Jamiya Islamiya Aziziya Wasekpur জামেয়া ইসলামিয়া আজিজিয়া ওয়াসেকপুর

Jamiya Islamiya Aziziya Wasekpur  জামেয়া ইসলামিয়া আজিজিয়া ওয়াসেকপুর সত্যের উপর অবিচল থেকে বাতিলের বিরুদ্?

জামিয়া ইসলামিয়া আজিজিয়া, ওয়াসেকপুর, সোনাইমুড়ী, নোয়াখালী।
-------------------------------------------------------
এটি জনগণের উত্সাহ ও অনুদানে পরিচালিত আমাদের দেশের প্রচলিত কওমী মাদ্রাসা সমূহের অন্যতম একটি। যে সকল মাদ্রাসা আমাদের সমাজকে বাস্তব মানুষ উপহার দেয়। যে প্রতিষ্ঠানগুলোতে আল্লাহ এবং তার রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কে সন্তুষ্ট করার লক্ষ্যে নির্ভেজাল দ্বীনি শিক্ষা দেয়া হয়।

অবস্থান

: মাদ্রাসাটি নোয়াখালী জেলার সোনাইমুড়ী থানাধীন অম্বরনগর ইউনিয়নের ওয়াসেকপুর গ্রামে অবস্থিত।

প্রতিষ্ঠা: এটি ১৯৫৫ইং সনে ওয়াসেকপুরে সর্বজন মান্য ব্যক্তিত্ব জনাব আবুল খায়ের সাহেবের অর্থায়নে প্রতিষ্ঠা লাভ করে।

পরিচালক: ওয়াসেকপুরেরই আরেক কৃতিসন্তান স্বনামধন্য আলেমে দ্বীন হযরত মাওলানা জয়নুল আবেদীন দামাত বারাকাতুহুম উক্ত মাদ্রাসার পরিচালনার দায়িত্ব পালন করছেন।

শিক্ষকবৃন্দ: উক্ত মাদ্রাসায় মোট ২০জন শিক্ষক পাঠদানে রত আছেন। তারা হলেন:
* মাওলনা জয়নুল আবেদীন সাহেব দাঃ বাঃ
* মাওলানা আবদুল খালেক সাহেব দাঃ বাঃ
* মাওলানা সফিউল্লাহ সাহেব দাঃ বাঃ
* মাওলানা মাহফুজর রহমান সাহেব দাঃ বাঃ
* মুফতী আযীযুর রহমান সাহেব দাঃ বাঃ
* মাওলানা ফোরকান নোমানী সাহেব দাঃ বাঃ
* মুফতী মহিউদ্দীন সাহেব দাঃ বাঃ
* মাওলানা হাফেজ আমীনুল হক্ব সাহেব দাঃ বাঃ
* মাওলানা শহীদুল্লাহ সাহেব দাঃ বাঃ
* মাওলানা শরাফত কারীম সাহেব দাঃ বাঃ
* মাওলানা নেয়ামতুল্লাহ আমিনী সাহেব দাঃ বাঃ
* মাওলানা আনোয়ারুল্লাহ সাহেব দাঃ বাঃ
* মাওলানা আতীকুর রহমান (ফুয়াদ) সাহেব দাঃ বাঃ
* মাওলানা আবদুল হক্ব সাহেব দাঃ বাঃ
* মাষ্টার শামসুল হক্ব সাহেব দাঃ বাঃ
* মাষ্টার আবদুল হক্ব সাহেব দাঃ বাঃ
* মাওলানা হাফেজ ইব্রাহীম সাহেব দাঃ বাঃ
* মাওলানা আনোয়ার হুসাইন সাহেব দাঃ বাঃ
* মাওলানা ইদ্রীস সাহেব দাঃ বাঃ
* মাওলানা নুরুল আলম সাহেব দাঃ বাঃ

বিভাগ সমূহ: উক্ত মাদ্রাসায় কয়েকটি বিভাগে দ্বীনি খিদমত আঞ্জাম দেয়া হয়:
* ফতুয়া বিভাগ
* তাবলীগ বিভাগ
* কিতাব বিভাগ
* হিফজ বিভাগ
* নুরানী বিভাগ

ছাত্রসংখ্যা: উক্ত মাদ্রাসায় সব বিভাগে প্রায় সাড়ে চারশত ছাত্র দ্বীনি ইলম অর্জনে রত আছেন।

আয়খাত: মাদ্রাসার প্রতিষ্ঠাতা জনাব আবুল খায়ের সাহেবের মেঝে ভাই পারটেক্স গ্রুপের চেয়ারম্যান জনাব হাশেম সাহেব এবং প্রতিষ্ঠাতা মরহুমের বড় ছেলে জনাব হানিফ সাহেব যৌথভাবে উক্ত মাদ্রাসার যাবতীয় খরচাদী বহন করেন।

ব্যয়খাত: উক্ত মাদ্রসার শিক্ষকদের বেতন-ভাতা মাদ্রাসা কতৃপক্ষই বহন করে। এছাড়া এতিম, মেধাবী ছাত্রদের খোরাকী ইত্যাদী মাদ্রাসাই বহন করে।

আল্লাহ তায়ালা উক্ত মাদ্রাসাকে সার্বিকভাবে উত্তরোত্তর উন্নতি দান করেন। আমীন!!!

