13/06/2020
আজ ১৪ জুন, ২০২০খ্রীঃ।
❤❤❤❤ বিশ্ব রক্তদাতা দিবস ❤❤❤❤
স্বেচ্ছায় রক্তদাতা সকলের প্রতি ভালোবাসা ও আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। 😍
যারা স্বেচ্ছায় ও বিনামূল্যে রক্তদান করে কোটি কোটি মানুষের প্রাণ বাঁচাচ্ছেন পর্দার আড়ালে থাকা সেসব মানুষসহ সাধারণ মানুষ যারা রক্তদানে ভয় পায় তাদের ভয় দূর করে রক্তদানে উৎসাহিত করাই এ দিবসের উদ্দেশ্য।
এ বছর দিবসটির প্রতিপাদ্য বিষয়,
" #নিরাপদ_রক্ত_জীবন_বাঁচায়"।
স্লোগান:
"Give blood and make the world a healthier place (রক্ত দিন এবং একটি স্বাস্থ্যকর বিশ্ব গড়ুন)"।
১৮৬৮ সালের এই দিনে জন্ম হয়েছিল বিজ্ঞানী কার্ল লান্ডস্টাইনার (অস্ট্রীয় জীববিজ্ঞানী ও চিকিৎসক) এর। এই নোবেল (১৯৩০) জয়ী বিজ্ঞানী ১৯০০ সালে আবিষ্কার করেছিলেন রক্তের গ্রুপ "A, B, O, AB".
তার জন্মদিনে তাকে স্মরণ ও শ্রদ্ধা জানাতে এই দিনে উদযাপন করা হয় "বিশ্ব রক্তদাতা দিবস"।
এ দিবসের মূল উদ্দেশ্য হলো -
জনগণকে রক্তদানে উৎসাহিত করা, স্বেচ্ছায় রক্তদানে সচেতন করা, ভয় দূর করা, নতুন নতুন রক্তদাতা তৈরি করা এবং নিরাপদ রক্ত ব্যবহারে উৎসাহিত করা। এ দিবস পালনের আরো উদ্দেশ্য দেশের জনগণকে প্রাণঘাতী রক্তবাহিত রোগ হেপাটাইটিস বি, হেপাটাইসিস সি, এইডস, সিফিলিস এবং ম্যালেরিয়া রোগ থেকে নিরাপদ থাকার জন্য স্বেচ্ছায় রক্তদান ও রক্তের সঠিক ব্যবহার নিশ্চিত করা।
থেকে সুস্থ হওয়া মহৎ প্রাণদের এই মুহুর্তে প্লাজমা দানে সবিনয় অনুরোধ করছি।
BD Blood Donation - রক্তদান ✅