BAUST Central Library

BAUST Central Library Basically baust library is a educational page where people can learn more.

20/04/2026

বিনামূল্যে কীভাবে পেইড রিসার্চ পেপার ডাউনলোড করবেন?

নিয়মিত গবেষণাপত্র পড়া একজন গবেষকের প্রতিদিনের গবেষণা কার্যক্রমের একটি অংশ। তবে অনেক আর্টিকেল সাবস্ক্রিপশন-ভিত্তিক হওয়ায় সেগুলো সরাসরি পড়তে বা ডাউনলোড করতে গেলে অনেক সময় টাকা খরচ করতে হয়। আমাদের মতো উন্নয়নশীল দেশের গবেষকদের জন্য এই খরচ বহন করা খুব কঠিন। তাহলে কীভাবে পেইড আর্টিকেলগুলো (Subscription) বিনামূল্যে ডাউনলোড করা সম্ভব?

কিছু নির্দিষ্ট পদ্ধতি আছে যার মাধ্যমে এই পেইড আর্টিকেলগুলো কোনো টাকা খরচ ছাড়াই ডাউনলোড করা সম্ভব।

✍️ Institutional Access

Institutional Access-এর মাধ্যমে বিভিন্ন জার্নাল ডাটাবেস ব্যবহার করে পেইড গবেষণাপত্র বিনামূল্যে ডাউনলোড করা যায়। এজন্য নিজের বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠানের লাইব্রেরি ওয়েবসাইটে গিয়ে E-resources বা Online Database অংশে প্রবেশ করে ScienceDirect, Springer, Wiley, Taylor & Francis, JSTOR, IEEE Xplore ইত্যাদি প্ল্যাটফর্ম থেকে প্রয়োজনীয় আর্টিকেল সার্চ করলেই সাধারণত “Full-text access” বা “Download PDF” অপশন দেখা যায়। এটি সম্পূর্ণ বৈধ এবং সবচেয়ে নিরাপদ উপায়।

✍️ ResearchGate

পেইড আর্টিকেল পাওয়ার আরেকটি সহজ উপায় হলো ResearchGate ব্যবহার করা। প্রায় সব প্রকাশিত আর্টিকেলই এই প্ল্যাটফর্মে পাওয়া যায়। আপনার প্রয়োজনীয় আর্টিকেলটি খুঁজতে ResearchGate-এ গিয়ে টাইটেল বা লেখকের নাম দিয়ে সার্চ করুন। যদি আর্টিকেলটি সেখানে পাওয়া যায়, তাহলে “Request full-text” নামে একটি অপশন দেখতে পাবেন। এই অপশনে ক্লিক করলে ResearchGate স্বয়ংক্রিয়ভাবে লেখকের কাছে মেসেজ পাঠানোর জন্য একটি ড্রাফট তৈরি করে। আপনাকে শুধু Send বাটনে ক্লিক করতে হবে। বেশিরভাগ সময় লেখকরা এই অনুরোধের প্রতিক্রিয়ায় আপনার ResearchGate এর প্রোফাইলে এবং ইমেইলে আর্টিকেলের PDF কপি পাঠিয়ে দেন। যদি কোনো লেখক সাড়া না দেন, তাহলে আর্টিকেলের মধ্যে থাকা corresponding author-এর ইমেইল ঠিকানা খুঁজে নিয়ে politely একটি মেইল পাঠান। মেইলে সংক্ষিপ্ত পরিচয় দিয়ে কেন আপনি সেই আর্টিকেলটি চান এবং গবেষণায় এর প্রয়োজনীয়তা উল্লেখ করলে বেশিরভাগ ক্ষেত্রে সাহায্য করেন।

