Dhaka University Student Association of Chandanaish - DUSAC

Dhaka University Student Association of Chandanaish - DUSAC This page will work on behalf of the students of Chandanish of Dhaka University.It helps to strong bo***ge & will connected present to past generation ofDU

নমস্কার/আসসালামু আলাইকুম ও অগ্ৰিম ঈদ মোবারক 🌙পবিত্র ঈদের আনন্দ ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও দৃঢ় করতে ডুসাকের পক্ষ থেকে আগা...
22/03/2026

নমস্কার/আসসালামু আলাইকুম ও অগ্ৰিম ঈদ মোবারক 🌙
পবিত্র ঈদের আনন্দ ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও দৃঢ় করতে ডুসাকের পক্ষ থেকে আগামী ২৩ মার্চ চন্দনাইশে একটি প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন করা হচ্ছে। ⚽
এই আয়োজন শুধু একটি খেলা নয় এটি আমাদের ভালোবাসা, ঐক্য ও সম্প্রীতির প্রতীক। ঈদের আনন্দকে সবার সাথে ভাগাভাগি করে নিতে এবং আমাদের সম্পর্ককে আরও মজবুত করতে আমরা সবাই একত্রিত হতে চাই।
ডুসাক পরিবারের সকলকে আন্তরিকভাবে আমন্ত্রণ জানাচ্ছি উপস্থিত থেকে এই সুন্দর আয়োজনকে প্রাণবন্ত, সফল ও আনন্দময় করে তুলতে।

তারিখ: ২৩ই মার্চ ২০২৬
সময়: রাত ৮-১০

স্থান: ফুটবল টার্ফ- দোহাজারী থেকে কলেজগেট আসার পথে~ বাগিচাহাট,মক্কা পেট্রোল পাম্পের পরে, হল ২৪ ক্লাবের অপজিটে।

সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা। 🤍

ধন্যবাদান্তে
বিপ্লব রুদ্র
ক্রীড়া সম্পাদক
ডুসাক

🌙 Eid Mubarak 🌙May this blessed Eid-ul-Fitr bring peace, happiness, and prosperity to everyone.May Allah (Subhanahu wa T...
20/03/2026

🌙 Eid Mubarak 🌙

May this blessed Eid-ul-Fitr bring peace, happiness, and prosperity to everyone.
May Allah (Subhanahu wa Ta'ala) accept our good deeds and yours.
تَقَبَّلَ اللهُ مِنَّا وَ مِنْكُم 🌙

On this joyous occasion, DUSAC extends heartfelt greetings to all.

Wishing you and your family a joyful, safe, and blessed Eid. 🤍

ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট'স অ্যাসোসিয়েশন অব চন্দনাইশ (ডুসাক)-এর পূর্ণাঙ্গ কমিটি প্রকাশিত হয়েছে।নবগঠিত কমিটির সকল সদস...
11/03/2026

ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট'স অ্যাসোসিয়েশন অব চন্দনাইশ (ডুসাক)-এর পূর্ণাঙ্গ কমিটি প্রকাশিত হয়েছে।

নবগঠিত কমিটির সকল সদস্যকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি, আপনাদের সম্মিলিত প্রচেষ্টা, আন্তরিকতা ও নেতৃত্বে আমাদের প্রিয় সংগঠন ডুসাক আরও শক্তিশালী ও সমৃদ্ধ হবে এবং আগামী দিনে নতুন নতুন সাফল্যের পথে এগিয়ে যাবে।

🌙 ডুসাক ইফতার মাহফিল ২০২৬ 🌙 ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট’স এসোসিয়েশন অব চন্দনাইশ (ডুসাক) এর উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল ২...
06/03/2026

🌙 ডুসাক ইফতার মাহফিল ২০২৬ 🌙

ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট’স এসোসিয়েশন অব চন্দনাইশ (ডুসাক) এর উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল ২০২৬ আজ অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ, মর্যাদাপূর্ণ ও আন্তরিক পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়েছে। এই আয়োজনটি ডুসাক পরিবারের সদস্যদের মাঝে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও দৃঢ় করেছে।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দনাইশ সমিতি, ঢাকার সম্মানিত সাধারণ সম্পাদক জনাব সেকান্দর হায়াত বাহাদুর চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মুছা , সাহিত্য, প্রচার ও প্রকাশনা সম্পাদক জনাব জিয়াউদ্দিন এবং সদস্য জনাব জয়নাল আবেদিন।

এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চের জনাব সেলিম আদ দীন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট এর সম্মানিত সহযোগী অধ্যাপক ড. নাছির উদ্দীন (পিএইচডি), বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের তথ্য ও পাঠাগার সম্পাদক জনাব তৌহিদুল ইসলাম এবং ৪৪তম বিসিএস (শিক্ষা ক্যাডার) জনাব সাজ্জাদ হোসেন।

অনুষ্ঠানটি ডুসাকের সভাপতি রজবুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আমজাদ হোসেন এর সঞ্চালনায় অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।

ডুসাকের শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতি, আন্তরিক সহযোগিতা এবং সম্মানিত অতিথিদের অংশগ্রহণ পুরো আয়োজনকে আরও অর্থবহ, প্রাণবন্ত ও সফল করে তুলেছে।

এই সুন্দর আয়োজন সফল করতে যারা (বিশেষ করে আমাদের ডুসাকের এলামনাইরা) প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছেন, ডুসাক পরিবারের পক্ষ থেকে সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ।

ইফতার মাহফিল ২০২৬ পবিত্র মাহে রমজানের পবিত্রতা, ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের বন্ধনকে আরও দৃঢ় করতে ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট...
05/03/2026

ইফতার মাহফিল ২০২৬

পবিত্র মাহে রমজানের পবিত্রতা, ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের বন্ধনকে আরও দৃঢ় করতে ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট’স এসোসিয়েশন অব চন্দনাইশ (ডুসাক) এর উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।

🗓 তারিখ: ০৬ মার্চ ২০২৬ (শুক্রবার)
⏰ সময়: বিকাল ৪:৩০ মিনিট
📍 স্থান: এফ. বি. এস, ঢাকা বিশ্ববিদ্যালয়

এই আয়োজনে ডুসাক পরিবারের সকল সদস্য, সিনিয়র ও জুনিয়রদের আন্তরিক উপস্থিতি আমাদের আনন্দ ও সৌহার্দ্যকে আরও সমৃদ্ধ করবে।

রমজানের এই বরকতময় সময়ে সবাইকে একত্রিত করে ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও পারস্পরিক সম্পর্ককে আরও দৃঢ় করাই আমাদের এই আয়োজনের মূল উদ্দেশ্য।
সবাইকে আন্তরিক আমন্ত্রণ। 🤍

আয়োজনে:
ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট’স এসোসিয়েশন অব চন্দনাইশ (ডুসাক)

শুভেচ্ছান্তে
রজবুল ইসলাম
সভাপতি(ডুসাক)

আমজাদ হোসেন
সাধারণ সম্পাদক(ডুসাক)

🌙 পবিত্র মাহে রমজানের শুভাগমনে Dhaka University students  Association of Chandanaish (DUSAC)-এর পক্ষ থেকে সকলকে জানাই আন...
18/02/2026

🌙 পবিত্র মাহে রমজানের শুভাগমনে
Dhaka University students Association of Chandanaish (DUSAC)-এর পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।

রহমত, মাগফিরাত ও নাজাতের এই মহিমান্বিত মাস আমাদের সবার জীবনে বয়ে আনুক আত্মশুদ্ধি, সংযম, সহমর্মিতা ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের প্রেরণা। 🤲

রমজান মোবারক। 🌙

The BBQ Programme of the Dhaka University Students Association of Chandanaiish (DUSAC) was successfully conducted in a d...
25/01/2026

The BBQ Programme of the Dhaka University Students Association of Chandanaiish (DUSAC) was successfully conducted in a disciplined environment.

As part of the programme, a game segment was arranged with the participation of both male and female members. The segment was completed smoothly, and prizes were distributed among the participants in recognition of their performance.

The active presence, cooperation, and commitment of DUSAC members greatly contributed to the overall success of the programme. The event reflected the spirit of unity, organisation, and collective responsibility of the association.

We would like to express our sincere gratitude to our respected senior members, whose guidance, support, and cooperation played a significant role in organising the programme.

Address

Ramna

Telephone

+8801862886409

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dhaka University Student Association of Chandanaish - DUSAC posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share