Dhaka university and others Public university admission Test helpline

Dhaka university and others Public university admission Test helpline Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dhaka university and others Public university admission Test helpline, College & University, Rajshahi.

বাংলাদেশের মাটির নিচে নীরবে জমছে এক অদৃশ্য শক্তি,যে শক্তির একটি মাত্র প্রচণ্ড ঝাঁকুনি বদলে দিতে পারে পুরো দেশ, পুরো শহর,...
26/11/2025

বাংলাদেশের মাটির নিচে নীরবে জমছে এক অদৃশ্য শক্তি,যে শক্তির একটি মাত্র প্রচণ্ড ঝাঁকুনি বদলে দিতে পারে পুরো দেশ, পুরো শহর, এমনকি আপনার আমার জীবনও।

সাম্প্রতিক দিনে বারবার হওয়া ছোট ছোট ভূমিকম্প কি শুধুই কাকতালীয়?
নাকি,এগুলো আসছে একটি বড় বিপর্যয়ের সতর্ক সংকেত?

বিশেষজ্ঞরা বলছেন, ঢাকা শহর পৃথিবীর সবচেয়ে ঝুঁকিপূর্ণ মেগাসিটিগুলোর একটি। সামান্য অসচেতনতা, দুর্বল ভবন, ঘনবসতি আর সক্রিয় ফল্ট লাইন,সব মিলিয়ে আমরা দাঁড়িয়ে আছি একটি ভয়াবহ ভূমিকম্পের দোরগোড়ায়।
ঠিক এই জায়গাতেই এই বইটি আপনার জীবন বাঁচাতে পারে।
"ভূমিকম্প ও বাংলাদেশ: ঝুঁকি, প্রস্তুতি ও প্রতিরোধ" বইটি আপনাকে দেখাবে,

✔ কেন বাংলাদেশ যেকোনো সময় বড় ভূমিকম্পের মুখোমুখি হতে পারে;
✔ একটি মাত্র কম্পনে ঢাকা শহরে কী ঘটতে পারে চোখ কাঁপানো বাস্তব বিশ্লেষণ;
✔ কী করলে আপনার পরিবার বেঁচে যেতে পারে, আর কোন ভুলগুলো মৃত্যু ডেকে আনে;
✔ ভূমিকম্পের সময় সেকেন্ডের মধ্যে জীবনরক্ষাকারী সিদ্ধান্ত;
✔ ঘর, ভবন, স্কুল, অফিস—সব জায়গায় বাস্তবধর্মী প্রস্তুতি।

এটি শুধু একটি বই নয়?
এটি একটি জীবনরক্ষাকারী গাইড।

আপনি আজই প্রস্তুতি না নিলে কাল খুব দেরি হয়ে যেতে পারে।
এই বই পড়ুন, নিজের পরিবারকে রক্ষা করুন, এবং বিপর্যয় আসার আগেই হয়ে উঠুন সচেতন।

যারা নিজেদের ভবিষ্যৎ নিরাপদ রাখতে চান এই বই তাদের জন্য অপরিহার্য।

26/10/2025

সংবাদ বিজ্ঞপ্তি-৪
রাবিতে ভর্তির আবেদন শুরু ২০ নভেম্বর থেকে

রাজশাহী বিশ্ববিদ্যালয়, ২৬ অক্টোবর ২০২৫:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক ও স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির আবেদন ২০ নভেম্বর থেকে শুরু হয়ে ৬ ডিসেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত চলবে। ১৬ জানুয়ারি C (বিজ্ঞান) ইউনিটের, ১৭ জানুয়ারি A (মানবিক) ইউনিটের ও ২৪ জানুয়ারি B (বাণিজ্য) ইউনিটের ভর্তি পরীক্ষা দুই শিফটে সকাল ১১টা থেকে ১২টা ও বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর ও বরিশাল অঞ্চলে ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে।

A (মানবিক) ইউনিটে আছে কলা, আইন, সামাজিক বিজ্ঞান ও চারুকলা অনুষদ এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট। B (বাণিজ্য) ইউনিটে আছে বিজনেস স্টাডিজ অনুষদ ও ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট এবং C (বিজ্ঞান) ইউনিটে আছে বিজ্ঞান, কৃষি, প্রকৌশল, জীববিজ্ঞান, ভূ-বিজ্ঞান, ফিশারীজ এবং ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদ।