✍️ The Wikipedia Library

The Wikipedia Library ব্যবহার করে অনেক পেইড আর্টিকেল অ্যাক্সেস করা যায়। এই প্ল্যাটফর্মের মাধ্যমে সাধারণভাবে ২০–৫০টিরও বেশি আন্তর্জাতিক academic databases এবং publishing platforms-এ প্রবেশ করা সম্ভব। তবে এই সংখ্যা সময়ের সাথে পরিবর্তন হতে পারে। এখানে জার্নাল আর্টিকেল, ই-বুক, রেফারেন্স বইসহ বিভিন্ন ধরনের ঐতিহাসিক ও ডিজিটাল ডকুমেন্ট পাওয়া যায়। সব অ্যাক্সেস একসাথে পাওয়া যায় না। আলাদা আলাদা ডাটাবেসের জন্য আবেদন করতে হয়। অনুমোদন পেলে নির্দিষ্ট সময়ের জন্য (যেমন ৬ মাস বা ১ বছর) অ্যাক্সেস দেওয়া হয়। আপনি যদি নিয়মিত Wikipedia-এ কাজ করেন, অ্যাকাউন্টের বয়স অন্তত ৬ মাস হয় এবং ৫০০টির বেশি এডিট থাকে, তাহলে আপনি আবেদন করে এই সুবিধা পেতে পারেন। অনুমোদন পেলে আপনি সরাসরি অনেক জার্নাল, বই এবং আর্কাইভে অ্যাক্সেস পাবেন এবং সেখান থেকে প্রয়োজনীয় গবেষণা আর্টিকেল ডাউনলোড করতে পারবেন।

✍️ SC/i-/Hu/b

Sc/i-/H/ub আধুনিক বিজ্ঞানের অন্যতম বিত/র্কিত প্রকল্পগুলির মধ্যে একটি। এই প্ল্যাটফর্মটি মূলত সাবস্ক্রিপশনভিত্তিক পেইড আর্টিকেলগুলো বিনামূল্যে অ্যাক্সেস করার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। Sc/i-Hu/b ওয়েবসাইটে ১৯৮০ থেকে ২০২০ সালের মধ্যে প্রকাশিত অধিকাংশ গবেষণাপত্র বিনামূল্যে ডাউনলোড করা যায়। তবে Sc/i-/Hu/b-এর ডোমেইন বিভিন্ন সময়ে পাবলিশারদের আইনি চাপের কারণে পরিবর্তন করা হয়। ফলে এটি নির্দিষ্ট কোনো একটি ডোমেইনে স্থায়ী থাকে না। বর্তমানে সচল এবং ব্যবহৃত ডোমেইনগুলোর মধ্যে রয়েছে: sc/i-/hu/b (./st, ./se, ./ren, ./do, ./ee, ./ru, ./live, ./wf, ./shop, ./box) ইত্যাদি। প্রথমে আপনি যে গবেষণাপত্রটি ডাউনলোড করতে চান তার DOI (Digital Object Identifier) নম্বর বা পুরো টাইটেল কপি করুন। এরপর ব্রাউজারে গিয়ে Sc/i-/Hu/b-এর কার্যকর ডোমেইন ঠিকানায় প্রবেশ করুন। ওয়েবসাইটে গেলে একটি সার্চ বক্স দেখতে পাওয়া যাবে, সেখানে আপনার কপি করা DOI বা টাইটেলটি পেস্ট করুন। তারপর “Open” বা সার্চ বাটনে ক্লিক করলে কিছুক্ষণের মধ্যেই কাঙ্ক্ষিত আর্টিকেলটি স্ক্রিনে চলে আসবে। এখান থেকে আপনি সহজেই PDF ফাইল ডাউনলোড করতে পারবেন। তবে মনে রাখতে হবে, Sc/i-/H/ub-এর মাধ্যমে সদ্য প্রকাশিত (২০২০ সালের পর) অনেক আর্টিকেল পাওয়া যায় না। সম্প্রতি প্রকাশিত আর্টিকেল ডাউনলোডের ক্ষেত্রে Sc/i-/Net (sc/i-/net[dot]xyz) ব্যবহার করা যেতে পারে। S/ci/DB-কেও Sc/i-/H/ub এর সম্প্রসারণ হিসেবে ধরা হয় এবং এটি তুলনামূলক সাম্প্রতিক পেপার ডাউনলোডে সাহায্য করে। Sc/i-/H/ub ব্যবহার করে পেইড কনটেন্ট ডাউনলোড করা অনেক দেশে কপিরাইট আইন লঙ্ঘন হিসেবে বিবেচিত। তাই এই ওয়েবসাইট ব্যবহার করার ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকা জরুরি।

