13/07/2024
পথ পেরুলেই পথ
অথচ মানুষ পেরুলেই আমার তুমি নেই।
শুধু আছে পিচ ঢালা রাস্তা, বাস,ট্রাম,মটর রিকশা।
আর আছে ল্যাম্পপোস্ট।
অথচ তুমি নেই।
আছে জলসিড়ি,
কুশারের ক্ষেত,নাওয়ের গলুই।
আছে ধান কাটা দুপুর,
একলা একা দারকাক।
অথচ তুমি নেই।
ঘর আছে দোর নেই
জানালা কপাট নেই,
হারিকেন নেই,আলো নেই।
মুখোমুখি বসে থাকা নেই,
কারো এক জোড়া কাজল টানা চোখও নেই।
কী আছে তবে?
আমি আছি, পাশাপাশি আছে ছায়া মূর্তির মতো
প্রশ্ন। আর আছে প্রশ্নের ভেতরে আরেক প্রশ্ন।
“কেউ নেই, নেই কেউ”
কবিতা : কেউ নেই, নেই কেউ।
~ এমদাদ হোসেন || #আকাশ_ছোঁয়ার_বায়না
এমদাদ হোসেন - গল্প খোঁজা মানুষ