28/04/2026
নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একাডেমিক কাউন্সিলের ১৭তম সভা সোমবার (২৭ এপ্রিল, ২০২৬) ট্রাস্টি বোর্ডের সভা কক্ষে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. এম ছায়েদুর রহমান।
📌 সভার গুরুত্বপূর্ণ সিদ্ধান্তসমূহ:
🔹 আগামী ১ ডিসেম্বর ২০২৬ তারিখে বিশ্ববিদ্যালয়ের ১ম সমাবর্তন আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।
🔹 যুগোপযোগী ও চাহিদাভিত্তিক শিক্ষা বিস্তারের লক্ষ্যে নিম্নোক্ত নতুন বিভাগসমূহ পর্যায়ক্রমে চালুর সিদ্ধান্ত নেওয়া হয়:
1️⃣ Department of Data Science
2️⃣ Department of Technology Entrepreneurship Education
3️⃣ Department of Public Health Science
4️⃣ Department of Environmental Science and Sustainability
5️⃣ Department of Digital Marketing and Media
6️⃣ Department of Business Analytics
7️⃣ Department of Food and Nutritional Sciences
8️⃣ Department of Pharmacy
এছাড়াও, সভায় একাডেমিক ও প্রশাসনিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।