SAARC International School & College. Sylhet, Bangladesh.

SAARC International School & College. Sylhet, Bangladesh. South ASian Altertnative Realiable Compact International College Bangladesh Ltd.

ঘামে ভেজা হাতেই গড়ে ওঠে সভ্যতা,শ্রমিকের পরিশ্রমেই এগিয়ে চলে দেশ।এই মে দিবসে সকল শ্রমজীবী মানুষের প্রতি রইলো গভীর শ্রদ্ধা...
01/05/2026

ঘামে ভেজা হাতেই গড়ে ওঠে সভ্যতা,
শ্রমিকের পরিশ্রমেই এগিয়ে চলে দেশ।

এই মে দিবসে সকল শ্রমজীবী মানুষের প্রতি রইলো গভীর শ্রদ্ধা ও ভালোবাসা।
ন্যায্য অধিকার, সম্মান আর নিরাপদ কর্মপরিবেশ হোক সবার প্রাপ্য। ❤️

#মে_দিবস #আন্তর্জাতিক_শ্রমিক_দিবস #শ্রমিকের_অধিকার

এসএসসি ২০২৬ পরীক্ষায় অংশগ্রহণকারী সকল মেধাবী শিক্ষার্থীদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভকামনা। তোমাদের সুন্দর ভবিষ্যৎ ও উ...
20/04/2026

এসএসসি ২০২৬ পরীক্ষায় অংশগ্রহণকারী সকল মেধাবী শিক্ষার্থীদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভকামনা। তোমাদের সুন্দর ভবিষ্যৎ ও উত্তরোত্তর সাফল্য কামনা করি।

# ​কিছু ছোট টিপস যা কাজে লাগবে :

★ ​প্রবেশপত্র ও কলম গুছিয়ে রাখা।
★ ​পরীক্ষার আগের রাতে পর্যাপ্ত ঘুম।
★ ​পড়াশোনার পাশাপাশি নিজের স্বাস্থ্যের
যত্ন নেওয়া।
ধন্যবাদ।

🎓✨ ১৫তম সার্ক মেধাবৃত্তি ২০২৫-এর পুরস্কার বিতরণী সম্পন্ন ✨🎓সার্ক ইন্টারন্যাশনাল কলেজ বাংলাদেশ কর্তৃক আয়োজিত ১৫তম সার্ক ম...
21/12/2025

🎓✨ ১৫তম সার্ক মেধাবৃত্তি ২০২৫-এর পুরস্কার বিতরণী সম্পন্ন ✨🎓

সার্ক ইন্টারন্যাশনাল কলেজ বাংলাদেশ কর্তৃক আয়োজিত ১৫তম সার্ক মেধাবৃত্তি ২০২৫-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ ১৮ ডিসেম্বর ২০২৫, বেলা ১১টা ৩০ মিনিটে কলেজ প্রাঙ্গণে অত্যন্ত সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। শিক্ষার্থী, সম্মানিত অভিভাবক ও অতিথিদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত ও স্মরণীয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের উপাধ্যক্ষ জনাব সবল কুমার তালুকদার। অনুষ্ঠান পরিচালনা করেন ইংরেজি বিষয়ের প্রভাষক আব্দুল আহাদ ও সহকারী শিক্ষক ইমাম হুসাইন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ কর্নেল (অবসরপ্রাপ্ত) রোটারিয়ান অধ্যক্ষ আতাউর রহমান পীর এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক, রাজনীতিবিদ ও সিলেট রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি ভিপি মাহবুবুল হক চৌধুরী।
বিশেষ অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সার্ক ইন্টারন্যাশনাল কলেজ বাংলাদেশের অধ্যক্ষ রোটারিয়ান মোহাম্মদ মহি উদ্দিন, সার্ক ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশ শাহপরাণ ক্যাম্পাসের ইনচার্জ স্বপন কুমার রায়, অধ্যাপক শাহেনা আক্তার, ইঞ্জিনিয়ার মোঃ আল মামুন, নলেজ গার্ডেন স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ শিশির সরকার, ইঞ্জিনিয়ার মোঃ হাসান তালুকদার সোহেল, মাস্টার বিভাস রঞ্জন দাশ, প্রভাষক আলাউদ্দিন আলালসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও সম্মানিত অভিভাবকবৃন্দ।

🏆 বৃত্তি পরীক্ষার ফলাফল
📌 ৫ম শ্রেণিতে প্রথম স্থান: শ্রেষ্ঠা রায় শ্রেয়া
📌 ৮ম শ্রেণিতে প্রথম স্থান: তাসনুভা তাবাসসুম নোভা