✍️ Sci/ence H/ub Mu/tual Ai/d Com/munity

সম্প্রতি প্রকাশিত আর্টিকেল কিংবা এমন কিছু আর্টিকেল আছে যেগুলো কোনো কৌশল অবলম্বন করেই ডাউনলোড করা সম্ভব হয় না। এ ক্ষেত্রে Scie/nce H/ub Mu/tual Ai/d Com/munity (www. wos/onhj/. com) হতে পারে আরেকটি কার্যকর বিকল্প। এই কমিউনিটি-ভিত্তিক প্ল্যাটফর্মে সদস্যরা একে অপরকে পেইড আর্টিকেল ডেলিভারি করে সহযোগিতা করে। ব্যবহারকারী হিসেবে প্রথমে আপনাকে এই ওয়েবসাইটে একটি একাউন্ট খুলতে হবে এবং প্রতিদিন কমপক্ষে একবার লগইন করে কিছু পয়েন্ট সংগ্রহ করতে হবে। এই পয়েন্টই হলো আপনার মুদ্রা, যার মাধ্যমে আপনি “Post” অপশনে গিয়ে যেকোনো আর্টিকেলের DOI নম্বর লিখে “Quick Search” দিতে পারবেন। যদি সেই আর্টিকেল সিস্টেমে থেকে থাকে, তাহলে “New Reward” অপশনে ক্লিক করার পর সাধারণত ৪-৫ মিনিটের মধ্যে আপনার প্রোফাইলের Content অপশনের My Posts এ এবং ইমেইলে ঐ আর্টিকেলটি চলে আসবে। ব্যবহারকারীরা সাধারণত অত্যন্ত সক্রিয় এবং গবেষণার প্রতি সহানুভূতিশীল হওয়ায় এই প্ল্যাটফর্মে সহায়তা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি।

✍️ Access to Research

Access to Research যুক্তরাজ্যের একটি বিনামূল্যে রিসার্চ আর্টিকেল অ্যাক্সেস পরিষেবা। এখানে আনুমানিক ৩০ মিলিয়ন আর্টিকেল পাওয়া যায়। এখানে কোনো সাবস্ক্রিপশন বা পেমেন্ট ছাড়াই আর্টিকেল পড়ার সুযোগ পাওয়া যায়। এই প্ল্যাটফর্মটি মূলত পাবলিক লাইব্রেরির মাধ্যমে ব্যবহার করা হয়। ব্যবহারকারী ওয়েবসাইটের সার্চ সেকশনে টাইটেল, কীওয়ার্ড বা লেখকের নাম লিখে সার্চ করলে সংশ্লিষ্ট আর্টিকেল পাওয়া যায়। তবে কিছু সীমাবদ্ধতাও রয়েছে। সব জার্নাল এই প্ল্যাটফর্মে অন্তর্ভুক্ত নয় এবং ঘরে বসে সরাসরি ডাউনলোড বা অ্যাক্সেস করা সাধারণত সম্ভব নয়। তাই যদি কোনো প্রয়োজনীয় আর্টিকেল খুঁজে না পান, অথবা নিজে যুক্তরাজ্যে অবস্থান করার সুযোগ না থাকে, তাহলে পরিচিত কেউ UK-তে থাকলে তাদের সাহায্য নেওয়া যেতে পারে। তারা স্থানীয় লাইব্রেরিতে গিয়ে আপনার প্রয়োজনীয় আর্টিকেল সার্চ করে সংগ্রহ করতে পারেন।

— Azizul Haque
— Oriyet-অরিয়েট

https://thedailycampus.com/technology-news/250374?fbclid=IwdGRjcARPLfBjbGNrBE8tYWV4dG4DYWVtAjExAHNydGMGYXBwX2lkDDM1MDY4N...
17/04/2026

https://thedailycampus.com/technology-news/250374?fbclid=IwdGRjcARPLfBjbGNrBE8tYWV4dG4DYWVtAjExAHNydGMGYXBwX2lkDDM1MDY4NTUzMTcyOAABHiOz7Xc1jeh0Aue1ptTlcIzF7yePnrHNgmj_O9m_STE4KU0OquOv5T2_Velb_aem_u3LsQH_OY7Hlv0iHQAkpRQ

বাংলাদেশে প্রতি বছর লাখো তরুণ বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরোন। কিন্তু তাদের একটি বড় অংশ জানেন না কোন পথে এগোবেন, ক.....

10/04/2026
31/03/2026

যারা আন্ডারগ্র্যাডে পড়ছো এই পোস্টটা তোমাদের জন্য!

সত্যি বলতে University life শুধু ক্লাস, পরীক্ষা আর CGPA না।

এটা তোমার জীবনের turning point!

প্রতি বছর হাজার হাজার স্টুডেন্ট ভর্তি হয়।
কিন্তু ৪ বছর পর খুব কমজনই সত্যিকারের এগিয়ে থাকে।

কারণ বেশিরভাগই শুধু pass করতে চায়, খুব কমজন grow করতে চায়।

তুমি যদি সত্যিই আলাদা হতে চাও, তাহলে এখন থেকেই শুরু করো —

> লক্ষ্য ঠিক করো: ভবিষ্যতে কী করতে চাও?

> শুধু CGPA না, Skill build করো: Communication, Digital, Problem solving

> প্রযুক্তির user না, creator হও: Coding, AI, Data যেকোনো একটা শুরু করো

> প্রতিদিন একটু হলেও শেখো: ১ ঘণ্টা daily learning = huge difference

> ইংরেজি কমিউনিকেশন উন্নত করো: Global opportunity পাওয়ার জন্য খুব জরুরি

> ভালো বন্ধুবান্ধব বানাও: তোমার ৫ জন বন্ধু তোমার future

> ছোট প্রজেক্ট শুরু করো: শেখা জিনিস দিয়ে কিছু তৈরি করো

> Time management শিখো: discipline = success

> সিনিয়র এবং টিচারদের সাথে কানেক্ট থাকো: right path শিখবে

> Social media smart ভাবে ব্যবহার করো: শুধু scroll না, effective learning এর জন্য use করো

> শরীর ও মানসিক স্বাস্থ্যের খেয়াল রাখো: fit না থাকলে কিছুই সম্ভব না

> ব্যর্থতাকে গ্রহণ করতে শিখো: Fail করলে থেমে যেও না, এখান থেকেই শেখা শুরু।

তুমি এখন যা করছো ৪ বছর পরে সেটাই তোমার পুরো জীবনের trajectory ঠিক করবে।

Degree তোমাকে certificate দিবে। Skill তোমাকে life দিবে!

অনেকে ভাবে সময় আছে, পরে শুরু করবো!

কিন্তু সত্য হলো ‘later’ নামের কোনো সময় আসে না!

— Azizul Haque
— Oriyet-অরিয়েট

13/03/2026

Google Scholar: একটি সহজ ও সম্পূর্ণ গাইড

গবেষণার জগতে প্রবেশ করলে প্রথমেই যে টুলটির কথা প্রায় সবাই বলে, সেটি হলো Google Scholar। এটি মূলত গুগলের একটি ফ্রি একাডেমিক সার্চ ইঞ্জিন, যার মাধ্যমে গবেষণা নিবন্ধ, থিসিস, বই, কনফারেন্স পেপার, রিপোর্টসহ বিভিন্ন ধরনের একাডেমিক প্রকাশনা খুব সহজে খুঁজে পাওয়া যায়। বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের প্রকাশনা এক জায়গায় খুঁজে পাওয়ার কারণে এটি গবেষকদের জন্য অত্যন্ত উপকারী একটি প্ল্যাটফর্ম।

1.গবেষণার জন্য Google Scholar থেকে কি সুবিধা পাওয়া যায়?

1.1 বিনামূল্যে অ্যাক্সেস:অনেক গবেষণাপত্র ও উদ্ধৃতির তথ্য ফ্রি-তে পাওয়া যায়।
1.2 CitationTracking:নির্দিষ্টএকটি গবেষণা কতবার উদ্ধৃত হয়েছে তা দেখা যায়, যা গবেষণার গুরুত্ব বোঝার ক্ষেত্রে সহায়ক।
1.3 Author Profile:গবেষকরা নিজের প্রোফাইল তৈরি করতে পারেন, যেখানে তাদের প্রকাশনা ও citation metrics স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়।
1.4 Wide Coverage:বিশ্বের বিভিন্ন জায়গার একাডেমিক প্রকাশনা, প্রি-প্রিন্ট, থিসিস, কনফারেন্স পেপার সবকিছু একসাথে পাওয়া যায়।
1.5. Research Alerts:নির্দিষ্ট বিষয়ে নতুন প্রকাশনা বের হলে ইমেইলের মাধ্যমে নোটিফিকেশন পাওয়া যায়।
1.6 Related Research:একটি গবেষণা পড়ার সময় সংশ্লিষ্ট আর্টিকেলও সাজেস্ট করে, ফলে একই বিষয়ের আরও গভীর তথ্য পাওয়া যায়।

2.গুগল স্কলারের লিমিটেশন কী কী?

