Statistical Pioneer Club,Rajshahi College

Call Directions Website

Statistical Pioneer Club,Rajshahi College One of Rajshahi College Organizations

রাজশাহী কলেজের ১৫০ বছর পূর্তি উপলক্ষে রেজিস্ট্রেশন বুথ কার্যক্রমরাজশাহী কলেজের গৌরবময় ১৫০ বছর পূর্তি (সার্ধশতবর্ষ) উদযা...
19/09/2026

রাজশাহী কলেজের ১৫০ বছর পূর্তি উপলক্ষে রেজিস্ট্রেশন বুথ কার্যক্রম
রাজশাহী কলেজের গৌরবময় ১৫০ বছর পূর্তি (সার্ধশতবর্ষ) উদযাপন উপলক্ষে রেজিস্ট্রেশন কার্যক্রমে সহযোগিতার জন্য আগামীকাল থেকে রাজশাহী কলেজের পরিসংখ্যান বিভাগে একটি রেজিস্ট্রেশন বুথ চালু করা হবে।
পরিসংখ্যান বিভাগের আয়োজনে এবং স্ট্যাটিস্টিক্যাল পাইওনিয়ার ক্লাব (SPC)-এর সহযোগিতায় পরিচালিত এ বুথের মাধ্যমে বিভাগের শিক্ষক, বর্তমান শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলকে রেজিস্ট্রেশন সম্পন্ন করার ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হবে।
সকলের প্রতি অনুরোধ, নির্ধারিত সময়ে রেজিস্ট্রেশন বুথে উপস্থিত হয়ে নিজের রেজিস্ট্রেশন সম্পন্ন করার পাশাপাশি সহপাঠী, প্রাক্তন শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের রেজিস্ট্রেশনে উৎসাহিত করার জন্য।

📍 স্থান : স্ট্যাটিস্টিক্যাল পাইওনিয়ার ক্লাব (SPC)-এর অফিস রুম( নীচতলা ), পরিসংখ্যান বিভাগ, রাজশাহী কলেজ।

🕚 সময় : সকাল ১১:০০টা থেকে দুপুর ১:০০টা পর্যন্ত

উদ্দেশ্য :
রাজশাহী কলেজের ঐতিহাসিক ১৫০ বছর পূর্তি উদযাপনে পরিসংখ্যান বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা।

আয়োজনে : পরিসংখ্যান বিভাগ, রাজশাহী কলেজ।
সহযোগিতায় : স্ট্যাটিস্টিক্যাল পাইওনিয়ার ক্লাব।

শুভ জন্মদিন, প্রিয় সভাপতি। নতুন দায়িত্ব, নতুন পথচলা—আর সেই পথচলার শুরুতেই আজ আপনার বিশেষ দিন। Statistical Pioneer Club (...
18/09/2026

শুভ জন্মদিন, প্রিয় সভাপতি।

নতুন দায়িত্ব, নতুন পথচলা—আর সেই পথচলার শুরুতেই আজ আপনার বিশেষ দিন। Statistical Pioneer Club (SPC) পরিবারের পক্ষ থেকে আপনাকে জানাই জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন।

আপনার নেতৃত্বের এই নতুন অধ্যায়ের শুরুতে রইল আমাদের আন্তরিক শুভকামনা ও প্রত্যাশা। আপনার চিন্তাশীলতা, দৃঢ় নেতৃত্ব এবং সুন্দর পরিকল্পনার মাধ্যমে Statistical Pioneer Club আরও প্রাণবন্ত, সুসংগঠিত ও সাফল্যমণ্ডিত হয়ে উঠুক—এটাই আমাদের প্রত্যাশা। আপনার প্রতিটি উদ্যোগ ও প্রচেষ্টা ক্লাবের অগ্রযাত্রায় নতুন মাত্রা যোগ করুক—এই কামনা করি।

জীবনের নতুন বছরটি আপনার জন্য বয়ে আনুক অফুরন্ত আনন্দ, সাফল্য, সমৃদ্ধি ও অসংখ্য সুন্দর মুহূর্ত। সবসময় ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসিখুশি থাকুন এবং আমাদের এই ছোট্ট পরিবারের পাশে এভাবেই থাকুন।

