বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর

  • Home
  • Bangladesh
  • Rangpur
  • বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর আনঅফিসিয়াল পেজ

বেরোবির হল খুলছে ২ নভেম্বর, সশরীর ক্লাস-পরীক্ষা ১১ নভেম্বরবেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) আবাসিক হলগুলো খুলবে আগামী...
30/10/2021

বেরোবির হল খুলছে ২ নভেম্বর, সশরীর ক্লাস-পরীক্ষা ১১ নভেম্বর

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) আবাসিক হলগুলো খুলবে আগামী ২ নভেম্বর এবং সশরীর ক্লাস-পরীক্ষা শুরু হবে ১১ নভেম্বর। শনিবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত সিন্ডেকেটের ৮২তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অষ্টম ব্যাচের ছোটভাই  Tanvir Alam Tushar  আজকে "I QUIT for ever" ফেসবুক স্ট...
07/10/2021

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অষ্টম ব্যাচের ছোটভাই Tanvir Alam Tushar আজকে "I QUIT for ever" ফেসবুক স্ট্যাটাস লিখে তার নিজ বাড়িতে সুইসাইড করেছে।

তার বাড়ি রংপুরের সদর উপজেলার সাহেবগঞ্জে।এখনো সুইসাইড করার কারণ জানা যায় নি।

23/07/2021

মান্না দে'র 'কফি হাউজের সেই আড্ডাটা' গানের ঢাকার মইদুল আর নেই!
বুধবার ঢাকার এ্যাপোলো হসপিটালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

03/10/2020
♠ব্রেকিং নিউজ ♠______________________________________________________রবীন্দ্র বিশ্ববিদ্যালয়,সিরাজগঞ্জ এর ২০১৭-১৮ সেশনের ...
07/01/2018

♠ব্রেকিং নিউজ ♠
______________________________________________________

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়,সিরাজগঞ্জ এর ২০১৭-১৮ সেশনের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
অাবেদনের সময়সীমাঃ ০৭ জানুয়ারি ২০১৮ থেকে ২৭ জানুয়ারি ২০১৮ পর্যন্ত
অাবেদন ফি- A ও B একত্রে ৭২০ টাকা।(সার্ভিস চার্জসহ)
ভর্তি পরিক্ষাঃ A ও B ইউনিটের ভর্তি পরিক্ষা অাগামী ০৯ ফেব্রুয়ারি ২০১৮ সকাল ১১.০০ থেকে ১২.০০ পর্যন্ত।
ফল প্রকাশ- ১০ ফেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারির মধ্যে।
★ইউনিট- A
অনুষদঃ কলা অনুষদ।
বিভাগ-
→১.রবীন্দ্র অধ্যয়ন বিভাগ।
→২.সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন বিভাগ।
★ইউনিট- B
অনুষদঃ সমাজবিজ্ঞান অনুষদ
বিভাগ-
→১.অর্থনীতি।
★মানবন্টন-
→১.বাংলা-২৪
→২.ইংরেজি-২৪
→৩.সাধারণজ্ঞান-২৪
★অাসন-
ইউনিট- A
অনুষদঃ কলা অনুষদ।
বিভাগ-
১.রবীন্দ্র অধ্যয়ন বিভাগ।
→মানবিক-২০
→বিজ্ঞান-১০
→ব্যবসায়-০৫
২.সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন বিভাগ।
→মানবিক-২০
→বিজ্ঞান-১০
→ব্যবসায়-০৫
ইউনিট- B
অনুষদঃ সমাজবিজ্ঞান অনুষদ
বিভাগ-
১.অর্থনীতি।
→মানবিক-২০
→বিজ্ঞান-১০
→ব্যবসায়-০৫
আবেদনের যোগ্যতা-
ইউনিট- A & B
মানবিক ও ব্যবসায়ঃ SSC+HSC=7.00
বিজ্ঞানঃ SSC+HSC=8.00
বি.দ্রঃ সকল শাখার শিক্ষার্থীর ক্ষেত্রে যে কোন পরিক্ষায় নূন্যতম জিপিএ ৩.০০ থাকতে হবে।
মোট সিট: ১০৫ টি
মানবিক = ৬০
বিজ্ঞান = ৩০
বানিজ্য = ১৫
★অন্যান্য তথ্য-
→১০০ নম্বরের ভর্তি পরিক্ষার মধ্যে ৭২ মার্কস হবে MCQ এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরিক্ষা হতে (১২+১৬)=২৮ মার্কস।
→বাংলা ও ইংরেজিতে পাস নম্বর যথাক্রমে ০৮ ও ০৫ নম্বর।
→প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে।
→SSC পাশের সাল ২০১৪/২০১৫ হতে হবে।
→HSC পাসের সাল ২০১৬/২০১৭ হতে হবে।

