Rabindra University, Bangladesh

Directions Website Contact the university

Rabindra University, Bangladesh This is only the official page of Rabindra University operated by the Authority.

মানসিক স্বাস্থ্য উন্নয়নে যত্নশীল হতে হবে লেখক, অধ্যাপক তাহ্‌মিনা আখতার, মাননীয় উপাচার্য, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদে...
31/10/2026

মানসিক স্বাস্থ্য উন্নয়নে যত্নশীল হতে হবে

লেখক, অধ্যাপক তাহ্‌মিনা আখতার, মাননীয় উপাচার্য, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ।

'আলোকিত প্রবীণ ও গুণীজন সম্মাননা-২০২৬' পেলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক তাহ্‌মিনা আখতার। বিস্তারিত...
31/10/2026

'আলোকিত প্রবীণ ও গুণীজন সম্মাননা-২০২৬' পেলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক তাহ্‌মিনা আখতার। বিস্তারিত কমেন্ট বক্সে..

২০৫০ সালে দেশে প্রবীণের সংখ্যা হবে প্রায় চার কোটি: প্রবীণবান্ধব সমাজ গঠনে আন্তঃপ্রজন্ম সংযোগের ওপর গুরুত্বারোপ করলেন রবী...
30/10/2026

২০৫০ সালে দেশে প্রবীণের সংখ্যা হবে প্রায় চার কোটি: প্রবীণবান্ধব সমাজ গঠনে আন্তঃপ্রজন্ম সংযোগের ওপর গুরুত্বারোপ করলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

২০৫০ সাল নাগাদ বাংলাদেশে প্রবীণ জনগোষ্ঠীর সংখ্যা প্রায় চার কোটিতে পৌঁছাবে উল্লেখ করে প্রবীণদের সামাজিক মর্যাদা, নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও যথাযথ যত্ন নিশ্চিত করতে এখন থেকেই সমন্বিত ও প্রবীণবান্ধব উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক তাহ্‌মিনা আখতার। শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ৯টা ৩০ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অডিটোরিয়ামে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন এবং বাংলাদেশ জেরোন্টোলজিক্যাল অ্যাসোসিয়েশন (BGA)-এর নবগঠিত কমিটির অভিষেক উপলক্ষে আয়োজিত ‘গুণীজন সংবর্ধনা, আলোকিত প্রবীণ সম্মাননা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক তাহ্‌মিনা আখতার বলেন, বাংলাদেশের জনমিতিক রূপান্তরের (Demographic Transformation) ফলে প্রবীণ জনগোষ্ঠীর সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে দেশে প্রায় ১ কোটি ৬০ লাখ প্রবীণ ব্যক্তি রয়েছেন। ২০৫০ সালে এ সংখ্যা প্রায় চার কোটিতে পৌঁছাতে পারে। তাই প্রবীণদের সামাজিক অবস্থান, মর্যাদা, যত্ন ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তাঁদের জন্য একটি প্রবীণবান্ধব সমাজ গড়ে তুলতে কার্যকর নীতি প্রণয়ন ও বাস্তবায়ন জরুরি। তিনি বলেন, বর্তমান সরকারের অর্থনৈতিক সীমাবদ্ধতা থাকায় সব ক্ষেত্রে একযোগে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে কিছুটা চ্যালেঞ্জ রয়েছে। তবে সীমাবদ্ধতার মধ্যেও সরকার প্রতিবন্ধী ব্যক্তি, কৃষক, পরিবার ও মুয়াজ্জিন এবং পুরোহিতদের জন্য বিভিন্ন উদ্যোগ ও বিশেষ সুবিধা গ্রহণ করেছে। প্রবীণ জনগোষ্ঠীর কল্যাণেও এ ধরনের উদ্যোগ আরও সম্প্রসারণ করা প্রয়োজন।