২০২৪ ও ২০২৫ সালের এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা যোগ্যতা অনুযায়ী তিন ইউনিটেই আবেদন করতে পারবে। ভর্তিচ্ছু শিক্ষার্থী যে ইউনিটেই আবেদন করুক না কেনো সে যে শাখা থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে সেই শাখার জন্য নির্ধারিত যোগ্যতা তার ক্ষেত্রে প্রযোজ্য হবে। এইচএসসি বা সমমান, ডিপ্লোমা-ইন-কমার্স, বিএফএ (প্রাক), বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের আওতায় এইচএসসি ভোকেশনাল এবং A লেভেল সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাই ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবে।

ভর্তির জন্য মানবিক ও বাণিজ্য শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় পৃথকভাবে চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ৩.০০ সহ মোট জিপিএ ৭.০০ এবং বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ ৩.৫০ সহ মোট জিপিএ ৮.০০ থাকতে হবে। ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং পাস শিক্ষার্থীদের প্রাপ্ত জিপিএ ৫.০০ স্কেলে নির্ধারিত হবে। জিসিই O লেভেল পরীক্ষায় ৫টি বিষয়ে এবং A লেভেল পরীক্ষায় অন্তত ২টি বিষয়ে উত্তীর্ণ হতে হবে। উভয় লেভেলে মোট ৭টি বিষয়ের মধ্যে ৪টি বিষয়ে কমপক্ষে Bও ৩টি বিষয়ে কমপক্ষে C গ্রেড পেতে হবে। ইংরেজি প্রশ্নপত্রে পরীক্ষা দিতে ইচ্ছুক প্রার্থীকে চূড়ান্ত আবেদনকালে অবশ্যই ইংরেজি প্রশ্নপত্রের জন্য অতিরিক্ত ফরম পূরণ করতে হবে। এছাড়া ইউনিট/বিভাগ/ইনস্টিটিউট কর্তৃক আরোপিত শর্তও প্রযোজ্য হবে।

24/08/2025

প্রিয় ক্যাম্পাস রাজশাহী বিশ্ববিদ্যালয়।

নটর ডেম কলেজ ভর্তি পরীক্ষা ২০২৫ এর চূড়ান্ত ফলাফল। চান্সপ্রাপ্ত সবাইকে অভিনন্দন ❤যারা চান্স পেয়েছে তোমাদের অনুভূতিগুলো আম...
15/08/2025

নটর ডেম কলেজ ভর্তি পরীক্ষা ২০২৫ এর চূড়ান্ত ফলাফল। চান্সপ্রাপ্ত সবাইকে অভিনন্দন ❤
যারা চান্স পেয়েছে তোমাদের অনুভূতিগুলো আমাদের জানাতে পারো ।🤍

31/07/2025

⬛⬛মানবিক ও বিভাগ পরিবর্তন ইউনিট⬛⬛

✅কেন বিভাগ পরিবর্তন করবো?
✅কোন বিশ্ববিদ্যালয়ে মানবিকের কোন ইউনিট?
✅কি কি বিষয়ে পড়ে পরীক্ষা দিতে হয়?
✅কি কি বিষয়ে পড়ার সুযোগ আছে?

💥এইচএসসি তে বিজ্ঞান বিভাগে ছিলে কিন্তু দূর্ভাগ্যবশত পরীক্ষা খারাপ বা বিজ্ঞানে আর পড়ার ইচ্ছে নেই অথবা আইন,ইংরেজি বা সহজ বিষয়ে অনার্স করার ইচ্ছে,এমন ও হতে পারে যে বিভাগ পরিবর্তন করে চান্স পাওয়া সহজ তাই বিভাগ পরিবর্তন করে।

💥ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানবিক এবং বিভাগ পরিবর্তনের জন্য বি ইউনিট

💥রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মানবিক ও বিভাগ পরিবর্তনের জন্য এ,বি,সি তিনটা ইউনিটেই পরীক্ষা দিতে পারে সবাই তবে স্পেশালি এ ইউনিট হচ্ছে মানবিক ও বিভাগ পরিবর্তনের জন্য।

💥গুচ্ছে বি ইউনিট মানবিকের জন্য। গুচ্ছে সরাসরি বিভাগ পরিবর্তন ইউনিট নেই।

💥চবি তে বি,ডি
💥জাবিতে একাধিক ইউনিটে পরীক্ষা দিতে পারবে।(বি ও সি ইউনিটে)

