Dept. of Genetic Engineering & Biotechnology; University of Rajshahi.

Dept. of Genetic Engineering & Biotechnology; University of Rajshahi. Natural species are the library from which genetic engineers can work.

Genetic engineering and biotechnology is the most sophisticated and demanding subject in the modern world. Genetic engineering and biotechnology is making milestones in the development of medical sciences, industrial sectors, human health, crop improvement and numerous other sectors. With the vision of making skillful research workers department of genetic engineering and biotechnology has been established.

12/11/2025

আসন্ন জিইবিয়ান্স রিইউনিয়ন ২০২৫ এর দিকনির্দেশনা এবং এলামনাই ও বর্তমান শিক্ষার্থীদের প্রতি বার্তা দিয়েছেন আমাদের বিভাগের বর্তমান সভাপতি প্রফেসর ড. মোঃ আবু রেজা স্যার

"Maiden GEBians Reunion 2025, Registration Going on"📌Registration Deadline: 20 November 2025
12/11/2025

"Maiden GEBians Reunion 2025, Registration Going on"
📌Registration Deadline: 20 November 2025

জিইবি বিভাগের প্রাক্তন শিক্ষার্থী এবং নিউরোজেন এর Chief Operating Officer আতিকুর রহমান ইন্তেকাল করেছেন। তাঁর বিদেহী  আত্...
07/01/2025

জিইবি বিভাগের প্রাক্তন শিক্ষার্থী এবং নিউরোজেন এর Chief Operating Officer আতিকুর রহমান ইন্তেকাল করেছেন। তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করি।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউশনাল কোয়ালিটি এস্যুরিয়েন্স সেলের পরিচালক হিসাবে নিয়োগ পাওয়ায় জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড ...
19/11/2024

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউশনাল কোয়ালিটি এস্যুরিয়েন্স সেলের পরিচালক হিসাবে নিয়োগ পাওয়ায় জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের সভাপতি প্রফেসর ড. আবু রেজা স্যারকে নবগঠিত জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি সমিতি-২০২৪ এর পক্ষ থেকে অভিনন্দন।