আগামীকাল আপনাদের প্রাণ-প্রিয় প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া আজিজিয়ায় সবার দাওয়াত রইলো।
09/11/2025

আগামীকাল আপনাদের প্রাণ-প্রিয় প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া আজিজিয়ায় সবার দাওয়াত রইলো।

05/02/2025
ইনশাআল্লাহ আসছে আগামী কাল শুক্রবার ও পরশু শনিবার এই দুই দিনব্যাপী বৃহত্তর নোয়াখালীর ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান...
05/12/2024

ইনশাআল্লাহ আসছে আগামী কাল শুক্রবার ও পরশু শনিবার এই দুই দিনব্যাপী বৃহত্তর নোয়াখালীর ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ওয়াসেকপুর #জামিয়া_ইসলামিয়া_আজিজিয়া মাদ্রাসার বার্ষিক মাহফিল উক্ত মাহফিলে তাশরিফ আনবেন ও বয়ান করবেন দেশবরেণ্য বহু ওলামায়ে কেরাম,সকলের প্রতি দ্বীনি দাওয়াত রইলো।

ওয়াসেকপুর অম্বর নগরের সব চেয়ে বড় মাহফিল এটাই, প্রতি বৎসর এই মাহফিলের তারিখ নিয়ে সবাই খোজাখুজি করে,শীতের মৌসুম আসলেই আজিজ...
20/10/2023

ওয়াসেকপুর অম্বর নগরের সব চেয়ে বড় মাহফিল এটাই, প্রতি বৎসর এই মাহফিলের তারিখ নিয়ে সবাই খোজাখুজি করে,শীতের মৌসুম আসলেই আজিজিয়ার মাহফিল কবে সবার মুখে শুনি।
এবারও হাক্কানী রাব্বানী উলামায়ে কেরামগনের আগমন,আপনাদের প্রতি দাওয়ার রইলো।

ইউটিউব শায়খদের থেকে নয়; আপনার আশপাশের পরীক্ষিত কোন বুযুর্গ আলেম থেকে দ্বীন শিক্ষা করুন, এটাই নিরাপদ। আর নাহয় এরকমই হবে,...
26/08/2023

ইউটিউব শায়খদের থেকে নয়; আপনার আশপাশের পরীক্ষিত কোন বুযুর্গ আলেম থেকে দ্বীন শিক্ষা করুন,

এটাই নিরাপদ। আর নাহয় এরকমই হবে, পরে আর আফসোস করলে বিন্দু পরিমাণ লাভ হবেনা!

আহ মজলুম আলেম শেষ পর্যন্ত কারাবন্দি অবস্থায় দুনিয়া ত্যাগ করলেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন 😭হযরতের বিদেহী আ...
14/08/2023

আহ মজলুম আলেম শেষ পর্যন্ত কারাবন্দি অবস্থায় দুনিয়া ত্যাগ করলেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন 😭

হযরতের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি মহান রবের নিকট 🤲

ঐতিহ্য হারা জাতি কখনো মাঞ্জিলে মাকসদে পৌছতে পারে না। মাদ্রাসা যিনি গড়াইছেন তাকে একটু স্বরণ করার দরকার ছিলো। শুধু তা'লীম ...
12/10/2022

ঐতিহ্য হারা জাতি কখনো মাঞ্জিলে মাকসদে পৌছতে পারে না। মাদ্রাসা যিনি গড়াইছেন তাকে একটু স্বরণ করার দরকার ছিলো। শুধু তা'লীম থাকলে হয়না তরবীয়ত ও থাকতে হয়।

 #ভালবাসা===================="ভালবাসা" একটি শব্দ,যা প্রতিটি মানুষের মাঝেই কম-বেশী বিদ্যমান। শুধু মানুষই কেন, বরং প্রতিটি...
25/10/2017

#ভালবাসা
====================

"ভালবাসা"
একটি শব্দ,যা প্রতিটি মানুষের মাঝেই কম-বেশী বিদ্যমান।
শুধু মানুষই কেন, বরং প্রতিটি প্রাণীর অন্তরেও থাকে এই প্রিয় অনুভূতিটি।
কে রেখেছেন প্রতিটি প্রাণীর অন্তরে এই বন্ধন!
উত্তর খুবই সোজা।
যিনি সৃষ্টি করেছেন প্রতিটি প্রাণীকে।
মা-বাবা সন্তানকে ভালবাসেন, সন্তান মা-বাবাকে। স্বামী স্ত্রীকে ভালবাসে, স্ত্রী স্বামীকে। ভাই বোনকে ভালবাসে, বোন ভাইকে। এভাবেই তিনি প্রতিটি প্রাণীর মাঝে ঐ অনুভূতির বন্ধন সৃষ্টি করে সুন্দর পৃথিবীকে করেছেন আরও মধুময়ী।
কিন্তু এই ভালবাসার রয়েছে বিভিন্ন স্তর। সবার প্রতি সবার ভালবাসা একরকম হয় না। মা-বাবার ভালবাসা সন্তানদের প্রতি একরকম,আর সন্তানদের ভালবাসা মা-বাবার প্রতি আরেক রকম।
ভালবাসার এমন বৈচিত্রময়ী স্তর যেন পৃথিবীকে ফুলকাননে সাজিয়েছে।

সমাজের মাঝেও রয়েছে ভালবাসার পবিত্র সেই বন্ধন। সমাজের মানুষ সমাজের মানুষকে ভালবাসে।
এর মাঝেও রয়েছে বিভিন্ন স্তর। কারো প্রতি কারো ভালবাসা কম, আর কারো প্রতি কারো ভালবাসা বেশী।
তেমনি এমন একজন "আমার বাবা"। তাঁকে মানুষ ভালবাসে।
অ-নে-ক বেশী ভালবাসে।
তাঁর প্রতি মানুষের ভালবাসায় আমি মুগ্ধ! কিভাবে মানুষ মানুষকে এত ভালবাসতে পারে! আর কেনইবা তাঁকে মানুষ এত ভালবাসে!
খুঁজছি, দু'দিন থেকেই খুঁজছি।
ভালবাসার কারণ খুঁজছি।
দু'দিন হয়ে গেলো, তবুও খুঁজে পেলাম না। আজ আবারো বেরোলাম কল্পনার জগতে, ভালবাসার কারণ খুঁজতে।
সফল হলাম,পেয়ে গেলাম ভালবাসার কারণ।
কী সে কারণ?
হ্যাঁ,রাসূল সা.এর হাদীস।
রাসূল সা. বলেন,আল্লাহ তাআলা যদি কোনো বান্দাকে ভালবাসেন, তখন জিবরীল আ.কে ডেকে বলেন যে,আমি আমার অমুক বান্দাকে ভালবাসি,সুতরাং তুমিও তাকে ভালবাসো। এভাবেই তাঁর ভালবাসা ছড়িয়ে পড়ে ফিরিশ্তা জগতে,এমনকি প্রতিটি প্রণীই তাঁকে ভালবাসতে শুরু করে।

