Govt. Edward University College, Pabna

Govt. Edward University College, Pabna Govt. Edward College, Pabna. is one of the oldest colleges in Bangladesh. It was established in July 1898.

সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা, বাংলাদেশের পাবনা জেলায় অবস্থিত অবিভক্ত ব্রিটিশ বাংলায় প্রতিষ্ঠিত একটি ঐতিহাসিক শিক্ষাপ্রতিষ্ঠান।১৮৯৮ সালে শ্রী গোপাল চন্দ্র লাহিড়ী কলেজটি প্রতিষ্ঠা করেন।


১৮২৮ সালে পাবনা জেলার ভৌগোলিক সীমানা নির্ধারিত হওয়ার পর, এ অঞ্চলে শিক্ষা প্রসারের কথা চিন্তা করা হয়। ১৮৯৪ খ্রিস্টাব্দের জুলাইয়ে শ্রী গোপাল চন্দ্র লাহিড়ী পাবনায় প্রথমে “পাবনা ইনস্টিটিউশন” (বর্তমান গোপাল চন্দ

্র ইনস্টিটিউট) নামে একটি বিদ্যালয় প্রতিষ্ঠিত করেন। পরবর্তীতে ১৮৯৮ সালে এ বিদ্যালয়ের একটি কক্ষেই গোপাল চন্দ্র লাহিড়ী এডওয়ার্ড কলেজের কার্যক্রম শুরু করেন।একই বছর ডিসেম্বরে এফ.এ স্ট্যান্ডার্ড কলেজ নামে কলেজটি কলিকাতা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়। প্রথমদিকে কলেজটি মাত্র ২৬ জন শিক্ষার্ত্রী নিয়ে কার্যক্রম শুরু করে। গোপাল চন্দ্র লাহিড়ী ১৯০৬ সাল পর্যন্ত কলেজটির অধ্যক্ষ হিসেবে নিয়োজিত ছিলেন এবং সেসময় এর নাম পরিবর্তন করে পাবনা কলেজ নামকরণ করা হয়। ১৯১১ সালে কলেজটির নাম পরিবর্তন করে পুনরায় ভারতের তৎকালীন সম্রাট সপ্তম এডওয়ার্ডের নামানুসারে এডওয়ার্ড কলেজ করা হয়। কলেজটি প্রতিষ্ঠার সময় ও প্রথমদিকে বিভিন্নভাবে সাহায্য করেন তাড়াশের জমিদার রায় বনমালী রায় বাহাদুর, কুষ্টিয়ার আমলা সদরপুরের জমিদার, নীলবিদ্রোহের নেত্রী প্যারীসুন্দরী দেবী (মতান্তরে দাসী)র উত্তরাধিকারী গোপী সুন্দরী দাসী ও দেবেন্দ্র নারায়ণ সিংহ, অধ্যাপক হেম চন্দ্র রায়, গোপালচন্দ্র লাহিড়ী, রাধিকা নাথ বসুসহ প্রমুখ ব্যক্তিবর্গ।

পরবর্তীতে কলেজের বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নের জন্য অনেকেই সাহায্য সহযোগিতা করেন। ১৯১৫-১৬ সালের মধ্যে প্রাথমিক অবকাঠামো বা অট্টালিকা নির্মাণের কাজ শেষ হওয়ার পর, ১৯৬১ সালে কলেজের মোট জমির পরিমাণ দাড়ায় ৪৯ একর। ১৯৬৮ সালের ১লা মার্চ এডওয়ার্ড কলেজকে সরকারীকরণ করা হয়। কলেজের বর্তমান ছাত্র-ছাত্রীর সংখ্যা ২২ হাজারের মত।

সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনার নবনিযুক্ত অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুল আউয়াল মহোদয়ের সাথে কলেজের সম্মানিত শিক্ষকবৃন্দের শু...
19/05/2026

সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনার নবনিযুক্ত অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুল আউয়াল মহোদয়ের সাথে কলেজের সম্মানিত শিক্ষকবৃন্দের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে। সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিক এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুল আউয়াল মহোদয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুল্লাহ্-আল-মামুন এবং শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মোহা. কলিমুদ্দিন। এ সময় শিক্ষকবৃন্দ নবনিযুক্ত অধ্যক্ষ মহোদয়কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং কলেজের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল ও সমৃদ্ধ করার প্রত্যাশা ব্যক্ত করেন।

পারস্পরিক সৌহার্দ্য, শ্রদ্ধাবোধ ও সহযোগিতাপূর্ণ এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান কলেজের সার্বিক উন্নয়ন ও অগ্রগতিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

🏆 আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে ১-০ গোলে পরাজিত করে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্না...
17/05/2026

🏆 আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে ১-০ গোলে পরাজিত করে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর চ্যাম্পিয়ন হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। ⚽🏆

🏆 আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এ জাতীয় বিশ্ববিদ্যালয় ২-১ গোলে ঢাকা বিশ্ববিদ্যালয়-কে পরাজিত করে গ্রুপ পর্বের...
15/05/2026

