Dept. of Mass Communication and Journalism -University Of Rajshahi

Dept. of Mass Communication and Journalism -University Of Rajshahi The Official Page Of MCJ, RU

সাময়িক সনদ উত্তোলন প্রসঙ্গে জরুরি জ্ঞাতব্য
09/09/2026

সাময়িক সনদ উত্তোলন প্রসঙ্গে
জরুরি জ্ঞাতব্য

প্রখ্যাত সাংবাদিক ও লেখক কাজী মোহাম্মদ ইদ্‌রিস-এর রচনাবলীর দুটি খণ্ড সম্প্রতি তাঁর পরিবারের পক্ষ থেকে আমাদের বিভাগের শিক...
07/09/2026

প্রখ্যাত সাংবাদিক ও লেখক কাজী মোহাম্মদ ইদ্‌রিস-এর রচনাবলীর দুটি খণ্ড সম্প্রতি তাঁর পরিবারের পক্ষ থেকে আমাদের বিভাগের শিক্ষার্থীদের উপহার দেওয়া হয়েছে।

রাবির দর্শন বিভাগের অধ্যাপক আনিসুজ্জামান কাজী ইদ্রিসের পরিবারের পক্ষে বিপুল আয়তনের বই দুটির দুটি করে কপি সম্প্রতি বিভাগের সভাপতি প্রফেসর ড. মো. মোজাম্মেল হোসেন বকুলের (সাজ্জাদ বকুল) কাছে হস্তান্তর করেন। এ সময় বিভাগের শিক্ষক প্রফেসর ড. এ বি এম সাইফুল ইসলাম ও সহযোগী অধ্যাপক কাজী মামুন হায়দার উপস্থিত ছিলেন।
বইগুলো শিক্ষার্থী ও শিক্ষকদের ব্যবহারের জন্য বিভাগের সেমিনার লাইব্রেরিতে সংরক্ষণ করা হয়েছে।
বইগুলো উপহার হিসেবে দেবার জন্য তাঁর পরিবার ও পরিবারের পক্ষে তা বিভাগে পৌঁছে দেবার জন্য অধ্যাপক আনিসুজ্জামানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান বিভাগীয় সভাপতি।

আন্ত:বিভাগ ফুটবল টুর্নামেন্ট, ২০২৬আমাদের বিভাগ রাউন্ড ১৬-তে!আমাদের বিশ্ববিদ্যালয়ের আন্ত:বিভাগ ফুটবল টুর্নামেন্ট, ২০২৬-এ ...
03/09/2026

আন্ত:বিভাগ ফুটবল টুর্নামেন্ট, ২০২৬

আমাদের বিভাগ রাউন্ড ১৬-তে!

আমাদের বিশ্ববিদ্যালয়ের আন্ত:বিভাগ ফুটবল টুর্নামেন্ট, ২০২৬-এ আজ সকাল ৯টার ম্যাচে আমাদের বিভাগের ছেলেদের ফুটবল টিম জয়ী হয়েছে। ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস বিভাগকে টাইব্রেকারে ৩-২ গোলে হারিয়ে আমাদের বিভাগ রাউন্ড ১৬ নিশ্চিত করেছে।

এই প্রথম আমাদের ফুটবল টিম রাউন্ড ১৬-তে যেতে পারায় এই টিমের ক্যাপ্টেন জুবায়ের জিসান, স্ট্রাইকার জাহিদ, পারভেজসহ টিমের সবাইকে বিভাগের পক্ষ থেকে জানাই একরাশ শুভেচ্ছা ও অভিনন্দন।
এই খেলায় তত্ত্বাবধায়নকারী বিভাগের সহযোগী অধ্যাপক মামুন আব্দুল কাউমকেও জানাই ধন্যবাদ।

খেলা শেষে জুবায়ের জিসানের নেতৃত্বে বিজয়ী দলের খেলোয়াড়েরা বিভাগে সভাপতির কক্ষে আসেন। সভাপতি প্রফেসর ড. মোজাম্মেল হোসেন বকুল, প্রফেসর মশিহুর রহমান, মামুন আব্দুল কাইউম তাদের অভিনন্দন জানান। পরে বিভাগের আঙিনায় ফটোসেশনে অংশ নেন তারা।