17/11/2024
19/10/2024

ন্যাশনাল ইন্সটিটিউট অব বায়োটেকনোলজি (এন আই বি) তে মহাপরিচালক পদে প্রকৃত জীবপ্রযুক্তিবিদ নিয়োগের প্রত্যাশা পুরন- অধ্যাপক শাহেদুর রহমানকে স্বাগত ও অভিনন্দন
*******
বাংলাদেশের উন্নয়ন এবং অগ্রযাত্রায় একটি বিশাল ভুমিকা রাখতে পারে বায়োটেকনোলজি তথা জীবপ্রযুক্তি। কিন্তু নীতি নির্ধারক পর্যায়ে বরাবরই এটি ছিল উপেক্ষিত। কভিড পরবর্তি সময়ে এর গুরুত্ব পুরো বিশ্ব বুঝলেও বাংলাদেশে জীবপ্রযুক্তি নিয়ে ছিল কেবল ই ফাঁকা বুলি। গবেষনায় বিশেষ কোন অনুদান আসেনি, গবেষনা সংস্থা গুলোতে যন্ত্র কেনা ছাড়া সক্ষমতা বাড়ানো হয়নি, বিদেশ থেকে এদেশের মেধাবীদের ফিরিয়ে আনার কোন উদ্যোগ নেয়া হয়নি, দেশের অভ্যন্তরীণ কৃষি, স্বাস্থ্য এবং অন্যান্য সমস্যা এই প্রযুক্তি কে ব্যবহার করে সমাধানের জন্য বিশেষ কোন সফল প্রকল্প ও সরকারীভাবে দেখা যায়নি। এর পেছনের কারন একটাই নেতৃত্বে সবসময় ছিলেন হয় এই বিষয় সংস্লিষ্ট নন এমন আমলা কিংবা আন্তরিকতাবিহীন কেউ। দুঃখজনক হল, এই বিষয়ে পারদর্শী ছাত্রছাত্রী যারা পাঁচ বছর পড়াশোনা করেছে এই বিষয় নিয়ে তাদেরকেই অধিকাংশ প্রতিষ্ঠান কিংবা চাকুরি ক্ষেত্রে আবেদনের সুযোগই দেয়া হয় না। এই জন্য দেশের কেন্দ্রীয় জীবপ্রযুক্তি সংস্থা “ন্যাশনাল ইন্সটিটিউট অফ বায়োটেকনোলজি (এনআইবি)” তে প্রয়োজন বায়োটেকনোলজি থেকে পড়াশোনা করে আসা, এই বিষয়ে গবেষনায় অভিজ্ঞ এমন ব্যক্তি কে। এক্ষেত্রে সবার আগে যার নাম আসবে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডঃ শাহেদুর রহমান। তিনি করোনা’র সময় দিনের পর দিন মন্ত্রনালয়ে গিয়ে বসে থেকেছেন যেন জবপ্রযুক্তিবিদেরা আরটিপিসিয়ার এ তাদ্র রদক্ষতা দেশের জন্য কাজে লাগানোর সুযোগ পায়, পাবলিক সার্ভিস কমিশনে গিয়ে অসংখ্য বৈঠক করেছেন কেবলমাত্র এটা বোঝানোর জন্য যে স্কুল কলেজে আমাদের গ্রাজুয়েটরা জীববিজ্ঞান পড়ানোর জন্য যথেষ্ট যোগ্য, নিরাপদ খাদ্য অধিদপ্তকে সেমিনারে ডেকে অনুধাবন করিয়েছেন কিভাবে এই ক্ষেত্রেও জীবপ্রযুক্তিবিদেরা দেশের কাজে লাগতে পারে। দেশের অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সিলেবাস প্রনয়ন কমিটির একজন এক্সপার্ট সদস্য তিনি। তিনি দেশের প্রথম বায়োটেক গ্রাজুয়েট। তিনি সভাপতির দায়িত্ব পালন করেছেন তিনি প্রতিষ্ঠা করেছেন বাংলাদেশ এ্যসোসিয়েশন অব বায়োটেকনোলজি গ্রাজুয়েটস- (BABG), যা নানান প্রতিকূলতা পেরিয়ে একটি দৃশ্যমান সংগঠনে পরিণত হয়েছে। জীবপ্রযুক্তি কমিউনিটি মনে করে অধ্যাপক শাহেদুর রহমান NIB-কে সত্যিকার অর্থে দেশের জীবপ্রযুক্তির বিকাশে সঠিকভাবে নেতৃত্ব দিতে পারবেন।
একজন দেশপ্রেমিক মানুষ হিসেবে তাকে ছাত্ররা পাশে পেয়েছে চব্বিশের গনঅভ্যুত্থানে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শ’খানেক আন্দোলনকারী ছাত্রকে যখন পুলিশ আর সন্ত্রাসীরা হামলার মুখোমুখি করে তখন তিনি ছাত্রদের নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করে দেন পার্শবর্তি অরুনাপল্লিতে।
দল মত নির্বিশেষে আমরা অধ্যাপক শাহেদুর রহমানকে NIB-কে নেতৃত্ব দেওয়ার যোগ্যতম ব্যক্তি মনে করি। এবং তাকে এই পদে নিয়োগপ্রাপ্ত হওয়ায় স্বাগত ও অভিনন্দন জানাই ।
- আদনান মান্নান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

প্রথম দিনঃ ২৫/৮/২৪জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি সমিতির পক্ষ থেকে আজ ৪ টি টিম রাজশাহীর বিভিন্ন স্থানে (পবা, মোহন...
28/08/2024

প্রথম দিনঃ ২৫/৮/২৪
জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি সমিতির পক্ষ থেকে আজ ৪ টি টিম রাজশাহীর বিভিন্ন স্থানে (পবা, মোহনপুর, কাশিয়াডাঙ্গা, মেইনগেট ইত্যাদি স্থানে) সরজমিনে ফান্ড সংগ্রহ করতে যায়।

আজ মোট কালেকশনের পরিমান ৫৫,৫৭৫ (পঞ্চান্ন হাজার পাঁচশত পঁচাত্তর) টাকা।

সারাদিন অক্লান্ত পরিশ্রমের জন্য জিইবি সমিতির পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ।

বি.দ্র. ছবিতে যারা আছে তাদের সাথে পরবর্তীতে আরো কয়েকজন শিক্ষার্থী যুক্ত হয়েছিলো।

দ্বিতীয় দিনঃ ২৬/৮/২৪
জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি সমিতির পক্ষ থেকে আজ ২ টি টিম ৩য় বিজ্ঞান ভবন ও মেইনগেটে সরজমিনে ফান্ড সংগ্রহ করতে যায়।

আজ মোট কালেকশনের পরিমান ১৩৯৬১ টাকা।

সারা সকাল অক্লান্ত পরিশ্রমের জন্য জিইবি সমিতির পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ।

