22/06/2026
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ৭ম ব্যাচের স্নাতক (সম্মান) শেষ বর্ষের শিক্ষার্থী প্রজ্ঞাপন চাকমা গতকাল বিকেল ৪:৩০ ঘটিকায় বিশ্ববিদ্যালয় থেকে পরীক্ষা দিয়ে নিজ বাড়ী রাঙ্গামাটি শহরস্থ রাঙ্গাপানি এলাকায় ফেরার পথে খিপ্যাপাড়া বৌদ্ধ মন্দিরের কাছে মোটরসাইকেল দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হয়। সঙ্গে সঙ্গে তাকে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক জনাব মোহাম্মদ জুনাইদ কবির, সায়েন্স, ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন ড. তৌহিদুল আলম, ফিশারিজ এন্ড মেরিন রিসোর্সেস টেকনোলজি বিভাগের চেয়ারম্যান ড. মোঃ মতিউর রহমান চৌধুরী, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ধ্বনিতা ত্রিপুরা,সহকারী অধ্যাপক ঋষিতা চাকমা ও সিনিয়র মেডিকেল অফিসার ডা. সর্বদর্শী চাকমা সর্বাত্মক সহযোগিতা করেন। রাবিপ্রবি’র মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী অস্ট্রেলিয়ায় এপিও প্রোগ্রামে অবস্থান করায় তাৎক্ষণিক টেলিফোনের মাধ্যমে খোঁজ-খবর নেন ও প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। আজ ২২-০৬-২০২৬ খ্রি. তারিখে মাননীয় ভাইস-চ্যান্সেলরের নির্দেশে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), ব্যবসায় প্রশাসন এবং সায়েন্স, ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন যথাক্রমে সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ রহিম উদ্দিন ও সহযোগী অধ্যাপক ড. তৌহিদুল আলম জেনারেল হাসপাতালে প্রজ্ঞাপন চাকমাকে দেখতে যান এবং তার চিকিৎসার খোঁজ-খবর নেন এবং ভিসি মহোদয়ের পক্ষ থেকে তার চিকিৎসার সার্বিক দায়িত্ব বহনের আশ্বাস প্রদান করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের সিনিয়র মেডিকেল অফিসার ডা.সর্বদর্শী চাকমা, জনসংযোগ দপ্তরের উপ-পরিচালক ও পিএস টু ভিসি উপস্থিত ছিলেন।
জনসংযোগ দপ্তর
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
তারিখঃ ২২ জুন ২০২৬ খ্রি.