Sirajganj Polytechnic Institute

Sirajganj Polytechnic Institute অধ্যক্ষের কার্যালয়,
সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট, সিরাজগঞ্জ

দেশের আর্থ–সামাজিক উন্নয়নে কারিগরি শিক্ষার ভূমিকা অনস্বীকার্য। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ ও পেশাদার ও কারিগরি শিক্ষায় শিক্ষিত জনশক্তির কোনো বিকল্প নেই। গণপ্রজাতন্তী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীণ কারিগরি শিক্ষা অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন উত্তরাঞ্চলের যমুনা এবং চলনবিল বিধৌত সিরাজগঞ্জ ও পার্শ্ববর্তী এলাকায় মধ্যম স্তরের প্রকৌশল শিক্ষা প্রসারের লক্ষ্যকে সামনে রেখে সিরাজগঞ্জ জ

েলায় সিরাজগঞ্জ-কাজিপুর মহাসড়কে সদর উপজেলার খোকশাবাড়ী মৌজায় মনোরম প্রাকৃতিক পরিবেশে ২.০০ একর জায়গার উপর সিরাজগঞ্জ জেলায় তথা এতদ্‌ঞ্চলের দেশ গড়ার কারিগরি খ্যাত মধ্যম স্তরের প্রকৌশলী তৈরীর একমাত্র সরকারী কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান “সিরাজগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউট” অবস্থিত। সিরাজগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউট ২০০৪ সনে আনুষ্ঠানিকভাবে তার যাত্রা শুরু করে । শুরুতে ০১টি টেকনোলজিতে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং কোর্স নিয়ে এতদ্‌ঞ্চলে মধ্যম স্তরের প্রকৌশলী তৈরীর কাজ শুরু করলেও বর্তমানে ০৫টি টেকনোলজিতে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং কোর্স চালু রয়েছে, কোর্স গুলো যথাক্রমে কম্পিউটার সায়েন্স টেকনোলজী, সিভিল টেকনোলজী , ইলেট্রিকাল টেকনোলজী , ইলেকট্রনিক্স টেকনোলজি , রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং টেকনোলজি.

নোটিশ
11/12/2025

নোটিশ

মুল মার্কশীট জমা দেয়নি কিন্তু ফরম ফিলাপের টাকা জমা দিয়েছে। তাদের আজকের মধ্যে মর্কশীট জমা না দিলে  ফরম ফিলাপ হবে না।
10/12/2025

মুল মার্কশীট জমা দেয়নি কিন্তু ফরম ফিলাপের টাকা জমা দিয়েছে। তাদের আজকের মধ্যে মর্কশীট জমা না দিলে ফরম ফিলাপ হবে না।

ফরম ফিলাপের টাকা জমা দেয়নি যে সকল শিক্ষার্থী তাদের তালিকা
10/12/2025

ফরম ফিলাপের টাকা জমা দেয়নি যে সকল শিক্ষার্থী তাদের তালিকা

ফরম ফিলাপের নোটিশ
30/11/2025

ফরম ফিলাপের নোটিশ

Notice
26/11/2025

Notice

উপবৃত্তির আবেদনের নতুন ফর্মঃসকল শিক্ষার্থীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সকল শিক্ষার্থীদের নতুন ফর্ম ব্যবহার করে উপবৃত্...
05/11/2025

উপবৃত্তির আবেদনের নতুন ফর্মঃ

সকল শিক্ষার্থীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সকল শিক্ষার্থীদের নতুন ফর্ম ব্যবহার করে উপবৃত্তির আবেদন করার জন্য বলা হলো। উল্লেখ্যে এই ফর্ম একবার জমা দিলে আর পরবর্তী পর্বগুলোতে নতুন করে ফর্ম জমা দেওয়া লাগবে না। উপবৃত্তির নির্ধারিত নতুন ফর্ম ইনস্টিটিউটের সামনে ফটোকপির দোকানে দেওয়া আছে।
বিঃ দ্রঃ উপবৃত্তির আবেদনের সাথে ছবি জমা না দিলেও হবে।

নোটিশঃ
02/11/2025

নোটিশঃ

১৬/১১/২৫ তারিখ থেকে পর্বমধ্য পরীক্ষা অনুিষ্ঠিত হবে
31/10/2025

১৬/১১/২৫ তারিখ থেকে পর্বমধ্য পরীক্ষা অনুিষ্ঠিত হবে

30/10/2025
উপবৃত্তির আবেদন সংক্রান্ত নোটিশঃআবেদনের শেষ তারিখঃ ০৬/১১/২০২৫শুধুমাত্র ৮ম পর্বের জন্য প্রযোজ্যঃ*** ৮ম পর্বের পাশকৃত সকল ...
30/10/2025