এমসিজে ২৯-এর পাঠ-সমাপনআমাদের বিভাগের ২৯তম ব্যাচের পাঠ-সমাপন অনুষ্ঠান হয়ে গেল গত ১ সেপ্টেম্বর, মঙ্গলবার। বিভাগের ১২৩ নং শ...
03/09/2026

এমসিজে ২৯-এর পাঠ-সমাপন

আমাদের বিভাগের ২৯তম ব্যাচের পাঠ-সমাপন অনুষ্ঠান হয়ে গেল গত ১ সেপ্টেম্বর, মঙ্গলবার। বিভাগের ১২৩ নং শ্রেণিকক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থী, সভাপতিসহ শিক্ষকবৃন্দ ছাড়াও বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সভাপতি প্রফেসর ড. মোজাম্মেল হোসেন বকুল। এ সময় বিভাগের শিক্ষক প্রফেসর মশিহুর রহমান, প্রফেসর ড. এ বি এম সাইফুল ইসলাম, কাজী মামুন হায়দার, আব্দুল্লাহীল বাকী, আমেনা খাতুন ও মামুন আব্দুল কাইউম উপস্থিত ছিলেন।

বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষকরা তাদের বিশ্ববিদ্যালয়জীবনের অভিজ্ঞতা, অর্জিত জ্ঞান ও দক্ষতাকে ভবিষ্যৎ পেশাজীবনে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেন। একইসঙ্গে দেশ ও জাতির কল্যাণে অর্জিত জ্ঞান ও মেধাকে সুষ্ঠুভাবে ব্যবহার করার আহ্বান জানান।

অনুষ্ঠানে ২৯তম ব্যাচের শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়জীবনের বিভিন্ন স্মৃতি ও অভিজ্ঞতা উঠে আসে। বিদায়ী শিক্ষার্থীরা বিভাগের শিক্ষক ও সহপাঠীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দীর্ঘ শিক্ষাজীবনের নানা স্মৃতিচারণ করেন।

এ সময় অনুষ্ঠানস্থলে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
দীর্ঘদিনের একাডেমিক পথচলা শেষে সহপাঠীদের বিদায় জানাতে বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরাও অনুষ্ঠানে অংশ নেন। তাদেরও কয়েকজন অনুভূতি ব্যক্ত করেন।

সন্ধ্যা সাড়ে ৭টার পর ১২৩ নং কক্ষের এই আয়োজন শেষে উপস্থিত বিভিন্ন বর্ষের শিক্ষার্থীদের স্ন্যাকস দিয়ে আপ্যায়িত করা হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের বাসে চড়ে বিদায়ী ৫১ জন শিক্ষার্থী, শিক্ষকবৃন্দ ও বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ শহরের একটি রেস্তোরাঁয় যান ও সেখানে সবাই নৈশভোজে মিলিত হন।

বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে বিভাগের আঙিনায় একটি কামিনী ফুলের গাছ রোপণ করা হয়। এ ছাড়া বিদায়ী শিক্ষার্থীরা সভাপতির কক্ষের জন্য একটি সুদৃশ্য দেয়ালঘড়ি ও তিনটি ক্লাসরুমের জন্য তিনটি ডিজিটাল ঘড়ি উপহার দেন।

এভাবেই পারস্পরিক ভালোবাসা, স্মৃতিচারণ ও শুভকামনার মধ্য দিয়ে ২৯তম ব্যাচের বিদায়ী সংবর্ধনা শেষ হয়।
ছবি: কামরুজ্জামান ফাহাদ ও অন্যান্য।

নাট্যকলা বিভাগকে ৫-০ গোলে হারিয়েদ্বিতীয় রাউন্ডে আমরাবিশ্ববিদ্যালয়ের আন্ত:বিভাগ ফুটবল টুর্নামেন্ট, ২০২৬-এ আজ সকাল ১০টায় অ...
30/08/2026

নাট্যকলা বিভাগকে ৫-০ গোলে হারিয়ে
দ্বিতীয় রাউন্ডে আমরা

বিশ্ববিদ্যালয়ের আন্ত:বিভাগ ফুটবল টুর্নামেন্ট, ২০২৬-এ আজ সকাল ১০টায় অনুষ্ঠিত বিভাগের প্রথম ম্যাচে নাট্যকলা বিভাগকে ৫-০ গোলে হারিয়েছে আমাদের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ। খেলায় মাঠে থেকে শিক্ষার্থীদের উৎসাহিত করেন বিভাগের সহযোগী অধ্যাপক মামুন আব্দুল কাইউম।
আজকের খেলার গোলদাতাদের তালিকা

