19/05/2026
জালালাবাদ মুহতামিম পরিষদের শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার দাওয়াতপত্র বিতরণ
আগামী ২১ মে, বৃহস্পতিবার জালালাবাদ মুহতামিম পরিষদের উদ্যোগে একটি বিশেষ শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত কর্মশালার আনুষ্ঠানিক দাওয়াতপত্র নগরীর বিভিন্ন মাদ্রাসার দায়িত্বশীলদের হাতে অত্যন্ত মর্যাদার সাথে তুলে দিয়েছেন জালালাবাদ মুহতামিম পরিষদের সহ-সভাপতি এবং জামেয়া শাহ ওলিউল্লাহ (রহ.) রইছুল উলুম সিলেটের প্রতিষ্ঠাতা মুহতামিম, আলহাজ্ব হাফিজ মাওলানা রইছ উদ্দিন।পরিষদের পক্ষ থেকে কর্মশালাটি সফল করতে সকল মাদ্রাসার দ্বীনি ভাইদের আন্তরিক সহযোগিতা ও উপস্থিতি কামনা করা হচ্ছে।