প্রবীণদের স্বাস্থ্যসেবা সহজলভ্য করার বিষয়ে উপাচার্য বলেন, উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ের সরকারি হাসপাতালগুলোতে প্রবীণদের জন্য পৃথক কর্নার বা সেবা কেন্দ্র চালু করা যেতে পারে। পাশাপাশি কমিউনিটি ওয়ার্কারদের মাধ্যমে প্রবীণদের ডায়াবেটিস, হাইপারটেনশন, উচ্চ রক্তচাপসহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে সচেতন করা সম্ভব। এ ধরনের উদ্যোগ বাস্তবায়নে সরকারের অতিরিক্ত বড় ধরনের আর্থিক ব্যয়ের প্রয়োজন হবে না; বরং বিদ্যমান স্বাস্থ্যসেবা কাঠামোকে কাজে লাগিয়েই কার্যকর অগ্রগতি অর্জন করা সম্ভব। আন্তঃপ্রজন্ম সম্পর্ক উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে অধ্যাপক তাহ্‌মিনা আখতার বলেন, স্কুল ও কলেজ পর্যায়ে শিক্ষার্থীদের জন্য প্রবীণদের যত্ন ও সেবাবিষয়ক ব্যবহারিক শিক্ষা চালু করা যেতে পারে। স্থানীয় পর্যায়ে প্রবীণদের সমস্যার কথা শোনা, তাঁদের খোঁজখবর নেওয়া, প্রয়োজনীয় সহযোগিতা করা এবং যত্নের কাজে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা হলে নতুন প্রজন্মের মধ্যে প্রবীণদের প্রতি শ্রদ্ধা, সহমর্মিতা ও দায়িত্ববোধ তৈরি হবে। একই সঙ্গে ভবিষ্যতে তারাও প্রবীণ বয়সে এ ধরনের সামাজিক সহযোগিতা ও সুরক্ষা পাবে।

তিনি এ প্রসঙ্গে শিক্ষার প্রসারে অতীতে বিদ্যালয় পর্যায়ে ব্যবহারিক শিক্ষার উদ্যোগের উদাহরণ তুলে ধরেন। তিনি বলেন, একসময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগে নবম ও দশম শ্রেণিতে ৫০ নম্বরের ব্যবহারিক পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের আশপাশের নিরক্ষর মানুষকে অক্ষরজ্ঞান ও প্রয়োজনীয় শিক্ষা দেওয়ার সঙ্গে সম্পৃক্ত করার ব্যবস্থা ছিল। অনুরূপভাবে প্রবীণদের সেবা ও সুরক্ষার বিষয়টিও শিক্ষার্থীদের ব্যবহারিক শিক্ষার অংশ করা যেতে পারে। এর মাধ্যমে নবীন ও প্রবীণদের মধ্যে আন্তঃপ্রজন্ম সংযোগ, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহযোগিতার পরিবেশ গড়ে উঠবে। তরুণ প্রজন্ম প্রবীণদের সুরক্ষায় অংশগ্রহণ করলে ভবিষ্যতে তারাও একটি সহমর্মী ও প্রবীণবান্ধব সমাজের সুফল ভোগ করতে পারবে। অনুষ্ঠানে তাঁকে গুণীজন হিসেবে সংবর্ধনা প্রদান করায় বাংলাদেশ জেরোন্টোলজিক্যাল অ্যাসোসিয়েশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন অধ্যাপক তাহ্‌মিনা আখতার। তিনি এ ধরনের আয়োজনের সফলতা কামনা করে বলেন, প্রবীণদের অধিকার, মর্যাদা, সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করতে এ ধরনের সচেতনতামূলক আয়োজন আরও বেশি হওয়া প্রয়োজন। তিনি আরও বলেন আগামীতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ও এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করবে। একই সঙ্গে তিনি বাংলাদেশ জেরোন্টোলজিক্যাল অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন জানান।

অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমেরিকান ওয়েলনেস সেন্টারের চেয়ারম্যান মাহবুবুল হক এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক ডা. আবু নাসের। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ জেরোন্টোলজিক্যাল অ্যাসোসিয়েশনের (BGA) মহাসচিব অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম। সভাপতিত্ব করেন সংগঠনটির সহ-সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ হাফিজ উদ্দিন ভূঞা। এছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার প্রবীণ বিশেষজ্ঞ, শিক্ষাবিদ ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের জেরোন্টোলজি অ্যান্ড জেরিয়াট্রিক ওয়েলফেয়ার (GGW) এবং বাংলাদেশ জেরোন্টোলজিক্যাল অ্যাসোসিয়েশন (BGA) যৌথভাবে অনুষ্ঠানটির আয়োজন করে।

চল্লিশের পরে মানসিক স্বাস্থ্য এবং এর যত্নঅধ্যাপক তাহ্‌মিনা আখতার, উপাচার্য, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ।
25/10/2026

চল্লিশের পরে মানসিক স্বাস্থ্য এবং এর যত্ন

অধ্যাপক তাহ্‌মিনা আখতার, উপাচার্য, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ।

চল্লিশের পরের সময়টি মানুষের জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যায়। এ সময় জীবনে পরিপক্বতা, পেশাগত দায়িত্ব, পার....

