Sylhet Polytechnic Institute

Call Directions Website Contact the university

Sylhet Polytechnic Institute Sylhet polytechnic institute, Sylhet
(2)

সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটে আপনাকে স্বাগতম

সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীন কারিগরি শিক্ষা অধিদপ্তর নিয়ন্ত্রিত অন্যতম বৃহত্তর কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান। বাংলাদেশের পলিটেকনিক ইনস্টিটিউটগুলোর মধ্যে অন্যতম সুপরিচিত ও প্রাচীন এই সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট। কারিগরি শিক্ষার প্রসার ও সেবা মূলমন্ত্রের এই প্রতিষ্ঠানটি দুটি পাতা একটি কুঁড়ির দেশ ও ৩৬০ আউলিয়ার পূণ্যভূমি সিলেট শহরে ১৯৫৫ সালে ১৭.৮৩ একর জায়গা নিয়ে প্রতিষ্ঠিত হয়ে বর্তমান পর্যন্ত কারিগরি শিক্ষার আলো ছড়িয়ে আসছে।

📛 নোটিশ 📛
17/10/2026

📛 নোটিশ 📛

📛এডমিশন নিউজ📛ডিপ্লোমা পর্যায়ের সরকারি প্রতিষ্ঠানে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের মাইগ্রেশন এবং টেকনোলজি ও প্রতিষ্ঠা...
16/10/2026

📛এডমিশন নিউজ📛

ডিপ্লোমা পর্যায়ের সরকারি প্রতিষ্ঠানে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের মাইগ্রেশন এবং টেকনোলজি ও প্রতিষ্ঠান পরিবর্তনের সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড (BTEB)।

যে সকল শিক্ষার্থী ডিপ্লোমা পর্যায়ের সরকারি প্রতিষ্ঠানসমূহে ভর্তি নিশ্চিত করেছে সে সকল শিক্ষার্থীদেরকে চাহিত মাইগ্রেশনের সুযোগ প্রদান করা হবে। মাইগ্রেশনের জন্য শিক্ষার্থীদের মোবাইলে প্রাপ্ত লিংকে প্রবেশ করে প্রাপ্ত টেকনোলজি / প্রতিষ্ঠানে ১৬, ১৭, ১৮ ও ১৯ অক্টোবর ২০২৬ খ্রি. তারিখে মাইগ্রেশনের সুযোগ থাকবে। মাইগ্রেশনের সুযোগ গ্রহণ করতে চাইলে Yes এবং মাইগ্রেশনের সুযোগ গ্রহণ করতে না চাইলে কোন কিছু করার প্রয়োজন নাই, তখন পূর্বের টেকনোলজি ও প্রতিষ্ঠান বহাল থাকবে।

যে সকল শিক্ষার্থী নিশ্চায়ন করেনি, ৪র্থ পর্যায়ে সে সকল শিক্ষার্থীগণ ২৫ ও ২৬ অক্টোবর ২০২৬ খ্রি. তারিখে টেকনোলজি ও প্রতিষ্ঠান পরিবর্তন করার সুযোগ পাবে। টেকনোলজি / প্রতিষ্ঠান পরিবর্তনকারীদের ফলাফল ২৭ অক্টোবর ২০২৬ খ্রি. প্রকাশ করা হবে। ৪র্থ পর্যায়ে সুযোগপ্রাপ্ত শিক্ষার্থীগণ ২৭, ২৮ ও ২৯ অক্টোবর ২০২৬ খ্রি. তারিখে নিশ্চায়ন ও সশরীরে প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পাবে।

সিলেট সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট কতৃক আয়োজিত ২০২৬-২৭ সেশনের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও অভিভাবক দিবস
11/10/2026

সিলেট সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট কতৃক আয়োজিত ২০২৬-২৭ সেশনের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও অভিভাবক দিবস

11/10/2026

⚫ শোক সংবাদ ⚫

সিলেট সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের সিভিল টেকনোলজির ২০১৭–১৮ সেশনের শিক্ষার্থী আবু সাইফ বিলাশ আজ সকাল ৮টার দিকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

📢 মতবিনিময় সভা ও অভিভাবক দিবস ২০২৬ 🎓শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়ন, দক্ষতা বিকাশ ও উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে অভিভা...
11/10/2026