উপবৃত্তির আবেদন সংক্রান্ত নোটিশঃ
আবেদনের শেষ তারিখঃ ০৬/১১/২০২৫

শুধুমাত্র ৮ম পর্বের জন্য প্রযোজ্যঃ
*** ৮ম পর্বের পাশকৃত সকল শিক্ষার্থীরা যারা সিরাজগঞ্জ অবস্থান করছে তারা নিজে এসে অথবা অন্য কোন মাধ্যমে সরাসরি হার্ডকপি জমা দিবে। ৮ম পর্বের পাশকৃত সকল শিক্ষার্থীরা (যারা সিরাজগঞ্জ এর বাইরে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টে আছে) সকল ডকুমেন্ট (উপবৃত্তি ফর্ম, ইন্ডাস্ট্রি থেকে প্রাপ্ত হাজিরা, মাসিক আয়ের তথ্য) পূরণ করে নিজ নিজ বিভাগীয় প্রধানের নিকট মেইলে/হোয়াটসঅ্যাপে সফটকপি প্রেরণের জন্য নির্দেশ প্রদান করা হলো এবং ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টে শেষে শিক্ষার্থীরা প্রতিষ্ঠানে এসে স্বাক্ষর প্রদান করবে। বিভাগীয় প্রধানগণ প্রিন্ট করে প্রয়োজনীয় কার্য সম্পাদন করবে। যারা ৭ম পর্বে উপবৃত্তি ফরম পূরণ করে হার্ডকপি এবং মাসিক আয়ের তথ্য জমা দিয়েছে তাদের এখন নতুন করে হার্ডকপি জমা দেওয়া লাগবে না। তারা শুধুমাত্র নিজ নিজ ইন্ডাস্ট্রি থেকে অ্যাটাচমেন্টের হাজিরা তথ্য বিভাগীয় প্রধানকে যে কোন মাধ্যমে (মেইলে/হোয়াটসঅ্যাপে) জমা দিবে। একই ইন্ডাস্ট্রিতে থাকা সকল শিক্ষার্থীর টেকনোলজি ভিত্তিক একসাথে প্রত্যয়ন দেওয়া যাবে। শিক্ষার্থীর নাম, রোল এবং শতকরা উপস্থিতির হার উল্লেখ থাকলেই হবে। উল্লেখ্য কেউ যদি ইন্ডাস্ট্রি থেকে অ্যাটাচমেন্টের হাজিরা তথ্য জমা না দেয় তাহলে তার জন্য ৭র্ম পর্বের (সেমিস্টারের শুরু থেকে সেমিস্টারের শেষ পর্যন্ত) হাজিরার উপর ভিত্তি করে উপবৃত্তি দেওয়া হবে।

সকলের জন্য প্রযোজ্যঃ
১ম, ৩য়, ৫ম, ৭ম পর্বের আবেদনের সময় ব্যবহৃত অভিভাবকের মাসিক আয়ের সনদের ফটোকপি এইবার আবেদনের সময় জমা দিলেও হবে।

উপবৃত্তি সংক্রান্ত জরুরী নির্দেশনাঃ
উপবৃত্তির আবেদন করার সময় নিম্নলিখিত ডকুমেন্ট জমা দিতে হবে-
১। পাসপোর্ট সাইজের সদ্য তোলা ছবি ১ কপি।
২। শিক্ষার্থীর জম্ম নিবন্ধন সনদপত্রের ফটোকপি (বাংলা ও ইংরেজিতে ডিজিটালি ভেরিফাইড)।
৩। পিতা-মাতা বা অভিভাবকের জাতীয় পরিচয় পত্রের ফটোকপি (ডিজিটালি ভেরিফাইড)।
৪। সরকারি চাকুরীজিবীদের ক্ষেত্রে ibas++ এর স্যালারী সিটের অনুলিপি, বেসরকারী চাকুরীজিবীদের ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধানের মাসিক বেতনের প্রতয়নপত্র এবং অন্যান্যদের ক্ষেত্রে ওয়ার্ড বা ইউনিয়ন কাউন্সিলরদের নিকট খেকে অভিবাককের মাসিক আয়ের প্রতয়নপত্র।
৫। পূর্ববতী পর্বের রেজাল্টের ফটোকপি / ১ম পর্বের শিক্ষার্থীর জন্য এস এস সি পরীক্ষার মার্কশিটের ফটোকপি।
৬। শেণীশিক্ষকের হাজিরার হার উল্লেখসহ প্রত্যয়ন(৮র্ম পর্ব ব্যাতীত)(সংযুক্ত ফরম্যাট মোতাবেক, সংশ্লিষ্ট সকল ক্লাসের শিক্ষকের থেকে হাজিরা সংগ্রহ করতে হবে)
৭। মোবাইল ব্যাংকিং একাউন্ট খোলা যার নামে তার (NID) জাতীয় পরিচয় পত্রের ফটোকপি।
৮। সংযুক্ত সকল ফটোকপি গুলো অবশ্যই স্পষ্ট এবং A4 সাইজের হতে হবে।