💰 পুরস্কার বিতরণ (৫ম ও ৮ম শ্রেণির জন্য পৃথকভাবে)
১ম স্থান: ১০,০০০ টাকা
২য় স্থান: ৭,০০০ টাকা
৩য় স্থান: ৫,০০০ টাকা
৪র্থ স্থান: ৩,০০০ টাকা
৫ম স্থান: ২,৫০০ টাকা
৬ষ্ঠ স্থান: ২,০০০ টাকা
৭ম স্থান: ১,৫০০ টাকা
৮ম স্থান: ১,২০০ টাকা
৯ম স্থান: ১,১০০ টাকা
১০ম স্থান: ১,০০০ টাকা
এছাড়া ১১তম থেকে ২০তম স্থান অধিকারীদের প্রদান করা হয় ৫০০ টাকা, সার্টিফিকেট ও ক্রেস্ট।

এছাড়াও অনুষ্ঠানে ১৫তম সার্ক চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সার্ক বিজ্ঞান মেলা, সার্ক নূরানী শিশু শিক্ষা প্রদর্শনী-এর পুরস্কার বিতরণ, সার্ক ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশ রায়নগর ক্যাম্পাসের চূড়ান্ত সেমিস্টার পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
🌟 এ সময় সেরা অভিভাবকদের সম্মাননা প্রদান করা হয়।

🚴‍♂️ ‘বেস্ট স্টুডেন্ট অফ দ্য ইয়ার ২০২৫’ হিসেবে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী অনুজ চন্দ্র শরৎ-কে একটি বাইসাইকেল উপহার দেওয়া হয়।

বক্তারা বলেন, সার্ক মেধাবৃত্তি শিক্ষার্থীদের মেধা, মনন ও নৈতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং ভবিষ্যতেও এ ধরনের শিক্ষাবান্ধব কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

#সার্কমেধাবৃত্তি২০২৫

#সার্কইন্টারন্যাশনালকলেজ
#মেধাবিকাশ
#পুরস্কারবিতরণী
#শিক্ষারআলো


#ফলাফল২০২৫ #শিক্ষায়সাফল্য #সার্কমেধাবৃত্তি২০২৫ #সার্কইন্টারন্যাশনালস্কুলবাংলাদেশ #অভিনন্দনবিজয়ী #মেধারস্বীকৃতি #ভবিষ্যতেরনেতা

🎉 ১৫তম সার্ক মেধাবৃত্তি ২০২৫ – ফলাফল প্রকাশ 🎉১৫তম সার্ক মেধাবৃত্তি ২০২৫ এর ফলাফল কলেজের নোটিশ বোর্ডে, ওয়েবসাইট এবং ফেসব...
16/12/2025

🎉 ১৫তম সার্ক মেধাবৃত্তি ২০২৫ – ফলাফল প্রকাশ 🎉

১৫তম সার্ক মেধাবৃত্তি ২০২৫ এর ফলাফল কলেজের নোটিশ বোর্ডে, ওয়েবসাইট এবং ফেসবুক পেইজে প্রকাশিত হলো।
এই মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর মধ্যে যারা বিজয়ী হয়েছেন, তাঁদের সবাইকে সার্ক ইন্টারন্যাশনাল কলেজ বাংলাদেশ–এর পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা 🌸

আপনাদের কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও মেধার স্বীকৃতিস্বরূপ এই অর্জন আমাদের জন্য অত্যন্ত গর্বের। ভবিষ্যতেও আপনারা শিক্ষা ও নৈতিকতায় উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবেন—এই প্রত্যাশা রইল।

সকল অভিভাবক, শিক্ষক ও সংশ্লিষ্টদের প্রতি রইল কৃতজ্ঞতা, যাঁদের সার্বিক সহযোগিতায় এই সাফল্য সম্ভব হয়েছে।

✨ আগামীর পথচলায় সকল বিজয়ীদের জন্য শুভকামনা ✨

#সার্কমেধাবৃত্তি২০২৫
#ফলাফল২০২৫
#অভিনন্দনবিজয়ী
#মেধারস্বীকৃতি
#সার্কইন্টারন্যাশনালস্কুলবাংলাদেশ
#শিক্ষায়সাফল্য
#ভবিষ্যতেরনেতা

🎓 ১৫তম সার্ক মেধাবৃত্তি ২০২৫ 🎓বাংলাদেশের অন্যতম আকর্ষণীয় মেধা যাচাইয়ের প্ল্যাটফর্ম —সার্ক মেধাবৃত্তি পরীক্ষা আবারও অনুষ্...
14/12/2025

