দেওদীঘি কে.এম.উচ্চ বিদ্যালয়

দেওদীঘি কে.এম.উচ্চ বিদ্যালয় SCHOOL CODE: 3734, EIIN :104985
E-m@il: [email protected]
WEB: www.deodighikmhighschool.edu.bd
Abdul Aziz
Head Teacher

SSC RESULT -2023
28/07/2023

SSC RESULT -2023

14/09/2022
SSC RESULT -2019
06/05/2019

SSC RESULT -2019

26/02/2019

চট্টগ্রাম বোর্ড
ব্যবসায় উদ্যোগ
(সেট-গ) (তারিখ: ২৬/০২/২০১৯)
উত্তরসমূহ:
১। কলারোয়া গ্রামের মানুষ কোন মাধ্যমে আম বিক্রি করে ন্যায্যমূল্য পাচ্ছে?
উ: (ঘ) সমবায় সমিতি
২। নতুন পদ্ধতির ফলে কলারোয়া গ্রামের লোকজন-
উ: (ঘ) i, ii ও iii
৩। বিমান কয়টি পক্ষ থাকে?
উ: (ক) দুই
৪। ফ্রানসাইজিং ব্যবসায়ের পক্ষ হলো-
উ: (গ) ii ও iii
৫। ব্যবসায় পরিকল্পনা প্রণয়নে মাইক্রোস্ক্রিনিং-এর উপাদান হলো-
উ: (ক) i ও ii
৬। সহায়তার ধরন অনুযায়ী সংরক্ষণমূলক সহায়তা কোনটি?
উ: (খ) প্রাথমিক মূলধনের যোগান দেওয়া
৭। কুটির শিল্পের সর্বোচ্চ জনবল কতজন?
উ: (ক) দশ
৮। জনাব সাইফুল ব্যবসায়ের ক্ষেত্রে নেতাকর্মীদের মতামতের প্রাধান্য দেন না। জনাব সাইফুলের নেতৃত্বের ধরণ কোনটি?
উ: (খ) স্বৈরতান্ত্রিক
৯। কর্মীদের মধ্যে দায়িত্ব ও ক্ষমতা বন্টনকে কি বলা হয়?
উ: (খ) সংগঠিতকরণ
১০। কোনটি সমর্থনমূলক সহায়তা?
উ: (ক) অনুপ্রেরণামূলক প্রশিক্ষণ
১১। মহিলা অধিদপ্তরে নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ প্রদান করে-
উ: (ক) i ও ii
১২। একজন ব্যবসায়ীর প্রতিষ্ঠানের শ্রমিক ও কর্মচারীদের প্রতি দায়িত্ব-
উ: (খ) i ও iii
১৩। নৈতিকতা মানুষের কোনটির সাথে জড়িত?