করণীয়ঃ
১। সকল শিক্ষার্থী ডিজিটাল জম্ম নিবন্ধন সনদপত্র বাংলা ও ইংরেজিতে উভয় ভাষাতেই খাকতে হবে। পিতা-মাতা বা অভিভাবকের জাতীয় পরিচয় পত্রের ফটোকপি ডিজিটালি ভেরিফাইড হতে হবে। https://everify.bdris.gov.bd/ এই ওয়েবসাইট থেকে নিজেদের জম্ম নিবন্ধন বাংলা ও ইংরেজিতে উভয় ভাষাতেই আছে কিনা যাচাই করা যাবে। যাদের করা নেই তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে বাংলা ও ইংরেজিতে ডিজিটালি ভেরিফাইড করতে হবে উপবৃত্তির আবেদন করার পূর্বেই। একই ভাবে পিতা মাতার জাতীয় প্ররিচয় পত্র অনলাইন করা আছে কিনা নিশ্চিত হতে হবে।
২। সরকারি চাকুরীজিবীদের ক্ষেত্রে ibas++ এর স্যালারী সিটের অনুলিপি, বেসরকারী চাকুরীজিবীদের ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধানের মাসিক বেতনের প্রতয়নপত্র এবং অন্যান্যদের ক্ষেত্রে ওয়ার্ড বা ইউনিয়ন কাউন্সিলরদের নিকট খেকে অভিবাককের মাসিক আয়ের প্রতয়নপত্র। *এই নির্দেশনা মোতাবেক পিতার মাসিক আয়ের সনদ সংগ্রহ করে রাখতে হবে।
৩। মোবাইল ব্যাংকিং একাউন্ট (নগদ,বিকাশ, রকেট ইত্যাদি) অবশ্যই পিতা অথবা মাতার NID দিয়ে করা থাকতে হবে এবং KYC ভেরিফাইড হতে হবে। অ্যাকাউন্টধারীর জাতীয় পরিচয় পত্রের সাথে অ্যাকাউন্টের নামের মিল থাকতে হবে। একই অ্যাকাউন্ট নম্বর একাধিক শিক্ষার্থী ব্যবহার করতে পারবে না।
৪। এখানে সংযুক্ত (৩ পাতার) নির্ধারিত উপবৃত্তি ফর্মে আবেদন করতে হবে । (এখানে থেকে অথবা নিজ নিজ টেকনোলজি থেকে সংগ্রহ করতে হবে)
৫। নিজের জন্য প্রযোজ্য হাজিরা ফরম্যাট (১ পাতা) হাজিরা তথ্য দিতে হবে। (এখান থেকে অথবা নিজ নিজ টেকনোলজি থেকে সংগ্রহ করতে হবে)

বিঃ দ্রঃ উপবৃত্তির নির্ধারিত আবেদন ফর্ম এবং সকল টেকনোলজির হাজিরা ফরম্যাট ইনস্টিটিউটের সামনে ফটোকপির দোকানে দেওয়া আছে।

ধন্যবাদ
মোঃ মেহেদী হাসান
উপবৃত্তি ফোকাল পারসন
সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট
সিরাজগঞ্জ

Address

Fokirtola, Kazipur Road
Sirajganj

Opening Hours

Monday 08:00 - 18:45
Tuesday 08:00 - 18:45
Wednesday 08:00 - 18:45
Thursday 08:00 - 18:45

Alerts

Be the first to know and let us send you an email when Sirajganj Polytechnic Institute posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Sirajganj Polytechnic Institute:

Share