Environmental Science & Disaster Management, PSTU

Environmental Science & Disaster Management, PSTU "Faculty of Environmental Science and Disaster Management" is a faculty offering B.Sc. (Hons.) & M.Sc. It was established in 23 august 2009.

in Environmental Science and Disaster Management Degree at "Patuakhali Science & Technology University." FACULTY OF DISASTER MANAGEMENT is a Faculty offering B.Sc(hons) and M.Sc in Disaster Management Degree at the Patuakhali Science & Technology University. In 11 january 2010, FACULTY OF DISASTER MANAGEMENT started Hon's in DISASTER MANAGEMENT. Reference website: http://www.pstu.ac.bd/faculties/disaster-management/ Group email address: [email protected]

27/08/2025
নবীনদের বরন করতে "পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা" অনুষদ প্রস্তুত। আজকে নতুনদের জন্য পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস...
26/08/2025

নবীনদের বরন করতে "পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা" অনুষদ প্রস্তুত। আজকে নতুনদের জন্য পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদ নতুন রুপে সেজেছে।

হে নবীন তোমাদের স্বাগতম...

23/08/2025

আজ ২৩শে আগষ্ট।
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ও দূর্যোগ ব্যবস্থাপনা অনুষদের ১৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ২০০৯ সালের আজকের এই দিনে কিছু মানুষের অক্লান্ত প্রচেষ্টায় পরিবেশ বিজ্ঞান ও দূর্যোগ ব্যবস্থাপনা অনুষদের যাত্রা শুরু হয়। সেই পথচলায় এখন পর্যন্ত ১৫ তম ব্যাচ চলছে এবং ১৬ তম ব্যাচও দুয়ারে দাঁড়িয়ে। আমাদের এই অনুষদ সেই ছোট জায়গা থেকে আজ বিশ্ববিদ্যালয়ে একটা ভালো অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে আমাদের সম্মানিত শিক্ষকগণের প্রচেষ্টা ও শিক্ষার্থীদের ভালোবাসার মাধ্যমে। আমাদের অনুষদের গ্র‍্যাজুয়েটরা আজ দেশের গন্ডি পেরিয়ে বহির বিশ্বে ভালো অবস্থানে রয়েছেন। আজ অনুষদের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে অনুষদের সকল নবীন ও প্রবীন শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন 🎉। আর এই অনুষদ গঠন করতে যাদের অবদান আছে তাদের প্রতি অসংখ্য কৃতজ্ঞতা। এই অনুষদের বদৌলতেই শিক্ষার্থীদের উন্নয়নে তৈরি আজকের আমাদের ESDM Club ।আর আমরা চাই এই ক্লাবের মাধ্যমে অনুষদের ভবিষ্যতেও উন্নয়ন হোক, সফলতা বজায় রাখুক। সেই সাথে আমাদের একটা নিজস্ব ভবন হোক এই পবিপ্রবির মাটিতে।

শুভ জন্মদিন প্রাণের অনুষদ 💚

23/08/2025

১৬ তম বছরে পদার্পণ!

বাংলাদেশ তার ভৌগোলিক অবস্থান এর কারণেই প্রতি বছর বিভিন্ন দুর্যোগের মোকাবিলা করে, এই দুর্যোগ মোকাবিলা করতে স্নাতক পর্যায়ে বিশেষায়িত ডিগ্রির শুরুটা পবিপ্রবি থেকেই, আজ দেশ এবং বিদেশে আমাদের শ্রদ্ধেয় ভাই আপুরা নিজেদের প্রতিভার স্বাক্ষর রাখছেন, নিজেদের অবস্থান শক্তিশালী করছে পাশাপাশি দুর্যোগ ব্যবস্থাপনায় যোগ করে যাচ্ছেন নতুনত্ব।

একটি দুর্যোগপ্রবণ দেশে এরকম শিক্ষা যে যুগোপযোগী, বাস্তবসম্মত এবং প্রয়োজনীয় তা বোধহয় কেউ অস্বীকার করতে পারবে না। সময়ের সাথে পাল্লা দিয়ে প্রযুক্তির সংমিশ্রণে দুর্যোগ ব্যবস্থাপনা/পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা পড়া আমরা মানুষ, দেশ এবং পৃথিবীর জন্য নিজেকে উৎসর্গ করে দেওয়ার মধ্যেই এর আসল উদ্যেশ্য।

শুরু থেকে আজ পর্যন্ত যাদের নিরলস পরিশ্রম, দিকনির্দেশনা এবং সহযোগিতা এই অনুষদের পথচলা সহজ এবং সার্থক করেছে তাদের সকলের প্রতি শ্রদ্ধা। আপনাদের সম্পৃক্ততা আমরা যারা বর্তমানে অধ্যয়নরত আছি তাদের আরও দক্ষ বানাবে, দুর্যোগ মোকাবিলায় শাণিত করবে।

শুভ প্রতিষ্ঠাবার্ষিকী প্রিয় অনুষদ।

আলী আজগর ইমন
সেশন ২০/২১
শিক্ষার্থী, পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদ।