2.1 প্রিমিয়াম জার্নালের সীমিত অ্যাক্সেস:অধিকাংশ প্রখ্যাত জার্নালের ফুল টেক্সট অ্যাক্সেস করতে হলে আলাদা সাবস্ক্রিপশন বা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল অ্যাক্সেস প্রয়োজন।
2.2 ডেটার গুণগত মান:কখনো কখনো ডুপ্লিকেট আর্টিকেল, অপ্রাসঙ্গিক রেফারেন্স বা ভুল citation দেখা যায়।
2.3ফিল্টারিং-এরসীমাবদ্ধতা:Scopus বা Web of Science এর মতো উন্নত ফিল্টার নেই, তাই নির্ভুলভাবে জার্নালের র‌্যাঙ্ক বা কোয়ালিটি বোঝা কঠিন।

3.গুগল স্কলারের সীমাবদ্ধতা কাটাতে কোন বিকল্প ব্যবহার করা যেতে পারে?

★Scopus বিস্তৃত citation database, উন্নত ফিল্টার ও citation analysis সুবিধা।
★Web of Science সবচেয়ে নির্ভুল রেফারেন্স ট্র্যাকিং সিস্টেম।
★ResearchGate গবেষক নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম, যেখানে অনেক সময় ফুল টেক্সট আর্টিকেল সরাসরি লেখকের কাছ থেকে পাওয়া যায়।
★PubMed (বিশেষ করে বায়োমেডিক্যাল গবেষণায়) ফ্রি ও নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম।
★CORE / Semantic Scholar ফ্রি এবং AI-চালিত গবেষণা সার্চ ইঞ্জিন।

প্রশ্ন 4: গুগল স্কলার ব্যবহার করতে কি আলাদা অ্যাকাউন্ট প্রয়োজন?
উত্তর: না, সাধারণ সার্চের জন্য প্রয়োজন নেই। তবে নিজের প্রোফাইল তৈরি ও citation ট্র্যাক করার জন্য গুগল অ্যাকাউন্ট প্রয়োজন।

প্রশ্ন 5: কিভাবে Google Scholar থেকে নিজের রেফারেন্স সংগ্রহ করা যায়?
উত্তর: গুগল স্কলার বিভিন্ন citation format (APA, MLA, Chicago ইত্যাদি) সাপোর্ট করে, যেগুলো সরাসরি কপি করা যায়।

প্রশ্ন 6: গবেষণা ট্রেন্ড বা নতুন বিষয় জানার ক্ষেত্রে গুগল স্কলার কতটা সহায়ক?
উত্তর: Scholar Alerts চালু করলে যেকোনো নির্দিষ্ট টপিকের নতুন গবেষণা বের হলে ইমেইল পাওয়া যায়, যা সর্বশেষ তথ্য জানার জন্য অত্যন্ত সহায়ক।

প্রশ্ন 7: গুগল স্কলার কি প্লেজিয়ারিজম চেক করতে ব্যবহার করা যায়?
উত্তর: সরাসরি না। তবে ডুপ্লিকেট বা একই বিষয়ভিত্তিক গবেষণা খুঁজে বের করতে সহায়ক।
Google Scholar সম্পর্কে অতিরিক্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

প্রশ্ন 8: Google Scholar Profile কেন গুরুত্বপূর্ণ?
উত্তর: একটি Google Scholar Profile থাকলে গবেষকের সব প্রকাশনা এক জায়গায় দেখা যায়। এছাড়া h-index, i10-index এবং মোট citation সংখ্যা স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়, যা গবেষকের একাডেমিক প্রভাব বোঝাতে সাহায্য করে।

প্রশ্ন 9: h-index কী এবং Google Scholar এ এটি কেন গুরুত্বপূর্ণ?
উত্তর: h-index হলো একটি মেট্রিক যা গবেষকের প্রকাশনা এবং সেগুলোর citation এর প্রভাবকে একসাথে মূল্যায়ন করে। উদাহরণস্বরূপ, যদি একজন গবেষকের h-index 10 হয়, তাহলে তার অন্তত 10টি গবেষণা প্রত্যেকটি কমপক্ষে 10 বার করে উদ্ধৃত হয়েছে।