উ: (গ) বুদ্ধিমত্তার
১৪। রনি ও জনি চুক্তি অনুযায়ী ব্যবসায় শুরু করলেন। তাদের ব্যবসায়টি কোন ধরনের?
উ: (গ) অংশীদারি
১৫। কোন কোন কৃষিপণ্য সরাসরি ভোক্তার নিকট বিক্রয় করা হয়?
উ: (ক) ধান, ফলমূল, সবজি
১৬। কোন ধরনের নেতৃত্বে সিদ্ধান্ত গ্রহণের বিলম্ব হয়?
উ: (গ) মুক্ত
১৭। জনাব শেখ বশির উদ্দীন কর্মীদের দক্ষতা বৃদ্ধির জন্য কোন পদক্ষেপ গ্রহণ করেছেন?
উ: (ঘ) প্রশিক্ষণ প্রদান
১৮। জনাব শেখ বশির উদ্দনি এর জন্য ব্যবসায়ের অনুকূল পরিবেশ সৃষ্টিতে কাজ করেছে-
উ: (ঘ) i, ii ও iii
১৯। আত্মকর্মসংস্থানের জন্য কর্মীর সবচেয়ে বড় মূলধন কী?
উ: (গ) নিজের দক্ষতা
২০। আত্মকর্মসংস্থানের উপযুক্ত ক্ষেত্র নির্বাচনে বিবেচ্য বিষয়-
উ: (গ) ii ও iii
২১। উদ্দীপকের ইয়াছিনরা কোন প্রতিষ্ঠান হতে প্রশিক্ষণ গ্রহণ করেছেন?
উ: (ঘ) যুব প্রশিক্ষণ কেন্দ্র
২২। ইয়াছিনদের কার্যক্রমের ফলে-
উ: (ঘ) i, ii ও iii
২৩। কোম্পানির মূলধনের ক্ষুদ্রতম অংশকে কী বলে?
উ: (খ) শেয়ার
২৪। কী অনুযায়ী মূলধনের ক্ষুদ্রতম অংশকে কী বলে?
উ: (ঘ) চুক্তি
২৫। বি এস টি আই কোন মন্ত্রণালয়ের অধীনস্থ সংস্থা?
উ: (খ) শিল্প
২৬। কোন শিল্পটির মধ্যে ভিন্নতা পরিলক্ষিত হয়?
উ: (খ) পর্যটন
২৭। কোন কাজটি বিপণন কার্যাবলির বহির্ভূত?
উ: (ক) শিল্পজাত পণ্য উৎপাদন করা
২৮। কোন উদ্যোক্তা দেশের সর্ববৃহৎ বেসরকারি চিকিৎসা মহাবিদ্যালয় স্থাপন করে?
উ: (খ) জহুরুল ইসলাম
২৯। ব্যবসায় হলো-
উ: (ক) i ও ii
৩০। সফল উদ্যোক্তা কিভাবে সিদ্ধান্ত নেন?
উ: (খ) বিচার-বিশ্লেষণের মাধ্যমে

