08/04/2026
শোক সংবাদ
গাছুয়া কাটগড় ইসলামিয়া ফাজিল মাদ্রাসার প্রাক্তন ছাত্র পরিষদের সম্মানিত সভাপতি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আব্দুর রব হলের মুহতারাম পেশ ইমাম জনাব মীর মোহাম্মদ মুছলেহ উদ্দিন ভাইয়ের মমতাময়ী মা গতরাত ৩:৫০ মিনিটে সন্দ্বীপ মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।😭
মরহুমার রূহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহ তায়ালা তাঁকে জান্নাতুল ফেরদৌস নসীব করুন এবং পরিবারকে ধৈর্য ধারণের তাওফিক দান করুন। আমিন।