Association for Culture and Education-ACE, Rajshahi University

Association for Culture and Education-ACE, Rajshahi University “AIM CAN BE ACHIEVED BY CREATIVITY AND EFFICIENCY”
“সৃজনশীলতা ও নিষ্ঠার দ্বারা লক্ষ্য অর্জন করা সম্ভব”

Association for Culture and Education-ACE, Rajshahi University
অ্যাসোসিয়েশন ফর কালচার এন্ড এডুকেশন- এস্, রাজশাহী বিশ্ববিদ্যালয়

“AIM CAN BE ACHIEVED BY CREATIVITY AND EFFICIENCY”
“সৃজনশীলতা ও নিষ্ঠাই পারে চুড়ান্ত লক্ষ্যে পৌঁছে দিতে”
এই শ্লোগানকে সামনে রেথে ২০০০ সালের ১৫ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয় এস্।রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একমাত্র শিক্ষা ও সংস্কৃতি ভিত্তিক সংগঠন- এস্। সংগঠনের লক্ষ ও উদ্দেশ্য হল বিল

ুপ্তপ্রায় বাঙ্গালী সংস্কৃতির চর্চা করা, এর ধারক ও বাহক হওয়া এবং বিশ্বের দরবারে এর পরিচিতি লাভ করানো এবং আন্তর্জাতিক ভাষা হিসেবে ইংরেজির চর্চা করা ও লিখতে, পড়তে ও বলতে পারা ।

সংগঠন কাজ করে নাটক (পথনাটক, মঞ্চনাটক, গম্ভীরা, যাত্রা), গনসঙ্গীত, লোকসঙ্গীত, নৃত্য, আবৃত্তি, অংকন, ইংরেজি চর্চা, পাঠচক্র, সেমিনার, শিক্ষাসফর ইত্যাদি বিষয়ে।

02/05/2026

আমি ধান চাষ কি ভাই আমি গম চাষ করি
- নবকুমার

https://spotlightnews24.com/campus/892408এসের প্রযোজনা “চাটুকার হুঁশিয়ার, চাই শ্রমিকের অধিকার” চলমানকালে তোলা ছবি।
01/05/2026

https://spotlightnews24.com/campus/892408
এসের প্রযোজনা “চাটুকার হুঁশিয়ার, চাই শ্রমিকের অধিকার” চলমানকালে তোলা ছবি।

ঠিকানা: ১০/২, গাউসিয়া কাশেম সেন্টার, ৯ম তলা, ফকিরাপুল কালভার্ট রোড, মতিঝিল, ঢাকা-১০০০

✊ মে দিবস ২০২৬ | বিশ্ব শ্রমিক দিবস ✊“ঘামে লেখা ইতিহাস”—শ্রমিকের ঘাম, ত্যাগ আর সংগ্রামের গল্পেই নির্মিত আমাদের সভ্যতা। সে...
30/04/2026

✊ মে দিবস ২০২৬ | বিশ্ব শ্রমিক দিবস ✊

“ঘামে লেখা ইতিহাস”—শ্রমিকের ঘাম, ত্যাগ আর সংগ্রামের গল্পেই নির্মিত আমাদের সভ্যতা। সেই ইতিহাসকে স্মরণ ও সম্মান জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সাংস্কৃতিক জোট -এর আয়োজনে Association for Culture and Education-ACE, Rajshahi University এর প্রযোজনা থাকছে সূচনালগ্নে। সকল শুভানুধ্যায়ীকে আয়োজন উপভোগের আমন্ত্রণ জানাই।

🎭 সাংস্কৃতিক অনুষ্ঠান ও পরিবেশনা

📅 তারিখ: ১ মে
🕔 সময়: বিকাল ৫টা
📍 স্থান: শহীদ স্মৃতিসংগ্রহশালা মুক্তমঞ্চ, রাবি

এসো, শ্রমের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার আহ্বানে একসাথে দাঁড়াই।
শ্রমিকের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলি—
“শ্রমিকের অধিকার, আমাদের অঙ্গীকার” ✊

#মে_দিবস #বিশ্ব_শ্রমিক_দিবস

20/02/2026

২১শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কর্মসূচি

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের উদ্যোগে দিনব্যাপী কর্মসূচির আয়োজন করা হয়েছে।

🕊️ প্রভাতফেরি
সময়: সকাল ৭:০০টা
স্থান: পুরাতন শেখ রাসেল স্কুলের সামনে থেকে শুরু হয়ে শহীদ মিনার পর্যন্ত

🎭 ভাষা আন্দোলনভিত্তিক ও দেশাত্মবোধক সাংস্কৃতিক অনুষ্ঠান
সময়: সন্ধ্যা ৬:৪৫টা
স্থান: পুরাতন শেখ রাসেল স্কুল প্রাঙ্গণ