✅সব বিশ্ববিদ্যালয়ে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান পড়ে পরীক্ষা দিতে হয়।
✅তবে জাবিতে এগুলোর পাশাপাশি গণিত, মানসিক দক্ষতা ও আইসিটি টুকটাক লাগে।

🟩যে বিষয় গুলো পড়ার সুযোগ আছে
✍️আইন
✍️আন্তর্জাতিক সম্পর্ক
✍️ভাষা[বাংলা, ইংরেজি,আরবি,ফারসি,জাপানিজ ---]
✍️সাংবাদিকতা
✍️ইতিহাস,ইসলামের ইতিহাস,ইসলামিক স্টাডিজ
✍️সমাজবিজ্ঞান,রাষ্ট্রবিজ্ঞান,পাবলিক এড এছাড়াও আরো অনেক বিষয় আছে।

⬛এছাড়া কমার্সের কিছু বিষয় ➖একাউন্টটিং,মার্কেটিং,আইবিএ তে কিছু সিট আছে।

⬛বিজ্ঞানের মনোবিজ্ঞান,ভূগোল ও পরিবেশ বিষয়ে পড়ার সুযোগ আছে।

💥মানবিক ও বিভাগ পরিবর্তনের জন্য প্রশ্নব্যাংক ও বইগুলো পড়তে হবে এর কোনো বিকল্প নেই।

25/07/2025

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইবলিশ মাঠ। খেলাধুলা ও আনন্দ উপভোগ।

বাংলাদেশ তিনটি কলেজে ভর্তি পরিক্ষার মাধ্যমে ভর্তি করানো হয় নটরডেম কলেজ, হলিক্রস কলেজ এবং সেন্ট যোসেফ কলেজ। ২০২৪-২৫ সালের...
22/07/2025

বাংলাদেশ তিনটি কলেজে ভর্তি পরিক্ষার মাধ্যমে ভর্তি করানো হয় নটরডেম কলেজ, হলিক্রস কলেজ এবং সেন্ট যোসেফ কলেজ। ২০২৪-২৫ সালের মানে গত বছরের এটা।

11/07/2025

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) লেখাপড়া করলে একজন শিক্ষার্থী নানা ধরনের সুযোগ-সুবিধা পেয়ে থাকে, যা একাডেমিক, সামাজিক, পেশাগত এবং ব্যক্তিগত জীবনে অনেক উপকারে আসে। নিচে ঢাবিতে পড়ার মূল সুবিধাগুলোর তালিকা দেওয়া হলো

🎓 একাডেমিক সুবিধা:

1. মানসম্মত শিক্ষা: দেশের সর্বোচ্চ মানের শিক্ষক, গবেষক এবং কোর্স কারিকুলাম।

2. বিভিন্ন বিষয়ের সুযোগ: ১৩টি অনুষদে ৮০টিরও বেশি বিষয়ের মধ্যে থেকে পড়াশোনার সুযোগ।( দু’একটা কম বেশি থাকতে পারে)

3. গবেষণা সুযোগ: বিশেষ করে মাস্টার্স ও পিএইচডি পর্যায়ে উন্নত গবেষণা সুবিধা ও তহবিল।

4. লাইব্রেরি ও রিসোর্স: কেন্দ্রীয় লাইব্রেরি ও বিভাগীয় লাইব্রেরিতে হাজার হাজার বই, জার্নাল ও অনলাইন রিসোর্স।

🏛️ আবাসন ও খাদ্য সুবিধা:

1. হল সুবিধা: অধিকাংশ শিক্ষার্থীকে আবাসিক সুবিধা দেওয়া হয়। যেমন: সূর্যসেন হল, জহুরুল হক হল, রোকেয়া হল ইত্যাদি।

2. কম খরচে খাবার: হলে ও ক্যাম্পাসে সাবসিডাইজড দামে খাবার।

💻 ডিজিটাল ও প্রযুক্তিগত সুবিধা:

1. ইন্টারনেট সুবিধা: DU Wi-Fi ও ল্যাব কম্পিউটার।

2. আইসিটি সেন্টার: শিক্ষার্থীদের কম্পিউটার ট্রেনিং ও সফটওয়্যার ব্যবহারের সুযোগ।

💼 পেশাগত ও ক্যারিয়ার সুবিধা:

