19/01/2022
রাত শেষ হলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অফিসার্স অ্যাসোসিয়েশনের কার্য নির্বাহী পরিষদের নির্বাচন -২০২২ অনুষ্ঠিত হতে যাচ্ছে, নির্বাচন কমিশন প্রতিটি ভোটারদের কাছ থেকে সহযোগিতা ও দোয়া কামনা করছে। আপনাদের প্রতিটি ভোট অনেক মূল্যবান, তাই নির্বাচন কমিশন মনে করে সকলে সকাল১০.০০টা হতে বেলা ০২.০০ টার মধ্যে কমিশনে উপস্থিত হয়ে তাঁদের পছন্দের প্রার্থীদের ভোট প্রদান করবেন। করোনা ভাইরাস এবং ভোট প্রদানের কক্ষ ছোট হওয়ার কারনে দলবদ্ধ ভাবে না এসে একজন একজন করে কক্ষে প্রবেশ করে ভোট প্রদানের অনুরোধ জানাচ্ছে, নির্বাচন কমিশনের বাহিরে ভোট শুরু থেকে শেষ পর্যন্ত সকল কর্মকর্তা নিরাপদ দুরত্বে বসে নির্বাচন কমিশনকে উজ্জীবিত করবেন বলে নির্বাচন কমিশন আশা করে।
নির্বাচন কমিশন-২০২২
অফিসার্স অ্যাসোসিয়েশন
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর