Shariatpur Polytechnic Institute

Shariatpur Polytechnic Institute Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Shariatpur Polytechnic Institute, Burirhat, shariatpur.

12/12/2022

শারীয়তপুর পলিটেকনিক এর CMT DEPT.এর প্রাক্তন ছাত্র সিরাজুল ইসলাম সজীব এর মায়ের হার্টের অপারেশনের জন্য
জরুরি রক্তের প্রয়োজন
রক্তের গ্রুপঃ এ পজেটিভ (A+)
রক্তের প্রয়োজন ৫ ব্যাগ
স্থানঃ আয়েশা মেমোরিয়াল হাসপাতাল।
লোকেশন: মহাখালী রেইল গেইট এর পাশে
তারিখঃ ১৬/১২/২০২২
যোগাযোগঃ০১৪০১৫৪০৫০০
(সিরাজুল ইসলাম সজীব)

Hurry up!
03/07/2021

Hurry up!

Free Online course!!
C Program basic to advanced
Vacancy: 02
Fast IT from bangladesh & Hasocom IT from India,
we are arrange this training, class start on 5th July 2021
Email your resume on [email protected]
stay with us, visit www.fastitbd.com

16/11/2020
20/10/2020

IT Job available on a Group of companies
Salary: Negotiate
Designation: Officer/Sr. officer (IT)
Send your cv
[email protected]
Thank you

IELTS FULL PREPARATION ACADEMIC.গ্রুপে অনেকেই পোস্ট করেন যে কিভাবে IELTS প্রিপারেশন শুরু করবেন এবং অনেকেই এটা নিয়ে কনফিউ...
12/10/2020

IELTS FULL PREPARATION ACADEMIC.
গ্রুপে অনেকেই পোস্ট করেন যে কিভাবে IELTS প্রিপারেশন শুরু করবেন এবং অনেকেই এটা নিয়ে কনফিউজ থাকেন।

আমি আজকে আপনাদেরকে কয়েকটা বাংলা এবং ইংরেজী ইউটিউব চ্যানেল এবং কিভাবে অইগুলো ফলো করবেন সেই সিস্টেম টা বলে দিবো।

বাংলা চ্যানেলঃ

১.প্রথমেই আপনাদের কে আগে জানতে IELTS জিনিস্টা কি এবং এটা কিভাবে কাজ করে।
সেজন্য আপ্নারা ১০ মিনিট স্কুলের এই প্লেলিস্ট দেখে ফেলুন।
প্লেলিস্টঃ https://www.youtube.com/playlist?list=PL1pf33qWCkmgf3H81y15UM3u3ORige4AG
তাহলে আপ্নারা সহজেই ক্লিয়ার হয়ে যাবেন এবং মোটামোটি IELTS সম্পর্কে একটা বেসিক ধারনা হয়ে যাবে।

২.আপ্নাদের বেসিক ধারনা পাওয়ার পর আপ্নারা এখন একটু এডভান্স লেভেলে বুজতে যেতে হবে।সে ক্ষেত্রে আপ্নারা নিচের ইউটিউব চ্যানেল এর প্লেলিস্ট দেখে ফেলুন। এখানে ২০ ভিডিওস আছে, সব ভিডিও গুলো বাংলায়।
এই ভিডিও গুলো দেখলে আশা করি আপ্নি ielts সম্পর্কে একটা মিড লেভেলে আসতে পারবেন।
প্লেলিস্ট ঃ https://www.youtube.com/playlist?list=PLV3FbbK10cfsPRSM-RjaNqsaoGn4A-Fye
এখানে আমি আরেকটা বাংলা চ্যানেল সাজেস্ট করছি এটা ও ফলো করতে পারেন ঃ
https://www.youtube.com/playlist?list=PLHIErUyx_vsFR3Ijn6UdYv41sD_PTcq4b

আপনি উপরের দেয়া চ্যানেল গুলোর ভিডিও দেখার পর এখন আরো গভিরভাবে প্রত্যেক মডিউল নিয়ে কাজ করবেন।
আমরা জানি IELTS এর মধ্যে ৪ টা মডিউল থাকে স্পিকিং, রিডিং, রাইটিং, লিসেনিং।

