14/04/2025
শুভ নববর্ষ! 🌸
এই নতুন যাত্রায় আমাদের মনের এক কোণে মিশে আছে এক টুকরো বিষাদ!
বছর ঘুরে পহেলা বৈশাখের রঙিন আলপনায় মুখরিত আজ গোটা বাংলার হৃদয়। ডিপার্টমেন্টে বসন্ত বরণ বা বৈশাখী উৎসব বা যেকোনো আয়োজনে গত কয়েকটা বছর আমরা মার্কেটিং চব্বিশতম ব্যাচ আপনাদের সবার সাথে মিলে মিশে একসাথে কাজ করেছি, আনন্দ করেছি, উৎসব হয়ে উঠতো আমাদের ভালবাসার বন্ধন দৃঢ় করার অন্যতম মাধ্যম।
কিন্তু এবছর ব্যাচ হিসেবে আমরা অনেকেই রাজশাহীর বাইরে বা বলতে গেলে সবাই সেভাবে একসাথে নেই। তবুও আমাদের প্রাণবন্ত জুনিয়রদের হাতে গড়া বৈশাখী উৎসবের আনন্দ র্যালি, যেখানে তাদের হাসি-গান-নাচের রঙে রঙিন প্রাণোচ্ছলতা আমাদের হৃদয় আন্দোলিত করে, মনে হয় আর কয়টা দিন যদি থাকতে পারতাম! আহা! আরো একটা উৎসবে যদি ডিপার্টমেন্টের সবার সাথে হাত লাগিয়ে, হেসে খেলে পাড় করে দিতে পারতাম !
ডিপার্টমেন্টের সকল শ্রদ্ধাভাজন শিক্ষক-শিক্ষয়িত্রী, প্রিয় জুনিয়রেরা, বিশেষ করে এই "বৈশাখী উৎসব ১৪৩২" আয়োজনের সাথে ওতপ্রোতভাবে জড়িত প্রত্যেকটা মানুষ, আপনাদের উৎসবের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি হৃদয়ে, বৈশাখের এই নতুন দিনের সুরে আমরা দূরে থেকেও আপনাদের সাথে, আপনাদের ভালবাসায় মিশে আছি। নববর্ষে জীবন হোক সত্য ও সুন্দরের সন্ধানে এক অবিরাম যাত্রা।
ইতি,
আপনাদের, তোমাদের, তোদের প্রিয়
মার্কেটিং ২৪তম ব্যাচ