Rajshahi College

Rajshahi College The Official Page Of Rajshahi college

১৮৭৩ সালে এই কলেজটি প্রতিষ্ঠিত হয়। ঢাকা কলেজ ও চট্টগ্রাম কলেজের পরে রাজশাহী কলেজ বাংলাদেশের ৩য় প্রাচীনতম কলেজ। বাংলাদেশে এই কলেজ হতেই সর্বপ্রথম মাস্টার্স ডিগ্রি প্রদান করা শুরু হয়। কলেজটি রাজশাহী শহরের কেন্দ্রস্থলে রাজশাহী কলেজিয়েট স্কুল এর পাশে অবস্থিত। এটি বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ‍্যালয়ের অধীনে মাস্টাসর্ ও সম্মান ডিগ্রি প্রদান করে থাকে।

বর্ণিল সাজে রাজশাহী কলেজে বসন্ত উৎসব উদযাপন:
17/02/2025

বর্ণিল সাজে রাজশাহী কলেজে বসন্ত উৎসব উদযাপন:

রাজশাহী কলেজে অনুষ্ঠিত হলো 'Effect of Class Absenteeism on Academic Performance in Higher Education under National Unive...
12/12/2024

রাজশাহী কলেজে অনুষ্ঠিত হলো 'Effect of Class Absenteeism on Academic Performance in Higher Education under National University of Bangladesh: A Study on Govt. Colleges in Rajshahi Division.' শীর্ষক সেমিনার। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সম্মাননীয় উপাচার্য প্রফেসর ড. এএসএম আমানুল্লাহ। ব্যবস্থপনা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ সেরাজ উদ্দীন ও ড. সুশান্ত রায় চৌধুরীর যৌথ গবেষণা পত্রটি উপস্থাপন করেন ড. সুশান্ত। আলোচনায় অংশ গ্রহণ করেন উপাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ইব্রাহিম আলী এবং সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মু: যহুর আলী। সেমিনারে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের পাবনা এডওয়ার্ড কলেজ, বগুড়া আজিজুল হক কলেজসহ ০৭ কলেজের অধ্যক্ষ এবং স্থানীয় সরকারি কলেজসমূহের অধ্যক্ষবৃন্দ। তাছাড়া রাজশাহী কলেজের সকল বিভাগের সম্মানিত বিভাগীয় প্রধান ও শিক্ষকমণ্ডলীসহ শিক্ষার্থীবৃন্দ সেমিনারে অংশগ্রহণ করেন।

২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (পাস) শ্রেণির ভর্তি কার্যক্রমে ২য় মেধা তালিকায় ভর্তিকৃত শিক্ষার্থীদের কোর্স পরিবর্ত...
11/12/2024

২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (পাস) শ্রেণির ভর্তি কার্যক্রমে ২য় মেধা তালিকায় ভর্তিকৃত শিক্ষার্থীদের কোর্স পরিবর্তন এবং কোটার মেধা তালিকায় স্থান প্রাপ্তদের চূড়ান্ত ভর্তি সম্পর্কিত বিজ্ঞপ্তি।

রাজশাহী কলেজের ক্রীড়া সপ্তাহ ২০২৪-এর অংশ হিসেবে T-10 ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা পরিসংখ্যান ও মার্কেটিং বিভাগের মধ...
04/12/2024

রাজশাহী কলেজের ক্রীড়া সপ্তাহ ২০২৪-এর অংশ হিসেবে T-10 ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা পরিসংখ্যান ও মার্কেটিং বিভাগের মধ্যে অনুষ্ঠিত হয়। মার্কেটিং বিভাগ চ্যাম্পিয়ন এবং পরিসংখ্যান বিভাগ রানারআপ হয়। খেলা শেষে পুরস্কার বিতরণ করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ যহুর আলী। উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ইব্রাহিম আলী, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর ড. মোঃ সেরাজ উদ্দীন, বিভিন্ন বিভাগের সম্মানিত বিভাগীয় প্রধানগণ, ক্রীড়া কমিটির সদস্যবৃন্দসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ ও আহতদের শ্রদ্ধা নিবেদনে স্মরণ সভা এবং জুলাই গণ-অভ্যুত্থানের চেতনাভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান...
28/11/2024

বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ ও আহতদের শ্রদ্ধা নিবেদনে স্মরণ সভা এবং জুলাই গণ-অভ্যুত্থানের চেতনাভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ইব্রাহিম আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। শিক্ষার্থী ও শিক্ষকদের গভীর শ্রদ্ধায় স্মরণ করা হয় জুলাই বিপ্লবে শহিদ ও আহতদের। সেইসাথে শিক্ষার্থীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় বিপ্লবের চেতনাসমৃদ্ধ সাংস্কৃতিক অনুষ্ঠান।

রাজশাহী কলেজে ক্রীড়া সপ্তাহ ২০২৪- এর শুভ উদ্বোধন করেন অধ্যক্ষ প্রফেসর মুঃ যহুর আলী, উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর ড. ম...
25/11/2024

রাজশাহী কলেজে ক্রীড়া সপ্তাহ ২০২৪- এর শুভ উদ্বোধন করেন অধ্যক্ষ প্রফেসর মুঃ যহুর আলী, উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ইব্রাহিম আলী, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর ড. মোঃ সেরাজ উদ্দীন, বিভিন্ন বিভাগের সম্মানিত বিভাগীয় প্রধানগণ, ক্রীড়া কমিটির আহ্বায়কসহ সদস্যবৃন্দ ও শিক্ষার্থী খেলোয়াড়রা। প্রতিযোগিতাটি নান্দনিকভাবে উদ্বোধনে সহযোগিতা করার জন্য বিএনসিসি কর্মকর্তা ও সদস্যবৃন্দকে আন্তরিক ধন্যবাদ।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) প্রফেস...
21/11/2024

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) প্রফেসর ড. এম আমিনুল ইসলাম মহোদয়ের রাজশাহী কলেজ পরিদর্শন:

রাজশাহী কলেজে সাহিত্য ও সাংস্কৃতিক এবং অভন্তরীণ ক্রীড়া সপ্তাহ ২০২৪-এর শুভ উদ্বোধন করেন অধ্যক্ষ প্রফেসর মুঃ যহুর আলী, উপস...
20/11/2024

রাজশাহী কলেজে সাহিত্য ও সাংস্কৃতিক এবং অভন্তরীণ ক্রীড়া সপ্তাহ ২০২৪-এর শুভ উদ্বোধন করেন অধ্যক্ষ প্রফেসর মুঃ যহুর আলী, উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ইব্রাহিম আলী, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর ড. মোঃ সেরাজ উদ্দীন, বিভিন্ন বিভাগের সম্মানিত বিভাগীয় প্রধানগণ এবং সাহিত্য ও সাংস্কৃতিক কমিটি এবং ক্রীড়া কমিটির আহ্বায়ক প্রফেসর ড. ইয়াসমীন আক্তার শারমিন ও ড. আয়েশা নাজনীন।

২০২৩ সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার সময়সূচি:
17/11/2024

২০২৩ সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার সময়সূচি:

মাস্টার্স শেষপর্ব প্রাইভেট শিক্ষার্থীদের (বিশেষ) ইনকোর্স পরীক্ষা-২০২২ সংক্রান্ত বিজ্ঞপ্তি
10/11/2024

মাস্টার্স শেষপর্ব প্রাইভেট শিক্ষার্থীদের (বিশেষ) ইনকোর্স পরীক্ষা-২০২২ সংক্রান্ত বিজ্ঞপ্তি

২০২১-২০২২ শিক্ষাবর্ষে মাস্টার্স শেষপর্বে (প্রাইভেট) ব্যবস্থাপনা এবং মার্কেটিং বিষয়ের শিক্ষার্থীদের ইনকোর্স পরীক্ষার সময়স...
07/11/2024

২০২১-২০২২ শিক্ষাবর্ষে মাস্টার্স শেষপর্বে (প্রাইভেট) ব্যবস্থাপনা এবং মার্কেটিং বিষয়ের শিক্ষার্থীদের ইনকোর্স পরীক্ষার সময়সূচি

২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (পাস) শ্রেণির ভর্তি কার্যক্রমে ১ম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের চূড়ান্ত ভ...
28/10/2024

২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (পাস) শ্রেণির ভর্তি কার্যক্রমে ১ম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তির বিজ্ঞপ্তি

Address

Moni Chottor Rajshahi
Rajshahi
6000

Opening Hours

Monday 08:00 - 15:00
Tuesday 08:00 - 15:00
Wednesday 08:00 - 15:00
Thursday 08:00 - 15:00
Saturday 08:00 - 15:00
Sunday 08:00 - 15:00

Telephone

721772623

Alerts

Be the first to know and let us send you an email when Rajshahi College posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Rajshahi College:

Share