23/08/2025

ভয়াল ১৫ নভেম্বর ও আমাদের অনুষদের পথচলা:

২০০৭ সালের ১৫ নভেম্বর বাংলাদেশের উপকূলীয় অঞ্চল এক বিভীষিকাময় রাত দেখেছিল। সেই রাতের নাম ঘূর্ণিঝড় সিডর-যার সর্বোচ্চ গতিবেগ ছিল ২৬০ কি.মি./ঘন্টা এবং ১৬ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল বরগুনা, পটুয়াখালী ও ঝালকাঠি জেলা। সরকারি হিসাবে প্রাণহানি হয়েছিল ৩৪৪৭ জনের, তবে বিভিন্ন সংস্থা অনুমান করে সংখ্যা ছিল প্রায় ১৫,০০০। হারিয়ে যায় ঘরবাড়ি, সম্পদ, স্বজন, এমনকি সুন্দরবনের বিশাল অংশ, যা এখনো পুরোপুরি স্বাভাবিক রূপে ফেরেনি। এই ভয়াবহ অভিজ্ঞতাই আমাদের সামনে স্পষ্ট করে দেয় দুর্যোগ ব্যবস্থাপনা শিক্ষার অপরিহার্যতা।

ফলশ্রুতিতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয় পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদ। স্নাতক পর্যায়ে এ ধরনের বিশেষায়িত ডিগ্রির সূচনা হয়েছিল এখান থেকেই।আজ সেই অনুষদ পদার্পণ করল ১৬ বছরে।

গত এক যুগেরও বেশি সময় ধরে এখানকার শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা দেশ ও দেশের বাইরে নিজেদের প্রতিভার স্বাক্ষর রেখে চলেছেন। দুর্যোগ ব্যবস্থাপনায় নতুন দৃষ্টিভঙ্গি, প্রযুক্তি ও জ্ঞান যুক্ত করে গড়ে তুলছেন একটি টেকসই ও নিরাপদ ভবিষ্যৎ।

প্রিয় অনুষদের প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সিডরের মতো দুর্যোগে হারিয়ে যাওয়া সব প্রাণকে, এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সেই সব মানুষদের প্রতি-যাদের নিরলস পরিশ্রম ও দিকনির্দেশনায় আমাদের এই অনুষদের পথচলা আজ এতদূর এসেছে।

শুভ ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদ।

আমাদের শপথ-জ্ঞান ও কর্ম দিয়ে মানুষ, দেশ এবং পৃথিবীর জন্য কাজ করে যাওয়া।

Mohib Hossain
শিক্ষার্থী, পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদ।

আসুন, পাশে দাঁড়াই।সহযোগিতার হাত বাড়াই💚
23/08/2024

আসুন, পাশে দাঁড়াই।
সহযোগিতার হাত বাড়াই💚

বন্যাদুর্গতদের সাহায্যের জন্য বিশেষ বিজ্ঞপ্তি।

22/08/2024

ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে।। বরাবরের মতো বন্যাকবলিত মানুষের পাশে আছে As sunnah Foundation। ফেনীতে আজ থেকে ত্রাণ কার্যক্রম শুরু হবে। পর্যায়ক্রমে নোয়াখালী ও লক্ষ্মীপুরেও ত্রাণ কার্যক্রম পরিচালিত হবে ইনশাআল্লাহ।

যারা নিজে গিয়ে বন্যা কবলিত এলাকার মানুষের সাহায্যে কাজ করতে সক্ষম নই,তারা চাইলে বেশ কিছু মাধ্যমে অর্থ সহায়তার দ্বারা এই দুর্দশাগ্রস্ত মানুষের পাশে দাড়াতে পারি।।

এক্ষেত্রে As sunnah Foundation সব সময়ই বিশ্বস্ততার সাথে বন্যা দুর্গতদের পাশে দাড়িয়েছে অতীতে।।বর্তমান পরিস্থিতিতেও তারা দেশের সকলের সহযোগিতায় বন্যা দুর্গতদের সাহায্যার্থে প্রকল্প হাতে নিয়েছে।।

যে কেউ চাইলেই সর্বনিম্ন ১০ টাকা থেকে সর্বোচ্চ যেকোন পরিমান ডোনেট করে তাদের এ মহতী উদ্যোগের অংশীদার হতে পারবেন।।আমরা সকলেই দেশের এই দুর্যোগে আক্রান্তদের পাশে দাড়াই।।

যে কোনো পেমেন্ট মেথড থেকে এই প্রকল্পে অনুদান পাঠাতে ক্লিক করুন: https://asf.sh/flood
সর্বনিম্ন ১০টাকা থেকে শুরু করে যেকোন পরিমান অর্থ সহায়তা করতে পারেন এখানে।।

A/c Name: As Sunnah Foundation
A/c No.07511100103013
EXIM Bank Limited
Satarkul Branch
SWIFT Code: EXBKBDDH
Routing:100264025
Dhaka

