মান) শ্রেণির পরীক্ষা সমাপ্ত হবে।

Address

Noakhali Sadar Upazila

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+88032172720

Alerts

Be the first to know and let us send you an email when নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়:

Share