15/11/2025
আমরা গভীরভাবে শোকাহতো......🥲🥲🥲
Institute of Engineering and Technology (IET), Rangpur এর প্রতিষ্ঠাতা এবং বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ের অধীনে National Skill Development Authority (NSDA) এর বিশেষজ্ঞ মোঃ আব্দুর রাজ্জাক স্যার অদ্য ১৫ নভেম্বর ২০২৫ সকাল প্রায় আটটায় স্কয়ার হসপিটালে ইন্তেকাল করেন- ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ক্যান্সারের সঙ্গে দীর্ঘদিন লড়াইয়ের পর তাঁর এই প্রস্থান আমাদের সবার জন্য গভীর শোকের। তাঁর স্বপ্ন, পরিশ্রম আর অবদান আমাদের প্রতিষ্ঠানকে আজকের অবস্থানে নিয়ে এসেছে। আমরা তাঁর রুহের মাগফিরাত কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর আন্তরিক সমবেদনা জানাই। আল্লাহ্ তাঁকে জান্নাতুল ফেরদাউস দান করুন।
তাঁর শিক্ষাজীবন শুরু হয় ক্ষুদিরাম সরকারী প্রাথমিক বিদ্যালয়, শান্তিরাম, সুন্দরগন্জ, গাইবান্ধা; তিনি বেলকা এমসি উচ্চ বিদ্যালয়, সুন্দরগন্জ, গাইবান্ধা থেকে এসএসসি পাশ করেন; রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট ইন্সটিটিউটে ভর্তি হয়ে ইলেক্ট্রিক্যালে ডিপ্লোমা ইন্জিনিয়ারিং অধ্যয়ন শুরু করেন, তবে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট থেকে কোর্স সমাপন করেন; পরবর্তীতে BIT, Dhaka (বর্তমানে DUET) থেকে B.Sc. in Electrical & Electronic Engineering (EEE) অধ্যয়ন করেন; তিনি ইংল্যান্ডের Manchester University থেকে পোস্ট গ্রাজুয়েশন সমাপ্ত করেন।
তাঁর কর্মজীবন শুরু হয় চাঁদপুর শিপিং ইয়ার্ডে, তবে অল্প সময়ের ব্যবধানে তিনি বগুড়া পলিটেকনিক ইন্সটিটিউটের ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্টের জুনিয়র ইন্সট্রাক্টর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে তিনি বগুড়া পলিটেকনিক ইন্সটিটিউট ও রংপুর পলিটেকনিক ইন্সটিটিউট-এর ইলেক্ট্রনিক্স ডিপার্টমেন্টের চীফ ইন্সট্রাক্টর হিসাবে কর্মরত ছিলেন। তিনি দীর্ঘদিন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ডেপুটি কন্ট্রোলার হিসেবে কর্মরত ছিলেন। চাপাই নবাবগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউট হতে ভাইস প্রিন্সিপাল হিসেবে তিনি অবসর গ্রহণ করেন। বর্তমানে তিনি National Skill Development Authority (NSDA) তে কনসালটেন্ট হিসেবে কর্মরত ছিলেন।