Health Care Nursing College

Health Care Nursing College Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Health Care Nursing College, College & University, House no. 467/6, Luxmipur, Jhawtola more, Rajpara, Rajshahi.

আসসালামু আলাইকুম, রাজশাহীর অন্যতম বৃহত্তর নার্সিং কলেজে আপনাকে স্বাগতম❤️
আমাদের কলেজ গুনগত শিক্ষা এবং আদর্শিক মানুষ গড়ার প্রত্যয়ে বদ্ধ পরিকর🤍❤️
আমাদের কোর্স সমূহ:
√ BSC In Nursing.
√ Diploma in Nursing Science and Midwifery.
√ Diploma In Midwifery.

অদ্য ১৪-০৬-২০২৬ খ্রিস্টাব্দে Health Care Nursing College, Rajshahi-এর গভর্নিং বডির ৩য় সভা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।উক্ত ...
14/06/2026

অদ্য ১৪-০৬-২০২৬ খ্রিস্টাব্দে Health Care Nursing College, Rajshahi-এর গভর্নিং বডির ৩য় সভা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় উপস্থিত ছিলেন গভর্নিং বডির সম্মানিত সভাপতি, প্রতিষ্ঠাতা সদস্যবৃন্দ, Rajshahi Medical University-এর মাননীয় উপাচার্য কতৃক মনোনীত সদস্যবৃন্দ , স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের মাননীয় উপসচিব, কলেজের অধ্যক্ষ ও সদস্য সচিব, উপাধ্যক্ষ, শিক্ষক প্রতিনিধি, অভিভাবক প্রতিনিধি এবং গভর্নিং বডির অন্যান্য সম্মানিত সদস্যবৃন্দ।

সভায় কলেজের একাডেমিক কার্যক্রম, প্রশাসনিক ব্যবস্থাপনা, অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার্থীদের কল্যাণ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়ন ও গুণগত শিক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় উপস্থিত সদস্যবৃন্দের মূল্যবান মতামত, পরামর্শ ও দিকনির্দেশনা কলেজের শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, দক্ষ ও মানবিক নার্সিং পেশাজীবী তৈরিতে এবং প্রতিষ্ঠানটির টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
সকলের সম্মিলিত প্রচেষ্টা, সহযোগিতা ও আন্তরিক অংশগ্রহণে কলেজের অগ্রযাত্রা আরও বেগবান হবে—এই প্রত্যাশা ব্যক্ত করে সভার কার্যক্রম সমাপ্ত হয়।

সবাইকে জানাই পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ❤️ইদ মোবারক 🌼
26/05/2026

সবাইকে জানাই পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ❤️
ইদ মোবারক 🌼

14/05/2026

স্বাস্থ্য, শিক্ষা,সংস্কৃতি এবং ঐতিহ্য লালনের এক অনন্য নাম হেলথ্ কেয়ার নার্সিং কলেজ রাজশাহী 🔥

শিক্ষা নগরী রাজশাহীর অন্যতম বৃহত্তর ও স্বাস্থ্য সেবায় নির্ভরতার এবং বিশ্বস্থতার আরেক নাম হেলথ্ কেয়ার নার্সিং কলেজ❤️

প্রতিবছরের ন্যায় এবছরও ১২.০৫.২০২৬ ইং তারিখে যথাযথ মর্যাদার সাথে পালন করা হয় আন্তর্জাতিক নার্সেস দিবস~২০২৬

13/05/2026

International Nurses Day~ 2026
" Our Nurses,Our Future : Empowered Nurses,Save lives"
Organized By: Health Care Nursing College, Rajshahi.🔥

আন্তর্জাতিক নার্সেস দিবস~২০২৬ ইংআয়োজনে হেলথ্ কেয়ার নার্সিং কলেজ, রাজশাহী।
12/05/2026

