31/10/2025
From:তোমার ছেড়ে যাওয়া এক বেহায়া।
To :প্রিয় আধারি,
জানো আধারি, আমি তোমাকে কতটা ভালোবাসি সেটা কেউ বুঝবে না।তোমাকে হারানো, তোমাকে অন্য কারও হতে দেখা।তোমার গায়ে অন্যের ছোঁয়া ভাবতেই আমার বুকটা ছিঁড়ে যায়।আমি জানি, তুমি চাইলেও আমার হতে পারবে না।যেদিন তুমি চলে গেলে, সেদিনই আমি ভেতরে ভেতরে ভেঙে পড়েছিলাম।তবু আমি এখনো তোমাকেই ভাবি, তোমার হাসি, তোমার কণ্ঠ, তোমার গায়ের গন্ধ। সবকিছুই এখনো আমার শ্বাসে মিশে আছে।আমি পাগল হয়ে যাচ্ছি আধারি, তোমাকে ছাড়া থাকতে পারছি না।হয়তো এই মুহূর্তে আমি তোমার থেকে হাজার মাইল দূরে আছি,তবু বিশ্বাস করো, আমার হৃদয় এখনো তোমার কাছেই আছে।আঁধারি, আমি তোমাকে ভালোবেসেছি।সেই প্রথম দিন থেকে আজ পর্যন্ত।হয়তো কোনো বিকেলে তুমি তোমার প্রিয়জনের(স্বামী) সাথে গল্প করবে,আর আমি তখনও দূর থেকে তোমার মুখটা মনে করবো।তোমার কাছে আমার কোনো দাবি নেই।তুমি সবসময় যেমন ছিলে, তেমনই থেকো হাসিখুশি, নিজের মতো।তোমার ভবিষ্যৎ উজ্জ্বল হোক, তুমি যেন তোমার পরিবারকে নিয়ে সুখে থাকো।আমি জানি, তোমাকে অনেক কষ্ট দিয়েছি।তোমাকে কারও সঙ্গে কথা বলতে দিতাম না,অতিরিক্ত ভালোবাসা দিয়েও তোমাকে পুড়িয়েছি।
তবু জানো, আমার ভালোবাসাটা কখনো মিথ্যে ছিল না।তুমি যাওয়ার পর আমি নিজেকে হারিয়ে ফেলেছিলাম।তুমি তো বলেছিলে, “আমি তোমার সাথেই থাকতে চাই।”
তবু সময় তোমাকে নিয়ে গেল, আর আমি থেকে গেলাম তোমার স্মৃতিতে।সবাই বলে, “বন্ধুরা ঠিকই বলেছিল।”হয়তো ওরাই ঠিক ছিল।যে থাকবে না, টিকবে না তবে আমি তোমার প্রতি অন্ধ ছিলাম। কলিজা, সেই প্রথম দেখা থেকে আজ পর্যন্ত প্রতিটা মুহূর্ত মনে আছে।তুমি এগিয়ে যেও, জীবনে আরও অনেক কিছু তোমার জন্য অপেক্ষা করছে।তোমার বাবা-মার মুখ উজ্জ্বল করো, তোমার স্বপ্নগুলো পূরণ করো।শুধু একবার যদি তোমার কণ্ঠে ‘আমার নাম’র ডাকটা শুনতে পারতাম...
ভালো থেকো, আমার আধারি।
শেষ বারের মতো বললাম ভালোবাসি।
তোমারে অনেক বেশি ভালোবাসি আমার না হওয়া মানুষ ।