🎓 ১৫তম সার্ক মেধাবৃত্তি ২০২৫ 🎓
বাংলাদেশের অন্যতম আকর্ষণীয় মেধা যাচাইয়ের প্ল্যাটফর্ম —সার্ক মেধাবৃত্তি পরীক্ষা আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে!🏆
তারিখ ও সময়: ১৫ নভেম্বর ২০২৫, শনিবার। সকাল ১০:৩০ টা থেকে ১.০০ টা পর্যন্ত।
📚শ্রেণী: পঞ্চম ও অষ্টম
📘 বিষয়: বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্বপরিচয়
📝 পূর্ণমান: ১০০ (বহুনির্বাচনী = ৩০ + সৃজনশীল = ৭০)
📖 মাধ্যম: বাংলা
💰 পুরস্কার:
🥇 ১ম স্থান নগদ 💰 ১০,০০০ টাকাসহ নানা পুরস্কার 🎁 এবং ২য় থেকে ২০তম স্থান অর্জনকারীরাও পাবেন নগদ অর্থ 💵 ও আকর্ষণীয় পুরস্কার 🎁।
📍রেজিস্ট্রেশনের শেষ তারিখ: ০৯ নভেম্বর ২০২৫, বিকাল ২.০০ ঘটিকা ।
📍 রেজিস্ট্রেশন ফি:
৫ম শ্রেণি – ১০০ টাকা
৮ম শ্রেণি – ১৫০ টাকা
🏫 সার্ক ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশের ২টি ক্যাম্পাস (রায়নগর ও শাহপরাণ) এর ইনফরমেশন জোন থেকে 📝 রেজিস্ট্রেশন ফরম সংগ্রহ করে, পূরণকৃত ফরম ও নির্ধারিত ফি 💵 জমা দিয়ে প্রবেশপত্র 🎫 সংগ্রহ করা যাবে।
📲 এছাড়াও বিকাশ ০১৭১৬-৭৭০১৬৩ (পার্সোনাল) নম্বরে রেজিস্ট্রেশন ফি সেন্ডমানি করে অনলাইনে 💻 অথবা হটলাইন নম্বরে ☎️ যোগযোগ সাপেক্ষে আবেদন এবং প্রবেশপত্র সংগ্রহ করা যাবে।
📚 এছাড়াও নিকটস্থ লাইব্রেরি থেকে ফরম সংগ্রহ করা যাবে।
📍 পরীক্ষায় অংশগ্রহনের জন্য প্রবেশপত্র বাধ্যতামূলক।

👉 ১৫তম সার্ক মেধাবৃত্তি ২০২৫ -এ অংশ নিতে আজই রেজিস্ট্রেশন করুন!

🔗 অনলাইনে আবেদনের লিংক:
https://forms.gle/5vBoUHACGSbhUMy96

সার্ক ইন্টারন্যাশনাল কলেজ বাংলাদেশ
দর্জিপাড়া(রায়নগর)পূর্ব মিরাবাজার, সিলেট। মোবাইল: ০১৭৪২-৭৮৭৪৭৩
https://www.facebook.com/sicbd
www.sicb.edu.bd

🌈🖌️ ১৫ তম সার্ক চিত্রাঙ্কন প্রতিযোগিতা ২০২৫ 🖌️🌈শিশুদের সৃজনশীল প্রতিভা বিকাশের লক্ষ্যে সার্ক স্কুল আয়োজন করছে ১৫ তম সার্...
06/12/2025

🌈🖌️ ১৫ তম সার্ক চিত্রাঙ্কন প্রতিযোগিতা ২০২৫ 🖌️🌈

শিশুদের সৃজনশীল প্রতিভা বিকাশের লক্ষ্যে সার্ক স্কুল আয়োজন করছে ১৫ তম সার্ক চিত্রাঙ্কন প্রতিযোগিতা ২০২৫। অংশগ্রহণ করতে পারে প্লে গ্রুপ থেকে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীরা।

👶 গ্রুপ (ক): প্লে, নার্সারী ও কেজি (৩–৫ বছর)
🎨 বিষয়: যেমন খুশি তেমন আঁকা

📘 গ্রুপ (খ): প্রথম ও দ্বিতীয় শ্রেণি
🎨 বিষয়: বাংলাদেশের গ্রামের দৃশ্য

📗 গ্রুপ (গ): তৃতীয় ও চতুর্থ শ্রেণি
🎨 বিষয়: নদীমাতৃক বাংলাদেশ

📝 রেজিস্ট্রেশন শেষ সময়:
📅 ১৫ ডিসেম্বর ২০২৫ ইং
⏰ বিকাল ২টা পর্যন্ত

🖍️ চিত্রাঙ্কন পরীক্ষার তারিখ ও সময়:
📅 ১৬ ডিসেম্বর ২০২৫ (মঙ্গলবার)
⏰ সকাল ১০টা

📍 ভেন্যু-০১:
সৌরভ ১/১, দর্জিপাড়া, পূর্ব মিরাবাজার, সিলেট
(সার্ক স্কুল ক্যাম্পাস)

📍 ভেন্যু-০২:
নিপবন আবাসিক এলাকা, তামাবিল রোড পয়েন্ট, শাহাপরাণ, সিলেট
(সার্ক স্কুল ক্যাম্পাস)