চল্লিশের পরে মানসিক স্বাস্থ্য এবং এর যত্ন অধ্যাপক তাহ্‌মিনা আখতার, উপাচার্য, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ।
25/10/2026

চল্লিশের পরে মানসিক স্বাস্থ্য এবং এর যত্ন

অধ্যাপক তাহ্‌মিনা আখতার, উপাচার্য, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ।

4th International Conference on Transformation and Paradigm Shifts: Social Development Issues
20/10/2026

4th International Conference on Transformation and Paradigm Shifts: Social Development Issues

সকল অকল্যাণের বিনাশ হোক, জয় হোক মানবতার। শারদীয় দুর্গোৎসব ২০২৬প্রীতি ও শুভেচ্ছা।
15/10/2026

সকল অকল্যাণের বিনাশ হোক, জয় হোক মানবতার।
শারদীয় দুর্গোৎসব ২০২৬
প্রীতি ও শুভেচ্ছা।

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে জাতীয় সেমিনার অনুষ্ঠিত বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে জাতীয় সেমিনার অনুষ্ঠি...
11/10/2026

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে জাতীয় সেমিনার অনুষ্ঠিত

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে জাতীয় সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ ১১ অক্টোবর ২০২৬, রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের অ্যালামনাই ফ্লোরে ‘ Lived Experiences to Meaningful Change: Promoting Clinical Social Work Practice in Mental Health’ শীর্ষক জাতীয় সেমিনার অনুষ্ঠিত হয়। ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ( CSWAB) এ সেমিনারের আয়োজন করে।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী এবং জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. সাইফুন নাহার। সেমিনারে সভাপতিত্ব করেন ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (CSWAB)-এর সভাপতি ও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. তাহ্‌মিনা আখতার। তিনি সেমিনারে মূল প্রবন্ধও উপস্থাপন করেন। স্বাগত বক্তব্য দেন এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এম শাহীন খান।

সেমিনারে সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. তাহ্‌মিনা আখতার সমাজকর্ম পেশার মর্যাদা প্রতিষ্ঠা এবং জনগণের জন্য কার্যকর ও সমন্বিত মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সমাজকর্ম বিষয়ে ডিগ্রিধারীদের অগ্রাধিকারভিত্তিক নিয়োগব্যবস্থা পুনর্বহাল ও ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কারদের পেশাগত স্বীকৃতি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সমাজসেবা অফিসার ও সহকারী সমাজসেবা অফিসার পদে সমাজকর্ম ও সমাজকল্যাণ বিষয়ে ডিগ্রিধারীদের অগ্রাধিকার দিয়ে নিয়োগ নিশ্চিত করা প্রয়োজন। ২০১৯ সাল পর্যন্ত প্রচলিত অগ্রাধিকারের বিধান পরিবর্তনের ফলে এসব পদে বিষয়ভিত্তিক জ্ঞান ও পেশাগত দক্ষতার যথাযথ প্রয়োগের সুযোগ সংকুচিত হয়েছে বলে তিনি উল্লেখ করেন। সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রিধারীদের অগ্রাধিকারভিত্তিক নিয়োগ নিশ্চিত করা হলে সরকারি প্রশিক্ষণ ব্যয়ের অপ্রয়োজনীয় পুনরাবৃত্তি কমবে এবং অর্জিত জ্ঞান ও দক্ষতার যথাযথ ব্যবহার সম্ভব হবে। এর মাধ্যমে ‘Right Person in the Right Place’ নীতি বাস্তবায়ন করে জনগণকে আরও দক্ষ ও মানসম্মত সেবা প্রদান করা যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মানসিক স্বাস্থ্যসেবায় ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কারদের নিয়োগ, উপযুক্ত পদ সৃষ্টি এবং পেশাগত স্বীকৃতি নিশ্চিত করার আহ্বান জানিয়ে অধ্যাপক ড. তাহ্‌মিনা আখতার বলেন, হাসপাতাল সমাজসেবা কার্যক্রম, কিশোর-কিশোরী উন্নয়ন কেন্দ্র, মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালগুলোতে ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কারদের জন্য উপযুক্ত পদ সৃষ্টি ও নিয়োগের ব্যবস্থা গ্রহণ জরুরি। তিনি আরও বলেন, মানসিক স্বাস্থ্য কেবল ব্যক্তির চিকিৎসার বিষয় নয়; এর সঙ্গে পারিবারিক পরিবেশ, সামাজিক সম্পর্ক, অর্থনৈতিক অবস্থা এবং সামগ্রিক জীবনযাপনের বাস্তবতা গভীরভাবে জড়িত। তাই সমন্বিত মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সাইকিয়াট্রিস্ট, ক্লিনিক্যাল ও কাউন্সেলিং সাইকোলজিস্ট, সাইকোথেরাপিস্ট ও সাইকোসোশ্যাল কাউন্সেলরদের পাশাপাশি ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কারদেরও যথাযথভাবে সম্পৃক্ত করতে হবে।

