16/10/2025
পাইকগাছা উপজেলার HSC রেজাল্ট | #বিস্তারিত ⬇️
🟦 গড় পাশের হার ৪৬.৩১%, 'এ' প্লাস ৪৬ 🟦
দুই দশকের মধ্যে এবারের এইচএসসি পরীক্ষায় সবচেয়ে কম পাসের হার রেকর্ড হয়েছে। সারাদেশে গড় পাসের হার ৫৮.৮৩%। যশোর শিক্ষা বোর্ডে পাসের হার ৫০.২০%, আর যশোর বোর্ডের অধীন পাইকগাছা উপজেলার ১১টি কলেজে গড় পাশের হার ৪৬.৩১%। উপজেলায় সর্বোচ্চ পাশের হার কালীনগর কলেজে ৬৫.২৮% এবং সর্বনিম্ন কপিলমুনি সহচরী বিদ্যামন্দিরে ০০.০০% (এখানে কেউ পাশ করেনি)।
এছাড়া ফসিয়ার রহমান মহিলা কলেজ ৬১.২৪%, হরিঢালী কপিলমুনি মহিলা কলেজ ৫৬.৯২%, লক্ষ্মীখোলা কলেজিয়েট ৫৫.৯১%, কপিলমুনি কলেজ ৪৫.৮৫%, পাইকগাছা সরকারি কলেজ ৪৩.৮৯%, আর.কে.বি.কে হরিশ্চন্দ্র কলেজিয়েট ৪৩.২৫%, শহীদ আয়ুব ও মূসা মোমারিয়াল কলেজ ৩৬.১৪% ও চাঁদখালী কলেজ ১৬.৬৭%।
🟥 সরদার আবু হোসেন কলেজে পাশের হার ৮৪.২১%। যেটিকে অপ্রত্যাশিত বলছেন অনেকে। এই কলেজের ৩৫ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিলেন ১৬ জন। কৃতকার্য হয়েছেন ১৬ জন এবং অকৃতকার্য ৩ জন।
(A+: ০, A: ০, A-: ০, B: ৫, C: ১১)
⚠️ উল্লেখ্য, প্রতিবছরই এই কলেজের মোট পরীক্ষার্থীর বড় একটি অংশ পরীক্ষায় অনুপস্থিত থাকে। যেটিকে #সন্দেহজনক বলছেন অনেকে।
#বিস্তারিত_ফলাফল ::
🟦 পাইকগাছা সরকারি কলেজ ⬇️
পাশের হার :: ৪৩.৮৯%, মোট পরীক্ষার্থী :: ২৭২,
কৃতকার্য :: ১১৫, অকৃতকার্য :: ১৪৭, অনুপস্থিত :: ১০
A+: ৮, A: ২৩, A-: ৩২, B: ২৫, C: ২৭
🟦 ফসিয়ার রহমান মহিলা কলেজ ⬇️
পাশের হার :: ৬১.২৪%, মোট পরীক্ষার্থী :: ১৩১,
কৃতকার্য :: ৭৯, অকৃতকার্য :: ৫০, অনুপস্থিত :: ২
A+: ১০, A: ৩৮, A-: ২১, B: ৭, C: ৩
🟦 কপিলমুনি কলেজ ⬇️
পাশের হার :: ৪৫.৮৫%, মোট পরীক্ষার্থী :: ৩৬২,
কৃতকার্য :: ১৬০, অকৃতকার্য :: ১৮৯, অনুপস্থিত :: ১৩
A+: ১৩, A: ৫৩, A-: ৩৯, B: ৩৫, C: ২০
🟦 লক্ষ্মীখোলা কলেজিয়েট ⬇️
পাশের হার :: ৫৫.৯১%, মোট পরীক্ষার্থী :: ৯৫,
কৃতকার্য :: ৫২, অকৃতকার্য :: ৪১, অনুপস্থিত :: ২
A+: ৯, A: ২০, A-: ১৫, B: ৭, C: ১
🟦 আর.কে.বি.কে হরিশ্চন্দ্র কলেজিয়েট ⬇️
পাশের হার :: ৪৩.২৫%, মোট পরীক্ষার্থী :: ৩৭৫,
কৃতকার্য :: ১৫৭, অকৃতকার্য :: ২০৬, অনুপস্থিত :: ১২
A+: ২, A: ৪২, A-: ৫৯, B: ৩৮, C: ১৬
🟦 চাঁদখালী কলেজ ⬇️
পাশের হার :: ১৬.৬৭%, মোট পরীক্ষার্থী :: ৬৭,
কৃতকার্য :: ১১, অকৃতকার্য :: ৫৫, অনুপস্থিত :: ১
A+: ০, A: ১, A-: ৩, B: ২, C: ৫
🟦 কালীনগর কলেজ ⬇️
পাশের হার :: ৬৫.২৮%, মোট পরীক্ষার্থী :: ৭৪,
কৃতকার্য :: ৪৭, অকৃতকার্য :: ২৫, অনুপস্থিত :: ২
A+: ০, A: ৫, A-: ১৫, B: ১৭, C: ১০
🟦 হরিঢালী কপিলমুনি মহিলা কলেজ ⬇️
পাশের হার :: ৫৬.৯২%, মোট পরীক্ষার্থী :: ৬৯,
কৃতকার্য :: ৩৭, অকৃতকার্য :: ২৮, অনুপস্থিত :: ৪
A+: ৩, A: ১৭, A-: ১২, B: ৫
🟦 শহীদ আয়ুব ও মূসা মোমারিয়াল কলেজ ⬇️
পাশের হার :: ৩৬.১৪%, মোট পরীক্ষার্থী :: ১৭৩,
কৃতকার্য :: ৬০, অকৃতকার্য :: ১০৬, অনুপস্থিত :: ৭
A+: ১, A: ১১, A-: ১৪, B: ২৫, C: ৯
🟦 কপিলমুনি সহচরী বিদ্যামন্দির ⬇️
পাশের হার :: ০০.০০%, মোট পরীক্ষার্থী :: ৮,
কৃতকার্য :: ০, অকৃতকার্য :: ৫, অনুপস্থিত :: ৩
A+: ০, A: ০, A-: ০, B: ০, C: ০
🟥 সরদার আবু হোসেন কলেজ ⬇️
পাশের হার :: ৮৪.২১%, মোট পরীক্ষার্থী :: ৩৫,
কৃতকার্য :: ১৬, অকৃতকার্য :: ৩, অনুপস্থিত :: ১৬
A+: ০, A: ০, A-: ০, B: ৫, C: ১১
🔵 অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা বাদ দিয়ে শুধুমাত্র পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীর সংখ্যা বিবেচনায় নিয়ে পাশের হার নির্ণয় করা হয়েছে।
© Voice of Paikgacha