Al Jamia Al Islamia Patiya

Al Jamia Al Islamia Patiya আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া পরিচালিত অফিসিয়াল পেইজ। নিয়মিত আপডেট পেতে সঙ্গে থাকুন।

05/04/2026
02/04/2026

জামিয়ার সাবেক মুহতামিম,পীরে কামেল হযরত মাওলানা মুফতী আবু তাহের কাসেমী নাদভী রহ. এর ইন্তেকালে মাওলানা ইলিয়াস গুম্মান সাহেবের শোক প্রকাশ

সংবাদ বিজ্ঞপ্তিগতকাল ১০ শাওয়াল ১৪৪৭ হিজরি, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ৩০ মার্চ ২০২৬ ইংরেজি, সোমবার আল-জামিয়া আল-ইসলামিয়া...
31/03/2026

সংবাদ বিজ্ঞপ্তি

গতকাল ১০ শাওয়াল ১৪৪৭ হিজরি, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ৩০ মার্চ ২০২৬ ইংরেজি, সোমবার আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়ার সম্মানিত মুহতামিম মুফতি আবু তাহের কাসেমী নদভী রহমাতুল্লাহি আলাইহি’র ইন্তেকালে জামিয়ার মজলিসে শূরার এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত মজলিশে শুরার বৈঠকে সভাপতিত্ব করেন আমীরে হেফাজতে ইসলাম বাংলাদেশ ও জামিয়া বাবুনগরীর সম্মানিত মুহতামিম, পীরে কামেল মাওলানা মুহিবুল্লাহ বাবুনগরী সাহেব।

বৈঠকের শুরুতে শুরার সদস্যগণ আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়ার সদ্যসাবেক মুহতামিম মুফতী আবু তাহের কাসেমী নদভী রহ.-এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
একই সাথে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং জান্নাতে তাঁর উচ্চ মাকামের জন্য কায়মনোবাক্যে দুআ করেন।

উক্ত বৈঠকে সর্বসম্মতিক্রমে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়ার সিনিয়র মুহাদ্দিস আল্লামা মুফতী একরাম হোসাইন অদুদী সাহেবকে মুহতামিম এবং সিনিয়র মুহাদ্দিস হযরত আল্লামা এমদাদুল হক (সুফী সাহেব)কে সদরে মুহতামিম হিসেবে মনোনীত করা হয়।

এছাড়াও জামিয়ার শিক্ষা বিভাগীয় সহকারী পরিচালক জনাব মাওলানা মুফতী জাকারিয়া আজহারী সাহেবকে নায়েবে মুহতামিম এবং জামিয়ার সিনিয়র শিক্ষক জনাব মাওলানা উসামা হারুন আজহারী সাহেবকে মুঈনে মুহতামিম হিসেবে নিযুক্ত করা হয়।

একই সঙ্গে জামিয়ার প্রয়াত মুহতামিম মাওলানা মুফতি আবু তাহের কাসেমী নদভী রহমাতুল্লাহি আলাইহির বড় ছেলে জনাব মাওলানা মাহমুদুল হাসানকে জামিয়ার শিক্ষক হিসেবে নিয়োগ করা হয়।

উক্ত বৈঠকে আরও উপস্থিত ছিলেন জামিয়া মঈনুল ইসলাম হাটহাজারীর সম্মানিত মুহতামিম আল্লামা মুফতী খলিল আহমদ কাসেমী দামাত বারাকাতুহুম এর প্রতিনিধি জনাব মুফতী জসিম উদ্দীন সাহেব, জামিয়া ওবাইদিয়া নানুপুরের সম্মানিত মুহতামিম জনাব পীরে কামেল মাওলানা সালাহউদ্দিন নানুপুরী, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাসচিব জনাব মাওলানা মাহফুজুল হক সাহেব,জামিয়া আরাবিয়া জিরীর মুহতামিম হযরত মাওলানা খোবাইব সাহেব, জামিয়া পটিয়ার সিনিয়র মুহাদ্দিস ও শিক্ষা পরিচালক মুফতী জসিম উদ্দীন কাসেমী,জামিয়া মাদানিয়া শুলকবহরের নায়েবে মুহতামিম মাওলানা হারুন সাহেব,রাজঘাট মাদরাসার মুহতামিম মাওলানা হাবিবুল ওয়াহেদ সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা আমানুল্লাহ সাহেব,মাওলানা আলী হাস্সান চোধুরী কক্সবাজার,হাজি এনামুল হক, মাওলানা আশেক ইসমাইল, মাওলানা আব্দুর রহীম, মাওলানা ড.আহমদ হারুন আছিম।
আল্লাহ তাআলা নতুনভাবে দায়িত্বপ্রাপ্ত সম্মানিত মুহতামিমসহ সংশ্লিষ্ট সকলকে দ্বীনের এই গুরুদায়িত্ব যথাযথভাবে আঞ্জাম দেওয়ার তাওফীক দান করুন।