আমার বাবা গত তিনদিন যাবত অসুস্থ! হাসপাতালের বেডে শায়িত!
কিন্তু ঐ যে বলেছি "ভালবাসা"। তিনি যেন একা নন,পুরো এলাকাই যেন শুয়ে আছে তাঁর সাথে। তিনি একা যেন কষ্ট করছেন না,বরং পুরো গ্রামবাসীই যেন কষ্টের সাগর পাড়ি দিচ্ছেন।
আমার মনোবল দৃঢ় হলো। আমার ভেতরে একটা আস্থা জমলো। আমি যদিও বাবার সোহবত থেকে হাজার মাইল দূরে,-চিন্তা করার
কিছু নেই- বাবা কিন্তু একা নন। বরং আমিই একা।
বাবার সাথে আছে মানুষের দোয়া,ভক্তি ও ভালবাসা। এমনকি মানুষের কান্না। প্রতিক্ষণ দোয়া নামের অদৃশ্য শক্তিটি বাবার শক্তি যোগান দিচ্ছে। বাবাকে ঘীরে আছে মানুষের আবেগময়ী হৃদয়স্পর্শী দোয়া।
তাঁদের ভালবাসাই আমার বিস্বাস। তাঁদের হৃদয়ের গভীর থেকে উথলে উঠা ভালবাসার দোয়া বাবাকে সুস্থ করে ফিরাবে। এবং এ দোয়ায় সিক্ত হবো আমি ও আমার পরিবারের সদস্যরাও। (ইনশাআল্লাহ)

পরিশেষে আমি ও আমার পরিবার এলাকাবাসীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
#মোঃ_সালাহ_উদ্দিন

নোয়াখালীর গৌরব, ওয়াসেকপুর জামিয়া ইসলামিয়া আজিজিয়া মাদরাসা'র মুহতামিম হযরত মাওলানা জয়নুল আবেদীন সাহেব ভীষণ অসুস্থ হয়ে বর্...
23/10/2017

নোয়াখালীর গৌরব,
ওয়াসেকপুর জামিয়া ইসলামিয়া আজিজিয়া মাদরাসা'র মুহতামিম হযরত মাওলানা জয়নুল আবেদীন সাহেব ভীষণ অসুস্থ হয়ে বর্তমানে চৌমহনী'র সেনসিভ ডায়াবেটিস সেন্টারে ভর্তি আছে.
সবাই দোয়া করবেন,
আল্লাহ যেন হুজুরকে সুস্থ করে আমাদের মাঝে আবার ফিরিয়ে দেন.
#আমিন

যিলহজ্ব শব্দটির আরবী উচ্চারণ যুলহিজ্জাহ। বাংলায় ‘যিলহজ্ব’ উচ্চারণে প্রসিদ্ধ। এই মাস ‘আশহুরে হুরুম’ তথা সম্মানিত চার মাস...
09/08/2017

