11/10/2024
ম্যানেজমেন্ট স্টাডিজ ডিপার্টমেন্টের প্রতি কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরছি, আশা করি নিম্নোক্ত বিষয়গুলো একটু গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন
আমরা ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের ছাত্র-ছাত্রী। আমরা দীর্ঘদিন ধরে লক্ষ করতেছি যে, আমরা নানা ভাবে ডিপার্টমেন্টে প্রতিনিয়ত অবহেলিত ও বৈষম্যের শিকার হচ্ছি। আমরা বিবিএ শেষ করেছি প্রায় সাত মাস। কিন্তু এখনো আমাদের বিবিএ এর , আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক কোনো ফলাফল প্রকাশিত হয়নি।।৷ যদিও একই সেশনের বিবিএ এর সব ডিপার্টমেন্ট গুলোর ফলাফল প্রকাশিত হয়েছে। আমরা কেনো এখনো পরিক্ষার ফলাফল পেলাম নাহ????, এ ব্যাপারে জানতে চাই? কেনো আমাদের বেলায় এমন।গাফিলতি ও অবহেলা করা হচ্ছে।। এমনটা করার কারণে, আমরা প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হচ্ছি,তার মধ্যে অনেক নিয়োগ পরিক্ষায় আমরা আবেদন করতে পারিনি শুধুমাত্র এই ফলাফল প্রকাশের ব্যাপারে অবহেলার কারণে। এমনকি ইতিমধ্যে একটা বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেটার ডেডলাইন, আগামী ২০ অক্টোবর পর্যন্ত ।। আমরা এই নিয়োগ বিজ্ঞপ্তিতেও আবেদন করার যোগ্যতা হারিয়ে ফেলছি, যেটা আমাদেরকে অনেকবেশি ক্ষতিগ্রস্থ করছে।।
যার কারণে, আমরা ডিপার্টমেন্ট কে অতিশীঘ্রই এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য অনুরোধ করছি, না হলে ম্যানেজমেন্ট স্টাডিজ এর ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের ছাত্র - ছাত্রীরা প্রয়োজনীয় যে কোনো পদক্ষেপ নিতে পিছপা হবে নাহ।।