Vamda Alim Madrasah, Thakurgaon.

Vamda Alim Madrasah, Thakurgaon. Vamda Alim Madrasah. is one of the established and leading glorious non-governments Alia Madrasah in

This Institution has become a great icon in the country for its own quality teaching and brilliant performance. The institution has duly achieved inspiration from a large number of educationists within and outside the country. It has become a great icon in the country for its own quality teaching and brilliant performance. It is a modern, residential and ideal institution which door has opened fir

st in a historical moment in 1963. From the inception of the establishment, the Madrasah has been striding ahead to its enlightened destination. The institution successfully combines deep Islamic knowledge and modern education to produce honest and expert citizens and dynamic leadership for the nation and the Muslim Ummah as well. Every year a number of students receiving the highest degree from here take part in different government, semi government and privet offices of our country. The main campus in previous years was recognized as the best educational institution more then once. It has become possible for Allah, excellent management teachers, sincerity and the co-operation the local people.

শোক সংবাদগভীর শোক ও দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে, ভামদা আলিম মাদ্রাসার অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক, ঘুঘুয়া মধ্যপাড়া জা...
14/07/2025

শোক সংবাদ

গভীর শোক ও দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে, ভামদা আলিম মাদ্রাসার অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক, ঘুঘুয়া মধ্যপাড়া জামে মসজিদের সাবেক ইমাম ও খতিব, ঘুঘুয়া কামরাঙ্গাতলী জামে মসজিদের সাবেক খতিব, শীতলপুর জামে মসজিদের ইমাম এবং পীরগঞ্জ উপজেলা মডেল মসজিদের মুয়াজ্জিন মাওলানা আশরাফ আলীর চাচা,
'মাওলানা মোঃ সানাউল্লাহ হুজুর'
আজ ভোর ৪:২০ মিনিটে তাঁর নিজ বাড়িতে (উলিপুর উপজেলা, কুড়িগ্রাম) ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আমরা মহান আল্লাহর দরবারে দোয়া করছি,
আল্লাহ যেন হুজুরের জীবনের সকল ভুলত্রুটি ও গুনাহ ক্ষমা করে দিয়ে তাঁকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দান করেন। আমিন।

একইসাথে শোকসন্তপ্ত পরিবারবর্গকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার তাওফিক দান করুন।
আল্লাহ তাআলা আমাদের সকলকে ধৈর্য ধরার শক্তি দিন। আমিন।

18/08/2024

ভামদা সিনিয়র আলিম মাদ্রাসার দুর্নীতিবাজ সভাপতি ইমদাদুল হক ও মুনির চৌধুরী প্রিন্সিপালের যোগ-সাজসে অন্যায়ভাবে লাখ লাখ টাকার বিনিময়ে সহকারী সুপার নিয়োগ ও তৃতীয় ও চতুর্থ শ্রেণীর যেসব নিয়োগ অবৈধভাবে দিয়েছে সেসব নিয়োগ অতিসত্বর বাতিল করে মেধার ভিত্তিতে নিয়োগের ব্যবস্থা গ্রহণ করতে হবে। অন্যথায় ছাত্র সমাজ সবাইকে অবাঞ্চিত ঘোষণা করবে।

28/07/2023

RESULT DAKHIL EXAMINATION, 2023
Institution: VAMDA ALIM MADRASAH (EIIN: 128939)
Centre: PIRGANJ, Thana/Upazilla: PIRGANJ, Zilla: THAKURGAON
No. of Students: { Examinee: 22, Appeared: 22, Passed: 12, Percentage of Pass: 54.55, GPA 5: 0 }
: GENERAL
183330[3.94],
183331 [4.00],
183333 [3.63],
183334[3.31],
183335[2.94],
183336 [2 .56],
183338 [2. 88] ,
183339[3.94],
183340 [2.44],
183344[2.06],
612959 [4. 25],
612961[3.38] =12

183332[F1]
183337[F1 ],
183341 [F2 1,
183342[F1 ],
183343[F2 1,
612960 [F1 1,
612962[F1 ],
612963 [F1 1,
612964 [F1 ],
612965[F1 ] =10
END OF RESULT

