EduDose BD

EduDose BD Is the fb page created especially for HSC students. Here you will fine the latest videos.

ঈদ উপলক্ষে > ইদ উপলক্ষ্যে ✅['ইদ' শব্দের অর্থ—ইসলাম ধর্মাবলম্বীদের প্রধান উৎসব (ইদুল ফিতর বা ইদুল আজহা); খুশি, উৎসব; ঈদ-এ...
20/03/2026

ঈদ উপলক্ষে > ইদ উপলক্ষ্যে ✅

['ইদ' শব্দের অর্থ—ইসলাম ধর্মাবলম্বীদের প্রধান উৎসব (ইদুল ফিতর বা ইদুল আজহা); খুশি, উৎসব; ঈদ-এর সংগততর ও অপ্রচলিত বানান।
[উপ+√লক্ষ্+য = উপলক্ষ্য > উপলক্ষ্যে]

✍️ (Admin post)

ঐতিহ্যবাহী শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজের এক বিজ্ঞপ্তিতে কিছু বাংলা বানান ভুল চোখে পড়েছে।শুদ্ধীকরণ:✅ ‌শেখ > শেখ [শব্দের শু...
19/03/2026

ঐতিহ্যবাহী শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজের এক বিজ্ঞপ্তিতে কিছু বাংলা বানান ভুল চোখে পড়েছে।
শুদ্ধীকরণ:
✅ ‌শেখ > শেখ [শব্দের শুরুর এ-কারে মাত্রা হয় না।]
✅ কলারোয়া সাতক্ষীরা > কলারোয়া, সাতক্ষীরা
✅ মোবা: > মোবা. [সংক্ষেপণের পরে ডট (.) দেওয়া সমীচীন।]
✅ সুত্র- > সূত্র:/সূত্র— [এখানে হাইফেন হবে না। হাইফেন দুটো শব্দকে একত্রে করে। যেমন: মা-বাবা, ভাই-বোন, দেশে-বিদেশে ইত্যাদি।]
✅ তারিখঃ> তারিখ. [বিসর্গ (ঃ) কোনো যতিচিহ্ন নয়, এটি বাংলা বর্ণমালার একটি বর্ণ, এর নিজস্ব উচ্চারণ আছে। পদান্তে অবস্থিত বিসর্গ বর্ণের উচ্চারণ: হ্। যতিচিহ্ন হিসেবে ব্যবহৃত কোলন (:) বা সংক্ষেপণচিহ্নের (.) স্থলে বিসর্গ বিধেয় নয়।]
✅ ফরম > ফর্ম [বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান, পৃষ্ঠা: ৮৯২]
✅ এতদ্বারা > এতদ্দ্বারা [এতদ্বারা= এত+দ্বারা। ‘এত’ অর্থ অতিরিক্ত, বিশাল বা বেশি পরিমাণ। সুতরাং ‘এতদ্বারা’ কথার অর্থ হয়: অতিরিক্ত দ্বারা, বিশাল দ্বারা বা বেশি পরিমাণ দ্বারা। অন্যদিকে এতদ্দ্বারা= এতদ্‌+দ্বারা। ‘এতদ্’ অর্থ এটা, ইহা বা এর। সুতরাং ‘এতদ্দ্বারা‘ অর্থ: এর দ্বারা, এটার দ্বারা, ইহার দ্বারা বা এর দ্বারা। সূত্র: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান, পৃষ্ঠা: ২৩৮।]
✅ এইচ,এস,সি > এইচএসসি [বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান [পরিমার্জিত সংস্করণের তৃতীয় পুনর্মুদ্রণ (এপ্রিল ২০১৮)] বলছে, ‘ডিগ্রি’-র নামের বানানের সংক্ষেপণে ডট (.) থাকবে না। লিখতে হবে ডট (.) ছাড়া এবং নিরেটভাবে। যেমন:
এইচএসসি (HSC), এসএসসি (SSC), এমএ (MA), এমএসসি (MSc), এমডি (MD), এমকম (MCom), বিএ (BA), বিএল (BL), বিএসসি (BSc), বিকম (BCom)। যেমন: এসএমএস, প্রকৃতি, ঢাবি. ইউএনও। ব্যতিক্রম: এম বি বি এস। অন্যান্য সংক্ষেপণের ক্ষেত্রেও ‘মুণ্ডমাল শব্দের’ ন্যায় একই রীতি অনুসৃত হবে।]
✅ বি,এম,টি > বিএমটি [প্রাগুক্ত]
✅ শিক্ষবর্ষ > শিক্ষাবর্ষ
✅শ্রেণী > শ্রেণি [যেসব তৎসম শব্দে ই ঈ বা উ ঊ উভয় শুদ্ধ কেবল সেসব শব্দে ই বা উ এবং তার কারচিহ্ন হবে। যেমন: কিংবদন্তি, খঞ্জনি, চিৎকার, চুল্লি, তরণি, ধমনি, ধরণি, নাড়ি, পঞ্জি, পদবি, পল্লি, ভঙ্গি, মঞ্জরি, মসি, যুবতি, রচনাবলি, লহরি, শ্রেণি, সরণি, সূচিপত্র; উর্ণা, উষা। সূত্র: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান, পৃষ্ঠা: ১২৫৮।]
✅ এইচ,এস,সি > এইচএসসি [প্রাগুক্ত]
✅ বি,এম,টি > বিএমটি [প্রাগুক্ত]
✅ ফরম > ফর্ম [বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান, পৃষ্ঠা: ৮৯২]
✅ ইংরেজী > ইংরেজি
✅ ফরম > ফর্ম [প্রাগুক্ত]
✅ পুরণ > পূরণ
✅ ফরম > ফর্ম [প্রাগুক্ত]
✅ ডিগ্রি > ডিগ্রী [কলেজটির নাম 'শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজ'। কিন্তু একই লেখায় একদম নিচে 'ডিগ্রি' লেখা হয়েছে। যা ভুল।]