স্পিকিং ঃ এই সেকশনে আপ্নাকে ১২-১৪ মিনিট কথা বলতে হয় একটা টপিক নিয়ে। স্পিকিং এ আবার ৩ টা সেকশন থাকে।
স্পিকিং এর জন্য আপ্নি নিচের ৩ টা ভিডিও দেখতে পারেন তাহলে আপ্নার স্পিকিং সম্পর্কে একদম ভালো আইডিয়া হয়ে যাবে।
১.https://www.youtube.com/playlist?list=PLHIErUyx_vsFcebIirzdH6CH2s7XisTu0
২.https://www.youtube.com/playlist?list=PLdawRnR9ilZBWJsnzHhkzFywWmwhvqlWD

রিডিং ঃ এই মডিউল টা মোটামোটি বাংলাদেশি স্টুডেন্টদের জন্য একটু কঠিন। এখানে ৩ টা পেসেজ দেয়া থাকে। এর মধ্যে ৬০ মিনিটের মধ্যে ৪০ টা প্রশ্নের উত্তর দিতে হয়।
রিডিং ভালো ভাবে প্র‍্যাক্টিস করতে হলে নিয়মিত ইংরেজি নিউজপ্যাপার পড়ার অভ্যাস গড়তে হবে।
সেক্ষত্রে আপনি Daily star, New york times এগুলো পড়তে পারেন।
আপনি নিচের চ্যানেল গুলো ফলো করলে বুজতে পারবেন রিডিং এ কিভাবে আনসার করতে হয়।
১.বাংলা চ্যানেলঃ
https://www.youtube.com/playlist?list=PLHIErUyx_vsF0CVOAf7sQZTvSlhE43bs9
২. ইংরেজী চ্যানেল ঃ
https://www.youtube.com/playlist?list=PLdawRnR9ilZDh4mWAjOm8MsqaJt03-YMR
৩. হিন্দী চ্যানেল ঃ
https://www.youtube.com/playlist?list=PLzvGATksl5N5kxFnVE6A6jgYRdT7nQxE7
4.https://www.youtube.com/playlist?list=PLWWR_9t3vo3On2fDkBZDrazmY3n6Xr45V

লিসেনিং ঃ এই মডিউলে আপ্নাকে শুনে শুনে উত্তর লিখতে হবে। কিছু মানুস ইংরেজী তে কথা বলবে এবং আপ্নাক্ব একটি প্রশ্নপত্র দেয়া হবে।
আপ্নি শুনে শুনে প্রশ্ন পত্রের সাথে মিল রেখে কোথায় কি চেয়েছে সেই হিসেবে উত্তর লিখতে হবে। প্রথম ৪০ মিনিট আপনি শুধু কনভার্শেশন শুনবেন এর পরে আপ্নাকে ১০ মিনিট দেয়া হবে উত্তর গুলো উত্তর পত্রে লিখার জন্য।
লিসেনিং এর জন্য নিয়মিত পডকাস্ট শুনলে নিজের স্কিল অনেক ডেভেলপ হবে। BBC NEWS এর পডকাস্ট শুনতে পারেন।
ইউটিউবে Ted talk লিখে সার্চ দিলে অনেক ভালো ভালো ভিডিওস শুনতে পারবেন।
নিচে লিসেনিং এর জন্য কয়েকটা চ্যানেল এর নাম দেয়া হলো এগুলো ফলো করলে আশা করি আপ্নার অনেও উপকারে আসবে ঃ
১.https://www.youtube.com/playlist?list=PLOSo0A8ngEXW9lCsctVH4tUFZMtNeQ_nt
২.https://www.youtube.com/playlist?list=PLdawRnR9ilZC-mB4ir6ek-qNCZ67JSC7X
3.https://www.youtube.com/playlist?list=PLWWR_9t3vo3P2V0C5V3aqIKthf6znC10W

লিসেনিং ১২০০ ভকেবুলারীঃ
Download link:
https://cutt.ly/Pd1CHCD

রাইটিং ঃ এখানে আপ্নাকে দুইটা প্রশ্ন দেয়া হবে একটাকে বলা হয় টাস্ক ১ এবং আরেকটাকে টাস্ক ২। টাস্ক ১ এ মিনিমাম ১৫০ টা শব্দ লিখতে হয় এবং টাস্ক ২ তে মিনিমাম ২৫০ শব্দ লিখতে হয়।
দুইটা টাস্ক লিখার জন্য আপ্নাকে সময় দেয়া হবে ১ ঘন্টা।
নিচের চ্যানেল গুলো ফলো করলে আশা করি রাইটিং সম্পর্কে ভালো আইডিয়া পাবেন।
1.https://www.youtube.com/playlist?list=PLHIErUyx_vsEU0cQrp6_lruAJ0zBLSeID
2.https://www.youtube.com/playlist?list=PLdawRnR9ilZBz3trHd4k8gFYw5Ggf4K9n
3.https://www.youtube.com/playlist?list=PLdawRnR9ilZB8cHazEY1yaGptceBnY9Ht

Enjoy the videos and music you love, upload original content, and share it all with friends, family, and the world on YouTube.

আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহর মতো শব্দ কখন কোনটি বলবেন?ইসলামে শিষ্টাচারকে ঈমানের অংশ বলা হয়েছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য য...
09/09/2020

আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহর মতো শব্দ কখন কোনটি বলবেন?

ইসলামে শিষ্টাচারকে ঈমানের অংশ বলা হয়েছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, ধীরে ধীরে শিষ্টাচারপূর্ণ আচরণ কমে যাচ্ছে। মানুষ ইসলামের শিক্ষা ও আদর্শ ভুলে যাওয়ার ফলে সমাজের অবস্থা দিন দিন পাল্টে যাচ্ছে। চলনে-বলনে অনেক নামাজী ও দ্বীনদার ব্যক্তিকেও ইসলামের পরিভাষার যথোপযুক্ত ব্যবহার সম্পর্কে উদাসীন দেখা যাচ্ছে। যা কোনোভাবেই কাম্য নয়।

ইসলামি পরিভাষায় নির্দিষ্ট কয়েকটি শব্দ আছে, যেগুলো শব্দ প্রত্যেক মুসলমানই জানেন। কিন্তু এর ব্যবহার সম্পর্কে অসচেতন। তেমন কয়েকটি শব্দ ও তার প্রয়োগ নিয়ে আলেচনা করা হলো।

#আলহামদুলিল্লাহ: আলহামদুলিল্লাহ শব্দের অর্থ সব প্রশংসা মহান আল্লাহর জন্য। যে কোনো সুখবর বা ভালো অবস্থা সম্পর্কিত সংবাদের বিপরীতে সাধারণত শব্দটি বলা হয়ে থাকে। যেমন ভাই আপনি কেমন আছেন? জবাবে বলা উচিত, আলহামদুলিল্লাহ, ভালো আছি।

#ইনশাআল্লাহ: ইনশাআল্লাহ শব্দের অর্থ মহান আল্লাহ যদি চান তাহলে। ভবিষ্যতের হবে, করবো বা ঘটবে এমন কোনো বিষয়ে ইনশাআল্লাহ বলা সুন্নত। যেমন- ইনশাআল্লাহ, আমি আগামীকাল আপনার কাজটি করে দেবো। পবিত্র কোরআনে কারিমে আল্লাহতায়ালা মুমিনদেরকে এর নির্দেশ দিয়েছেন।

#মাশাআল্লাহ: মাশাআল্লাহ শব্দের অর্থ আল্লাহ যেমন চেয়েছেন। যে কোনো সুন্দর এবং ভালো বিষয়ের ব্যাপারে এটি বলা হয়। যেমন- মাশাআল্লাহ তুমি তো অনেক বড় হয়ে গেছো।

#সুবহানাল্লাহ: সুবহানাল্লাহ শব্দের অর্থ আল্লাহ পবিত্র ও সুমহান। আশ্চর্যজনক ভালো কোনো কাজ হতে দেখলে সাধারণত এটি বলা হয়ে থাকে। যেমন সুবহানাল্লাহ! আগুনে পুরো ঘর পুরে গেলেও ঘরের মানুষ যথাসময়ে বের হতে পেরেছেন ও অক্ষত আছেন।

#নাউযুবিল্লাহ: নাউযুবিল্লাহ শব্দের অর্থ আমরা মহান আল্লাহর কাছে এ থেকে আশ্রয় চাই। যে কোনো মন্দ ও গুনাহের কাজ দেখলে তার থেকে নিজেকে আত্মরক্ষার্থে এটি বলা হয়।

#আসতাগফিরুল্লাহ: আসতাগফিরুল্লাহ শব্দের অর্থ আমি মহান আল্লাহর কাছে ক্ষমা চাই। অনাকাঙ্খিত কোনো অন্যায় বা গুনাহ হয়ে গেলে এটি বলা হয়।