21/11/2017

শিফট ভিত্তিক পরীক্ষার সময় সূচি
( বেরোবি):
২৬ নভেম্বর:
এ ইউনিট- ১ ম শিফট- সকাল ৯টা থেকে ১০ টা; ২য় শিফট- বেলা ১১টা থেকে ১২ টা; ৩য় শিফট- দুপুর ১ টা ৩০ মিনিট থেকে ২ টা ৩০ মি. এবং ৪র্থ শিফট- বিকাল ৩ টা ৩০ মি. থেকে ৪ টা ৩০ মিনিট পর্যন্ত।
২৭ নভেম্বর:
বি ইউনিট- চারটা শিফটে একই সময়ে।
২৮ নভেম্বর:
সি ইউনিট- ১ম ও ২য় শিফট এবং
এফ ইউনিট ৩য় ও ৪র্থ শিফটে।
২৯ নভেম্বর:
ডি ইউনিট- ১ম ও ২য় শিফটে।
৩০ নভেম্বর:
ই ইউনিট- ১ম ও ২য় শিফটে।
সূত্র : জনসংযোগ দপ্তর,বেরোবি।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা ২৬-৩০ নভেম্বর অনুষ্ঠিত...
28/08/2017

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা ২৬-৩০ নভেম্বর অনুষ্ঠিত হবে। আগামী ২০ সেপ্টেম্বর থেকে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়ে চলবে ১০ নভেম্বর পর্যন্ত।

রোববার (২৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয় বলে বাংলানিউজকে নিশ্চিত করেছেন জনসংযোগ দফতরের সহকারী পরিচালক তাবিউর রহমান প্রধান।
ভর্তি পরীক্ষার বিস্তারিত বিজ্ঞপ্তি আকারে দ্রুতই পত্রিকায় প্রকাশ করা হবে বলে জানান তিনি।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নাজমুল আহসান কলিমউল্লাহর সভাপতিত্বে ভর্তি কমিটির বৈঠকে বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধানসহ সংশ্লিষ্ট ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।
ভর্তি পরীক্ষার যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েব সাইটে www.brur.ac.bd অথবা
www.admission.brur.ac.bd পাওয়া যাবে।

Begum Rokeya University, Rangpur

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শীতকালীন ছুটি মঙ্গলবার (২০ ডিসেম্বর) থেকে শুরু হচ্ছে।বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মু...
18/12/2016

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শীতকালীন ছুটি মঙ্গলবার (২০ ডিসেম্বর) থেকে শুরু হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইব্রাহীম কবীর জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আগামী ২০ ডিসেম্বর থেকে বিশ্ববিদ্যালযের শিক্ষা কার্যক্রম এবং ২১ ডিসেম্বর থেকে সকল প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। নির্ধারিত এই ছুটি চলবে ২৯ ডিসেম্বর পর্যন্ত। তবে আগামী ৩০ ও ৩১ ডিসেম্বর সাপ্তাহিক ছুটি হওয়ায় শিক্ষা কার্যক্রম ও প্রশাসনিক কার্যক্রম ১ জানুয়ারি থেকে যথারীতি শুরু হবে বলে তিনি জানান।

02/12/2016
01/12/2016

♠জরুরী ঘোষণা♣
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ভর্তি সাক্ষাৎকারের পুন:তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৪ ও ৫ জানুয়ারি,২০১৭ ইং। আজ বেলা ১১ টায় ভর্তি পরীক্ষা কমিটির জরুরী সভায় এ তারিখ নির্ধারণ করা হয়।

06/10/2016

পূজা ও আশুরার ছুটি
_______________________________________
সনাতন(হিন্দু) ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা এবং মুসলিম সম্প্রদায়ের পবিত্র আশুরা উপলক্ষ্যে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) আগামী রবিবার থেকে চারদিনের ছুটি ঘোষণা করা হয়েছে। আগামী ৯ অক্টোবর (রবিবার) শুরু হয়ে একাডেমিক ও প্রশাসনিক এ ছুটি শেষ হবে ১২ অক্টোবর।

জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আলী জানান, ৯ অক্টোবর একাডেমিক ছুটি শুরু হয়ে শেষ হবে ১২ অক্টোবর। তবে প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে ১০ অক্টোবর থেকে ১২ অক্টোবর পর্যন্ত। নির্ধারিত ছুটি শেষে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম চালু হবে ১৩ অক্টোবর বৃহস্পতিবার।
উল্লেখ্য, এ সময় বিশ্ববিদ্যালয়ের সাইবার সেন্টার, কেন্দ্রীয় লাইব্রেরি, মেডিকেল সেন্টারসহ পরিবহন ব্যবস্থা বন্ধ থাকবে।

Address

Rangpur
5400

Website

Alerts

Be the first to know and let us send you an email when বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share