ঈদ মুবারক তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম কুঠিআম ইদগাহে ইদের নামাজ অনুষ্ঠিত হবে সকাল ৯.০০ টায়। সবাইকে সঠিক সময়ে ইদগা...
21/04/2023

ঈদ মুবারক
তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম
কুঠিআম ইদগাহে ইদের নামাজ অনুষ্ঠিত হবে সকাল ৯.০০ টায়। সবাইকে সঠিক সময়ে ইদগাহে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হল।

06/04/2023

ঢাকা বিমানবন্দরে হাফেজ তাকরিমকে উষ্ণ অভ্যর্থনা ।

02/04/2023

এ বছর জনপ্রতি ফিতরা সর্বোচ্চ ২৬৪০ টাকা
সর্বনিম্ন ১১৫ টাকা।

সুত্র:ইসলামিক ফাউন্ডেশন।

❝আলহামদুলিল্লাহ। 💘২০২৩ সালে আবারও দুবাই আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতা ১ম স্থান অধিকার করেছেনহাফেজ সালেহ আহমেদ তাক...
28/03/2023

❝আলহামদুলিল্লাহ। 💘
২০২৩ সালে আবারও দুবাই আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতা ১ম স্থান অধিকার করেছেন
হাফেজ সালেহ আহমেদ তাকরীম।"❤️
এটা আমাদের গর্ব,এটা বাংলাদেশের গর্ব

আহলান সাহলান মাহে রমাদান!দেশের গুরুত্বপূর্ণ মোড়ের চায়ের দোকানগুলোয় কাল থেকে পর্দা লাগানো হবে।  পর্দার ভেতরে পর্দানশীন  প...
23/03/2023

আহলান সাহলান মাহে রমাদান!
দেশের গুরুত্বপূর্ণ মোড়ের চায়ের দোকানগুলোয় কাল থেকে পর্দা লাগানো হবে। পর্দার ভেতরে পর্দানশীন পুরুষরা চা পান করবেন। কেউ কেউ দিনের বেলা ডালভাতও খাওয়া দাওয়া করবেন।

আর কেউ কেউ সালাত, তিলাওয়াত, কিয়ামুল লাইল, সাওম পালন করবেন। কেউ নিজেকে এত এত বেশি বদলিয়ে ফেলবেন, এত বেশি তাওবা করবেন যে তার এবং রবের মধ্যে যে কালো পর্দা ছিলো তা উঠে যাবে। সে আল্লাহর ঘনিষ্ঠ হয়ে যাবে।

চায়ের দোকানের পর্দানশীন ভাই, মাস শেষে কিন্তু আপনিই ঠকবেন। কারণ জিবরাইল আ, দোয়া করেছেন, যারা রমজান পেয়ে নিজের গোনাহ মাফ করাতে পারলনা সে ধ্বংস হোক। নবীজী সা, আমীন বলেছেন। এই দোয়া কবুল না হয়ে যায়না।

আমরা এই রমজানে নিজেকে বদলাতে চাই। আল্লাহর প্রিয়দের অন্তর্ভুক্ত হতে চাই। আল্লাহ কবুল করুন।

রামাদান কারীম। আহলান সাহলান মোবারাকান।

© সাইমুম সাদী ভাই।
Abdul Hi Muhammad Saifullah

ঠাকুরগাঁওয়ের একটি স্কুলে একসঙ্গে বিভিন্ন শ্রেণিতে ১০ জোড়া যমজ ভাইবোন পড়াশোনা করছে। এক শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ জোড়া যমজ শিশু...
21/03/2023

ঠাকুরগাঁওয়ের একটি স্কুলে একসঙ্গে বিভিন্ন শ্রেণিতে ১০ জোড়া যমজ ভাইবোন পড়াশোনা করছে। এক শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ জোড়া যমজ শিশুর পড়াশোনার বিষয়টি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। সূত্র : ঢাকা পোস্ট