শুভ জন্মদিন, প্রিয় সভাপতি।

Statistical Pioneer Club (SPC) পরিবারের পক্ষ থেকে রইল অনেক ভালোবাসা, শ্রদ্ধা ও আন্তরিক শুভকামনা।

রাজশাহী কলেজের গৌরবময় পথচলার সার্ধশতবর্ষ (১৫০ বছর) পূর্তি উদযাপন উপলক্ষে আগামী ২৯ ও ৩০ জানুয়ারি ২০২৭ খ্রি. অনুষ্ঠিত হতে ...
17/09/2026

রাজশাহী কলেজের গৌরবময় পথচলার সার্ধশতবর্ষ (১৫০ বছর) পূর্তি উদযাপন উপলক্ষে আগামী ২৯ ও ৩০ জানুয়ারি ২০২৭ খ্রি. অনুষ্ঠিত হতে যাচ্ছে এক বর্ণাঢ্য উৎসব। এই ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণের অংশ হতে ইতিমধ্যেই অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন কার্যক্রম পুরোদমে চলছে।

রেজিস্ট্রেশন লিংক-
https://rc150.org/bn

✪রেজিস্ট্রেশন ফি সংক্রান্ত তথ্য:

➤ প্রাক্তন শিক্ষার্থী ( গ্র্যাজুয়েট) = ৩০০০ টাকা

➤ শিক্ষক, প্রাক্তন শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ = ৩০০০

➤ বর্তমান শিক্ষার্থী = ১২০০ টাকা

• অনার্স (Honors): শিক্ষাবর্ষ ২০২০-২১ থেকে ২০২৫-২৬

• মাস্টার্স (Masters): শিক্ষাবর্ষ ২০২২-২৩, ২০২৩-২৪

• ডিগ্রী (পাস কোর্স): শিক্ষাবর্ষ ২০২১-২২ থেকে ২০২৪-২৫

➤ সদ্য উত্তীর্ণ শিক্ষার্থী = ২০০০ টাকা

অনার্স (Honors): শিক্ষাবর্ষ ২০১৭-১৮, ২০১৮-১৯, ২০১৯-২০

মাস্টার্স (Masters): শিক্ষাবর্ষ ২০১৯-২০, ২০২০-২১, ২০২১-২২

ডিগ্রী (Degree): শিক্ষাবর্ষ ২০১৭-১৮, ২০১৮-১৯, ২০১৯-২০, ২০২০-২১)

✪প্রয়োজনীয় ডকুমেন্টস :

➤ প্রাক্তন শিক্ষার্থী ( গ্র্যাজুয়েট)

১. সম্প্রতি তোলা স্পষ্ট পাসপোর্ট সাইজের রঙিন ছবি
২. শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট / মার্কশিট / এনআইডি (বাধ্যতামূলক)
৩. সচল মোবাইল নম্বর অথবা ইমেইল অ্যাড্রেস (যেকোনো একটি অবশ্যই লাগবে)
৪. আপনার টি-শার্টের সঠিক সাইজ

➤ শিক্ষক, প্রাক্তন শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ

১. সম্প্রতি তোলা স্পষ্ট পাসপোর্ট সাইজের রঙিন ছবি
২. ফ্যাকাল্টি (শিক্ষক) আইডি কার্ড / সার্ভিস আইডি / অফিশিয়াল সার্টিফিকেট (বাধ্যতামূলক)
৩. সচল মোবাইল নম্বর অথবা ইমেইল অ্যাড্রেস (যেকোনো একটি অবশ্যই লাগবে)
৪. আপনার টি-শার্টের সঠিক সাইজ

➤ বর্তমান শিক্ষার্থী

১. রাজশাহী কলেজ স্টুডেন্ট আইডি
২. অধ্যয়নের স্তর ও জন্ম তারিখ (অবশ্যই কলেজের রেকর্ডের সাথে মিল থাকতে হবে)
৩. সচল মোবাইল নম্বর অথবা ইমেইল অ্যাড্রেস
৪. আপনার টি-শার্টের সঠিক সাইজ