যিলহজ্ব শব্দটির আরবী উচ্চারণ যুলহিজ্জাহ। বাংলায় ‘যিলহজ্ব’ উচ্চারণে প্রসিদ্ধ। এই মাস ‘আশহুরে হুরুম’ তথা সম্মানিত চার মাসের অন্তর্ভুক্ত। এই পূর্ণ মাস, বিশেষত প্রথম দশ দিন অত্যন্ত ফযীলতপূর্ণ। ইসলামের গুরুত্বপূর্ণ দুটি আমল হজ্ব ও কুরবানী এ মাসেই আদায় করা হয়। হজ্ব হচ্ছে ইসলামের অন্যতম রোকন। তদ্রূপ কুরবানীও ইসলামের অন্যতম নিদর্শন। এ থেকেও এ মাসের গুরুত্ব অনুধাবন করা যায় ।
অন্তত হজ্ব ও কুরবানীর মাসে আমাদের হৃদয় বাইতুল্লাহ ও মিনা-আরাফার স্মরণে উদ্বেলিত হওয়া উচিত। আমরা যারা বাইতুল্লাহ থেকে দূরে, তাদেরকে সেখানে যাওয়ার তাওফীক দান করুন এবং বার বার উপস্থিত হওয়ার সৌভাগ্য দান করুন।
আরাফার দিন আল্লাহর রহমতের সাগরে জোয়ার আসে এবং সেদিন তিনি হাজ্বীদের ক্ষমা করেন এবং জাহান্নাম থেকে মুক্তির পরওয়ানা দান করেন। সেদিন তাদের ওসীলায় অন্য অনেক সৌভাগ্যবানও মাগফিরাতের নেয়ামত লাভ করেন। তাই আমাদের প্রত্যেকেরই এই তামান্না থাকা উচিত যে, সেই সৌভাগ্যবানদের তালিকায় আমার নামটিও যেন এসে যায়। পাশাপাশি এই চিন্তাও সদাজাগ্রত রাখা উচিত যে, এখন আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত ও মাগফেরাতের বারিধারা বর্ষিত হচ্ছে। অতএব সতর্ক থাকা চাই এবং গুনাহ থেকে বিরত থাকা চাই। আল্লাহ না করুন, রহমত ও মাগফেরাতের এই মৌসুমেও উদাসীনতার কারণে যদি বঞ্চিত থাকা হয় তবে তা হবে অতি দুর্ভাগ্যের বিষয়।
বাইতুল্লাহর হজ্ব
এখানে আমি শুধু হজ্বের তালবিয়া সম্পর্কে একটি কথা আরয করব।
হজ্বের মধ্যে হাজীদের সার্বক্ষণিক অযীফা হল-
لَبَّيْكَ اللّهُمَّ لَبَّيْكْ، لَبَّيْكَ لاَ شَرِيْكَ لَكَ لَبَّيْكْ، إِنَّ الْحَمْدَ وَالنّعْمَةَ لَكَ وَالْمُلْكَ، لاَ شَرِيْكَ لَكْ.
নিয়ত ও তালবিয়া-পাঠের মাধ্যমে ইহরামের সূচনা হয়। তালবিয়ার মর্ম নিয়ে সামান্য চিন্তা করলেই দেখা যাবে যে, এতে ঈমান, ইহসান, তাওহীদ, তাফবীয, শোকর, তাওয়াক্কুল ইত্যাদি সব-কিছুই বিদ্যমান রয়েছে। ঈমানের সর্বশ্রেষ্ঠ পর্যায় হল ‘তাফবীয ও ইহসান’ অর্থাৎ নিজেকে ও নিজের সকল বিষয়কে আল্লাহ তাআলার হাওয়ালা করে দেওয়া এবং এই অনুভূতির সঙ্গে জীবনযাপন করা যে, আমি আল্লাহর বান্দা এবং তাঁর সামনে উপস্থিত। এটাই তালবিয়ার মর্মবাণী। ঈমানের এই অবস্থা সৃষ্টি করা এবং এই পর্যায়ে উপনীত হওয়ার জন্য প্রচেষ্টা অব্যাহত রাখা আমাদের কর্তব্য। শুধু হাজ্বী সাহেবানের কর্তব্য নয়, সবার কর্তব্য। শুধু হজ্ব-মৌসুমের কর্তব্য নয়, সারা জীবনের কর্তব্য। আল্লাহ তাআলা আমাদের তাওফীক দিন। আমীন।
কুরবানী
কুরবানী ইসলামের গুরুত্বপূর্ণ বিধান এবং বিশেষ ধরনের ইবাদত। কুরবানীর একটি ইসলামী ধারণা এবং একটি জাহেলি ধারণা রয়েছে। জাহেলি ধারণা হল, কোন মূর্তি বা দেব-দেবীর সন্তুষ্টি লাভের জন্য কিংবা জিন-শয়তান বা কোন অশুভ শক্তির কাল্পনিক অনিষ্ট থেকে রক্ষা পাওয়ার জন্য তাদের উদ্দেশ্যে কোন কিছু উৎসর্গ করা। এটা সম্পূর্ণ ভিত্তিহীন কুসংস্কার এবং সম্পূর্ণ শিরক ও হারাম। তাওহীদের ধর্ম ইসলামে এর কোনো অবকাশ নেই।
পক্ষান্তরে ইসলামে কুরবানীর অর্থ হল, আল্লাহ তাআলার সন্তুষ্টি ও নৈকট্য অর্জনের জন্য শরীয়তনির্দেশিত পন্থায় শরীয়ত কর্তৃক নির্ধারিত কোন প্রিয় বস্ত্ত, আল্লাহ তাআলার দরবারে পেশ করা এবং শরীয়ত-নির্দেশিত পন্থায় তা ব্যবহার করা।
এই কুরবানী আদম (আ.)-এর যুগ থেকে বিদ্যমান রয়েছে। সূরা মায়েদায় (আয়াত ২৭-৩১) আদম (আ.)-এর দুই সন্তানের কুরবানীর কথা এসেছে। প্রত্যেক নবীর শরীয়তে কুরবানীর পন্থা এক ছিল না। সবশেষে সকল জাতি ও ভূখন্ডের জন্য এবং কেয়ামত পর্যন্ত সবার জন্য যে নবী প্রেরিত হয়েছেন অর্থাৎ হযরত মুহাম্মাদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাঁর প্রতি নাযিল হয়েছে সর্বশেষ ও চিরন্তন শরীয়ত, কুরআন ও সুন্নাহর শরীয়ত। এ শরীয়তে কুরবানীর যে পন্থা ও পদ্ধতি নির্দেশিত হয়েছে তার মূল সূত্র ‘মিল্লাতে ইবরাহীমী’তে বিদ্যমান ছিল। কুরআন মজীদ ও সহীহ হাদীস থেকে তা স্পষ্ট জানা যায়। এজন্য কুরবানীকে ‘সুন্নতে ইবরাহীমী’ নামে অভিহিত করা হয়।