20/02/2019

চট্টগ্রাম বোর্ড
বাংলাদেশ ও বিশ্বপরিচয়
(সেট-ক) (তারিখ: ২০/০২/২০১৯)
উত্তরসমূহ:
১। মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে?
উ: (খ) কর্নেল (অব.) এম.এ.জি ওসমানী
২। কার নেতৃত্বে তমদ্দুন মজলিস গঠিত হয়?
উ: (ঘ) অধ্যাপক আবুল কাশেম
৩। জোয়ার-ভাটা অর্থনীতিতে
কীভাবে প্রভাব ফেলে?
উ: (খ) নদীর মোহনায় পলি জমা করে
৪। অস্থায়ী সরকার গঠনের প্রধান
উদ্দেশ্য কী ছিল?
উ: (গ) মুক্তিযুদ্ধের পক্ষে জনমত তৈরি করা
৫। মূল মধ্যরেখায় যখন শুক্রবার মধ্যাহ্ন ১৮০
ডিগ্রি পশ্চিম দ্রাঘিমায় তখন সময় কত
হবে?
উ: (ক) শুক্রবার রাত ১২ টা
৬। আন্তর্জাতিক সংস্থার কোন কাজটির
মাধ্যমে নারী অধিকার প্রতিষ্ঠিত হয়?
উ: (ঘ) সিডও সনদ
৭। ভোটার তালিকা তত্ত্বাবধায়ন করা
কার কাজ?
উ: (খ) নির্বাচন কমিশন
৮। আছিয়া বেগম কোন প্রতিষ্ঠান
থেকে ঋণ গ্রহণ করেন?
উ: (গ) গ্রামীণ ব্যাংক
৯। ‘P ও ‘Q’ ব্যাংক দুটির মধ্যে স্পষ্ট
পার্থক্য পরিলক্ষিত হয়-
উ: (ঘ) i, ii ও iii
১০। শিল্পের অগ্রগতির ফলে কীভাবে
সামাজিক দূরত্ব সৃষ্টি হয়?
উ: (খ) জনগণকে শহরমুখী করে
১১। সংসদীয় ব্যবস্থা গুরুত্বপূর্ণ কেন?
উ: (গ) জবাবদিহিমূলক সরকার
পরিচালনার জন্য
১২। ভাষা আন্দোলন আমাদের-
উ: (ঘ) i, ii ও iii
১৩। শীতকালে বাতাসে জলীয়বাষ্পের
পরিমাণ কম থাকে কেন?
উ: (ক) সূর্য বিপরীত গোলার্ধে অবস্থান
করায়
১৪। কোনটির মাধ্যমে নির্বাচন
প্রক্রিয়া শুরু হয়?
উ: (ঘ) নির্বাচনি তফসিল ঘোষণা
১৫। ‘ক’ দেশের মাথাপিছু আয় কত?
উ: (খ) ৫০০ মার্কিন ডলার
১৬। ‘ক’ দেশটির বৈশিষ্ট্য হলো-
উ: (গ) কৃষির উপর নির্ভরশীলতা
১৭। বাংলাদেশ সরকার প্রাথমিক
শিক্ষার দায়িত্ব গ্রহণ করে কীভাভে?
উ: (ঘ) প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের
মাধ্যমে
১৮। ভূমিকম্পের লঘু বলয়ে অবস্থিত স্থান
কোনটি?
উ: (ক) খুলনা
১৯। চিত্রের ‘B’ চিহ্নিত গ্রহটির নাম
কী?
উ: (গ) বৃহস্পতি
২০। ‘A’ ও ‘C’ চিহ্নিত গ্রুহ দুটির মধ্যে
প্রায় মিল রয়েছে-
উ: (ক) i ও ii
২১। বৈজ্ঞানিক আবিষ্কার কোন ধরনের
সম্পদ?
উ: (ঘ) আন্তর্জাতিক
২২। বাংলাদেশের প্রশাসনিক
কাঠামোর দ্বিতীয় স্তর কোনটি?
উ: (খ) বিভাগীয় প্রশাসন
২৩। প্রাচীনকাল থেকে মানুষ নিচের
কোনট অনুসরণ করে আসছে?
উ: (খ) ঐশ্বরিক আইন
২৪। মানচিত্রের ‘A’ চিহ্নিত নদীটির
নাম কী?
উ: (ক) পদ্মা
২৫। ‘B’ স্থানের নদীটি
অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হওয়ার কারণ
কী?
উ: (ঘ) এটি চট্টগ্রাম শহরের খুব কাছে
২৬। কোনটির মাধ্যমে সমাজে
হিংসাত্মক কার্যক্রম রোধ করা যায়?
উ: (ক) বৈষম্যরোধ দ্বারা
২৭। সরকারের উপবৃত্তির প্রকল্প চালুর ফলে-
উ: (খ) গ্রামের মেয়েদের শিক্ষার হার
বেড়েছে
২৮। জাতিসংঘের উদ্ধান্তু বিষয়ক
হাইকমিশন বাংলাদেশে কাজ করছে-
উ: (ঘ) i, ii ও iii
২৯। “সামাজিক পরিবর্তন হচ্ছে
সামাজিক সংগঠনের মধ্যকার
পরিবর্তন।”-উক্তিটি কার?
উ: (খ) কিংসলে ডেভিসের
৩০। সামাজিকীকরণের ফলে শিশুর-
উ: (ঘ) i, ii ও iii