1. নেটওয়ার্কিং: ঢাবি অ্যালামনাই নেটওয়ার্ক অত্যন্ত শক্তিশালী; পেশাগত জীবনে সহায়তা করে।

2. চাকরির সুযোগ: সরকার ও বেসরকারি সেক্টরে ঢাবি গ্র্যাজুয়েটদের চাহিদা অনেক বেশি।

3. ইন্টার্নশিপ ও কর্মশালা: বিভিন্ন সংস্থা ও কোম্পানির সঙ্গে পার্টনারশিপে বিভিন্ন কর্মশালায় অংশগ্রহণের সুযোগ।

🌍 বৃত্তি ও বিদেশে পড়ার সুযোগ:

1. সরকারি ও বেসরকারি বৃত্তি: ভালো ফলাফল করলে স্কলারশিপ পাওয়া যায়।

2. বিদেশে স্কলারশিপ: ঢাবি থেকে পড়াশোনা করে বিদেশে মাস্টার্স বা পিএইচডিতে স্কলারশিপ পাওয়া সহজ হয়।

🎭 সহশিক্ষা কার্যক্রম ও সামাজিক সুযোগ:

1. বিভিন্ন ক্লাব ও সংগঠন: বিতর্ক, নাটক, সঙ্গীত, পরিবেশ আন্দোলন ইত্যাদি ক্লাব।

2. ছাত্র রাজনীতি ও নেতৃত্ব: নেতৃত্ব গড়ার বড় সুযোগ।

⚖️ সামাজিক মর্যাদা ও আত্মবিশ্বাস:

ঢাবির ছাত্র হিসেবে সমাজে একধরনের আলাদা সম্মান এবং আত্মবিশ্বাস তৈরি হয়।

আত্মউন্নয়ন, যোগাযোগ দক্ষতা ও নেতৃত্বের গুণাবলি বাড়ে।

04/07/2025

কেন পড়বো পাবলিক বিশ্ববিদ্যালয়ে?
পাবলিক বিশ্ববিদ্যালয়: শুধু শিক্ষা নয়, এটা একটি জীবন গড়ার পাঠশালা 🏫

পাবলিক বিশ্ববিদ্যালয় শুধু একটা ডিগ্রির জায়গা নয় – এটা চিন্তা করার, নিজেকে আবিষ্কার করার এবং জাতির জন্য গড়ার একটি কেন্দ্র।

🌟 পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার কিছু অনন্য দিক:

✅ বিচার-বিবেচনার স্বাধীনতা – এখানে শেখানো হয় কেবল পাঠ্যবই নয়, শেখানো হয় প্রশ্ন করতে, ভাবতে, বিশ্লেষণ করতে।
✅ বহুমাত্রিক বন্ধুত্ব – দেশের নানা প্রান্ত থেকে আসা মেধাবী শিক্ষার্থীদের সাথে বন্ধুত্ব গড়ে ওঠে।
✅ সাশ্রয়ী ব্যয় – কম খরচে মানসম্পন্ন শিক্ষা পাওয়া সম্ভব।
✅ অ্যাকাডেমিক এবং সামাজিক আন্দোলনের চর্চা – এখানেই গড়ে ওঠে নেতৃত্বের গুণাবলি।
✅ আত্মবিশ্বাস ও বাস্তব জীবনের প্রস্তুতি – আত্মনির্ভরশীল হওয়ার দুর্দান্ত প্ল্যাটফর্ম।

📚 যারা শুধু চাকরি নয়, বরং দেশ, সমাজ ও নিজের জন্য কিছু করতে চায় — তাদের ঠিকানা পাবলিক বিশ্ববিদ্যালয়।

💬 আপনি কি পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন?