বার্তা প্রেরক-
মাওলানা আকরাম সা’দী সচিব: জামিয়া প্রধান কার্যালয় ফোন: 01836370396

জামিয়ার মুহতামিম মুফতী আবু তাহের কাসেমী নাদভী রহ. এর ইন্তেকালে হেফাজতে ইসলামের শোক প্রকাশ হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্...
30/03/2026

জামিয়ার মুহতামিম মুফতী আবু তাহের কাসেমী নাদভী রহ. এর ইন্তেকালে হেফাজতে ইসলামের শোক প্রকাশ

হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমীর ও চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি, ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া পটিয়ার মহাপরিচালক এবং ইত্তিহাদুল মাদারিসিল ক্বওমিয়া বাংলাদেশের সভাপতি দেশের শীর্ষ আলেমে দ্বীন পীরে কামেল আল্লামা আবু তাহের নদভী আজ (৩০ মার্চে ২০২৬) দুপুর দেড়টায় চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতালে ইন্তেকাল করেছেন।

তাঁর ইন্তেকালে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা শায়খ সাজিদুর রহমান গভীর শোক প্রকাশ করেছেন।

গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তারা বলেন, “আমরা তাঁর মৃত্যুতে গভীরভাবে শোকাহত ও মর্মাহত।”

শোকবার্তায় নেতৃবৃন্দ আরও বলেন, “তিনি ছিলেন একজন প্রাজ্ঞ আলেম, দক্ষ সংগঠক এবং দ্বীনের একনিষ্ঠ রাহবার। তাঁর ইলমী অবদান, ত্যাগ-তিতিক্ষা এবং দ্বীনি শিক্ষার প্রসারে নিরলস প্রচেষ্টা জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁর ইন্তেকালে দেশ একজন নিবেদিতপ্রাণ আলেম ও অভিভাবককে হারালো। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।”

তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করেন, যেন তিনি মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসীব করেন, তাঁর কবরকে প্রশস্ত ও নূরে ভরপুর করে দেন এবং তাঁর সকল ভূলত্রুটি মাফ করে দেন।

এছাড়া শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তারা বলেন, মহান আল্লাহ যেন তাদের এই শোক সহ্য করার তাওফিক দান করেন।

উল্লেখ্য, মরহুমের জানাজার নামাজ আজ রাত ১১. ৩০ টায় জামিয়া ইসলামিয়া পটিয়া মাদরাসা ময়দানে অনুষ্ঠিত হবে।

বার্তা প্রেরক:
মুফতী কিফয়াতুল্লাহ আজহারী
প্রচার সম্পাদক
হেফাজতে ইসলাম বাংলাদেশ
মোবাইল: ০১৮১৭-০৬৮০৯১

30/03/2026

আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশের সম্মানিত সভাপতি, আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ার মুহতামিম মুফতী আবু তাহের কাসেমী নাদভী রহ. এর জানাজা আজ রাত ১১. ৩০ মিনিটে জামিয়া প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।

30/03/2026

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ এর সভাপতি,আল-জামিয়া ইসলামিয়া পটিয়ার সম্মানিত মুহতামিম, প্রখ্যাত আলেমে দ্বীন মুফতি আবু তাহের কাসেমী নদভী (রহ.)আজ ৩০ মার্চ দুপুর ১.৪০ মিনিটে ইন্তেকাল করেছেন।

আজ রাত ১১. ৩০ মিনিটে জামিয়ার মাঠে হযরতের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

আল্লাহ তাআলা মরহুমকে জান্নাতুল ফিরদাউস দান করুন এবং শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের সবর করার তাওফীক দান করুন। আমীন।

ইফতা বিভাগে ভর্তিচ্ছুক তালেবে ইলমদের জন্য জরুরি বিজ্ঞপ্তিআল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়ার ইফতা বিভাগে ভর্তিচ্ছুক তালেবে ই...
29/03/2026

ইফতা বিভাগে ভর্তিচ্ছুক তালেবে ইলমদের জন্য জরুরি বিজ্ঞপ্তি

আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়ার ইফতা বিভাগে ভর্তিচ্ছুক তালেবে ইলমদের আগামীকাল ১০ শাওয়াল, রোজ সোমবার, রাত ১০টার মধ্যে ভর্তি ফরম সংগ্রহ ও সাক্ষাৎকার সম্পন্ন করতে হবে।
অন্যথায় লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ প্রদান করা হবে না।

Address

Railway Station Patiya
Patiya
4370

Alerts

Be the first to know and let us send you an email when Al Jamia Al Islamia Patiya posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share