14/02/2019

চট্টগ্রাম বোর্ড
পদার্থবিজ্ঞান
(সেট-ক)
উত্তরসমূহ: (তারিখ-১৪/০২/২০১৯)
১। নিচের কোন শর্তটি পড়ন্ত বস্তুর সূত্রের ক্ষেত্রে বেশি গুরুত্বপূর্ণ?
উ: (ক) স্থির অবস্থান থেকে পড়া
২। তীর ধনুকের তারকে টেনে রাখলে সৃষ্টি হয়-
উ: (ঘ) i, ii ও iii
৩। সুমন কর্দমাক্ত রাস্তায় হাঁটতে গিয়ে পড়ে গেলে কোন ঘর্ষণের সৃষ্টি হয়?
উ: (ক) পিছলানো ঘর্ষণ
৪। জড়তার পরিমাপ কোনটি?
উ: (গ) ভর
৫। কোনো পদার্থের মোট তাপের পরিমাণ অণুগুলোর মোট গতিশক্তির সাথে কিভাবে সম্পর্কযুক্ত?
উ: (ক) সমানুপাতিক
৬। শক্তির মাত্রা কোনটি?
উ: (খ) ML2 T-1
৭। নিচের কোন রাশিটি ছাড়া হুকের সূত্র অকার্য কর হবে?
উ: (ঘ) স্থিতিস্থাপক সীমা
৮। এভারেস্ট পর্বতশৃঙ্গের উপর বায়ুমন্ডলীয় পারদ চাপ কত হবে?
উ: (ঘ) 22.8 cm
৯। একটি তড়িচ্চালক শক্তি 10ওহম এবং অভ্যন্তরীণ রোধ 1ওহম। 2ওহম এবং 4ওহম মানের রোধ দুটি শ্রেণি এবং সমান্তালে পৃথকভাবে বর্তনীর সাথে যুক্ত করলে তড়িৎ প্রবাহের পার্থক্য কত হবে?
উ: (ক) 20/7 A
১০। স্পন্দনরত কণার গতির সামগ্রিক অবস্থাকে কি বলে?
উ: (ক) দশা
১১। সম্পূর্ণ ঘর আলোকিত হয় নিচের কোনটির কারণে?
উ: (গ) ব্যাপ্ত প্রতিফলন
১২। উপরের চিত্রের তথ্যের আলোকে কোনটি সঠিক?
উ: (খ) B-এর বিম্বের জন্য কমপক্ষে দুটি রশ্মি লাগবে
১৩। মার্বেলটির গড় দ্রুতি কত হবে?
উ: (গ) 6.25 ms-1
১৪। উদ্দীপকের তথ্যের আলোকে-
উ: (খ) i ও iii
১৫। উপরের চিত্রের আলোকে কোনটি সঠিক?
উ: (খ) ফোকাস দূরত্ব ঋণাত্মক হবে
১৬। তড়িৎ আধানরূপে শক্তি সঞ্চয় করে রাখার যান্ত্রিক কৌশলকে কী বলে?
উ: (গ) ধারক
১৭। কোনো তড়িৎক্ষেত্রের কোনো বিন্দুতে 15C এর একটি আহিত বস্তু স্থাপন করে ঐ বিন্দুতে তড়িৎ তীব্রতার মান 20NC-1 পেতে হলে কত বল প্রয়োগ করতে হবে?
উ: (ঘ) 300N
১৮। নির্দিষ্ট তাপমাত্রায় কোন শর্তের উপর আপেক্ষিক রোধ নির্ভর করে?
উ: (গ) পরিবাহীর উপাদানের উপর
১৯। কম্যুটের কি দিয়ে তৈরি করা হয়?
উ: (খ) তামা
২০। একটি ট্রান্সফরমারের মুখ্যকুণ্ডলীর পাকসংখ্যা 50 এবং তড়িৎ প্রবাহ 5A গৌণকুণ্ডলীর পাকসংখ্যা 500 হলে গৌণকুণ্ডলীর তড়িৎ প্রবাহ কত হবে?
উ: (ঘ) 0.5A
২১। কোন যন্ত্রে ট্রান্সডিউসার দেখা যায়?
উ: (ক) আল্ট্রাসনোগ্রাফি
২২। এনজিওগ্রাফি ব্যবহার করা হয়-
উ: (গ) ii ও iii
২৩। উপরের চিত্রের আলোকে তরঙ্গটির-
উ: (ঘ) i, ii ও iii
২৪। চিত্র: A-এর ক্ষেত্রে নিচের কোনটি সঠিক?
উ: (খ) ছিন্নায়িত মানে পরিবর্তিত হতে পারে
২৫। চিত্র: B এবং চিত্র: C-এর তথ্যের আলোকে-
উ: (খ) i ও iii