ফার্সি, উর্দু ও বাংলা ভাষায় ‘কুরবানী’ শব্দটি আরবী ‘কুরবান’ শব্দের স্থলে ব্যবহৃত হয়। ‘কুরবান’ শব্দটি ‘কুরব’ মূলধাতু থেকে নির্গত, যার অর্থ হচ্ছে নৈকট্য। তাই আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের জন্য শরীয়তসম্মত পন্থায় আদায়কৃত বান্দার যেকোন আমলকে, আভিধানিক দিক থেকে ‘কুরবান’ বলা যেতে পারে। তবে শরীয়তের পরিভাষায় ‘কুরবান’ শব্দের মর্ম তা-ই, যা উপরে উল্লেখিত হয়েছে। ইসলামী শরীয়তে এই পারিভাষিক অর্থে দু ধরনের কুরবানী রয়েছে।
১. যা হজ্বের মৌসুমে নির্ধারিত স্থানে (মক্কা ও মিনায়) হজ্ব ও উমরা আদায়কারীগণ আদায় করে থাকেন। তা ‘কিরান’ বা তামাত্তু হজ্ব আদায়কারীর ওয়াজিব কুরবানী হতে পারে কিংবা ‘ইফরাদ’ হজ্বকারীর নফল কুরবানী। হাজ্বী নিজের সঙ্গে করে নিয়ে আসা ‘হাদি’ হতে পারে কিংবা হজ্ব আদায়ে অক্ষম হওয়ার বা কোন নিষিদ্ধ কর্মের জরিমানারূপে অপরিহার্য কুরবানী। তদ্রূপ মান্নতের কুরবানী হতে পারে কিংবা দশ যিলহজ্বের সাধারণ কুরবানী। এ কুরবানীর বিধান মৌলিকভাবে এসেছে সূরা হজ্ব ২৭-৩৭, সূরা বাকারা ১৯৬, সূরা মায়েদা ২, ৯৫-৯৭, সূরা ফাতহ ২৫-এ। আর হাদীস শরীফে তা
বিস্তারিতভাবে উল্লেখিত হয়েছে।
২. সাধারণ কুরবানী, যা হজ্ব-উমরার সঙ্গে সম্পৃক্ত নয় এবং এ কুরবানীর স্থানও নির্ধারিত নয়। তবে সময় নির্ধারিত। যে তারিখে হজ্ব আদায়কারীগণ মিনা-মক্কায় কুরবানী করে থাকেন, সে তারিখে অর্থাৎ যিলহজ্বের দশ, এগারো ও বারো তারিখে এ কুরবানী হয়ে থাকে। পৃথিবীর সকল মুসলিম পরিবারের জন্য; বরং প্রত্যেক মুকাল্লাফ মুসলমানের জন্য এই কুরবানীর বিধান রয়েছে। কারো জন্য ওয়াজিব, কারো জন্য নফল।
এ কুরবানীর উল্লেখ এসেছে সূরা আনআমের ১৬১-১৬৩ আয়াতে এবং সূরা কাউসারের ২ আয়াতে। আর
বিস্তারিত বিধি-বিধান রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহতে।
৪. সূরা আনআমে আছে-
قُلْ إِنَّنِي هَدَانِي رَبِّي إِلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ دِينًا قِيَمًا مِلَّةَ إِبْرَاهِيمَ حَنِيفًا وَمَا كَانَ مِنَ الْمُشْرِكِينَ * قُلْ إِنَّ صَلَاتِي وَنُسُكِي وَمَحْيَايَ وَمَمَاتِي لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ * لَا شَرِيكَ لَهُ وَبِذَلِكَ أُمِرْتُ وَأَنَا أَوَّلُ الْمُسْلِمِينَ
‘আপনি বলে দিন, আমার প্রতিপালক আমাকে পরিচালিত করেছেন সরল পথের দিকে, এক বিশুদ্ধ দ্বীনের দিকে। অর্থাৎ একনিষ্ঠ ইবরাহীমের মিল্লাত (তরীকা), আর তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। আপনি বলুন, নিঃসন্দেহে আমার সালাত, আমার নুসুক এবং আমার জীবন এবং আমার মৃত্যু- সমস্ত জগতের প্রতিপালক আল্লাহর জন্য। তাঁর কোন শরীক নেই। আর ওই বিষয়েই আমাকে আদেশ করা হয়েছে। সুতরাং আমি হলাম আত্মসমর্পণকারীদের প্রথম।’
এ আয়াতে نُسُكٌ শব্দটি বিশেষ মনোযোগের দাবিদার। نَسِيْكَةٌ শব্দের বহুবচন, যার অর্থ হল আল্লাহর সন্তুষ্টি হাসিলের জন্য আল্লাহর নামে জবাইকৃত পশু। এজন্য আরবী ভাষায় এবং শরীয়তের পরিভাষায়ও কুরবানীর স্থানকে مَنْسِكٌ বলা হয়। আরবী ভাষার ছোট, বড় নতুন-পুরাতন যেকোন অভিধানে এবং লুগাতুল কুরআন, লুগাতুল হাদীস, লুগাতুল ফিকহের যেকোন নির্ভরযোগ্য কিতাবে نُسُكٌ শব্দের উপরোক্ত অর্থ পাওয়া যাবে। দৃষ্টান্তস্বরূপ কিছু প্রাচীন গ্রন্থের উদ্ধৃতি দিচ্ছি- ‘আসসিহাহ’ ৪/১৬১২; লিসানুল আরব ১৪/১২৭-১২৮; তাজুল আরূস ৭/২৮৭; আলমুফরাদাত ফী গারীবিল কুরআন ৮০২; আননিহায়া ফী গারীবিল হাদীসি ওয়াল আছার ৫/৪৮; মাজমাউ বিহারিল আনওয়ার ৪/৭১৪-৭১৫; আলমিসবাহুল মুনীর ফাইয়ুমী ৩১১; আলমুগরিব, মুতাররিযী ২/৩০০
সূরা বাকারার ১৯৬ আয়াতেও এ শব্দটি একই অর্থে ব্যবহৃত হয়েছে।
