Phulbari Government College

Phulbari Government College This is the unofficial page of Phulbari Government College. Here we just share college information.S

12/09/2023

একাদশ শ্রেণির ভর্তির ২য় পর্যায়ের আবেদনের আগে,
বিজ্ঞান বিভাগে ১৩৩ টি সিট
মানবিক বিভাগে ৭৬ টি সিট
ব্যবসায় শিক্ষা বিভাগে ১২৪ টি সিট
ফাঁকা আছে।

এইচএসসি ২০২২ এর ফলাফল সংক্রান্ত নোটিশ
07/02/2023

এইচএসসি ২০২২ এর ফলাফল সংক্রান্ত নোটিশ

 #একাদশ শ্রেণিতে ভর্তি সংক্রান্ত…
18/01/2023

#একাদশ শ্রেণিতে ভর্তি সংক্রান্ত…

ফুলবাড়ী সরকারি কলেজের জরুরী নোটিশ।
16/01/2023

ফুলবাড়ী সরকারি কলেজের জরুরী নোটিশ।

09/01/2023

সফলতার আরেক নাম সংগ্রাম;
সংগ্রাম ছাড়া কেউ সফল হতে পারে না।

04/12/2022

রংপুর বিভাগের উপজেলা পর্যায়ের শ্রেষ্ঠ কলেজ ফুলবাড়ি সরকারি কলেজে, দিনাজপুর-এ ২০২২-২৩ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির বিজ্ঞপ্তি।

আসন সংখ্যা: ৬৫০ টি
১. বিজ্ঞান-৩০০
২. মানবিক-২০০
৩. ব্যবসায় শিক্ষা-১৫০

ভর্তির যোগ্যতা: ২০২১ বা ২০২২ এসএসসি/দাখিল পরীক্ষায় নূন্যতম জিপিএ ২.০০ ( তবে বিজ্ঞান বিভাগে ৪.৫, মানবিকে ৪.০০, ব্যবসায় শিক্ষায় জিপিএ ৩.৫ জিপিএ থাকলে সুযোগ পেতে পারে।)

বিষয় নির্বাচন :
ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জ্ঞাতার্থে, কলেজে বিভিন্ন শাখায় ভর্তির ক্ষেত্রে যেসব বিষয় নিতে হবে তা জেনে আবেদন করার জন্য পরামর্শ দেওয়া হল
বিজ্ঞান: পদার্থ, রসায়ন, জীববিদ্যা, উচ্চতর গণিত
মানবিক: পৌরনীতি ও সুশাসন, ইতিহাস /ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, যুক্তিবিদ্যা, অর্থনীতি, (যেকোনো চারটি)
ব্যবসায় শিক্ষা: হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা, ফিন্যান্স ও ব্যাংকিং, মার্কেটিং, অর্থনীতি (যেকোনো চারটি)
এই বিষয়গুলো ব্যতীত অন্য কোন বিষয় নেওয়া যাবে না।

অন্যান্য সুযোগ সুবিধা:
১.দিনাজপুর- ঢাকা মহাসড়কের পাশে ছোট যমুনা নদী তীরে মনোরম পরিবেশে কলেজ ক্যাম্পাস অবস্থিত ।
২. কলেজে শিক্ষার্থীদের জন্য তিন তলা বিশিষ্ট ছাত্র হোস্টেল রয়েছে। আশেপাশে অনেক মানসম্মত ব্যক্তি পর্যায়ে ছাত্র মেস চালু রয়েছে।
৩. বিএনসিসি, স্কাউট, সাংস্কৃতিক ক্লাব 'প্রতীতি', রক্তদান কর্মসূচি, বিতর্ক ক্লাব, সবুজায়ন কর্মসূচি সহ বিভিন্ন ধরনের সহপাঠক্রমিক কার্যক্রম নিয়মিত পরিচালিত হয়।

30/11/2022

★২০২২-২৩ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীতে ভর্তি সংক্রান্ত★

★যাঁরা এসএসসি'২০২২, ২০২১, ও ২০২০ পাস করেছ তাদের কলেজে ভর্তি সম্পর্কিত কিছু তথ্য।

★৮ ডিসেম্বর২০২২ হতে একাদশ শ্রেণীর ভর্তি আবেদন শুরু।।

★পর্যায়ক্রমে ৩ বার আবেদন করা যায়।
★আবেদন ফি ১৫০ টাকা।
★অনলাইনে আবেদন করতে হবে।
★সর্বনিম্ম ৫টি কলেজ এবং সর্বোচ্চ ১০ টি কলেজে আবেদন করতে হবে।(এর কম বেশি করা যাবে না)
★আবেদনের ক্ষেত্রে শুধুমাত্র মুক্তিযোদ্ধা কোটার ব্যবস্থা থাকবে। ৫% বরাদ্দ থাকবে

★কলেজে ১ম পর্যায়ের আবেদন ৮ দিন স্থায়ী থাকে।।এই ৮ দিনের মধ্যেই আবেদন করতে হবে।

★যদি কেউ বোর্ড চ্যালেঞ্জ করে সেও এই ৮ দিনের ভিতর আবেদন করবে।।তবে তাদের 6-7 দিন পরে আবারো একটা আবেদন করতে হবে(ফলাফল চেঞ্জ হলে)