✨ শিশুদের প্রতিভা বিকাশে আপনিও পাশে থাকুন।
আজই রেজিস্ট্রেশন নিশ্চিত করুন! সকল প্রকার যোগাযোগ ০১৭৪২৭৮৭৪৭৩


ার্ক_চিত্রাঙ্কন_প্রতিযোগিতা
#শিশুদের_সৃজনশীলতা


#বাংলাদেশের_শিশু


পুলিশ সম্পর্কে সামাজিক সচেতনতা ও জিনিয়া অ্যাপস সম্পর্কে আলোচনা। সভাপতি – জনাব মোঃ মহিউদ্দিন অধ্যক্ষ, সার্ক ইন্টারন্যাশন...
07/11/2025

পুলিশ সম্পর্কে সামাজিক সচেতনতা ও জিনিয়া অ্যাপস সম্পর্কে আলোচনা।

সভাপতি – জনাব মোঃ মহিউদ্দিন
অধ্যক্ষ, সার্ক ইন্টারন্যাশনাল কলেজ বাংলাদেশ
প্রধান অতিথি – জনাব আফজল হোসেন
উপ-পুলিশ কমিশনার (সিটি এসবি)
বিশেষ অতিথি – জনাব সবল কুমার তালুকদার
উপাধ্যক্ষ, সার্ক ইন্টারন্যাশনাল কলেজ বাংলাদেশ

আমরা করবো জয় বিশ্বময় ক্ষুদে বিজ্ঞানীদের পদচারণায় আর অসাধারণ প্রতিভার বহিঃপ্রকাশ আকর্ষণীয় প্রজেক্টে শেষ হলো বার্ষিক ব...
03/11/2025

আমরা করবো জয় বিশ্বময় ক্ষুদে বিজ্ঞানীদের পদচারণায় আর অসাধারণ প্রতিভার বহিঃপ্রকাশ আকর্ষণীয় প্রজেক্টে শেষ হলো বার্ষিক বিজ্ঞান মেলা ২০২৫। প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিজ্ঞান বিভাগের প্রফেসর ডক্টর শাহাদাত চৌধুরী।
শত ব্যস্ততার পরেও আমাদের প্রতিষ্ঠানে উপস্থিত হয়ে অসাধারণ বক্তব্য এবং শিক্ষার্থীদের উৎসাহ প্রদানের জন্য সার্ক পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি।
প্রোজেক্টের কিছু খন্ড চিত্র।

I've just reached 4K followers! Thank you for continuing support. I could never have made it without each one of you. 🙏🤗...
03/11/2025

I've just reached 4K followers! Thank you for continuing support. I could never have made it without each one of you. 🙏🤗🎉

ফেল করেছো বলে জীবন ফেল না।যে ব্যর্থতা আজ তোমায় কাঁদিয়েছে,কাল সেই ব্যর্থতাই তোমায় সাফল্যের পাঠ শিখাবে! 🔥যারা A+ পেয়েছো — ...
16/10/2025

ফেল করেছো বলে জীবন ফেল না।
যে ব্যর্থতা আজ তোমায় কাঁদিয়েছে,
কাল সেই ব্যর্থতাই তোমায় সাফল্যের পাঠ শিখাবে! 🔥

যারা A+ পেয়েছো — অভিনন্দন 🎓
আজ উৎসব করো, তুমি পরিশ্রম করেছো।
কিন্তু পরশু থেকে আবার শুরু করো নতুন লড়াই,
কারণ জীবন শুধু রেজাল্টে থেমে থাকে না, সামনে আরও অনেক পথ আছে। 🚀
তোমাদের পরিশ্রম ফল পেয়েছ, কিন্তু মনে রেখো —
এটা শেষ না, এটা এক নতুন অধ্যায়।

আর যারা A+ পাওনি —
অন্যকে দোষ দিয়ো না, আয়নার সামনে দাঁড়াও।
নিজের ভুল বুঝে নাও, সেটাই হবে তোমার প্রথম সাফল্যের ধাপ। আজ দুঃখ করো, কাল স্বপ্ন দেখো, পরশু থেকে নতুন শুরু করো ইনশাআল্লাহ। 👍

Address

Sourav-1, Dorjipara, Raynagar. Sylhet
Sylhet
3100

Opening Hours

Monday 08:00 - 17:30
Tuesday 08:00 - 17:30
Wednesday 08:00 - 17:30
Thursday 08:00 - 17:30
Saturday 08:00 - 17:30
Sunday 08:00 - 17:30

Telephone

+8801742787473

Alerts

Be the first to know and let us send you an email when SAARC International School & College. Sylhet, Bangladesh. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to SAARC International School & College. Sylhet, Bangladesh.:

Share