✅ডিগ্রী> ডিগ্রি [বিদেশি শব্দের বাংলা বানানে ঈ-কার পরিহার্য।বাএআবাঅ, পৃষ্ঠা: ৫৬৭]
#বানান

📅 ১৯ মার্চ: ইতিহাসের দিনপঞ্জি১৯ মার্চ—ইতিহাসের পাতায় এক গুরুত্বপূর্ণ দিন। নানা ঘটনা, জন্ম ও মৃত্যু মিলিয়ে দিনটি হয়ে উঠেছ...
19/03/2026

📅 ১৯ মার্চ: ইতিহাসের দিনপঞ্জি

১৯ মার্চ—ইতিহাসের পাতায় এক গুরুত্বপূর্ণ দিন। নানা ঘটনা, জন্ম ও মৃত্যু মিলিয়ে দিনটি হয়ে উঠেছে স্মরণীয়। নিচে গুছিয়ে তুলে ধরা হলো এই দিনের উল্লেখযোগ্য তথ্যগুলো—

✨ উল্লেখযোগ্য ঘটনাবলি

🔹 ১৯৪৪: আজাদ হিন্দ ফৌজ প্রথমবারের মতো উত্তর-পূর্ব ভারতে জাতীয় পতাকা উত্তোলন করে।
🔹 ১৯৪৮: পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ ঢাকা সফরে আসেন।
🔹 ১৯৭১: স্বাধীনতা যুদ্ধের প্রাক্কালে গাজীপুরের জয়দেবপুরে বীর জনতা পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে।
🔹 ১৯৭২: বাংলাদেশ-ভারত মৈত্রী চুক্তি স্বাক্ষরিত হয়—দুই দেশের সম্পর্কের এক নতুন অধ্যায় শুরু।
🔹 ১৯৯১: বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
🔹 ২০১৭: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল তাদের শততম টেস্ট ম্যাচে জয়লাভ করে ইতিহাস গড়ে।

🎂 এই দিনে জন্মগ্রহণ

🎉 ১৮১৩: ডেভিড লিভিংস্টোন — মানবতাবাদী অভিযাত্রী।
🎉 ১৮২১: রিচার্ড ফ্রান্সিস বার্টন — ভূগোলবিদ ও কূটনীতিক।
🎉 ১৯০২: ভূপেন্দ্রকিশোর রক্ষিত রায় — ব্রিটিশবিরোধী বিপ্লবী।
🎉 ১৯১৯: সিকান্দার আবু জাফর — কবি ও সাংবাদিক।
🎉 ১৯৪৩: মারিও মোলিনা — নোবেলজয়ী রসায়নবিদ।
🎉 ১৯৫৫: ব্রুস উইলিস — বিশ্বখ্যাত অভিনেতা।
🎉 ১৯৭৬: আলেসান্দ্রো নেস্টা — কিংবদন্তি ফুটবলার।
🎉 ১৯৮৪: তনুশ্রী দত্ত — অভিনেত্রী ও মডেল।

