21/01/2025
'বারিবাহে বারিধি বিন্যাস: বিচিত্রবর্ণে বিয়াল্লিশ'
সমূদ্র, মেঘ আর পাহাড় মিশ্রিত আমাদের সপ্তাহব্যাপী ভ্রমণ সফলভাবে সম্পন্ন হয়েছে; আলহামদুলিল্লাহ!
অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের ভ্রমণের মধ্যমণি শ্রদ্ধেয় শিক্ষক প্রফেসর ড. মো. মোরশেদুল ইসলাম স্যার, প্রফেসর ড. আব্দুর রহিম সাগর স্যার এবং তাঁদের পরিবারের সদস্যদের প্রতি।
প্রথম বর্ষ থেকে শুরু করে আমাদের বিভিন্ন প্রোগ্রাম, পিকনিক, ভ্রমণসহ সকল ইভেন্টস-এ কমন দুটি উপস্থিতি তাঁরা।
তাঁদের উপস্থিতি ছাড়া আমাদের কোন প্রোগ্রাম পূর্ণতা পায়না।
জাহাজের রেলিং-এ দাঁড়িয়ে যৌথ সূরে গেয়ে পূর্ণচন্দ্র বিলাস; ফুটবল, হ্যান্ডবল বা সমুদ্র স্নানে চির মুখরিত মাতামাতি; হুটহাট হরেকরকম ফল বা মুড়ির পসরা সাজিয়ে পার্টি; তাস খেলায় মেতে যাওয়া মাঝরাত বা জাহাজের ডেকে বসে কাটানো দুপুর; চান্দের গাড়ির গতিতে দু-হাত ছড়িয়ে গলা ছেড়ে বেসুরো কণ্ঠে গাওয়া গান; জোছনার আলোতে খেলা এলন্টি-বেলন্টি, বউচি সহ নাম না জানা কত খেলা; আগুনের উষ্ণতা গায়ে মেখে স্মৃতি রোমন্থন করা কত কান্না; 'ট্রুথ & ডেয়ার'- এ আটকে যাওয়া কত-শত বুক ধরফরানি; নতুন করে সাজানো অনিশ্চিত কিছু ভবিষ্যত; ইগো আর ঘুমহীনতায় বন্দী কত চোখরাঙ্গানি আর গলাবাজি; সময়ে অনিয়মিত হওয়ায় ব্যাগ ছুড়ে খাওয়া কত আদুরে আঘাত; সেন্সরবিহীন সকল আড্ডা, নাচ, গান, জোকস, গেমস, গল্প, হাঁসি বা বিষাদ-প্রলাপ; এবং একটা হালকা-বাদামী রাতের মায়ায় আঁটকে ব্যর্থ হওয়া আবেগ গুলো...!
এইসব কোনকিছুই তাঁরা ব্যাতিত অন্যকোন বিকল্পে সম্ভব ছিলনা। উদ্ভট, বাঁধনহারা, উড়নচণ্ডী এবং বিচিত্র এই ৪২তম ব্যাচে আপনারা মিশে আছেন।
সকল প্রাসঙ্গিক সময়গুলোতে আমাদের পাশে থাকায় আপনাদের কাছে চিরঋণী আমরা। ❤️