14/02/2019

চট্টগ্রাম বোর্ড
ফিন্যান্স এন্ড ব্যাংকিং
(সেট-ঘ)
উত্তরসমূহ: (তারিখ-১৪/০২/২০১৯)
১। ব্যবসায়ে পণ্য বৈচিত্রায়ন করলে-
উ: (ঘ) বিক্রয় বৃদ্ধি ও ঝুঁকি হ্রাস পাবে
২। একজন দর্জি দোকানদার তার দৈনন্দিন খরচগুলো স্বল্পমেয়াদি তহবিল থেকে নির্বাহ করে থাকেন। এক্ষেত্রে তিনি অর্থায়নের কোন নীতি অনুসরণ করেন?
উ: (খ) উপযুক্ততা নীতি
৩। ডিবেঞ্চারের সুবিধা কোনটি?
উ: (ক) নির্দিষ্ট সময়
৪। আফজল এন্ড কোং এর নগদ প্রবাহ ১ কোটি টাকা এবং নিট মুনাফা ৮০ লক্ষ টাকা। উক্ত কোম্পানির অবচয়ের পরিমাণ কত?
উ: (ক) 20 লক্ষ
৫। কাগজি মুদ্রা প্রচলনের কারণ ছিল-
উ: (গ) ii ও iii
৬। "Bancus" কী ধরনের শব্দ?
উ: (খ) প্রাচীন ল্যাটিন
৭। ব্যাংক ব্যবস্থাপকের নির্দেশনার ফলে ‘মুন’ ব্যাংকের কোন কাজটি সম্পাদন হবে?
উ: (ক) ঋণ আমানত সৃষ্টি
৮। কোন পরিস্থিতিতে ব্যাংক নিজেরই গ্রাহকের সাথে সম্পর্কের অবসান ঘটাতে পারে?
উ: (গ) গারনিশি অর্ডর জারি করলে
৯। ব্যাংক ব্যবস্থার প্রয়োজনীয়তা দেখা দেয় কখন?
উ: (গ) মুদ্রা প্রচলনের পর
১০। শামীম কোন ধরনের ব্যাংকে হিসাব খুলেছেন?
উ: (খ) বাণিজ্যিক ব্যাংক
১১। শামীম যে ব্যাংকের মাধ্যমে দৈনন্দিন লেনদেন সম্পন্ন করেন গ্রাহকের প্রেক্ষাপটে উক্ত ব্যাংকের উদ্দেশ্য হতে পারে-
উ: (গ) ii ও iii
১২। ব্যাংক ও তার গ্রাহকের মধ্যে কোন ধরনের সম্পর্ক বিদ্যমান?
উ: (ঘ) বন্ধক দাতা ও গ্রহীতা
১৩। কোন হিসাবে জমাতিরক্ত টাকা উত্তোলন করা যায়?
উ: (ক) চলতি হিসাব
১৪। বাণিজ্যিক ব্যাংকের তহবিলের গুরুত্বপূর্ণ বাহ্যিক উৎস কোনটি?
উ: (ঘ) আমানত গ্রহণ
১৫। কোন ব্যাংক বৈদেশিক মুদ্রার আগমন ও নির্গউমন নিয়ন্ত্রণ করে?
উ: (ঘ) বিনিময় ব্যাংক
১৬। এখানে ‘গ’ ব্যাংকের কাজটি হচ্ছে-
উ: (খ) নিকাশ ঘরের
১৭। ব্যাংক কিভাবে আন্তর্জাতিক বাণিজ্যের প্রসার ঘটায়?
উ: (ক) অর্থনৈথিক উন্নয়নে সাহায্য করে
১৮। বৈদেশিক বিনিময় নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলি হলো-
উ: (খ) i ও iii
১৯। পাবলিক লিমিটেড কোম্পানির মুনাফা লভ্যাংশ হিসাবে কাদের মধ্যে বন্টিত হয়?
উ: (খ) শেয়ার হোল্ডারদের
২০। বাণিজ্য ঘাটতি পূরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কোনটি?
উ: (খ) রেমিটেন্স
২১। উদ্দীপকে উল্লিখিত অর্থায়নের উৎস হচ্ছে-
উ: (খ) i ও iii
২২। ট্রাক ব্যবহারের উৎসটি বিবেচনা করার যৌক্তিকতা হচ্ছে-
উ: (ক) i ও ii
২৩। অনিশ্চয়তার যে অংশটুকু পরিমাপ করা হয় তা কি দ্বারা প্রকাশ করা হয়?
উ: (গ) ঝুঁকি
২৪। কোম্পানি দেউলিয়া হয় কি কারণে?
উ: (খ) আর্থিক ঝুঁকি বেশি হলে
২৫। সুযোগ ব্যয়কে অর্থায়ন কি বলা হয়?
উ: (গ) সময় মূল্য
২৬। কোন খাতে বিনিয়োগের সুযোগ সবচেয়ে বেশি?
উ: (খ) ডিবেঞ্চার
২৭। আর্থিক ঝুঁকি সৃষ্টি হয় কিভাবে?
উ: (ক) দায় পরিশোধের অক্ষমতা থেকে
২৮। মূলধন বাজেটিং এর ব্যর্থতার দায়ভার নিতে হয় কখন?
উ: (গ) অর্থ বিনিয়োগকারীকে
২৯। বর্তমানে জামিলের ব্যবসায়ের ঋণমূলধন কত?
উ: (ক) 15 লক্ষ
৩০। মূলধন কাঠামো পরিবর্তনে জামিল বিবেচনা করেছেন-
উ: (খ) i ও iii