04/07/2025

দালাল ছাড়া ঘ‌রে ব‌সেই একদম কম খর‌চে নামজা‌রি কর‌বেন যেভা‌বে : A to Z তু‌লে ধরা হ‌লো:

✅ জমি নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য : নামজারি প্রক্রিয়া ও খরচ :

নামজারি বা মিউটেশন হলো জমির বর্তমান খতিয়ান থেকে নতুন মালিকের নাম সংযোজন করে একটি নতুন খতিয়ান তৈরি করার প্রক্রিয়া। জমি ক্রয়-বিক্রয় বা ওয়ারিশ সূত্রে প্রাপ্ত জমি বৈধভাবে নিজের নামে রেকর্ড করতে এটি অপরিহার্য।

✅ নামজারি করতে যা যা প্রয়োজন:

নামজারি আবেদন করার জন্য নিচের ডকুমেন্টগুলো জমা দিতে হবে :

1. জমির দলিলের সার্টিফাইড কপি/মূল কপি।

2. এস এ/আর এস খতিয়ানের কপি।

3. ওয়ারিশান সনদের কপি (যদি ওয়ারিশ সূত্রে প্রাপ্ত জমি হয়)।

4. ছবি (জন্মনিবন্ধনের ভিত্তিতে আবেদন করলে)।

5. বায়া দলিলের কপি (যদি প্রয়োজন হয়)।

6. মোবাইল নম্বর।

7. জাতীয় পরিচয়পত্র (NID)।

8. কর/খাজনার রশিদ।

✅ নামজারি প্রক্রিয়া:

১ম ধাপ:
mutation.land.gov.bd ওয়েবসাইটে গিয়ে নাগরিক বা কম্পিউটার কর্ণার থেকে অনলাইনে আবেদন করুন। আবেদন করার পর একটি কেস নম্বর পাবেন, যা মোবাইলে এসএমএসের মাধ্যমে নিশ্চিত করা হবে।

২য় ধাপ:
আপনার আবেদন ইউনিয়ন ভূমি অফিসে যাবে। তদন্তের পর সব ঠিক থাকলে ইউনিয়ন ভূমি অফিস থেকে উপজেলা ভূমি অফিসে প্রস্তাব পাঠানো হবে।

৩য় ধাপ:
এসিল্যান্ড অফিস থেকে শুনানির তারিখ এসএমএসের মাধ্যমে জানানো হবে। শুনানির পর ডিসিআর ফি পরিশোধ করে অনলাইনে কিউআর কোডসহ নামজারি কপি সংগ্রহ করতে পারবেন।

✅ সময় ও খরচ:
নামজারি প্রক্রিয়া সম্পন্ন হতে সাধারণত ১৫-৩০ দিন সময় লাগে।

মোট খরচ: ১১৭০ টাকা।

27/06/2025

পোস্ট ৪: ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ক্যারিয়ার গড়ার ৫টি চমৎকার পথ

🎯 DU তে পড়া মানেই ক্যারিয়ারে এগিয়ে থাকার একটা বাড়তি সুযোগ। কীভাবে?

1️⃣ বিসিএস ও সরকারি চাকরি – DU শিক্ষার্থীদের বিশাল সফলতার হার
2️⃣ গবেষণা ও উচ্চশিক্ষা – দেশ-বিদেশে স্কলারশিপ ও মাস্টার্সে অগ্রাধিকার
3️⃣ গণমাধ্যম, সাংবাদিকতা, লেখালেখি – DU থেকেই উঠে এসেছে বহু বিখ্যাত নাম
4️⃣ ব্যবসা ও উদ্যোক্তা – DU ক্লাব ও নেটওয়ার্ক থেকে অনেক সফল উদ্যোক্তা
5️⃣ NGO, উন্নয়ন ও আন্তর্জাতিক সংস্থা – অনেকেই চলে যান UN, BRAC বা বিদেশি প্রতিষ্ঠানে

📌 DU শুধু একটা ডিগ্রি নয়, এটা একটি দরজা—যেটা খুললে হাজার পথ খুলে যায়।

27/06/2025

পোস্ট ৩: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস লাইফ—এক স্বপ্ন, এক অনুভব

🏛️ DU ক্যাম্পাস মানেই শুধু ক্লাস নয়, জীবনের নতুন একটা জগতে প্রবেশ।

🌿 TSC-এর আড্ডা
📚 কেন্দ্রীয় লাইব্রেরির বইয়ের ঘ্রাণ
🎭 সাংস্কৃতিক সংগঠনের প্রাণবন্ত পরিবেশ
🤝 বন্ধুত্ব, নেতৃত্ব, বিতর্ক, সচেতনতা, সমাজ পরিবর্তনের প্ল্যাটফর্ম

📌 DU ক্যাম্পাসে আপনি শুধু একজন শিক্ষার্থী নন—আপনি একজন সম্ভাবনার নাম।

Address

Rajshahi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dhaka university and others Public university admission Test helpline posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share