এছাড়া প্রবাসে অবস্থানরত আমাদের প্রাক্তন শিক্ষার্থীরাও এগিয়ে এসেছে।

28/08/2024

বাংলাদেশের দক্ষিণ- পূর্বাঞ্চলে বন্যার্তদের সাহায্যে নিরলস কাজ করে যাচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের ২৪ ব্যাচের শিক্ষার্থী আশিকুর রহমান (নোয়াখালী এলাকায়), তানভীর আহমেদ (কুমিল্লা এলাকায়), ২৫ ব্যাচের শিক্ষার্থী খাইরুল হাসান রিয়াদ ( কুমিল্লা এলাকায়) এছাড়া আরও জিইবি পরিবারের সদস্য রা পরোক্ষ এবং প্রত্যক্ষ ভাবে এগিয়ে এসেছে দেশের এই ক্রান্তিলগ্নে। সবাই তার নিজ নিজ দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। সকল কে অসংখ্য ধন্যবাদ জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের পক্ষ থেকে।

আমরা বর্তমান ব্যাচের অনেকের সাথে বিশেষ করে সমিতির গ্রুপ এবং সিআর গ্রুপে আলোচনার মাধ্যমে বন্যার্তদের সাহায্যের জন্য ফান্ড...
22/08/2024

আমরা বর্তমান ব্যাচের অনেকের সাথে বিশেষ করে সমিতির গ্রুপ এবং সিআর গ্রুপে আলোচনার মাধ্যমে বন্যার্তদের সাহায্যের জন্য ফান্ড কালেকশন শুরু করেছি।
ফান্ডের স্বচ্ছতার জন্য এই পোস্টের কমেন্টে নিয়মিত আপডেট দেয়া হবে।

ফান্ড পাঠানোর জন্য নিম্নোক্ত পদ্ধতি দেয়া হলো:

বিকাশ/নগদ/রকেটঃ 01778527791 (Sujon GEB22)
Bkash: 01728142520 (Ashik GEB23)
বিকাশ/রকেট:01615414238 (Asim GEB26)
নগদ:01580401719 (Asim GEB26)

ব্যাংক একাউন্ট ডিটেইলস:
Bank Account:
Agrani Bank Rajshahi University Branch
0200021224269
Khaled Mahmud Sujon
Routing Number: 010812112

16/07/2024

গত কয়েকদিনের ঘটনার জন্য আমরা অনেক বেশি মর্মাহত। আমাদের ছোট ভাই বোনের উপর কেউ আঘাত করলে চুপ করে থাকা যায় না।

আমাদের জিইবি পরিবারের কোনো সদস্য যদি সাধারণ শিক্ষার্থীদের উপর কোনো প্রকার হামলাকারী হিসেবে চিহ্নিত হয়, তাকে আমাদের পরিবার থেকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে।সেই ক্ষেত্রে যদি সাধারণ শিক্ষার্থীর উপর হামলার ঘটনায় পরোক্ষ বা প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করে তাহলে তাকে হায়ার স্টাডি, IELTS , সরকারি-বেসরকারি জব কিংবা রিসার্চ এর ক্ষেত্রে যেকোন হেল্প এবং সামাজিক সব প্রোগ্রাম থেকে বয়কট কর‍া হবে।

আমাদের বিভাগ যেমন একটি পরিবার, তেমনি আমাদের প্রথম পরিচয় রাবিয়ান, এটিও একটি পরিবার। আমরা সবাই সবার সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কে বিশ্বাস করি, আশা করি সবাই নিজ নিজ জায়গা থেকে সচেষ্ট থাকবে।

(প্রতিবাদ হিসেবে চিহ্নিত ব্যক্তিকে আমাদের জিবিয়ান্স গ্রুপে এক্সপোজ করা হবে এবং তাকে বয়কট করা হবে)

15/07/2024

২০০০-০১সেশন এর ছাত্র এবং জেনেটিক ইন্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি বিভাগের সাবেক এবং বর্তমানে মাইক্রোবায়োলজি বিভাগের শিক্ষক মো. ফারুক হাসানের Faruk Hasan এর বাবা গতকাল (১৪/০৭/২০২৪ ইং) ভোরে ইন্তেকাল করেছেন ।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ।
আপনারা সবাই মরহুমের জন্য দোয়া করবেন, মহান আল্লাহ তা'য়ালা যেন তার আখিরাতের জীবন সহজ করেন । আমিন ।

Address

3rd Floor, Sir Jagadish Chandra Bose Academic Building (3rd Science), University Of Rajshahi
Rajshahi
6205

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Website

https://www.facebook.com/share/g/19UFEvJUvT/

Alerts

Be the first to know and let us send you an email when Dept. of Genetic Engineering & Biotechnology; University of Rajshahi. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share