উক্ত অনুষ্ঠানে ভাষা সৈনিক মোশাররফ হোসেন আখুঞ্জি সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। তিনি ভাষা আন্দোলনের সময়কার প্রত্যক্ষ অভিজ্ঞতা, আন্দোলনের প্রেক্ষাপট ও সংগ্রামের স্মৃতিচারণা বিস্তারিতভাবে উপস্থাপন করবেন, যা নতুন প্রজন্মের জন্য ইতিহাসকে জানার ও অনুপ্রাণিত হওয়ার একটি মূল্যবান সুযোগ।

ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং বাংলা ভাষার মর্যাদা অটুট রাখার প্রত্যয়ে আয়োজিত এ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও সংস্কৃতিপ্রেমী সকলকে উপস্থিত থাকার জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানানো যাচ্ছে।

ধন্যবাদান্তে,
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সাংস্কৃতিক জোট

সকলকে এসোসিয়েশন ফর কালচার এন্ড এডুকেশনের পক্ষ থেকে শুভেচ্ছা।
26/01/2026

সকলকে এসোসিয়েশন ফর কালচার এন্ড এডুকেশনের পক্ষ থেকে শুভেচ্ছা।

নবনির্বাচিত কমিটির সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন।

15/12/2025

ফুয়াদের জন্য শুভকামনা রইলো

08/11/2025

#গম্ভীরা #লোকগান #লোকসংস্কৃতি
#পর্যটন_মেলা #নানা_নাতি #উত্তরবঙ্গের_গীত #রাবি

08/11/2025

সংহতি ✊

05/11/2025

সংগীত ও শারীরিক শিক্ষা শিক্ষক পদ পুনর্বহালের দাবিতে আয়োজিত প্রতিবাদ কর্মসূচিতে অ্যাসোসিয়েশন ফর কালচার এন্ড এডুকেশন এর সংহতি প্রকাশ।

৬ নভেম্বর, ২০২৫, সকাল ১১টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে "প্রাথমিক শিক্ষায় সংগীত শিক্ষক পদ পুনর্বহালের দাবিতে" সংগীত বিভাগীয় শিক্ষার্থীদের আয়োজিত প্রতিবাদ কর্মসূচিকে সমর্থন জানিয়ে একাত্মতা প্রকাশ করেছে এস্।

প্রাথমিক শিক্ষায় সংগীত একটি শিশুর মানসিক ও সাংস্কৃতিক বিকাশের জন্য অপরিহার্য উপাদান। এই গুরুত্বপূর্ণ পদ বাতিলের সিদ্ধান্ত শিক্ষা ব্যবস্থাকে সংকীর্ণ করার অপচেষ্টা।

সংগীত ও শারীরিক শিক্ষা, শিক্ষার অবিচ্ছেদ্য অংশ যা শিশুকে সৃজনশীল, মানবিক ও ভারসাম্যপূর্ণ নাগরিক হিসেবে গড়ে তোলে। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবী জানাই দ্রুত এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে সংগীত ও শারীরিক শিক্ষা শিক্ষক পদ পুনর্বহাল করতে হবে।

বার্তা প্রেরক,
তাহমিদ ফুয়াদ মুন
আহ্বায়ক
অ্যাসোসিয়েশন ফর কালচার এন্ড এডুকেশন,
রাজশাহী বিশ্ববিদ্যালয়।

“AIM CAN BE ACHIEVED BY CREATIVITY AND EFFICIENCY”
“সৃজনশীলতা ও নিষ্ঠার দ্বারা লক্ষ্য অর্জন করা সম্ভব”

এস্ এর নতুন রুম ✨🎉🎊পুরাতন (টিনশেড) শেখ রাসেল স্কুল এর অভ্যন্তরে ইবলিশ মাঠ সংলগ্ন - ১৮ বি কক্ষটি বরাদ্দ করা হয়।দীর্ঘদিনের...
16/10/2025

এস্ এর নতুন রুম ✨🎉🎊
পুরাতন (টিনশেড) শেখ রাসেল স্কুল এর অভ্যন্তরে ইবলিশ মাঠ সংলগ্ন - ১৮ বি কক্ষটি বরাদ্দ করা হয়।
দীর্ঘদিনের সংগ্রামের ফসল এই কক্ষে সকলকে আসার আহ্বান জানাই। আবার সাজিয়ে তুলি চিরচেনা এস কে।

Address

University Of Rajshahi
Rajshahi
6205

Telephone

01911614339

Website

Alerts

Be the first to know and let us send you an email when Association for Culture and Education-ACE, Rajshahi University posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Association for Culture and Education-ACE, Rajshahi University:

Share