📲বিকাশ/নগদ মার্চেন্ট: 01958 277609 (পেমেন্ট অপশন থেকে পাঠাতে হবে।)

বন্যাকবলিতদের সাহায্যে ২৪ ঘণ্টা চালু থাকবে ফায়ার সার্ভিসের হটলাইন ১০২ এবং কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ফোন নম্বর ০২২২৩৩৫৫৫...
21/08/2024

বন্যাকবলিতদের সাহায্যে ২৪ ঘণ্টা চালু থাকবে ফায়ার সার্ভিসের হটলাইন ১০২ এবং
কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ফোন নম্বর ০২২২৩৩৫৫৫৫৫

23/04/2024

C4RE Services is a leading research and consulting firm in Dhaka, Bangladesh, providing professional services in areas such as climate research (climate projection. adaptation, resilience, climate-smart agriculture and infrastructures) feasibility studies, resettlement plans, remote sensing and GIS, DSS, DST and web-based tools. C4RE Services has completed successful assignments with the World Bank, The World Academy of Sciences, UNESCO, Harvard University, Cornell University, the Asian Development Bank, FAO, and USAID.
C4RE Services offers a full-time on-site role for a Research Officer (Modeling and Analysis).
Explore a world of opportunity as a Research Officer, lead multidisciplinary assessments and atmospheric/climate projection. Your work on climate-smart agriculture and resilience could be published in peer-reviewed scientific journals. Make a difference from sub-national to international levels!” 🌏📈
To join us, submit your application (cover letter) along with an updated Curriculum Vitae (CV) to the following email address: [email protected] by 15th May 2024. Note: Only CV without Application Cover letter will NOT be considered.

Deeply saddened to hear of the passing of esteemed climate expert Professor Saleemul Huq. His legacy in the field of cli...
29/10/2023

Deeply saddened to hear of the passing of esteemed climate expert Professor Saleemul Huq. His legacy in the field of climate change will continue to inspire generations. Rest in peace, a true legend of our time. My heartfelt condolences to his family and loved ones. 🌍💔

ঘূর্ণিঝড় এর বিশেষ সতর্কবার্তা | শক্তিশালী ঘূর্ণিঝড় 'হামুন'আন্ডার-এস্টিমেট করা সাইক্লোন "হামুন" অনুকূল পরিবেশে অতি দ্রুত...
24/10/2023

ঘূর্ণিঝড় এর বিশেষ সতর্কবার্তা | শক্তিশালী ঘূর্ণিঝড় 'হামুন'

আন্ডার-এস্টিমেট করা সাইক্লোন "হামুন" অনুকূল পরিবেশে অতি দ্রুত শক্তি বৃদ্ধি করে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে বর্তমানে ক্যাটেগরি ১ মাত্রার শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে । বর্তমানে এর কেন্দ্রের ৫০ কিলোমিটার এর ভিতরে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ১৩০কিমি/ঘন্টা(১ মিনিট স্থিতি) যা দমকা হাওয়া সহ প্রায় ১৫০ কিমি/ঘন্টা পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।

গত ৬ ঘন্টায় গড়ে পূর্ব উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে বর্তমানে ঘূর্ণিঝড়টি পটুয়াখালীর কলাপাড়া থেকে প্রায় ২৭৫কিমি দক্ষিন দক্ষিন পশ্চিমে এবং চট্টগ্রাম থেকে প্রায় ৪০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে। ওই স্থানে সমুদ্র প্রচন্ড উত্তাল রয়েছে।

দুপুর পর্যন্ত এই শক্তিমত্তা ধরে রাখার সম্ভাবনা প্রবল। এরপর ধীরে ধীরে কিছুটা দুর্বলতা শুরু হওয়ার সম্ভাবনা থাকলেও এটিকে আরও গভীরভাবে পর্যবেক্ষণে রাখা হচ্ছে। বর্তমান সুগঠিত রূপ অনুযায়ী আরো কিছুটা শক্তি বৃদ্ধি করলেও তা অস্বাভাবিক হবে না।

সুতরাং, ঘূর্ণিঝড় "হামুন" বাংলাদেশের উপকূল জুড়ে বেশ শক্তিশালী ভাবেই আছড়ে পড়তে পারে আজ রাত থেকে আগামীকাল দুপুরের মধ্যে, বিশেষ করে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের সকল উপকূলীয় এলাকায় । সুতরাং ক্ষয়ক্ষতি এড়াতে এখনই সর্বাত্মক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা জরুরী।

পোস্টটি সকলকে শেয়ার করে যত দ্রুত সম্ভব সতর্ক অবস্থান গ্রহণ করার জন্য সহযোগিতা করুন।
ধন্যবাদ, Bangladesh Weather Observation Team (BWOT)
আপডেটঃ ২৪ অক্টোবর ২০২৩, সকাল

Address

Dumki Satani
Patuakhali
8602

Alerts

Be the first to know and let us send you an email when Environmental Science & Disaster Management, PSTU posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Environmental Science & Disaster Management, PSTU:

Share