03/02/2019

চট্টগ্রাম বোর্ড
বাংলা ২য় পত্র
উত্তরসমূহ:
১। কোনটি ঘোষ-মহাপ্রাণ ধ্বনি?
উ: ক) ভ।
২। নিচের কোন বাক্যটিতে অব্যয়ের বিশেষণ ব্যবহৃত হয়েছে?
উ: গ) ধিক তারে শতধিক নির্লজ্জ যে জন।
৩। সন্ধিতে ‘দ’ কিংবা ‘ধ’ এর পরে ‘স’ থাকলে ‘দ’ ও ‘ধ’ এর স্থলে কোন ধ্বনি হয়?
উ: খ) অঘোষ অল্পপ্রাণ ধ্বনি।
৪। ‘মহকুমা’ শব্দটি কোন ভাষা থেকে আগত?
উ: ঘ) আরবি।
৫। বাক্য পাঠকালে সুস্পষ্টতা বা অর্থ-বিভাগ দেখানোর জন্য যেখানে স্বল্প বিরতির প্রয়োজন, সেখানে কোন বিরাম চিহ্ন ব্যবহৃত হয়?
উ: ঘ) কমা।
৬। তৎসম শব্দে কোন বর্গীয় বর্ণেল সঙ্গে যুক্ত ‘ন’ কখনও ‘ণ’ হয় না?
উ: ক) ত।
৭। কোন বাচ্যে ক্রিয়াপদ সর্বদাই কর্তার অনুসারী হয়?
উ: ক) কর্তৃবাচ্য।
৮। যৌগিক ক্রিয়ার উদাহরণ কোনটি?
উ: গ) সাইরেন বেজে উঠল।
৯। কোন বাক্যে আপাদন কারকে সপ্তমী বিভক্তির প্রয়োগ রয়েছে?
উ: খ) আমি কি ডরাই সখি ভিখারি রাঘবে?
১০। পূর্বস্বরের সঙ্গে মিল রেখে স্বর সঙ্গতির কারণে ‘অ’ বিবৃত হয়েছে কোনটিতে?
উ: ক/খ) বৈধতা/ কলম (বোর্ড বইয়ের ১৮ নং পৃষ্ঠা)
১১। বিষয়ক অর্থে ‘ষ্ণিক (ইক) প্রত্যয় যুক্ত হয়েছে কোন শব্দটিতে?
উ: ঘ) সাময়িক (সামরিক) (বোর্ড বইয়ের ৯৩ নং পৃষ্ঠা)
১২। যুগ্মরীতিতে গঠিত দ্বিরুক্ত শব্দ কোনটি?
উ: খ) চুপচাপ।
১৩। অর্থের সংগতি রক্ষার জন্য পরোক্ষ উক্তিতে কিসের পরিবর্তন করতে হয়?
উ: খ) ক্রিয়া ও সর্বনাম পদের।
১৪। হিন্দি নিয়মে সাধিত তারিখ বাচক শব্দ কোনটি?
উ: ক) তেসরা।
১৫। দুমড়া, মুচড়া-কোন আদিগণের অন্তর্ভুক্ত?
উ: ঘ) উল্টা।
১৬। পরপদে রাজি, গ্রাম, বৃন্দ, গণ, যূথ ইত্যাদি সমষ্টিবাচক শব্দ থাকলে কোন সমাস হয়?
উ: খ) খ) ষষ্ঠী তৎপুরুষ।
১৭। ‘যা চিন্তা করা যায় না’-এক কথায় কী হবে?
উ: গ) অচিন্ত্য।
১৮। ত্রিশ লক্ষ শহীদের রক্তে বাংলাদেশ স্বাধীন হয়েছে। বাক্যটি কোন কালের?
উ: ঘ) নিত্যবৃত্ত বর্তমান।
১৯। ‘সারাটি সকাল তোমার আশায় বসে আছি’-এখানে পদাশ্রিত নির্দেশকটি কী অর্থ প্রকাশ করছে?
উ: ক) নিরর্থকতা।
২০। ‘কেতা দুরস্ত’ বাগধারাটির অথর্খ কী?
উ: খ) পরিপাটি।
২১। কোন শব্দে প্রত্যয় ‘উপজীবিকা’ অর্থে ব্যবহৃত হয়েছে?
উ: গ) মেছো।
২২। বাক্যে সাধারণত কোন কোন ধাতু গঠিত ক্রিয়াপদ উহ্য থাকে?
উ: ক) হ, আছ।
২৩। বিশেষণ গঠনে কোন প্রত্যয়টি ব্যবহৃত হয়?
উ: ঘ) আই।
২৪। নিত্য সমাসের উদাহরণ কোনটি?
উ: ঘ) নিরানব্বই।
২৫। দুটো সমবর্ণের একটির পরিবর্তনকে কী বলে?
উ: গ) বিষমীভবন।
২৬। ‘খাসমহল’ শব্দের ‘খাস’ কোন ধরনের উপসর্গ?
উ: ক) আরবি।
২৭। ‘উদয়াস্ত পরিশ্রম করব, তথাপি অন্যের দ্বারস্থ হব না’-বাক্যটি-
উ: খ) যৌগিক বাক্য।
২৮। ‘এ’ ধ্বনির সংবৃত উচ্চারণ হয় কোনটিতে?
উ: ঘ) কেহ।
২৯। নিত্য স্ত্রীবাচক শব্দ কোনটি?
উ: ক) অর্ধাঙ্গিনী।
৩০। ‘আগুন’ এর প্রতিশব্দ কোনটি?
উ: ঘ) হুতাশন।