📢 মতবিনিময় সভা ও অভিভাবক দিবস ২০২৬ 🎓

শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়ন, দক্ষতা বিকাশ ও উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে অভিভাবকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এই লক্ষ্যকে সামনে রেখে সিলেট সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট-এ আয়োজন করা হয়েছে “শিক্ষার্থীদের শিক্ষার মান-উন্নয়নে অভিভাবকদের করণীয়” শীর্ষক মতবিনিময় সভা ও অভিভাবক দিবস।

📅 তারিখ: ১১ অক্টোবর ২০২৬
🕚 সময়: সকাল ১১:০০ ঘটিকা
📍 স্থান: কনফারেন্স রুম, সিলেট সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট

সভাপতিত্ব করবেন
জনাব মোহাম্মদ রিহান উদ্দিন
অধ্যক্ষ, সিলেট সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট।

শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, উপস্থিতি, শৃঙ্খলা, কারিগরি দক্ষতা ও নৈতিক মূল্যবোধ বিকাশে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত উদ্যোগই পারে কাঙ্ক্ষিত সাফল্য এনে দিতে।

🤝 শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকের সমন্বিত প্রচেষ্টায় গড়ে উঠুক দক্ষ, সুশিক্ষিত ও দায়িত্বশীল আগামী প্রজন্ম।

#সিলেট_সরকারি_পলিটেকনিক_ইনস্টিটিউট
#অভিভাবক_দিবস_২০২৬
#মতবিনিময়_সভা
#কারিগরি_শিক্ষা
#দক্ষ_জনশক্তি_গড়ি

ওরিয়েন্টেশন ও অভিভাবক সম্মেলন আজ সকাল ১০টায় অনুষ্ঠিত হবে
11/10/2026

ওরিয়েন্টেশন ও অভিভাবক সম্মেলন আজ সকাল ১০টায় অনুষ্ঠিত হবে

08/10/2026

📛 এডমিশন নিউজ 📛

২০২৬-২৭ শিক্ষাবর্ষে ডিপ্লোমা পর্যায়ের ৩য় পর্যায়ের ফলাফল প্রকাশিত হয়েছে।

নির্বাচিত শিক্ষার্থীদের আগামী ১০ অক্টোবর ২০২৬ তারিখের মধ্যে অনলাইনে ভর্তি নিশ্চায়ন সম্পন্ন করতে হবে।

ভর্তি: ১১ অক্টোবর ২০২৬
ক্লাস শুরু: ১১ অক্টোবর ২০২৬

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৭ উদযাপন উপলক্ষে স্মরণিকা প্রকাশের বিজ্ঞপ্তি
08/10/2026

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৭ উদযাপন উপলক্ষে স্মরণিকা প্রকাশের বিজ্ঞপ্তি

08/10/2026

📛 সেমিস্টার ফি সংক্রান্ত আপডেট 📛
আগের নোটিশ অনুযায়ী যারা ইতোমধ্যে সেমিস্টার ফি জমা দিয়েছেন, নতুন নোটিশ প্রকাশের পর তাদের পেমেন্ট Unpaid দেখালেও এখন পুনরায় টাকা জমা দিতে হবে না।

নতুন নোটিশে অতিরিক্ত কিছু টাকা নির্ধারণ করা হয়েছে। যারা আগে টাকা দিয়ে দিয়েছেন, তাদের ক্ষেত্রে অতিরিক্ত টাকাটি পরবর্তীতে ফর্ম ফিলাপের সময় নেওয়া হবে।
আর যারা এখনো সেমিস্টার ফি জমা দেননি, তাদের নতুন নোটিশ অনুযায়ী নির্ধারিত ফি জমা দেওয়ার জন্য বলা হলো।

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে প্রকৌশল ডিপ্লোমা পাঠক্রমের ১ম পর্বে নিশ্চায়নকৃত ছাত্র-ছাত্রীদের প্রতিষ্ঠানে স্ব শরীরে ভর্তি বিজ্ঞপ...
06/10/2026

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে প্রকৌশল ডিপ্লোমা পাঠক্রমের ১ম পর্বে নিশ্চায়নকৃত ছাত্র-ছাত্রীদের প্রতিষ্ঠানে স্ব শরীরে ভর্তি বিজ্ঞপ্তি।।

Address

Sylhet Polytechnic Institute
Sylhet
3100

Alerts

Be the first to know and let us send you an email when Sylhet Polytechnic Institute posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Sylhet Polytechnic Institute:

Shortcuts

Share