★১ম পর্যায়ে আবেদনের রেজাল্ট ১৫ দিন পরে দিবে।।
★১ম পর্যায়ে যাদি কলেজ পছন্দ না হয় তাহলে মাইগ্রেশন অপশন থাকবে সেটি 'Yes' করে ভর্তি হতে পারবে।।মাইগ্রেশন হয়ে কলেজ পরিবর্তন হতে পারে।
★১ম পর্যায়ে চান্স পেলে,রেজাল্টের ৭ দিনের ভিতর অনলাইনে কলেজ কনফার্ম করতে হবে।

★যাদের ১ম পর্যায়ে কলেজ আসবে না তারা ২য় পর্যায়ে আবার আবেদন করবে।।

★২য় পর্যায়ের রেজাল্ট আবেদনের ১দিন পরেই দিবে।।
★২য় পর্যায়ে চান্স পেলে ২ দিনের ভিতর কলেজ কনফার্ম করতে হবে।
★২য় পর্যায়ে যাদের কলেজ পছন্দ হবে না তাঁরাও মাইগ্রেশন Yes করে ভর্তি হতে পারবে।

★যাঁরা ২য় পর্যায়েও চান্স পাবে না তাঁরা ৩য় পর্যায়ে আবারো আবেদন করবে।।।

★৩য় পর্যায়ের রেজাল্টও আবেদনের ১ দিন পরে দিবে।
★৩য় পর্যায়ে মাইগ্রেশন অপশন থাকবে না।
★৩য় পর্যায়ে চান্স পেলে ২ দিনের ভিতর কলেজ কনফার্ম করতে হবে।

৩য় পর্যায়ে অনলাইনে কলেজ কনফার্ম করা শেষ হলে,১দিন পর থেকে কলেজে গিয়ে চান্স প্রাপ্ত সবাইকে চূড়ান্ত ভর্তি হতে হবে। চূড়ান্ত ভর্তির তারিখ ৬ দিন থাকে। এই ৬ দিনের মধ্যেই প্রয়োজনীয় কাগজপত্র + টাকা সহ কলেজে ভর্তি হতে হবে।

তথ্যটি শেয়ার করুন……

যারা ডিগ্রী ১ম বর্ষে সুযোগ পেয়েছ তাদের জন্য।
15/11/2022

যারা ডিগ্রী ১ম বর্ষে সুযোগ পেয়েছ তাদের জন্য।

উপবৃত্তি
25/08/2022

উপবৃত্তি

15/08/2022

অনার্স ভর্তির ১ম রিলিজ স্লিপের আবেদন কাল থেকে শুরু হচ্ছে

• অনলাইন আবেদন ১৬ আগস্ট বিকাল ৪টা থেকে শুরু হয়ে ২৫ আগস্ট ২০২২ তারিখ রাত ১২টা পর্যন্ত চলবে।

যে সকল আবেদনকারী আবেদন করতে পারবে
• মেধা তালিকায় স্থান পায়নি।
• মেধা তালিকায় স্থান পেয়েও ভর্তি হয়নি।
• মেধা তালিকায় ভর্তি হয়ে পরবর্তীতে ভর্তি বাতিল করেছে।

১ম রিলিজ স্লিপে আবেদন করবেন যেভাবে

• রিলিজ স্লিপের শুধুমাত্র অনলাইনে সম্পন্ন করতে হবে। আবেদনের জন্য শিক্ষার্থীকে ভর্তি বিষয়ক ওয়েবসাইটে থেকে Applicant Login অপশনে Honours Login লিংকে গিয়ে আবেদন ফরমের রােল নম্বর ও পিন এন্ট্রি দিতে হবে।

• রিলিজ স্লিপে আবেদনের জন্য College Selection option এ গিয়ে আবেদনকারী তার পছন্দ অনুযায়ী কলেজ Select করলে ঐ কলেজে বিষয়ভিত্তিক শূন্য আসনের তালিকা ও তার Eligible বিষয়ের তালিকা দেখতে পাবে। এ পর্যায়ে আবেদনকারী তার Eligible বিষয়ের তালিকা থেকে নতুন করে পছন্দক্রম নির্ধারণ করে এন্ট্রি দিবে।

• এভাবে একজন আবেদনকারীকে তার পছন্দ অনুযায়ী পাঁচটি কলেজে পর্যায়ক্রমে বিষয় পছন্দক্রম নির্ধারণ করে এন্ট্রি দিতে হবে।

বিদ্রঃ
• রিলিজ স্লিপের আবেদন সংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবে না
• আবেদনকারীকে কোন ফি প্রদান করতে।
• রিলিজ স্লিপের আবেদন সংশ্লিষ্ট কলেজ কর্তৃক অনলাইনে নিশ্চয়ন করতে হবে না।

উল্লেখ্য, ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তিকৃত কোন শিক্ষার্থী ১ম রিলিজ স্লিপে আবেদন করতে ইচ্ছুক হলে, তাকে অবশ্যই ২৩ আগস্ট ২০২২ তারিখের মধ্যে পূর্ববর্তী ভর্তি বাতিল করতে হবে।

সবাই সতর্ক হোন।
14/08/2022

সবাই সতর্ক হোন।

12/08/2022

জ্বালানীর ঘাটতি মোকাবেলায় শিক্ষা প্রতিষ্ঠান ২০২২ সালেই সপ্তাহে ২ দিন বন্ধ রাখার ইঙ্গিত দিলেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান।

Address

Phulbari, Dinajpur
Phulbari

Website

Alerts

Be the first to know and let us send you an email when Phulbari Government College posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share