02/02/2019

★★★বাংলা ১ম পত্র★★★
১। ‘ঝর্ণার গান’ কবিতায় কে ভয় দেখায়?
উ: খ) ঝুম পাহাড়
২। ‘বহিপীর’ নাটকে “বইয়ের ভাষার মতো আর ভাষা নেই”-এটা কার উক্তি?
উ: গ) হাতেম আলীর
৩। উদ্দীপকের ভাবটি তোমার পঠিত কোন প্রবন্ধে পাওয়া যায়?
উ: গ) শিক্ষা ও মনুষ্যত্ব
৪। উদ্দীপকের ভাবটি নিচের কোন উক্তির জন্য প্রযোজ্য?
উ: খ) সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত
৫। “তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা” কবিতায় কার কপাল ভাঙল?
উ: খ) সাকিনা বিবির
৬। “পীর সাহেবকে যা বলার আমিই বলব”-খোদেজার এরূপ উক্তিতে কোন ভাব প্রকাশ পেয়েছে?
উ: ক) সহানুভূতি
৭। উদ্দীপকের প্রথম চলণের ভাব “জীবন সঙ্গীত কবিতার কোন চরণটিতে প্রকাশ পায়?
উ: গ) আয়ু যেন শৈবালের নীর
৮। উদ্দীপকের মূলভাব যে দিক থেকে “জীবন সঙ্গীত” কবিতার মূলভাবের সাথে সঙ্গতিপূর্ণ-
i. জীবনের ক্ষণস্থায়ী
ii. সময়ের কাজ সময়ে করা
iii. জ্ঞানীদের পথ অনুসরণ করা
নিচের কোনটি সঠিক?
উ: গ) i ও ii
৯। ‘আমি কোন আগন্তুক নই’ কবিতায় কবি পুবের কোনটিকে সাক্ষী করেছেন?
উ: খ) পুকুর
১০। ‘বই পড়া’ প্রবন্ধের আলোকে শিক্ষা সম্পর্কে আমাদের বিশ্বাস কোন ধরনের?
উ: গ) অর্থপ্রাপ্তি
১১। “আব্দুর রহমান তাড়াতাড়ি এসে অভয় বাণী দিল।”-এ বাক্যে আব্দুর রহমান কিসের অভয় বাণী দিল?
উ: খ) খাবারের
১২। “তারি সাথে বিরহী মায়ের একেলা পরান দোলে।”-এ চরণে ‘দোলে’ শব্দ দ্বারা পল্লি জননী কবিতায় বোঝান হয়েছে-
i. শংকা
ii. দোলা
iii. ভয়
নিচের কোনটি সঠিক?
উ: ঘ) i ও iii
১৩। উদ্দীপকের আমাদের মধ্যে ‘সুভা’ গল্পের সুভার কোন বৈশিষ্ট্যটির মিল খুঁজে পাওয়া যায়?
উ: ঘ) প্রতিবন্ধকতা
১৪। উদ্দীপকের আচমার কোন দিকটি সুভার মায়ের সাথে সামঞ্জস্যপূর্ণ?
উ: ঘ) উৎকন্ঠা
১৫। ‘রানার’ কবিতায় রানার দস্যুর চেয়ে বেশি ভয় পায় কাকে?
উ: গ) সূর্য ওঠাকে
১৬। “আমি শোধ নিতে জানি”-এ বাক্যের বুধার কোন ভাবটি প্রকাশ পেয়েছে?
উ: গ) প্রতিবাদ
১৭। “স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো” কবিতায় লোহার শ্রমিকরা কেন এসেছিল?