🕊️ এই দিনে মৃত্যু

⚫ ১৯০৯: চারুচন্দ্র বসু — বিপ্লবী।
⚫ ১৯৫০: এডগার রাইস বারোজ — ‘টারজান’ সিরিজের স্রষ্টা।
⚫ ১৯৮৭: লুই দ্য ব্রয় — নোবেলজয়ী পদার্থবিজ্ঞানী।
⚫ ১৯৯৭: পূর্ণেন্দু পত্রী — কবি ও শিল্পী।
⚫ ২০০১: আবু জাফর ওবায়দুল্লাহ — প্রখ্যাত কবি।
⚫ ২০০৮: আর্থার সি ক্লার্ক — কিংবদন্তি সায়েন্স ফিকশন লেখক।
⚫ ২০২২: সাহাবুদ্দীন আহমদ — সাবেক রাষ্ট্রপতি।
⚫ ২০২২: দিলারা হাশেম — বরেণ্য সাহিত্যিক।

✨ সংক্ষেপে:
১৯ মার্চ শুধু একটি দিন নয়—এটি ইতিহাস, সংগ্রাম, অর্জন ও স্মৃতির এক অনন্য সমন্বয়।

✨ ইদবিষয়ক কিছু শব্দের শুদ্ধ বানান ✨আমরা অনেক সময় ইদ সংক্রান্ত কিছু শব্দ ভুলভাবে লিখে ফেলি। নিচে সঠিক বানানগুলো দেওয়া হলো...
16/03/2026

✨ ইদবিষয়ক কিছু শব্দের শুদ্ধ বানান ✨
আমরা অনেক সময় ইদ সংক্রান্ত কিছু শব্দ ভুলভাবে লিখে ফেলি। নিচে সঠিক বানানগুলো দেওয়া হলো—

🔸 ❌ সাহরী ➡️ ✅ সেহরি
🔸 ❌ ঈদ ➡️ ✅ ইদ
🔸 ❌ ঈদি ➡️ ✅ ইদি
🔸 ❌ ঈদুলফিতর ➡️ ✅ ইদুলফিতর
🔸 ❌ ঈদগাহ ➡️ ✅ ইদগাহ
🔸 ❌ পাঞ্জাবী ➡️ ✅ পাঞ্জাবি
🔸 ❌ কুলাকুলি ➡️ ✅ কোলাকুলি
🔸 ❌ যাকাত ➡️ ✅ জাকাত
🔸 ❌ ফেতরা ➡️ ✅ ফিতরা
🔸 ❌ আঁতর ➡️ ✅ আতর
🔸 ❌ ঈমান ➡️ ✅ ইমান
📚 সূত্র: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান
🌙 আসুন, পবিত্র ইদকে ঘিরে আমাদের লেখালেখিতেও শুদ্ধ বানান ব্যবহার করি।
সবাইকে আগাম ইদ মোবারক 🤲🌙

বর্তমান জাতীয় সংসদের স্পিকার সম্পর্কে এই তথ্যটি কি জানতেন? 🇧🇩বীর বিক্রম মেজর (অব.) হাফিজউদ্দিন আহমেদ শুধু একজন রাজনীতিব...
12/03/2026

বর্তমান জাতীয় সংসদের স্পিকার সম্পর্কে এই তথ্যটি কি জানতেন? 🇧🇩
বীর বিক্রম মেজর (অব.) হাফিজউদ্দিন আহমেদ শুধু একজন রাজনীতিবিদই নন—তিনি ছিলেন দেশের ক্রীড়া ইতিহাসেরও উজ্জ্বল এক নাম।
তিনি একসময় পাকিস্তান জাতীয় ফুটবল দলের অধিনায়ক ছিলেন। পরবর্তীতে স্বাধীন বাংলাদেশের ফুটবল অঙ্গনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাঁর অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ ফিফা কর্তৃক বিংশ শতাব্দীর সেরা বাংলাদেশি ফুটবলার হিসেবেও স্বীকৃতি পান।
মুক্তিযুদ্ধের সাহসী যোদ্ধা হিসেবে তিনি পেয়েছেন “বীর বিক্রম” খেতাব।
একজন মানুষ—মুক্তিযোদ্ধা, ফুটবলার, অধিনায়ক, রাজনীতিবিদ এবং আজ দেশের জাতীয় সংসদের স্পিকার।
#বাংলাদেশ

জাতীয় দিবস হিসেবে নতুন করে চূড়ান্ত হলো ‍দুই দিবস #আগস্ট #জুলাই Follow: EduDose BD
12/03/2026

জাতীয় দিবস হিসেবে নতুন করে চূড়ান্ত হলো ‍দুই দিবস
#আগস্ট
#জুলাই
Follow: EduDose BD