জাহিদুল ইসলাম (৩১ ব্যাচ) — ১টি গোল
জয়নাল ইসলাম (৩৩ ব্যাচ) — ২টি গোল
পারভেজ হাসান (৩৩ ব্যাচ) — ২টি গোল

বিভাগের সকলের পক্ষ থেকে অভিনন্দন জানাই আমাদের ছেলেদের। আগামী ৩ সেপ্টেম্বর তারিখে অনুষ্ঠেয় পরের ম্যাচেও তোমাদের জয় প্রত্যাশা করছি।

তবে খেলার ফলাফল যা-ই হোক, খেলার মাঠে তোমাদের আচরণ যেন শিক্ষার্থীসুলভ থাকে সে বিষয়ে সতর্ক থাকবে বলে আশা করি।

ড. মো. মোজাম্মেল হোসেন বকুল (সাজ্জাদ বকুল)
প্রফেসর ও সভাপতি
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ
রাজশাহী বিশ্ববিদ্যালয়।

30/08/2026
আমাদের বিশ্ববিদ্যালয়ে আন্ত:বিভাগ ফুটবল টুর্নামেন্টে আগামীকাল সকাল ১০টায় আমাদের বিভাগের সঙ্গে নাট্যকলা বিভাগের ফুটবল ম্যা...
29/08/2026

আমাদের বিশ্ববিদ্যালয়ে আন্ত:বিভাগ ফুটবল টুর্নামেন্টে আগামীকাল সকাল ১০টায় আমাদের বিভাগের সঙ্গে নাট্যকলা বিভাগের ফুটবল ম্যাচ রয়েছে। এই সিজনে এটিই প্রথম ম্যাচ।
ফুটবল টিমের পক্ষ থেকে বিভাগের সম্মানিত শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দকে উক্ত ম্যাচ মাঠে বসে উপভোগ করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
আপনাদের উপস্থিতি আমাদের ফুটবল টিমের খেলোয়াড়দের উৎসাহিত করবে।
ফুটবল ম্যাচ উপভোগ করতে সম্মানিত সহকর্মী ও শিক্ষার্থীদের আগামীকাল ৩০ আগস্ট রোববার সকাল ৯.৪৫-এ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় স্টেডিয়ামের মাঠে উপস্থিত থাকার অনুরোধ জানাচ্ছি।

ড. মো. মোজাম্মেল হোসেন বকুল (সাজ্জাদ বকুল)
প্রফেসর ও সভাপতি
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ
রাজশাহী বিশ্ববিদ্যালয়।
ফোন: ০১৭১৬৬৭২৮৮৪
ইমেইল: [email protected]

সংবাদ বিজ্ঞপ্তিতারিখ: ২৮ জুলাই, ২০২৬উত্তরবঙ্গে সাংবাদিকতা শিক্ষা ও পেশাদারি চর্চা জোরদারে রাবির সাংবাদিকতা বিভাগ ও দৈনিক...
28/07/2026

সংবাদ বিজ্ঞপ্তি
তারিখ: ২৮ জুলাই, ২০২৬

উত্তরবঙ্গে সাংবাদিকতা শিক্ষা ও পেশাদারি চর্চা জোরদারে রাবির সাংবাদিকতা বিভাগ ও দৈনিক সোনার দেশ-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

বাংলাদেশের উত্তরাঞ্চলে সাংবাদিকতা শিক্ষা ও পেশাদারি চর্চাকে শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এবং স্থানীয় জনপ্রিয় সংবাদপত্র ‘দৈনিক সোনার দেশ’ এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

আজ মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর ১২ টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১২৩নং কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিপত্রে স্বাক্ষর করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোজাম্মেল হোসেন বকুল (সাজ্জাদ বকুল) এবং দৈনিক সোনার দেশের সম্পাদক আকবারুল হাসান মিল্লাত।