প্রশ্ন 10: i10-index কী?
উত্তর: i10-index হলো এমন একটি মেট্রিক যা দেখায় একজন গবেষকের কতটি প্রকাশনা কমপক্ষে 10 বার citation পেয়েছে। এটি Google Scholar এর একটি সহজ citation metric।

প্রশ্ন 11: Google Scholar-এ Advanced Search কীভাবে সাহায্য করে?
উত্তর: Advanced Search ব্যবহার করে নির্দিষ্ট লেখক, নির্দিষ্ট জার্নাল, নির্দিষ্ট শব্দগুচ্ছ বা নির্দিষ্ট বছরের মধ্যে প্রকাশিত গবেষণা খুঁজে পাওয়া যায়।

প্রশ্ন 12: Google Scholar Library কী?
উত্তর: ব্যবহারকারী যেসব গবেষণা পরে পড়তে চান, সেগুলো Save করে নিজের Library তে রাখতে পারেন। এতে গুরুত্বপূর্ণ আর্টিকেল সংগঠিতভাবে সংরক্ষণ করা যায়।

প্রশ্ন 13: “Cited by” অপশন কেন গুরুত্বপূর্ণ?
উত্তর: কোনো একটি গবেষণা কতগুলো নতুন গবেষণায় উদ্ধৃত হয়েছে তা “Cited by” অপশনের মাধ্যমে দেখা যায়। এর মাধ্যমে গবেষণার প্রভাব ও নতুন সংশ্লিষ্ট গবেষণা খুঁজে পাওয়া যায়।

প্রশ্ন 14: “Related articles” ফিচার কীভাবে কাজে লাগে?
উত্তর: একটি নির্দিষ্ট গবেষণার সাথে সম্পর্কিত অন্যান্য গবেষণাপত্র দেখায়, যা একই বিষয়ে আরও বিস্তৃত তথ্য পেতে সাহায্য করে।

প্রশ্ন 15: Google Scholar Metrics কী?
উত্তর: Google Scholar Metrics বিভিন্ন জার্নাল ও প্রকাশনার প্রভাব (impact) পরিমাপ করার একটি টুল, যেখানে h5-index ও h5-median এর মাধ্যমে জার্নালের প্রভাব বোঝা যায়।

প্রশ্ন 16: Google Scholar কি গবেষকদের জন্য নেটওয়ার্কিং সুবিধা দেয়?
উত্তর: সরাসরি নেটওয়ার্কিং সুবিধা না থাকলেও গবেষকদের প্রোফাইল, প্রকাশনা এবং citation দেখে সহজেই তাদের কাজ সম্পর্কে জানা যায় এবং যোগাযোগের সুযোগ তৈরি হয়।

প্রশ্ন 17: Google Scholar কি প্রি-প্রিন্ট (preprint) আর্টিকেল দেখায়?
উত্তর: হ্যাঁ, অনেক সময় arXiv, SSRN বা অন্যান্য preprint server এর গবেষণাও Google Scholar এ পাওয়া যায়।

প্রশ্ন 18: Google Scholar কি গবেষণার জন্য প্রথম ধাপ হিসেবে ব্যবহার করা উচিত?
উত্তর: হ্যাঁ। গবেষণার প্রাথমিক সাহিত্য (literature) খুঁজে বের করার জন্য Google Scholar অত্যন্ত কার্যকর একটি মাধ্যম। এরপর মানসম্মত জার্নাল যাচাই করতে Scopus বা Web of Science ব্যবহার করা ভালো।

গুগল স্কলার নিঃসন্দেহে গবেষকদের জন্য একটি সহজলভ্য ও শক্তিশালী টুল। তবে এর সীমাবদ্ধতাও রয়েছে, বিশেষ করে প্রিমিয়াম কনটেন্ট ও উন্নত ফিল্টারিং-এর ক্ষেত্রে। তাই একজন গবেষকের জন্য এটি প্রাথমিক তথ্য খুঁজে বের করার চমৎকার মাধ্যম হলেও, গভীর বিশ্লেষণ ও মানসম্মত রেফারেন্সের জন্য Scopus, Web of Science, অথবা অন্যান্য বিকল্প ব্যবহার করা প্রয়োজন।