#ইন্নালিল্লাহ বা ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন: অর্থ নিশ্চয়ই আমরা মহান আল্লাহর জন্য এবং আমরা তার দিকেই ফিরে যাবো। যে কোনো দুঃসংবাদ বা বিপদের সময় এ দোয়াটি পড়তে হয়।

#লা_হাওলা_ওয়ালা_কুওয়াতা_ইল্লাবিল্লাহ: অর্থ মহান আল্লাহর সাহায্য ও সহায়তা ছাড়া আর কোনো আশ্রয় ও সাহায্য নেই। শয়তানের কোনো ওয়াসওয়াসা বা দূরভিসন্ধিমূলক কোনো প্রতারণা থেকে বাঁচার জন্য এটি পড়া উচিত।

#আসসালামু_আলাইকুম: কারো সঙ্গে দেখা হলে অন্য কিছু না বলে আস সালামু আলাইকুম বলতে হয়। এটা সুন্নত আমল। এর সওয়াবও অনেক বেশি। আগে সালামদাতা অহংকার থেকে মুক্ত বলে হাদিসে ঘোষণা করা হয়েছে। সালামের অর্থ আপনার ওপর মহান আল্লাহর শান্তি বর্ষিত হোক।

#জাযাকাল্লাহ: কেউ আপনার কোনো উপকার করলে- তাকে জাযাকাল্লাহু খায়রান বলুন। অর্থ মহান আল্লাহ আপনাকে সর্বোত্তম প্রতিদান দান করুন।

#আল্লাহ_হাফেজ: কারও কাছ থেকে বিদায় নেওয়ার সময় বলুন, আল্লাহ হাফেজ। অর্থ মহান আল্লাহ সর্বোত্তম হেফাজতকারী।

20/03/2020

জেনে নিন সাধারণ ফ্লুর সঙ্গে করোনার মিল-অমিল

মৌসুম বদলের এ সময়টায় দেশে সাধারণ ফ্লু বা ইনফ্লুয়েঞ্জার প্রকোপ দেখা দেওয়ার আশঙ্কা থাকে। এর সঙ্গে এ বছর যোগ হয়েছে করোনাভাইরাসের সংক্রমণে হওয়া কোভিড-১৯ রোগ। কাজেই সাধারণ সর্দি-কাশি বা ফ্লুতেও উৎকণ্ঠা রয়েছে অনেকের। সত্যি বলতে কি, করোনার সংক্রমণের সঙ্গে সাধারণ ফ্লু বা ইনফ্লুয়েঞ্জার অনেক মিল আছে। আবার অমিলও আছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা গত মঙ্গলবার করোনা ও সাধারণ ফ্লুর মিল-অমিল নিয়ে তথ্য প্রকাশ করেছে।

মিল কোথায়

করোনা ও ইনফ্লুয়েঞ্জা—দুটোই শ্বাসতন্ত্রের রোগ। দুটোর সংক্রমণ ছড়ায়ও একইভাবে—ড্রপলেট (মুখ বা নাকনিঃসৃত তরল কণা), বিভিন্ন বস্তু আর সংস্পর্শের মাধ্যমে। তাই দুটোকেই প্রতিরোধ করার উপায়ও এক। হাঁচি-কাশির শিষ্টাচার মেনে চলা, বারবার হাত ধোয়া এবং সংক্রমিত ব্যক্তির সংস্পর্শ এড়িয়ে চলার মাধ্যমেই কেবল রোগ প্রতিরোধ সম্ভব। দুটো সংক্রমণের উপসর্গেও মিল আছে—সাধারণ মৃদু সর্দি-কাশি-জ্বর থেকে শুরু করে তীব্র সংক্রমণ, নিউমোনিয়া বা শ্বাসতন্ত্রের প্রদাহ হয়ে রেসপিরেটরি ফেইলিউর, একাধিক অঙ্গ বিকল বা মৃত্যু পর্যন্ত হতে পারে।