জার্মানভিত্তিক গণমাধ্যম উন্নয়ন সংস্থা ডয়চে ভেলে একাডেমি (DW Akademie) এর উদ্যোগে এবং সাউথ এশিয়া সেন্টার ফর মিডিয়া ইন ডেভেলপমেন্ট (South Asia Center for Media in Development-SACMID) এর বাস্তবায়নে ‘To Strengthen Journalism Education and Practice in Northern Bangladesh’ শীর্ষক প্রকল্পের অংশ হিসেবে এই চুক্তিটি সম্পাদিত হলো।এই সমঝোতা স্মারকের মূল উদ্দেশ্য হলো বিশ্ববিদ্যালয় পর্যায়ের সাংবাদিকতার শিক্ষার্থীদের ব্যবহারিক অভিজ্ঞতা অর্জনের পথ সুগম করা, বস্তুনিষ্ঠ সংবাদ চর্চার সুযোগ তৈরি করা এবং উত্তরাঞ্চলের গণমাধ্যমের মানোন্নয়নে যৌথ ভূমিকা রাখা।

সমঝোতা স্মারক স্বাক্ষরকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডয়চে ভেলে একাডেমির প্রতিনিধি জিমি আমির, সাউথ এশিয়া সেন্টার ফর মিডিয়া ইন ডেভেলপমেন্ট-সাকমিড এর নির্বাহী পরিচালক কামরুল আহসান, বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক মশিহুর রহমান, অধ্যাপক এবিএম সাইফুল ইসলাম, সহযোগী অধ্যাপক কাজী মামুন হায়দার, সহযোগী অধ্যাপক দিল আফরোজা খাতুন, সহযোগী অধ্যাপক আমেনা খাতুন। এছাড়া বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা ও উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্যাকমিডের পক্ষে ইয়াসিন আহমেদ (জীবু)।

প্রকল্পের পটভূমি ও লক্ষ্য তুলে ধরে শুভেচ্ছা বক্তব্যে সাউথ এশিয়া সেন্টার ফর মিডিয়া ইন ডেভেলপমেন্ট-সাকমিড এর প্রতিনিধি কামরুল আহসান বলেন, ‘আমরা মূলত ঢাকা থেকে কাজ করলেও বাংলাদেশের যেসব বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা পড়ানো হয়, সেখানকার শিক্ষার্থীদের আরও ব্যবহারিক কাজের সুযোগ তৈরিতে মনোযোগী। কেবল তত্ত্বীয় বা পরীক্ষামুখী শিক্ষার মধ্য দিয়ে সাংবাদিকতার মতো প্র্যাকটিক্যাল বিষয়ের যে চ্যালেঞ্জ তা পুরোপুরি অতিক্রম করা যায় না। তাই বছরব্যাপী শিক্ষার্থীদের মাঠপর্যায়ের কাজের অভ্যস্ততা ও দক্ষতা বাড়াতেই আমাদের এই আয়োজন।’

ডয়চে ভেলে একাডেমির প্রতিনিধি জিমি আমির বলেন, ‘বাংলাদেশে আমাদের কার্যক্রম শুরুর পর থেকেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাথে ডয়চে ভেলে একাডেমির এক চমৎকার বন্ধুত্বপূর্ণ ও পেশাগত সম্পর্ক রয়েছে। সাংবাদিকতার বৈশ্বিক ট্রেন্ড পরিবর্তনের সাথে সাথে শিক্ষার্থীদের কোর্সের বাইরেও প্র্যাকটিক্যাল দক্ষতা বৃদ্ধির সুযোগ তৈরি করা প্রয়োজন। কেবল প্রশিক্ষণ দিলেই হয় না, শিক্ষার্থীরা মাঠপর্যায়ে কাজের প্রয়োগ বুঝতে পারছেন কিনা তা নিশ্চিত করা জরুরি। আমরা ঢাকার বাইরের বিশ্ববিদ্যালয় এবং স্থানীয় মিডিয়া হাউজগুলোর মধ্যে এমন মেলবন্ধন তৈরি করতে চাই, যাতে একদিকে শিক্ষার্থীরা হাতেনাতে সাংবাদিকতা শিখতে পারে, অন্যদিকে স্থানীয় গণমাধ্যমগুলোও একাডেমিয়া থেকে নানা ধরনের রিসোর্স ও গবেষণামূলক সহায়তা পায়।’