➤ সদ্য উত্তীর্ণ শিক্ষার্থী

১. রাজশাহী কলেজ স্টুডেন্ট আইডি ও পাসের সন
২. অনুমোদিত শিক্ষাবর্ষ ও জন্ম তারিখ
৩. সচল মোবাইল নম্বর অথবা ইমেইল অ্যাড্রেস
৪. আপনার টি-শার্টের সঠিক সাইজ

✪ নিবন্ধনের শেষ তারিখ: ৩০ অক্টোবর ২০২৬ খ্রি.

ধন্যবাদান্তে,
স্ট্যাটিস্টিক্যাল পাইওনিয়ার ক্লাব
পরিসংখ্যান বিভাগ, রাজশাহী কলেজ।

রাজশাহী কলেজের ১৫০তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে বিভাগীয় শিক্ষক ও শিক্ষার্থীদের নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন।গৌরব, ঐতিহ্য ...
15/09/2026

রাজশাহী কলেজের ১৫০তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে বিভাগীয় শিক্ষক ও শিক্ষার্থীদের নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন।
গৌরব, ঐতিহ্য ও ভালোবাসার দেড় শতাব্দীর পথচলা উদযাপনে রাজশাহী কলেজে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত রিইউনিয়ন ও পুনর্মিলনী অনুষ্ঠান।
এই ঐতিহাসিক আয়োজনে পরিসংখ্যান বিভাগের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে আজ পরিসংখ্যান বিভাগে পালিত হলো “রেজিস্ট্রেশন ডে”।
পরিসংখ্যান বিভাগে রেজিস্ট্রেশন ডে-এর শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো: ইব্রাহিম আলী স্যার। এ সময় উপস্থিত ছিলেন পরিসংখ্যান বিভাগের বিভাগীয় প্রধান ড. আবু নাছের মোহাম্মদ আবদুল বাকি স্যার,সাবেক বিভাগীয় প্রধান জনাব মোঃ ইয়াছিন আলী দেওয়ান স্যার, বিভাগের সম্মানিত শিক্ষকবৃন্দ এবং বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা।
প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে রেজিস্ট্রেশন ডে পরিণত হয় এক মিলনমেলায়। দীর্ঘদিনের স্মৃতি, বন্ধুত্ব ও ভালোবাসার বন্ধনকে আরও দৃঢ় করার প্রত্যয়ে এই আয়োজন হয়ে উঠুক আনন্দ ও আবেগের এক অনন্য অধ্যায়।
১৫০ বছরের গৌরবময় ঐতিহ্যের অংশীদার আমরা সবাই।
চলুন, স্মৃতির পাতায় ফিরে যাই—একসঙ্গে উদযাপন করি আমাদের প্রিয় রাজশাহী কলেজের ১৫০তম বর্ষপূর্তি।

রাজশাহী কলেজের পরিসংখ্যান বিভাগের অন্যতম সক্রিয় সংগঠন "স্ট্যাটিস্টিক্যাল পাইওনিয়ার ক্লাব" (SPC)-এর ৯ম কার্যনির্বাহী কম...
13/09/2026