২০ রমজান — ঐতিহাসিক মক্কা বিজয়আজ ২০ রমজান, ইসলামের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল দিন। হিজরতের অষ্টম বছরে এই দিনে মহানবী হযরত মু...
10/03/2026

২০ রমজান — ঐতিহাসিক মক্কা বিজয়
আজ ২০ রমজান, ইসলামের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল দিন। হিজরতের অষ্টম বছরে এই দিনে মহানবী হযরত মুহাম্মদ (সা.) প্রায় ১০ হাজার সাহাবিকে সঙ্গে নিয়ে মক্কা বিজয় করেন।

এই বিজয়ের সবচেয়ে অনন্য দিক ছিল—এটি ছিল প্রায় বিনা রক্তপাতে সংঘটিত এক ঐতিহাসিক বিজয়। মক্কায় প্রবেশের পর নবীজি (সা.) পবিত্র কাবা শরীফ থেকে ৩৬০টি মূর্তি অপসারণ করেন এবং সত্যের বিজয়ের ঘোষণা দেন।

মক্কা বিজয়ের পর তিনি তাঁর শত্রুদের প্রতিশোধ না নিয়ে বরং ক্ষমা ও মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন। তিনি ঘোষণা দেন—
“আজ তোমাদের ওপর কোনো অভিযোগ নেই, তোমরা সবাই মুক্ত।”

✨ মক্কা বিজয় আমাদের শিক্ষা দেয়—সত্যের বিজয় অবশ্যম্ভাবী, আর ধৈর্য, ন্যায় ও ক্ষমাই ইসলামের প্রকৃত শক্তি।

“ভিডিও” নয়, প্রমিত বানান হবে “ভিডিয়ো”আমরা দৈনন্দিন ব্যবহারে সাধারণত “ভিডিও” লিখে থাকি। কিন্তু বাংলা একাডেমি আধুনিক বাং...
09/03/2026

“ভিডিও” নয়, প্রমিত বানান হবে “ভিডিয়ো”
আমরা দৈনন্দিন ব্যবহারে সাধারণত “ভিডিও” লিখে থাকি। কিন্তু বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুযায়ী এর প্রমিত বানান হলো “ভিডিয়ো”।
🔹 উচ্চারণ: ভিডিও
🔹 উৎস: ল্যাটিন
🔹 অর্থ: ছবি ও শব্দ ধারণ করে রাখার এক ধরনের বিদ্যুতিন পদ্ধতি (video)।
📖 সূত্র: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান
পৃষ্ঠা: ১০৪৮
তাহলে প্রশ্ন থেকেই যায়—
আপনি লিখেন “ভিডিও”, নাকি অভিধান অনুযায়ী “ভিডিয়ো”? 🤔

বাংলা ভাষা ও শিক্ষার ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র মদনমোহন তর্কালঙ্কার। শিক্ষার প্রসার, সাহিত্যচর্চা এবং সমাজজাগরণে তাঁর অব...
09/03/2026

বাংলা ভাষা ও শিক্ষার ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র মদনমোহন তর্কালঙ্কার। শিক্ষার প্রসার, সাহিত্যচর্চা এবং সমাজজাগরণে তাঁর অবদান আজও গভীরভাবে স্মরণীয়।
১৮৫৮ সালের ৯ মার্চ মাত্র ৪১ বছর বয়সে তিনি পরলোকগমন করেন, কিন্তু তাঁর কর্ম ও চিন্তাধারা বাংলা ভাষা ও সাহিত্যের ইতিহাসে চিরকাল জ্বলজ্বল করে থাকবে।
আজ তাঁর মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি এই মহান শিক্ষাবিদ ও সাহিত্যিককে। 🌿📚
EduDose BD
#মদনমোহন_তর্কালঙ্কার
#বাংলা_সাহিত্য
#বাংলা_ভাষা
#শিক্ষাবিদ

ইদ ✅ঈদ ❎
08/03/2026

ইদ ✅
ঈদ ❎

স্বাধীনতা পুরস্কার ২০২৬ বেগম খালেদা জিয়া (মরণোত্তর)স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষাসহ দেশগঠনে সার্বিক অবদান
08/03/2026

স্বাধীনতা পুরস্কার ২০২৬
বেগম খালেদা জিয়া (মরণোত্তর)
স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষাসহ দেশগঠনে সার্বিক অবদান

Address

Satkhira

Alerts

Be the first to know and let us send you an email when EduDose BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to EduDose BD:

Share