দৈনিক সোনার দেশের সম্পাদক আকবারুল হাসান মিল্লাত বলেন, ‘সাংবাদিকতা একটি গতিশীল ও প্র্যাকটিক্যাল বিদ্যা, যেখানে শ্রেণিকক্ষের জ্ঞানের পাশাপাশি মাঠপর্যায়ের কাজের অভিজ্ঞতা দরকার।একইসঙ্গে আজীবন শেখার মানসিকতা থাকা জরুরি। প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়েও নিজস্ব সক্ষমতা ধরে রেখে টিকিয়ে থাকার নামই সাংবাদিকতা। নানা বাধা ও প্রযুক্তির চ্যালেন্জের মধ্যেও নীতি-নৈতিকতার প্রতি অবিচল থেকে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চা করাই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত।’

বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক মশিহুর রহমান বলেন, ‘আজকের এই সমঝোতা স্মারক স্বাক্ষরের মধ্য দিয়ে আমাদের শ্রেণিকক্ষের একাডেমিক জানাশোনা ও পাঠের সাথে পেশাদার গণমাধ্যম হাউজের একটি প্রত্যক্ষ ও সক্রিয় সংযোগ তৈরি হলো। এর ফলে শিক্ষার্থীরা প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি মাঠপর্যায়ের বাস্তব সাংবাদিকতার সাথে পরিচিত হওয়ার এবং সক্রিয়ভাবে কাজ করার একটি দারুণ আনুষ্ঠানিক সুযোগ পেল।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি অধ্যাপক মোজাম্মেল হোসেন বকুল (সাজ্জাদ বকুল)। সভাপতির বক্তব্যে অধ্যাপক সাজ্জাদ বকুল বলেন, ‘সাধারণত সমঝোতা স্মারকগুলো কেবল আনুষ্ঠানিকতার মধ্যেই সীমাবদ্ধ থাকে, কিন্তু আমরা চেয়েছি এর কার্যকর প্রয়োগ ঘটাতে। দৈনিক সোনাদেশের সাথে আমাদের বিভাগের সম্পর্ক কোনো নতুন বিষয় নয়; আনুষ্ঠানিক চুক্তির বহু আগে থেকেই এর সম্পাদক আকবর হোসেন মিলু ভাইয়ের সাথে আমাদের একটি গভীর পেশাগত ও আত্মিক সম্পর্ক রয়েছে। সীমাবদ্ধ প্রাতিষ্ঠানিক সক্ষমতা থাকা সত্ত্বেও তারা দীর্ঘদিন ধরে রাজশাহীতে সুস্থ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চা করে আসছেন। এই সমঝোতা স্মারকের মাধ্যমে আমাদের শিক্ষা ও গবেষণার জায়গায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হলো।

তিনি আরও বলেন, বিশেষ করে বিভাগের শিক্ষার্থীদের তৈরি সেরা প্রতিবেদনগুলো সোনাদেশে প্রকাশের সুযোগ পাবে। 'মিডিয়া অ্যান্ড ডেভেলপমেন্ট একাডেমি'র তৈরি এক্সক্লুসিভ ফিচার ও সাংবাদিকতা মডিউলের মাধ্যমে সোনাদেশের সাংবাদিকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। তথ্য বিকৃতি ও অপপ্রচারের এই যুগে ঐতিহ্যবাহী গণমাধ্যমগুলোর জন্য ফ্যাক্ট-চেকিং ডেস্ক থাকা অপরিহার্য। প্রতিটি গণমাধ্যমেই এটি প্রাতিষ্ঠানিকভাবে যুক্ত হওয়া উচিত। আমাদের বিভাগের ৩ থেকে ৫ জন শিক্ষার্থী সোনার দেশে ইন্টার্নশিপ করার সুযোগ পাবে। পাশাপাশি পাঠ্যক্রমের অংশ হিসেবে শিক্ষার্থীদের ব্যবহারিক ধারণা দিতে এক্সপোজার ভিজিট এর আয়োজন করা হবে।’

এই যৌথ উদ্যোগ গণমাধ্যম শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের পেশাগতভাবে যোগ্য করে গড়ে তুলতে সুদূরপ্রসারী ভূমিকা রাখবে আশাবাদ ব্যক্ত করেছেন বিভাগের সভাপতি।

বার্তা প্রেরক-
প্রান্ত কুমার দাশ
সদস্য, পিআর ও ইভেন্ট ম্যানেজমেন্ট টিম
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ
রাজশাহী বিশ্ববিদ্যালয়

Address

Rabindranath Thakur Academic Building, Kazla, Motihar
Rajshahi
6205

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Alerts

Be the first to know and let us send you an email when Dept. of Mass Communication and Journalism -University Of Rajshahi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share