উপরোক্ত আয়াতের অর্থ পরিষ্কার। হযরত ইবরাহীম (আ.)কে যে খালেছ তাওহীদ ও সিরাতে মুস্তাকীমের প্রত্যাদেশ আল্লাহ তাআলা করেছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিও তা নাযিল করেছেন এবং তাঁকে আদেশ করেছেন যে, বল, আমার নামায, আমার কুরবানী, আমার জীবন, আমার মরণ সব আল্লাহর জন্য।
উল্লেখ্য, আরবী ভাষায় نُسُكٌ শব্দটি ইবাদতের অর্থেও ব্যবহৃত হয়। এজন্য ইবাদতকারীকে نَاسِكٌ ও ইবাদতের পদ্ধতিকে منسكবলা হয়। সূরা আনআমের উক্ত আয়াতে যদি نُسُكٌ শব্দের অর্থ ইবাদত করা হয়, তবুও তাতে কুরবানী অন্তর্ভুক্ত রয়েছে। রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক হাদীসে ঈদুল আযহার কুরবানীকে نُسُكٌ বলেছেন। কুরবানীর পশু জবাই করার সময় যে দুআ পড়ার কথা হাদীসে এসেছে, তাতেও ওই আয়াত রয়েছে। হাদীসটি নিচে উল্লেখ করা হল।
জাবির ইবনে আব্দুল্লাহ (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন দু’টি দুম্বা জবাই করেছেন। তিনি সময় যখন সেগুলোকে কেবলামুখী করে শায়িত করলেন তখন বললেন-
إِنِّيْ وَجَّهْتُ وَجْهِيَ لِلَّذِيْ فَطَرَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ عَلَىْ مِلَّةِ إِبْرَاهِيْمَ حَنِيْفًا مُّسْلِمًا وَّمَا أَنَا مِنَ الْمُشْرِكِيْنَ، إِنَّ صَلَاتِيْ وَنُسُكِيْ وَمَحْيَايَ وَمَمَاتِيْ لِلّهِ رَبِّ الْعَالَمِيْنَ، لا شَرِيْكَ لَهُ وَبِذَلِكَ أُمِرْتُ وَأَنَا أَوَّلُ الْمُسْلِمِيْنَ، بِسْمِ اللهِ وَاللهُ أَكْبَرُ اَللَّهُمَّ مِنْكَ وَلَكَ عَنْ مُحَمَّدٍ وَّأُمَّتِهِ.
-সুনানে আবু দাউদ ৩/৯৫, হাদীস ২৭৯৫; মুসনাদে আহমদ ৩/৩৭৫, হাদীস ১৫০২২; সহীহ ইবনে খুযাইমা, হাদীস ২৮৯৯
কুরবানীর শুরুতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আয়াত ও দুআ পড়া থেকে একদিকে যেমন প্রমাণিত হয় যে, কুরবানী খালেছ ইবাদত, তেমনি একথাও প্রমাণিত হয় যে, সূরা আনআমের ১৬২ নম্বর আয়াতে ‘নুসুক’ শব্দের অর্থ ঈদুল আযহার কুরবানী কিংবা ওই শব্দে কুরবানীও শামিল রয়েছে।
অপর যে আয়াতে সাধারণ কুরবানীর উল্লেখ রয়েছে তা হল সূরা কাউসারের দ্বিতীয় আয়াত। ইরশাদ হয়েছে-
إِنَّا أَعْطَيْنَاكَ الْكَوْثَرَ * فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ * إِنَّ شَانِئَكَ هُوَ الْأَبْتَرُ *
এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং তাঁর মাধ্যমে গোটা উম্মতকে সালাত (নামায) ও নাহর (কুরবানীর) আদেশ দেওয়া হয়েছে।
‘নাহর’ শব্দের মূল ব্যবহার উটের ক্ষেত্রে হলেও সাধারণত যেকোন পশু জবাই করাকেই ‘নাহ্র’ বলে। আয়াতে এমন জবাই উদ্দেশ্য, যা আল্লাহ তাআলার জন্য ইবাদত হিসাবে করা হয়। সেটা হচ্ছে হজ্ব ও উমরার কুরবানী এবং ঈদুল আযহার সাধারণ কুরবানী।
এ কুরবানীর সময় যদিও তিন দিন, অর্থাৎ যিলহজ্বের দশ, এগারো ও বারো তারিখ, তবে উত্তম দিন হল দশ তারিখ। সাধারণ এ তারিখেই অধিকাংশ কুরবানী হয়ে থাকে। এজন্য দশ যিলহজ্বের ইসলামী নাম হল ‘ইয়াওমুন নাহর’। -সহীহ বুখারী, হাদীস ৫৫৫০
আয়াতে নামাযের যে আদেশ, তাতে ঈদের নামাযও শামিল রয়েছে। রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ্র মাধ্যমে এ আয়াতে নাযিল হওয়া ইলাহী নির্দেশের অনুসরণ-পদ্ধতি বাতলে দিয়েছেন। একটি হাদীস লক্ষ করুন।
সহীহ বুখারী, সহীহ মুসলিম ও অন্যান্য হাদীসগ্রন্থে বহু সনদে বর্ণিত হয়েছে যে, ‘রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল আযহার দিন নামায পরবর্তী খুতবায় বলেছেন, এই দিনের প্রথম করণীয় হল সালাত আদায় করা। এরপর নহর (কুরবানী) করা। যে ব্যক্তি সালাত আদায়ের পর নুসুক (কুরবানী) করল তার নুসুক পূর্ণ হল এবং সে মুসলিমদের পন্থা অনুসরণ করল। আর যে সালাতের আগে জবাই করল সেটা তার গোশতের প্রয়োজন পূরণ করবে; কিন্তু তা ‘নুসুক’ হিসাবে গণ্য হবে না।’
এই হাদীস বহু সহীহ সনদে বিভিন্ন হাদীসগ্রন্থে উল্লেখিত হয়েছে। কোথাও বিস্তারিতভাবে, কোথাও সংক্ষিপ্তভাবে। কিছু হাওয়ালা উল্লেখ করছি- সহীহ বুখারী, হাদীস ৯৫১, ৯৫৫, ৯৬৫, ৯৬৮, ৫৫৪৫, ৫৫৪৬; সহীহ মুসলিম, হাদীস ১৯৬১, ৪, ৬, ৭; মুসনাদে আহমদ ৪/২৮১-২৮২, ৩০৩; জামে তিরমিযী, হাদীস ১৫০৮; সুনানে নাসায়ী, হাদীস ৪৩৯৪-৪৩৯৫; সহীহ ইবনে হিববান, হাদীস ৫৯০৭, ৫৯১০, ৫৯১১