Imam Hasan Al-Amin | Mathematics Educator & Researcher | ইমাম হাসান আল- আমীন

Google সম্প্রতি Artificial Intelligence-এর উপর একটি নতুন official certification চালু করেছে। এই কোর্সটি beginner থেকে শুর...
05/03/2026

Google সম্প্রতি Artificial Intelligence-এর উপর একটি নতুন official certification চালু করেছে।

এই কোর্সটি beginner থেকে শুরু করে professional level পর্যন্ত practical skills গড়ে তুলতে সাহায্য করবে।

মোট ৭টি কোর্সের মাধ্যমে step-by-step শেখানো হবে। Zero knowledge থেকেও শুরু করা সম্ভব।

এখানে ২০টির বেশি real-world task ও project আছে, যেগুলো CV ও LinkedIn profile-এ যোগ করতে পারবেন।

বর্তমানে জনপ্রিয় এবং industry-relevant tools যেমন Gemini, NotebookLM এবং AI Studio ব্যবহার শেখানো হবে।

AI কীভাবে research, writing, productivity, data analysis এবং decision making-এ ব্যবহার করা যায়, তার বাস্তব উদাহরণও শেখানো হবে।

Google-এর Scholarships অথবা Coursera platform-এর Financial Aid ব্যবহার করলে এই certificate সম্পূর্ণ ফ্রিতে পাওয়ার সুযোগ রয়েছে।

Google ১৬,০০০ scholarship দিচ্ছে, যাতে প্রয়োজনীয় শিক্ষার্থীরা সহজে এই certificate অর্জন করতে পারে।

AI শেখা এখন ভবিষ্যতের জন্য একটি গুরুত্বপূর্ণ দক্ষতা।
https://grow.google/intl/ssa-en/google-career-certificates/?fbclid=IwdGRjcAQV8iljbGNrBBXyIGV4dG4DYWVtAjExAHNydGMGYXBwX2lkDDM1MDY4NTUzMTcyOAABHmTjobxTKpF4WynsGOEYb63qOXRf0kxd3LRB_nv_blz9pJOhuljQbf7jbbvI_aem_etWgF364JR06LhzUARZZ2w

Earn job-ready skills in IT Support, Project Management, Data Analytics, UX Design and Digital Marketing & E-Commerce with Google Career Certificates.

Coding For Entrepreneurs (30 Days of Python) নামে GitHub Repository-তে শুরু থেকে ৩০ দিনে Python শেখার একটি Roadmap দেওয়া...
03/02/2026

Coding For Entrepreneurs (30 Days of Python) নামে GitHub Repository-তে শুরু থেকে ৩০ দিনে Python শেখার একটি Roadmap দেওয়া আছে।

এটি সম্পূর্ণ Free।

এখানে Environment Setup থেকে শুরু করে Variables, Loops, Functions, Classes, এবং Object-Oriented Programming (OOP) বিষয়গুলো ধারাবাহিকভাবে শেখানো হয়।

প্রতিদিনের জন্য আলাদা Lesson ও Practice Exercise থাকায় শেখাটা আরও Practical হবে।

যারা Python Programming শেখা শুরু করতে চায়, তাদের জন্য এটি একটি চমৎকার Free GitHub Resource.

https://github.com/codingforentrepreneurs/30-Days-of-Python-3.6?fbclid=IwdGRjcAPuSBZjbGNrA-5IDWV4dG4DYWVtAjExAHNydGMGYXBwX2lkDDM1MDY4NTUzMTcyOAABHqnYVw2lnvW8JHh_Y79X3yfvLDkWkZIBMINk2MaNPf4ZduNBiIac5g1pBjc-_aem_pbD074ce2d1v75_lAVTTzQ

This is a soon-to-be archived project version of 30 Days of Python. The original tutorial still works but we have an updated version in the works right now. - codingforentrepreneurs/30-Days-of-Pyth...

Central Library Service Schedule During Semester Break
06/01/2026

Central Library Service Schedule During Semester Break

Address

Saidpur

Telephone

+8801769662699

Website

Alerts

Be the first to know and let us send you an email when BAUST Central Library posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to BAUST Central Library:

Share