উ: ঘ) বঙ্গবন্ধুর বক্তব্য শুনতে
১৮। “সে আরেক আবর্জনা”-নিমগাছ গল্পে ‘আবর্জনা’ বলতে গল্পকার কী বোঝাতে চেয়েছেন?
উ: ঘ) জঞ্জাল
১৯। উপরিউক্ত চরণদ্বয়ের ভাবের সাথে কোন কবিতার মূরভাবের মিল লক্ষ করা যায়?
উ: ঘ) সাহসী জননী বাংলা
২০। দেশি ভাষায় যার মন জুড়ায় না তাকে কবি কী করতে বলেছেন?
উ: ঘ) দেশ ত্যাগ করতে
২১। ‘পয়লা বৈশাখ’ প্রবন্ধের আলোকে ‘আইন-ই-আকবরী’ কত বছর আগে রচিত হয়?
উ: ঘ) সাড়ে তিনশ’ বছর
২২। ‘মমতাদি’ গল্পে মাস্টারের চড় খেয়ে কার গালে আঙ্গুলের দাগ হয়েছিল?
উ: ক) অবনির
২৩। “অভাগীর স্বর্গ ” গল্পে মা কাঙালীকে কার কাছ থেকে আলতা আনতে বলেছিল?
উ: ঘ) নাপতে বৌদি
২৪। “পল্লিসাহিত্য” প্রবন্ধে বর্ণিত চীন দেশে সংগঠিত গল্প কোনটি?
উ: ক) আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপ
২৫। “উপেক্ষিত শক্তির উদ্বোধন” প্রবন্ধের ছোটলোক সম্প্রদায় আমাদের দেশের কত আনা?
উ: ঘ) দশআনা
২৬। “চালা হাতুড়ি শাবল চালা”- ‘মানুষ’ কবিতার এ চরণে কোন ভাব প্রকাশ পেয়েছে?
উ: খ) ধ্বংস
২৭। উদ্দীপকের ছগির মহাজনের শেষ সিদ্ধান্তটি বহিপীরের কো চারত্রিক বৈশিষ্ট্যের সাথে সংগতিপূর্ণ?
উ: ঘ) ধূর্ততা
২৮। উদ্দীপকের বদি মিয়ার মনোভাব যে দৃষ্টিকোণ থেকে হাতেম আলীর সাথে মিল রেয়েছে তা হলো-
i. মানবিকতা
ii. বিচক্ষণতা
iii. বদান্যতা
নিচের কোনটি সঠিক?
উ: গ) i ও ii
২৯। বুধা কাকে ভিতুর ডিম বলেছিল?
উ: খ) রানিকে
৩০। “যেথায় লোকে তুচ্ছ নিয়ে
তুষ্ট থাকে ভাই।”- ‘আশা’ কবিতায় ‘তুচ্ছ’ শব্দ দ্বারা কী বোঝান হয়েছে?
উ: ঘ) সামান্য

01/02/2019

আগামীকাল থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। সকল পরীক্ষার্থীদের প্রতি রইল অনেক অনেক শুভ কামনা।

Address

Deodighi
Satkania
4386

Alerts

Be the first to know and let us send you an email when দেওদীঘি কে.এম.উচ্চ বিদ্যালয় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to দেওদীঘি কে.এম.উচ্চ বিদ্যালয়:

Share