05/08/2015
একই দিনে যেন একাধিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার তারিখ না পড়ে সেজন্য প্রথমবারের মতো এবার বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আলাদা আলাদা তারিখ নির্ধারণের উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় পরিষদ। ২৬ টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সভায় অংশ নিয়ে প্রাথমিকভাবে তারিখ নির্ধারণ করেন। HSC পরীক্ষার ফলাফলের পর চূড়ান্ত তারিখ, আবেদনের যোগ্যতা ও বিস্তারিত তথ্যসহ বিজ্ঞপ্তি দেবে বিশ্ববিদ্যালয়গুলো।
সম্ভাব্য ভর্তি পরীক্ষার তারিখ সমূহ
#ঢাকা বিশ্ববিদ্যালয়: ৯, ১০, ১৬, ১৭ ও ৩০ অক্টোবর এবং ৬ নভেম্বর
#বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়: ১০ বা ১৭ অক্টোবর
#চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: ৩১ অক্টোবর
#রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: ১৪ নভেম্বর
#খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: ৬ নভেম্বর
#বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়: ২০ অথবা ২৭ নভেম্বর
#রাজশাহী বিশ্ববিদ্যালয়: ৯ থেকে ১২ নভেম্বর
#চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: ১ থেকে ৯ নভেম্বর
#জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: ২৫ অক্টোবর থেকে ৫ নভেম্বর
#জগন্নাথ বিশ্ববিদ্যালয়: ঠিক হয়নি
#ইসলামী বিশ্ববিদ্যালয়: ১৫ থেকে ১৯ নভেম্বর
#বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস: ২৩, ২৪, ৩০ ও ৩১ অক্টোবর
#কুমিল্লা বিশ্ববিদ্যালয়: ৪ ও ৫ ডিসেম্বর
#জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়: ৯ থেকে১২ নভেম্বর
#বরিশাল বিশ্ববিদ্যালয়: ২৭ ও ২৮ নভেম্বর
#বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়: ৪, ৫ ও ৬ ডিসেম্বর
#খুলনা বিশ্ববিদ্যালয়: ১১ ও ১২ ডিসেম্বর
#জাতীয় বিশ্ববিদ্যালয়: ১ অক্টোবর
#বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়: ১৪ নভেম্বর
#বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়: ৫ ডিসেম্বর
#শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়: ১৮ ডিসেম্বর
#সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়: ২৮ নভেম্বর
#চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়: ৭ নভেম্বর
#পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: ১৩ নভেম্বর
#হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: ১ থেকে ৩ ডিসেম্বর
#শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: ১৪ নভেম্বর
#যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: ২০ ও ২১ নভেম্বর
#বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: ঠিক হয়নি
#মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: ২৭ ও ২৮ নভেম্বর
#পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: ১৩ ও ১৪ ডিসেম্বর
#নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: ২০ ও ২১ নভেম্বর
( তথ্যসূত্র - bdnews24.com )
*** পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: ১৩ নভেম্বর **