প্রথম ৬ রোজায় দেড় পারা করে ৯ পারা বাকি ২১ পারা ২১ দিনে, মোট ৩০ পারা। ২৬ রোজার দিবাগত শবে কদরের রাত্রীতে খতম করার জন্য ইস...
21/03/2023

প্রথম ৬ রোজায় দেড় পারা করে ৯ পারা বাকি ২১ পারা ২১ দিনে, মোট ৩০ পারা। ২৬ রোজার দিবাগত শবে কদরের রাত্রীতে খতম করার জন্য ইসলামি ফাউন্ডেশন থেকে অনুরোধ করা হইলো।

16/03/2023

এদেশের অসংখ্য তরুণ-তরুণী দীন পালনে পারিবারিক সাপোর্ট তো পাচ্ছেই না, উল্টো ব্যঙ্গ-বিদ্রূপের শিকার হচ্ছে।

কোনো যুবক হয়তো হ্যান্ডসাম বেতনের হারাম পেশা উপেক্ষা করে স্বল্প আয়ের হালাল পেশা বেছে নিতে যাচ্ছে, তখন পরিবার ও আত্মীয়-স্বজনের দিক থেকে ছুটে আসছে বিদ্রূপের তির।

কোনো তরুণী হয়তো স্মার্ট বেতনের হারাম উপার্জনকারী পাত্র উপেক্ষা করে নির্বাচন করতে যাচ্ছে স্বল্প আয়ের দীনদার পাত্র, তখনো বিদ্রূপের চাবুক নিয়ে মেয়েটির ওপর ঝাঁপিয়ে পড়ছে স্বজনেরা।

এই ছেলে-মেয়েগুলো হয়তো দু বছর আগেও দীনের ব্যাপারে উদাসীন ছিল। স্বজনেরা ওই উদাসীন সময়ের খোঁটা দিয়ে বলে, আগে কেমন ছিলি, জানি তো! এখন বিরাট হুজুর হয়ে গেছিস। এত হুজুরগিরি দিয়ে সমাজ চলে না!

গতকাল যারা দীনের ব্যাপারে উদাসীন ছিল, সেই অপরাধে আজ তাদের দীন পালনের আগ্রহকে প্রশ্নবিদ্ধ করতে পারেন না। এটা যুক্তিবিবর্জিত আচরণ।

যাদের ঘরে এমন সন্তান আছে, আমি সেই বাবা-মার উদ্দেশ্যে বলতে চাই, প্লিজ, আর যা-ই করুন, সন্তানদের সাথে এই আচরণটা করবেন না।

আপনারা এমন সন্তানের জন্য আল্লাহর কাছে হয়তো দোয়াও কখনো করেননি। তারপরও আপন করুণায় আপনাদের ঘরে এমন সন্তান আল্লাহ দান করেছেন। এটা আপনাদের ওপর আল্লাহর অপার দয়া।

এরা সন্তানই শুধু নয়, এরা আপনাদের উভয়জাহানের সম্পদ। এই সম্পদের যত্ন নিন, বুকে আগলে রাখুন। এদের বুকের ভেতর তড়পাতে থাকা অব্যক্ত ভাষার পাণ্ডুলিপি পড়ার চেষ্টা করুন।

প্রিয় অভিভাবক, আপনারা হয়তো সালাত আদায় করেন, সামনের রমাদানে সিয়াম পালন করবেন। কিন্তু শুধু সালাত-সিয়ামের নামই ইসলাম নয়। ইসলাম সামগ্রিক জীবনব্যবস্থার নাম। সন্তানের সামগ্রিক দীন পালনের চেতনাকে আপনারা আহত করতে পারেন না।

না বুঝে আজ যাদের দীনি আবেগকে রক্তাক্ত করছেন, হতে পারে এদের অশ্রুসিক্ত দোয়াই আপনার পরকালীন মুক্তির সোপান হবে।

Address

Akashil, KoSharaniganj
Pirganj Upazila
5110

Alerts

Be the first to know and let us send you an email when Vamda Alim Madrasah, Thakurgaon. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share