আন্তর্জাতিক নার্সেস দিবস~২০২৬ ইং
আয়োজনে হেলথ্ কেয়ার নার্সিং কলেজ, রাজশাহী।

🔥🏏 নার্সেস প্রিমিয়ার লিগ — সিজন ৩ 🏏🔥আজকের জমজমাট ম্যাচে মুখোমুখি হয়েছিলহেলথ কেয়ার নার্সিং কলেজ 🆚 ডা. জোবাইদা খাতুন নার...
09/05/2026

🔥🏏 নার্সেস প্রিমিয়ার লিগ — সিজন ৩ 🏏🔥
আজকের জমজমাট ম্যাচে মুখোমুখি হয়েছিল
হেলথ কেয়ার নার্সিং কলেজ 🆚 ডা. জোবাইদা খাতুন নার্সিং ইনস্টিটিউট
🪙 টসে জিতে প্রথমে ব্যাটিং করে ডা. জোবাইদা খাতুন নার্সিং ইনস্টিটিউট।
⚡ ৭.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে সংগ্রহ করে মাত্র ১৮ রান।
🎯 জয়ের লক্ষ্য ছিল ১৯ রান।
এরপর মাঠে নামে হেলথ কেয়ার নার্সিং কলেজ…
আর তারপর যা হলো সেটা এক কথায় ক্রিকেট ঝড়! 🌪️🔥
💥 মাত্র ৫ বলেই ১৯ রান তুলে দাপুটে জয় নিশ্চিত করে হেলথ কেয়ার নার্সিং কলেজ!
🚀 ব্যাটিং না, যেন পাওয়ার শো!
⚡ খেলা না, যেন রান ঝড়!
🏆 নার্সেস প্রিমিয়ার লিগে আবারও নিজেদের শক্তির জানান দিল হেলথ কেয়ার নার্সিং কলেজ।
🔥 এটাই তো চ্যাম্পিয়নদের স্টাইল! 🔥

07/05/2026

Food Fair~2026
Health care Nursing College, Rajshahi.

ফুড ফেয়ার~২০২৬আয়োজনে~ হেলথ্ কেয়ার নার্সিং কলেজ,রাজশাহী।
07/05/2026

ফুড ফেয়ার~২০২৬

আয়োজনে~ হেলথ্ কেয়ার নার্সিং কলেজ,রাজশাহী।

Orientation Program 2025-2026❤️আয়োজনে  হেলথ্ কেয়ার নার্সিং কলেজ,রাজশাহী।আজ ০৬/০৫/২০২৬ ইং তারিখে বিএস সি ইন নার্সিং, ডিপ্...
06/05/2026

Orientation Program 2025-2026❤️
আয়োজনে হেলথ্ কেয়ার নার্সিং কলেজ,রাজশাহী।
আজ ০৬/০৫/২০২৬ ইং তারিখে বিএস সি ইন নার্সিং, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি, এবং ডিপ্লেমা ইন মিডওয়াইফারি, কোর্সের নতুন শিক্ষার্থীদের জন্য কলেজ মিলনায়তনে আয়োজন করা হয়েছিলো ওরিয়েন্টেশন প্রোগ্রাম।

নতুন স্বপ্ন, নতুন পথচলা-আজকের এই দিনটি তোমাদের জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা। তোমরাই আগামী দিনের দক্ষ, মানবিক ও দায়িত্বশীল নার্স❤️
যারা মানুষের সেবায় নিজেদের নিয়োজিত করবে।
এই ওরিয়েন্টেশনের মাধ্যমে তোমরা কলেজের নিয়ম-কানুন, একাডেমিক কার্যক্রম, ক্লিনিক্যাল প্রশিক্ষণ এবং পেশাগত আচরণ সম্পর্কে ধারণা লাভকরবে।

মনে রেখো-
"নার্সিং শুধুমাত্র একটি পেশা নয়, এটি একটি মহান সেবা।"🧡🧡

সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তোমাদের আগামীর যাত্রা হোক সফল ও গৌরবময়🌼🌼

Address

House No. 467/6, Luxmipur, Jhawtola More, Rajpara
Rajshahi
GPO-6000

Alerts

Be the first to know and let us send you an email when Health Care Nursing College posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Health Care Nursing College:

Share