রাজশাহী কলেজের পরিসংখ্যান বিভাগের অন্যতম সক্রিয় সংগঠন "স্ট্যাটিস্টিক্যাল পাইওনিয়ার ক্লাব" (SPC)-এর ৯ম কার্যনির্বাহী কমিটি দায়িত্ব গ্রহণের পর আজ অনুষ্ঠিত হলো প্রথম আনুষ্ঠানিক মাসিক সভা।
কমিটির দায়িত্ব গ্রহণের পর ইতোমধ্যে একটি কার্যক্রম সফলভাবে সম্পন্ন হলেও, আজকের সভার মধ্য দিয়ে ৯ম কার্যনির্বাহী কমিটির নিয়মিত ও সুসংগঠিত সাংগঠনিক কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হলো।
এ সভায় উপস্থিত ছিলেন পরিসংখ্যান বিভাগের সম্মানিত বিভাগীয় প্রধান ড. আবু নাছের মোহাম্মদ আবদুল বাকি স্যার এবং ক্লাবের সম্মানিত উপদেষ্টা ড. মোঃ নাজমুল আহসান স্যার।
সভায় ৯ম কার্যনির্বাহী কমিটির নবনির্বাচিত সদস্যদের সাক্ষাৎকার গ্রহণ, প্রত্যেক সদস্যের ওপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে অবহিতকরণ এবং দায়িত্ব বণ্টনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সাংগঠনিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি ক্লাবের নিয়মিত কার্যক্রম সুষ্ঠু ও ধারাবাহিকভাবে পরিচালনা, সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখা এবং ভবিষ্যৎ কার্যক্রমকে আরও পরিকল্পিতভাবে বাস্তবায়নের লক্ষ্যে মাসিক চাঁদা নির্ধারণ ও অন্যান্য প্রয়োজনীয় বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় ক্লাবের চলমান ও ভবিষ্যৎ কার্যক্রম, সদস্যদের সক্রিয় অংশগ্রহণ, পারস্পরিক সমন্বয় এবং সংগঠনের উদ্দেশ্য ও আদর্শকে সামনে রেখে কার্যক্রম পরিচালনার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। নতুন কার্যনির্বাহী কমিটির প্রতিটি সদস্য যেন নিজ নিজ দায়িত্ব যথাযথ নিষ্ঠা, আন্তরিকতা ও জবাবদিহিতার সঙ্গে পালন করেন—এ বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনাও প্রদান করা হয়।

সম্মানিত শিক্ষকবৃন্দের মূল্যবান দিকনির্দেশনা, সহযোগিতা ও উপস্থিতি SPC-এর ৯ম কার্যনির্বাহী কমিটির কার্যক্রমকে আরও সুসংগঠিত, গতিশীল ও কার্যকর করতে অনুপ্রেরণা জোগাবে।
নতুন প্রত্যয়, সুসংগঠিত পরিকল্পনা ও সম্মিলিত
প্রচেষ্টায়—স্ট্যাটিস্টিক্যাল পাইওনিয়ার ক্লাব এগিয়ে যাক সাফল্যের নতুন দিগন্তে।

🎉 শুভ জন্মদিন 🎂রাজশাহী কলেজের অন্যতম স্বেচ্ছাসেবী ও সৃজনশীল সংগঠন "স্ট্যাটিস্টিক্যাল পাইওনিয়ার ক্লাব"-এর Cultural Secre...
12/09/2026

🎉 শুভ জন্মদিন 🎂
রাজশাহী কলেজের অন্যতম স্বেচ্ছাসেবী ও সৃজনশীল সংগঠন "স্ট্যাটিস্টিক্যাল পাইওনিয়ার ক্লাব"-এর Cultural Secretary জয়শ্রী তলাপাত্র-কে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

ক্লাবের সাংস্কৃতিক কার্যক্রমকে আরও সমৃদ্ধ ও প্রাণবন্ত করে তুলতে আপনার দক্ষতা, নিষ্ঠা ও ইতিবাচক ভূমিকা ক্লাবের সাংগঠনিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রাখুক—এই প্রত্যাশা রইল।
জন্মদিনের এই বিশেষ দিনে আপনার জীবনের প্রতিটি মুহূর্ত আনন্দ, সাফল্য ও সম্ভাবনায় পরিপূর্ণ হোক। আগামী দিনগুলো আরও সুন্দর ও গৌরবময় হোক এবং আপনার সকল স্বপ্ন ও প্রত্যাশা পূর্ণতা লাভ করুক—এই কামনা করি।

শুভ জন্মদিন, জয়শ্রী তলাপাত্র!
আপনার সুস্বাস্থ্য, সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।