এই হাদীসে সূরাতুল কাউসারের ব্যাখ্যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল থেকে পাওয়া গেল। সূরাতুল কাউসারে বলা হয়েছে-(তরজমা) সুতরাং আপনার পালনকর্তার উদ্দেশ্যে সালাত আদায় করুন এবং কুরবানী করুন।’
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে জানা গেল যে, নামায পড়ার আদেশে ঈদের নামায এবং কুরবানীর আদেশে ঈদুল আযহার কুরবানীও অন্তর্ভুক্ত।
তদ্রূপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ও ইরশাদ থেকে একথাও স্পষ্ট হয়ে গেল যে, ঈদুল আযহার কুরবানী হচ্ছে ওই ‘নুসুক’ যা সূরা আনআমের ১৬২ আয়াতে উল্লেখিত হয়েছে। এটি আল্লাহ তাআলার ইবাদত হিসাবে আদায় করা হয়। এর উদ্দেশ্য গোশত খাওয়া বা গোশতের প্রয়োজন পূরণ করা নয়। তবে কুরবানী হয়ে যাওয়ার পর আল্লাহ তাআলা সে পশুর গোশত কুরবানীদাতার জন্য হালাল করেছেন এবং দশ যিলহজ্ব থেকে মোট চার দিন রোযা রাখতে নিষেধ করে যেন তাঁর মেহমানদারী কবুল করার আদেশ দিয়েছেন।
ঈদুল আযহার দিবস মুসলমানদের জন্য খুশির দিবস। তবে এই খুশির তাৎপর্য হচ্ছে আরাফা-দিবসের সাধারণ ক্ষমা, আল্লাহর দরবারে কুরবানী পেশ করার সৌভাগ্য এবং আল্লাহর দরবারে কবুল হওয়া কুরবানী থেকে মেহমানদারি লাভ। বলাবাহুল্য, এই তাৎপর্য অনুধাবন করার জন্য অন্তরে ঈমানের মিষ্টতা এবং খালিক ও মালিকের প্রতি মহববত ও ভালবাসা থাকতে হবে। বস্ত্তবাদী ও যুক্তিপূজারী অন্তর দুঃখজনকভাবে এই নেয়ামত থেকে বঞ্চিত।
সুন্নাহর আলোকে কুরবানী
এ পর্যন্ত শুধু কুরআন মজীদ থেকে আলোচনা করা হল। যদি এ বিষয়ের ‘সহীহ’ ও ‘হাসান’ হাদীসগুলো একত্র করা হয় তবে একটি বৃহৎ গ্রন্থ তৈরি হবে। শুধু সহীহ ইবনে হিববানের ‘কিতাবুল উয্হিয়া’ বা কুরবানীর অধ্যায়টি হাদীসের ধারাবাহিক ক্রমিক নং অনুসারে ৫৮৯৭ থেকে ৫৯৩৩ পর্যন্ত বিস্তৃত। এগুলোতে সামান্য কিছু হাদীসের পুনরুল্লেখ রয়েছে। পক্ষান্তরে এ কিতাবের বাইরেও আরো সহীহ হাদীস অন্যান্য কিতাবে রয়েছে।
উপরের হাদীসগুলো ছাড়া আরো কয়েকটি হাদীস পেশ করছি।
১. উম্মে সালামা (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘কুরবানীর ইরাদাকারী যিলহজ্বের চাঁদ দৃষ্টিগোচর হওয়ার পর যেন তার নখ, চুল না কাটে কুরবানী করা পর্যন্ত।’ -সহীহ মুসলিম, হাদীস ১৯৭৭/৩৯-৪২; জামে তিরমিযী, হাদীস ১৫২৩; সুনানে আবু দাউদ, হাদীস ২৭৯১; সুনানে নাসায়ী, হাদীস ৪৩৬২-৪৩৬৪; সহীহ ইবনে হিববান, হাদীস ৫৮৯৭, ৫৯১৬, ৫৯১৭
২. আব্দুল্লাহ ইবনে আমর (রা.) সূত্রে বর্ণিত এক দীর্ঘ হাদীসে এসেছে যে, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দ্বীন সম্পর্কে জানতে এসেছিল। ফিরে যাওয়ার সময় নবীজী তাকে ডাকলেন এবং বললেন-
أمرت يوم الأضحى جعله الله عيدا لهذه الأمة
‘‘আমাকে ‘ইয়াওমুল আযহার’ আদেশ করা হয়েছে। (অর্থাৎ এ দিবসে কুরবানী করার আদেশ করা হয়েছে।) এ দিবসকে আল্লাহ এ উম্মতের জন্য ঈদ বানিয়েছেন। লোকটি বলল, আমার কাছে যদি শুধু পুত্রের দেওয়া একটি দুধের পশু থাকে আমি কি তা-ই কুরবানী করব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, না, বরং তুমি সেদিন তোমার মাথার চুল কাটবে (মুন্ডাবে বা ছোট করবে) নখ কাটবে, মোচ কাটবে এবং নাভির নিচের চুল পরিষ্কার করবে। এটাই আল্লাহর নিকট তোমার পূর্ণ কুরবানী বলে গণ্য হবে।’’ -মুসনাদে আহমদ ২/১৬৯; হাদীস ৬৫৭৫; সহীহ ইবনে হিববান, হাদীস ৭৭৩, ৫৯১৪; সুনানে আবু দাউদ, হাদীস ২৭৮৯; সুনানে নাসায়ী, হাদীস ৪৩৬৫
৩. আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘যে সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানী করল না (অর্থাৎ তার কুরবানী করার সংকল্প নেই) সে যেন আমাদের ঈদগাহের নিকটেও না আসে।’-মুসনাদে আহমদ ২/৩২১; মুস্তাদরাকে হাকেম ৪/২৩১, হাদীস ৭৬৩৯