অমিল

ইনফ্লুয়েঞ্জার ইনকিউবেশন পিরিয়ড (ভাইরাসের সংস্পর্শে আসা থেকে রোগ উপসর্গ প্রকাশ হওয়ার) এবং মিডিয়ান সিরিয়াল ইন্টারভেল (এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তিতে ছড়ানোর সময়) কোভিড-১৯-এর চেয়ে কম। কোভিড-১৯-এর সিরিয়াল ইন্টারভেল পাঁচ-ছয় দিন, ইনফ্লুয়েঞ্জার তিন দিন। এর অর্থ, কোভিড-১৯-এর চেয়েও দ্রুত ছড়ায় ইনফ্লুয়েঞ্জা। তবে করোনাভাইরাস অপেক্ষাকৃত অনেক বেশি মানুষের মধ্যে সংক্রমণ ঘটাতে পারে।

ইনফ্লুয়েঞ্জার মূল শিকার শিশুরা। তবে প্রাথমিক তথ্য-উপাত্ত অনুযায়ী, বয়স্ক ও ঝুঁকিতে থাকা ব্যক্তিদের তুলনায় শূন্য থেকে ৯ বছর বয়সী শিশুদের মধ্যে করোনার সংক্রমণ প্রায় হয় না বললেই চলে। রোগের তীব্রতায়ও বড় ধরনের পার্থক্য আছে। কোভিড-১৯ সংক্রমণের ৮০ শতাংশ ক্ষেত্রে মৃদু উপসর্গ দেখা দেয়, যা এমনিতেই সেরে যায়। ১৫ শতাংশ ক্ষেত্রে উপসর্গ তীব্র মাত্রার। এমন ক্ষেত্রে রোগীকে অক্সিজেন দেওয়া লাগে। মাত্র ৫ শতাংশ ক্ষেত্রে মারাত্মক জটিলতা দেখা দেয়। এ ক্ষেত্রে রোগীর ভেন্টিলেটর দরকার হয়। তবে করোনাভাইরাসের সংক্রমণের বৈশ্বিক মহামারি শেষ না হওয়া পর্যন্ত এই হার নিশ্চিত করে বলা সম্ভব নয় বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

ইনফ্লুয়েঞ্জায় শুধু শিশুরাই নয়, অন্তঃসত্ত্বা নারী, বয়স্ক ও রোগ প্রতিরোধক্ষমতা কম, এমন ব্যক্তিরা ঝুঁকিতে থাকে। কোভিড-১৯-এ এখন পর্যন্ত সবচেয়ে ঝুঁকিতে দেখা গেছে ৬০ বছরের বেশি বয়সীদের। এ ছাড়া ডায়াবেটিস, হৃদ্‌রোগ, কিডনি জটিলতাসহ অন্যান্য দীর্ঘমেয়াদি সমস্যায় আক্রান্ত এবং যাদের রোগ প্রতিরোধক্ষমতা কম, তারাও ঝুঁকিতে রয়েছে। কোভিড-১৯-এ মৃত্যুহার এ পর্যন্ত ৩-৪ শতাংশ। ইনফ্লুয়েঞ্জায় মৃত্যুহার শূন্য দশমিক ১ শতাংশ। করোনার কার্যকর ওষুধ বা প্রতিষেধক এখন পর্যন্ত উদ্ভাবিত হয়নি। তবে ইনফ্লুয়েঞ্জার কার্যকর টিকা আছে।

যা করবেন

যদি সর্দি-কাশি-জ্বর দেখা দেয়, আপনার করোনা সংক্রমিত ব্যক্তির সংস্পর্শে আসার কোনো ইতিহাস বা ঝুঁকি না থাকে এবং আপনি যদি ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের তালিকায় না থাকেন, তাহলে উদ্বিগ্ন হবেন না। জ্বরের জন্য প্যারাসিটামল, প্রচুর পানি ও তরল পান, পুষ্টিকর খাবার গ্রহণ আর বিশ্রামই আপনার চিকিৎসা। তবে যদি জ্বর পাঁচ-সাত দিনেও না সারে, শ্বাসকষ্ট দেখা দেয় বা রোগীর দ্রুত অবস্থার অবনতি ঘটে, তাহলে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন। আর যদি আপনি ঝুঁকিপূর্ণ ব্যক্তি হন, সম্প্রতি বিদেশফেরত বা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে গিয়ে থাকেন, তবে উপসর্গ দেখা দেওয়ামাত্র সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা সংস্থা আইইডিসিআরের হটলাইনে যোগাযোগ করুন।

মেডিসিন বিশেষজ্ঞ

11/12/2019

Address

Burirhat
Shariatpur
31606

Alerts

Be the first to know and let us send you an email when Shariatpur Polytechnic Institute posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share