18/05/2023
শুভেচ্ছা সকলকে। আসন্ন ২০২২-২৩ সেশনে গুচ্ছ ভর্তি পরীক্ষায় যারা অংশগ্রহণ করতে যাচ্ছেন সকলকে অভিনন্দন। প্রতিবারের ন্যায় এবারো রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গুচ্ছ ভর্তি পরীক্ষা কেন্দ্র এবং উপকেন্দ্র হিসেবে আরো ৮ টি কেন্দ্র নির্বাচন করা হয়েছে। যা-
১.রাঙ্গামাটি সরকারি মহিলা কলেজ
২.রাঙ্গামাটি সরকারি কলেজ
৩.লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ
৪.রাঙ্গামাটি সরকারি উচ্চ বিদ্যালয়
৫ রাঙ্গামাটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
৬.মুজাদ্দেদ-ই-আলফেসানি উচ্চ বিদ্যালয়
৭.শহীদ আব্দুল আলী একাডেমি
৮.মনোঘর আবাসিক বিদ্যালয়
সবার সুবিধার্থে কেন্দ্র ও সকল উপকেন্দ্রের রোড ম্যাপ এবং যাওয়ার প্রসেস টা দেওয়া হলো।
১.রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
-রাঙ্গামাটিগামী যেকোনো বাস রিজার্ভ বাজার বাস স্টেশন বা দোয়েল চত্বর নামিয়ে দিবে। দোয়েল চত্বর বা রিজার্ভ বাজার থেকে তবলছড়ি লোকাল সিএনজি নিতে হবে। ভাড়া ১৫ টাকা।ওখান থেকে আসামবস্তির লোকাল সিএনজি পাওয়া যায়,ভাড়া ১৫ টাকা। আসামবস্তি থেকে ক্যাম্পাসে যেতে হলে রিজার্ভ সিএনজি নিতে হবে,ভাড়া পড়বে ১০০ টাকা।
তাছাড়া বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাস সার্ভিস থাকবে। কোনো পরীক্ষার্থী চাইলে যেতে পারবে। পরীক্ষার আগের দিন বিশ্ববিদ্যালয়ের ফেসবুক পেইজ ফলো করলে বাস সিডিউল পেয়ে যাবে। কোন বাস কোন পয়েন্ট থেকে ভার্সিটির উদ্দেশ্যে যাবে সকল তথ্য পেয়ে যাবেন।
গুগল ম্যাপ-
Rangamati Science and Technology University
0351-63893
https://maps.app.goo.gl/1sHsTpBdVhUSGnQG6
২.রাঙ্গামাটি সরকারি মহিলা কলেজ
-রাঙ্গামাটিগামী যেকোনো বাস দোয়েল চত্বর বা মহিলা কলেজের গেইটে নামিয়ে দিবে। দোয়েল চত্বর নামলে মহিলা কলেজ হেঁটেই যাওয়া যায়।সময় লাগবে ৫ মিনিট। কলেজের গেইট থেকে ক্যাম্পাসে ঢুকতে হেঁটে সময় লাগবে ৫ মিনিট।
গুগল ম্যাপ-
Rangamati Govt Women College
https://maps.app.goo.gl/Vm1jZr1fAv3nDcKC7
৩.রাঙ্গামাটি সরকারি কলেজ
-রাঙ্গামাটিগামী যেকোনো বাস কলেজ গেইট বললেই নামিয়ে দিবে।রাস্তার পাশেই কলেজ ক্যাম্পাস।
গুগল ম্যাপ-
Rangamati Govt. College
01883-011701
https://maps.app.goo.gl/EZWXs7fT4o5A4Zgi8
৪.লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ
-রাঙ্গামাটিগামী যেকোনো বাস কাঁঠালতলী লেকার্স গেইট বললে নামিয়ে দিবে। গেইট থেকে হেঁটে লেকার্স ক্যাম্পাসে যেতে ৫ মিনিট লাগবে।
গুগল ম্যাপ-
Lakers Public School & College
0351-63071
https://maps.app.goo.gl/bECjHP6u9SkEwjNn6
৫.রাঙ্গামাটি সরকারি উচ্চ বিদ্যালয়
-রাঙ্গামাটিগামী যেকোনো বাস প্রেস ক্লাব বা শিশু পার্কের সামনে বললে নামিয়ে দিবে। ওখান থেকে রিজার্ভ সিএনজি নিয়ে স্কুল ক্যাম্পাসে যেতে হবে। ভাড়া ৭৫ টাকা। চাইলে হেঁটে যাওয়া যাবে,২০-২৫ মিনিট লাগবে।
গুগল ম্যাপ-
রাঙ্গামাটি সরকারি উচ্চ বিদ্যালয়
01610-005918
https://maps.app.goo.gl/q3j9yZiQuuV9bJGC9
৬.রাঙ্গামাটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
-রাঙ্গামাটিগামী যেকোনো বাস রিজার্ভ বাজার বা দোয়েল চত্বর নামিয়ে দিবে। ওখান থেকে তবলছড়ির লোকাল সিএনজি পাবেন, ভাড়া১৫ টাকা। তবলছড়ি এসে একটু হেঁটে কোতোয়ালী থানার পেছনেই স্কুল ক্যাম্পাস।
গুগল ম্যাপ-
রাঙ্গামাটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
https://maps.app.goo.gl/aWHBvDs7tfFZ1Npi7
৭.মুজাদ্দেদ-ই-আলফেসানি উচ্চ বিদ্যালয়
-রাঙ্গামাটিগামী যেকোনো বাস বনরূপা বাজার বললেই নামিয়ে দিবে। ওখান থেকে বাজারের অপজিটে ফরেস্ট রোড দিয়ে গিয়েই স্কুল ক্যাম্পাস, হেঁটে গেলে ৭-১০ মিনিট লাগবে।
গুগল ম্যাপ-
মুজাদ্দেদ ই আলফেসানী স্কুল ও কলেজ
https://maps.app.goo.gl/m8udLBRE2VqXwjEZ8
৮.শহীদ আব্দুল আলী একাডেমি স্কুল এন্ড কলেজ
-রাঙ্গামাটিগামী যেকোনো বাস রিজার্ভ বাজার বাস স্টেশন নামিয়ে দিবে। বাস স্টেশনের পাশেই একটু হাঁটলেই স্কুল ক্যাম্পাস।
গুগল ম্যাপ-
শহীদ আব্দুল আলী একাডেমী
01904-178918
https://maps.app.goo.gl/ad6Pw9Tb9Y99zws39
৯.মোনোঘর আবাসিক বিদ্যালয়
-রাঙ্গামাটিগামী যেকোনো বাস ভেদভেদি বললেই নামিয়ে দিবে। ওখান থেকে রিজার্ভ সিএনজি নিয়ে রাঙ্গাপানি রোডেই স্কুল ক্যাম্পাস।মোনোঘর স্কুল বললে নামিয়ে দিবে। ভাড়া ৭৫ টাকা।
গুগল ম্যাপ-
Moanoghar Residential School, Rangamati
0351-61043
https://maps.app.goo.gl/BojTSyW44oAYmBbJ9
সর্বোপরি,কেউ অতিরিক্ত ভাড়া দিবেন না এবং প্রতারক চক্রের হাত নিজেকে রক্ষা করবেন। অপার সৌন্দর্য্যের রাঙ্গামাটিতে সকলকে সু-স্বাগতম। সকল পরীক্ষার্থীদের জন্য শুভ কামনা।
শুভেচ্ছান্তে-
রাবিপ্রবি এডমিশন হেল্প ডেস্ক।