29/10/2026
প্রাইম মেডিকেল কলেজের Medical Education Centre & Research Cell-এর নতুন কক্ষের শুভ উদ্বোধন
২৯ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার প্রাইম মেডিকেল কলেজের Medical Education Centre & Research Cell-এর নতুন কক্ষের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালের সম্মানিত পরিচালক মহোদয়, প্রাইম মেডিকেল কলেজের সম্মানিত অধ্যক্ষ ও উপাধ্যক্ষ মহোদয়, পরিচালক (কর্পোরেট অ্যাফেয়ার্স), ফেজ কো-অর্ডিনেটরবৃন্দ, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান এবং সম্মানিত শিক্ষকবৃন্দ।
এই নতুন কক্ষের উদ্বোধন চিকিৎসা শিক্ষার মানোন্নয়ন, শিক্ষক প্রশিক্ষণ, গবেষণা কার্যক্রম এবং একাডেমিক উৎকর্ষ সাধনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
প্রাইম মেডিকেল কলেজের শিক্ষা ও গবেষণার অগ্রযাত্রা আরও সমৃদ্ধ হোক—এই প্রত্যাশা।