অধ্যাপক ড. তাহ্‌মিনা আখতার স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় এবং জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে প্রয়োজন অনুযায়ী প্রশিক্ষিত সোশ্যাল ওয়ার্কার, ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কার, মনোবিজ্ঞানী ও কাউন্সিলর নিয়োগের উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে পরিবার ও কমিউনিটি পর্যায়ে মানসিক স্বাস্থ্যবিষয়ক সচেতনতা বৃদ্ধি, মানসিক সমস্যার ঝুঁকি প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ এবং প্রয়োজন অনুযায়ী মানুষকে উপযুক্ত সেবার আওতায় আনার আহ্বান জানান তিনি। বক্তব্যের শেষে তিনি সমাজকর্ম পেশার মর্যাদা প্রতিষ্ঠা, সমন্বিত মানসিক স্বাস্থ্যসেবার সম্প্রসারণ এবং একটি মানবিক ও কল্যাণমুখী সমাজ গড়ে তোলার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

রবীন্দ্রসাহিত্যে সমাজচিন্তাঅধ্যাপক তাহ্‌মিনা আখতার, উপাচার্য, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ।
10/10/2026

রবীন্দ্রসাহিত্যে সমাজচিন্তা

অধ্যাপক তাহ্‌মিনা আখতার, উপাচার্য, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিতরবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলা...
08/10/2026

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশে ‘Artificial Intelligence: Fundamentals, Tools and Practical Applications’ শীর্ষক দুই দিনব্যাপী হাতে-কলমে প্রশিক্ষণ কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়েছে। বিশ্ববিদ্যালয়ের Institutional Quality Assurance Cell (IQAC) এবং RUB-NBER Resource and Innovation Center-এর উদ্যোগে ৬ ও ৭ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন-৩-এর রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টারে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। প্রশিক্ষণ কর্মশালায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ প্রশিক্ষণার্থী হিসেবে অংশগ্রহণ করেন। ৬ অক্টোবর প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক তাহ্‌মিনা আখতার।

দুই দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) মৌলিক ধারণা, আধুনিক AI টুলস, বিভিন্ন ক্ষেত্রে এর ব্যবহার এবং ব্যবহারিক প্রয়োগ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন নাফিস জাহাঙ্গীর, এআই প্রশিক্ষক, যুব উন্নয়ন অধিদপ্তর এবং জিদান হক, এআই ও ডিজিটাল মার্কেটিং প্রশিক্ষক, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ, প্রধানমন্ত্রীর কার্যালয়। কর্মশালায় শিক্ষা, গবেষণা ও পেশাগত ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার কার্যকর ও দায়িত্বশীল ব্যবহার, সময়োপযোগী দক্ষতা অর্জন এবং প্রযুক্তিনির্ভর কর্মদক্ষতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি অংশগ্রহণকারীদের বিভিন্ন AI টুল ও প্রযুক্তির ব্যবহার সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা প্রদান করা হয়। প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারীরা বিভিন্ন AI টুলের ব্যবহার সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণের পাশাপাশি অর্জিত জ্ঞান বাস্তব ক্ষেত্রে প্রয়োগের সুযোগ পান। এর মাধ্যমে শিক্ষা, গবেষণা ও পেশাগত কার্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা, কার্যকর ব্যবহার এবং দায়িত্বশীল প্রয়োগ সম্পর্কে তাঁদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধি পাবে বলে আশা করা যায়।

Address

Administration Building, Kandapara
Shahjadpur
6770

Alerts

Be the first to know and let us send you an email when Rabindra University, Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Rabindra University, Bangladesh:

Shortcuts

Share

Nearby universities