🏆 আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এ জাতীয় বিশ্ববিদ্যালয় ২-১ গোলে ঢাকা বিশ্ববিদ্যালয়-কে পরাজিত করে গ্রুপ পর্বের ফাইনালে জাতীয় বিশ্ববিদ্যালয়।

সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনাপ্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা ২০২৫–২০২৬📅 পরীক্ষার তারিখ: ২৫ এপ্রিল ২০২৬⏰ সময়: সকাল...
23/04/2026

সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা
প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা ২০২৫–২০২৬
📅 পরীক্ষার তারিখ: ২৫ এপ্রিল ২০২৬
⏰ সময়: সকাল ১১:০০টা – ১২:০০টা

📌 কক্ষভিত্তিক আসন বিন্যাস নিম্নে প্রদান করা হলো।

14/04/2026

Edward X পহেলা বৈশাখ❤️
শুভ নববর্ষ ১৪৩৩💥

এডওয়ার্ড কলেজ গেটে বহিরাগত ঢুকতে বাধা দেওয়ায় আনসার সদস্যদের উপরে হামলা -বহিরাগত ছাত্রদলের নেতাকর্মীদের এডওয়ার্ড কলেজ ক্য...
06/03/2026

এডওয়ার্ড কলেজ গেটে বহিরাগত ঢুকতে বাধা দেওয়ায় আনসার সদস্যদের উপরে হামলা -

বহিরাগত ছাত্রদলের নেতাকর্মীদের এডওয়ার্ড কলেজ ক্যাম্পাসে প্রবেশ করতে বাধা দেওয়ায় এডওয়ার্ড কলেজে দায়িত্বরত আনসার সদস্যদের উপর হামলা চালিয়েছে বহিরাগত ছাত্রদল এবং পরবর্তীতে তারা ক্যাম্পাসের ভেতরে আনসার ক্যাম্পের সামনে গিয়ে ভয়ভীতি দেখিয়েছেন বলেও জানা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক আনসার সদস্য জানিয়েছেন ইতিপূর্বেও এমন ঘটনা ঘটলে কলেজ প্রশাসনকে জানানোর পরেও তারা তারা কোন ব্যবস্থা নেয় নি। সেই কারনেই আজকের এই ঘটনা ঘটানোর সাহস তারা পেয়েছে।

এদিকে আনসার সদস্যদের উপরে হামলার প্রতিবাদে সন্ধ্যার পর থেকে আনসার সদস্যরা কর্মবিরতীতে আছেন বলেও জানা গেছে। আনসার সদস্যদের উপরে বহিরাগত ছাত্রদলের নেতাকর্মীদের হামলার ঘটনায় শিক্ষার্থীদের মাঝে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। এ ঘটনায় দ্রত সময়ের মধ্যে জরিতদের বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহনের দাবি জানিয়েছে শিক্ষার্থীরা।

১৬ই ডিসেম্বর_রক্তে লেখা এক গৌরবময় ইতিহাস।বিজয়ের এই মাহেন্দ্রক্ষণে গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতায় স্মরণ করিমহান মুক্তিযুদ্ধে আত...
15/12/2025

১৬ই ডিসেম্বর_রক্তে লেখা এক গৌরবময় ইতিহাস।
বিজয়ের এই মাহেন্দ্রক্ষণে গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতায় স্মরণ করি
মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী সকল শহীদকে।
তাঁদের ত্যাগেই আজ আমাদের স্বাধীনতা, আমাদের বাংলাদেশ✊🇧🇩

মহান বিজয় দিবসের আগমনী বার্তায় সাজে-আলোয় প্রাণ ফিরে পেয়েছে তোমাদের সবার প্রিয় এডওয়ার্ড কলেজ প্রাঙ্গণ❤️
15/12/2025

মহান বিজয় দিবসের আগমনী বার্তায় সাজে-আলোয় প্রাণ ফিরে পেয়েছে তোমাদের সবার প্রিয় এডওয়ার্ড কলেজ প্রাঙ্গণ❤️

শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য নিশ্চিতকল্পে কলেজ প্রশাসনের পক্ষ থেকে এই সেমিনার আয়োজন করা হয়েছে।উক্ত সেমিনারে শিক্ষার্...
14/12/2025

শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য নিশ্চিতকল্পে কলেজ প্রশাসনের পক্ষ থেকে এই সেমিনার আয়োজন করা হয়েছে।
উক্ত সেমিনারে শিক্ষার্থীদের প্রশ্নোত্তর পর্বের ব্যবস্থা থাকবে।

11/12/2025

রাজশাহীর তানোরে গভীর নলকূপের পাইপে পড়া শিশু সাজীদ ৩২ ঘণ্টা পর জীবিত উদ্ধার, আলহামদুলিল্লাহ❤️
বর্তমানে তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।

Address

Pabna
6600

Telephone

+88073166126

Alerts

Be the first to know and let us send you an email when Govt. Edward University College, Pabna posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Govt. Edward University College, Pabna:

Share