আজ ১১ সেপ্টেম্বর ২০২৬,রাজশাহী কলেজের অন্যতম সংগঠন "স্ট্যাটিস্টিক্যাল পাইওনিয়ার ক্লাব" (SPC)-এর নবনিযুক্ত Senior Women S...
11/09/2026

আজ ১১ সেপ্টেম্বর ২০২৬,
রাজশাহী কলেজের অন্যতম সংগঠন "স্ট্যাটিস্টিক্যাল পাইওনিয়ার ক্লাব" (SPC)-এর নবনিযুক্ত Senior Women Secretary, Sharmista Rani -কে জানাই আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা।
আপনার নতুন দায়িত্বে দক্ষতা, নিষ্ঠা ও নেতৃত্বের মাধ্যমে ক্লাবের কার্যক্রমকে আরও সমৃদ্ধ ও গতিশীল করে তুলবেন—এই প্রত্যাশা রইল।
জীবনের প্রতিটি মুহূর্ত হোক আনন্দ, সাফল্য ও সুন্দর অর্জনে পরিপূর্ণ। আপনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।

শুভ জন্মদিন!

আজ পরিসংখ্যান বিভাগের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি প্রাণবন্ত প্রেজেন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে...
08/09/2026

আজ পরিসংখ্যান বিভাগের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি প্রাণবন্ত প্রেজেন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞান, উপস্থাপন দক্ষতা ও আত্মবিশ্বাস বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এই প্রোগ্রামটি স্ট্যাটিস্টিক্যাল পাইওনিয়ার ক্লাব (SPC)-এর সহযোগিতায় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে পরিসংখ্যান বিভাগের বিভাগীয় প্রধান ড. আবু নাছের মোহাম্মদ আব্দুল বাকি স্যার এবং বিভাগের অন্যান্য সম্মানিত শিক্ষকবৃন্দ উপস্থিত থেকে শিক্ষার্থীদের প্রেজেন্টেশন উপভোগ করেন ও মূল্যবান দিকনির্দেশনা প্রদান করেন।

প্রেজেন্টেশন কার্যক্রমের সার্বিক দায়িত্বে ছিলেন পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. নাজমুল আহসান স্যার। তাঁর দিকনির্দেশনা ও সহযোগিতায় শিক্ষার্থীরা অত্যন্ত উৎসাহ ও আন্তরিকতার সঙ্গে প্রেজেন্টেশনে অংশগ্রহণ করে।

শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা, যোগাযোগ দক্ষতা ও আত্মবিশ্বাস বিকাশে এমন আয়োজন নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ভবিষ্যতেও শিক্ষার্থীদের একাডেমিক ও সহশিক্ষামূলক কার্যক্রমে স্ট্যাটিস্টিক্যাল পাইওনিয়ার ক্লাব সহযোগিতা করে যাবে—এই প্রত্যাশা।

স্ট্যাটিস্টিক্যাল পাইওনিয়ার ক্লাব (SPC)
পরিসংখ্যান বিভাগ, রাজশাহী কলেজ।

গভীর শোক ও সমবেদনা। আল্লাহ মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দান করুন। আ...
05/09/2026

গভীর শোক ও সমবেদনা।
আল্লাহ মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দান করুন। আমিন।

04/09/2026

স্ট্যাটিস্টিক্যাল পাইওনিয়ার ক্লাব-এর "৮ম কার্যনির্বাহী কমিটি" কর্তৃক আয়োজিত অনুষ্ঠান সমূহের প্রামাণ্য চিত্র 💚
ধন্যবাদ ও কৃতজ্ঞতা সকল ক্লাব মেম্বার, পরিসংখ্যান বিভাগের সকল শিক্ষার্থী ও শিক্ষকদের প্রতি।
আপনাদের সকলের সহযোগিতায় আমরা এত সুন্দরভাবে ৮ম কার্যনির্বাহী কমিটি তাদের দায়িত্ব শেষ করতে পেরেছে।

Address

Rajshahi

Alerts

Be the first to know and let us send you an email when Statistical Pioneer Club,Rajshahi College posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share