৪. আলী (রা.) বলেন-
أمرنا رسول الله صلى الله عليه وسلم أن نستشرف العين والأذن وأن لا نضحي بمقابلة ولا مدابرة ولا شرقاء ولا خرقاء
‘আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন, আমরা যেন (কুরবানী পশুর) চোখ ও কান ভাল করে দেখে নিই এবং কান-কাটা, কান-চেরা বা কানে গোলাকার ছিদ্র করা পশু দ্বারা কুরবানী না করি।’ -মুসনাদে আহমদ ১/৮০, ১০৮, ১৪৯; সহীহ ইবনে খুযাইমা, হাদীস ২৯১৪-২৯১৫; সুনানে আবু দাউদ, হাদীস ২৮০৪; সুনানে নাসায়ী, হাদীস ৪৩৭৩-৪৩৭৪
৫. বারা ইবনে আযিব (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন-
أربع لا يضحى بهن : العوراء البين عورها، والمريضة البين مرضها، والعرجاء البين ظلعها، والعجفاء التي لا تنقي.
‘চার ধরনের পশু দ্বারা কুরবানী করা যায় না- যে পশুর চোখের জ্যোতি ক্ষতিগ্রস্ত, যে পশু অতি রোগা, যে পশু খোঁড়া আর যে পশু অতি শীর্ণকায়।’ -মুয়াত্তা মালিক ২/৪৮২; সহীহ ইবনে হিববান, হাদীস ৫৯১৯; সুনানে নাসায়ী, হাদীস ৪৩৭০-৪৩৭১; জামে তিরমিযী, হাদীস ১৪৯৭
কুরবানী সম্পর্কে আরো অনেক হাদীস ও আছার আছে। এখানে তা সংকলন করা আমার উদ্দেশ্য নয়, আমি শুধু আরেকটি হাদীস উল্লেখ করে এ প্রসঙ্গ সমাপ্ত করছি।
আম্মাজান আয়েশা (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানী করার জন্য একটি শিংবিশিষ্ট দুম্বা আনতে বললেন, যার পা কালো, পেটের চামড়া কালো এবং চোখ কালো। দুম্বা আনা হলে নবীজী বললেন, আয়েশা, আমাকে ছুরি দাও। এরপর বললেন, একটি পাথরে ঘষে ধারালো করে দাও। তিনি ধারালো করে দিলেন। এরপর তিনি ছুরি হাতে নিলেন এবং দুম্বাটিকে মাটিতে শোয়ালেন। এরপর বিসমিল্লাহ বলে জবাই করলেন এবং বললেন-
اَللَّهُمَّ تَقَبَّلْ مِنْ مُحَمَّدٍ وَّآَلِ مُحَمَّدٍ وَّمِنْ أُمَّةِ مُحَمَّدٍ
‘ইয়া আল্লাহ! মুহাম্মাদের পক্ষ থেকে, মুহাম্মাদের পরিবারের পক্ষ থেকে এবং মুহাম্মাদের উম্মতের পক্ষ থেকে কবুল করুন।’ -সহীহ মুসলিম, হাদীস ১৯৬৭; সহীহ ইবনে হিববান, হাদীস ৫৯১৫; সুনানে আবু দাউদ, হাদীস ২৭৯২
অন্য হাদীসে আছে, কুরবানীর পশু জবাই করার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ দুআ পড়েছেন-
بِسْمِ اللهِ، اَللَّهُمَّ مِنْكَ وَلَكَ، اَللَّهُمَّ تَقَبَّلْ مِنْ مُحَمَّدٍ
‘আল্লাহর নামে; ইয়া আল্লাহ! তোমার নিকট থেকে এবং তোমার উদ্দেশ্যে; ইয়া আল্লাহ! মুহাম্মাদের পক্ষ থেকে কবুল করুন।’ -আলমুজামুল কাবীর, তবারানী, হাদীস ১১৩২৯; মাজমাউয যাওয়ায়েদ ৪/২১
মোটকথা, পূর্ণ তাওহীদ ও ইখলাসের সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো পদ্ধতিতে আল্লাহর দরবারে কবুল হওয়ার আশা নিয়ে কুরবানী করা উচিত। আল্লাহ তাআলার আদেশ পালন করে কবুল হওয়ার প্রত্যাশা এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে মেহমানদারীর সৌভাগ্য লাভের অনুভূতি বান্দার মধ্যে আনন্দও সৃষ্টি করে। আর এটাই হচ্ছে ঈদুল আযহার মর্মবাণী। কুরবানীর সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুআ
اَللَّهُمَّ مِنْكَ وَلَكَ
‘ইয়া আল্লাহ! তোমার নিকট থেকে এবং তোমারই উদ্দেশ্যে’ সম্পর্কে চিন্তা-ভাবনা করলে খুব সহজেই বোঝা যায়, কুরবানীর হাকীকত কী। আল্লাহ-প্রদত্ত রিযিক ও আল্লাহর নেয়ামত আমরা লাভ করেছি, আর আল্লাহর হুকুমে তা কুরবানীরূপে তাঁর দরবারে পেশ করার সৌভাগ্য হয়েছে। অতপর আল্লাহ তাআলার পক্ষ থেকে মেহমানদারী হিসাবে তা গ্রহণ করার নির্দেশনা পেয়েছি।
বলাবাহুল্য, কুরবানী নামায রোযার মতো ফরয আমল নয়, তবে এটি অন্যান্য সুন্নতে মুয়াক্কাদার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ ওয়াজিব আমল। সহীহ হাদীস দ্বারা প্রমাণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত কুরবানী করেছেন, কোন বছর বাদ দেননি। (আলইস্তিযকার, ইবনে আব্দিল বার ১৫/১৬৩-১৬৪)
তদ্রূপ কখনো কখনো কুরবানী করার জন্য সাহাবীদের মধ্যে কুরবানীর পশু বণ্টন করেছেন। -সহীহ বুখারী, হাদীস ৫৫৫৫
আর হযরত আলী (রা.)কে আদেশ করেছেন (ইন্তেকালের পরেও) তাঁর পক্ষ থেকে কুরবানী করতে। তাই তিনি প্রতি বছর নিজের কুরবানীর সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকেও কুরবানী করতেন। -মুসনাদে আহমদ, হাদীস ৮৪৩, ১২৭৮; সুনানে আবু দাউদ, হাদীস ২৭৮৭
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে আজ পর্যন্ত উম্মতের মধ্যে এই ইবাদত ‘তাওয়ারুছ’ ও ‘তাওয়াতুর’এর সাথে চলমান রয়েছে এবং প্রতিবছর ‘শিয়ার’রূপে (ইসলামের একটি প্রকাশ্য ও সম্মিলিতভাবে আদায়যোগ্য ইবাদত হিসাবে) তা আদায় করা হয়েছে। অতএব কেউ যদি মনে করে, কুরবানী ইবাদত নয় এবং ইসলামী শিক্ষার অন্তর্ভুক্ত নয়, তবে সে শরীয়ত অস্বীকারকারী।

Address

Noakhali Sadar Upazila
75

Telephone

+8801833261314

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jamiya Islamiya Aziziya Wasekpur জামেয়া ইসলামিয়া আজিজিয়া ওয়াসেকপুর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share